Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বিশ্বের সবচেয়ে দূষিত নদী

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অবস্থিত চিতারুম নদী। প্রায় এক দশক আগে বিশ্বব্যাংক এটিকে বিশ্বের সবচেয়ে দূষিত নদী হিসেবে ঘোষণা দেয়। এক গবেষণায় দেখা গেছে, নিরাপদ সুপেয় পানির যে মানদণ্ড যুক্তরাষ্ট্র নির্ধারণ করেছে তার চেয়ে এক হাজারগুণ বেশি বিষাক্ত রাসায়নিক পদার্থ পাওয়া গেছে চিতারুমের পানিতে। জানা গেছে, রোজ প্রায় ২৮০ টন বর্জ্য ফেলা হয় এই নদীতে। এর ঘোলা পানির ভেতরে তাকালে কিছুই দেখা যায় না। পানিতে প্রায়ই ভাসতে দেখা যায় বিষাক্ত রাসায়নিক পদার্থ,বিস্তারিত পড়ুন
এই নৌকা কখনোই ডুববে না! (ভিডিও)

‘থান্ডার চাইল্ড’ নামের একটি নৌকা তৈরি করেছে আয়ারল্যান্ডভিত্তিক সেফহেভেন ম্যারিন নামক একটি নৌকা নির্মাতা কোম্পানি। প্রতিষ্ঠানটির দাবি, নৌকাটি কখনোই ডুববে না। জানা যায়, এক্সএসভি-১৭ নামের ওই নৌকাটি বিরূপ আবহাওয়া কিংবা সাগরের উত্তাল ঢেউ কোন কিছু কাছেই হার মানবে না। এ ব্যাপারে নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, কোনো অবস্থাতেই এই নৌকাটি ডোবা সম্ভব নয়। এই নৌকাটি আইরিশ নেভিকে স্বয়ংসম্পূর্ণ করবে বলে মত তাদের। নৌকাটিতে বসার জায়গা রয়েছে ১০ জনের। এক হাজার হর্সপাওয়ার ক্ষমতার দুইটিবিস্তারিত পড়ুন
নাটকীয় ম্যাচে নতুন বাংলাদেশকে দেখল বিশ্ব
ছক্কা হাঁকিয়ে ফাইনালে বাংলাদেশ

মাহমুদুল্লাহ’র ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। ১ বল হাতে রেখেই শ্রীলঙ্কার দেওয়া ১৬০ রান তুলে নেয় বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১২ রান। হাতে তখন মাত্র ৩ উইকেট। স্ট্রাইকে মুস্তাফিজুর রহমান। বোলিংয়ে ইসুরু উদানা। প্রথম বলে কোনও রান নিতে পারলেন না মুস্তাফিজ। পরের বলে আউট হয়ে ফিরে গেলেন কাটার মাস্টার। তখন ৪ বলে দরকার ১২ রান। স্ট্রাইকে মাহমুদুল্লাহ। উদানার তৃতীয় বলে চার মারলেনবিস্তারিত পড়ুন
দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, খেলাধুলার মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ জন্য সরকার দেশের সকল উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে। শুক্রবার খুলনার ডুমুরিয়ায় মিনি স্টেডিয়াম পরিদর্শন ও খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। ক্রীড়াই পারে শিক্ষার্থীদের সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ থেকে দুরে রাখতে। এসময় ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
শুকনা মৌসুমে কলারোয়ার দলুইপুর বাওড়ে চাষাবাদে সস্তিতে হাজারো কৃষক

কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের বৃহত্তম বাওড়ের মধ্যে দলুইপুর বাওড় অন্যতম। দলুইপুর-খোরদো-পাকুড়িয়া-দেয়াড়া গ্রামের একাংশ ও মিরডাঙ্গা মধ্যবর্তী বৃহত্তম এ বাওড়ে চাষাবাদের সুযোগে সস্তি ফিরতে শুরু হয়েছে গরীব কৃষকদের মাঝে। যে বাওড় দীর্ঘদিন ধরে পানিতে প্লাবিত ছিল, ছিল ব্যক্তি দখলে পুকুর, সেই বিশাল বাওড় হয়ে উঠেছে কৃষিযোগ্য ফসলী জমি। বর্ষা মৌসুমে ওই বাওড় মাছ চাষের জন্য গুটি কয়েক ব্যক্তিদের কাছে ইজারা দেয়া থাকলেও বাওড় পার্শ্ববর্তী ফসলি ক্ষেত পানিতে ডুবে থাকায় শতশত কৃষকরা ফসলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কলেজের পাশে ফসলী জমিতে ইটভাটা : নিষেধাজ্ঞার পরও চলছে কার্যক্রম!!

কলারোয়ায় উপজেলার দেয়াড়া ইউনিয়নে কৃষি জমি লিজ নিয়ে তৈরী অবৈধ ভাটায় ইট পোড়ানোর কাজ চলছে। পরিবেশ অধিদপ্তর ও সাতক্ষীরা জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ৩ বছর ভাটার কার্যক্রম চললেও নীরবতা পালন করছে সংশ্লিষ্টরা। এলাকাবাসীদের অভিযোগ- ‘মিতা ব্রিকস’ নামের ওই ইটভাটার মালিক ছলিমপুর গ্রামের মৃত, ছেপাতউল্লাহ সরদারের ছেলে স্থানীয় প্রভাবশালী মিনহাজ উদ্দীন। তিনি রাজনৈতিক নেতাদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে ভাটার কার্যক্রম পরিচালনা করছেন। যে কারনে উপজেলা প্রশাসনের নীরবতা এমনটি দাবি এলাকার মানুষের।বিস্তারিত পড়ুন
কলারোয়ার কাজিরহাটে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা ভাংচুরের অভিযোগ

কলারোয়ার কাজিরহাটে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা ভাংচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে হেলাতলা ইউনিয়নের কাজিরহাট বাজারে রঘুনাথপুরে ওই ঘটনা ঘটে। জানা গেছে- রঘুনাথপুর মৌজায় এসএ ৩১নং খতিয়ানে ৩৬০নং দাগে ২৩ শতক জমির অর্ধেক ১১.৫০ শতক জমি পৈত্রিক সুত্রে মালিক ৯নং হেলাতলা ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি মিজানুর রহমান ও তার অন্যান্য ভাই-বোনেরা। মিজানুর রহমান বলেন- দখল সুত্রে এবং পৈতৃিক সুত্রে এই জমি আমার কিন্তু গোপনে এই ২৩ শতক জমিই স্থানীয় ভাটা মালিকেরবিস্তারিত পড়ুন
অনলাইন ভিত্তিক চিকিৎসাসেবা
কলারোয়ায় পেশেন্ট ব্যাংক নামক সংগঠনের শুভ সূচনা

অনলাইন ভিত্তিক চিকিৎসাসেবা সহায়তাকরণে কলারোয়ায় পেশেন্ট ব্যাংক নামক সফটওয়্যার ভিত্তিক সংগঠনের শুভ সূচনা হয়েছে। ১৬মার্চ শুক্রবার সন্ধ্যায় কলারোয়া সরকারি কলেজ এলাকায় এ উপলক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উদ্যেক্তারা জানান- ‘সাধারণ রোগিদের চিকিৎসাসেবার মান নিশ্চিতকরণের লক্ষ্যে সময়োপযোগি উদ্যোগ গ্রহণ করেছে ‘পেশেন্ট ব্যাংক’। এই সংগঠনে মাত্র ৫০টাকার বিনিময়ে ১বছরের জন্য যে কেউ সদস্য অন্তর্ভূক্ত হতে পারবেন। পরবর্তীতে অন্তর্ভূক্ত সদস্যরা দেশের যেকোন জেলা কিংবা উপজেলায় সরকার অনুমোদিত নির্ধারিত হাসপাতাল অথবা ক্লিনিকে ১০%বিস্তারিত পড়ুন
কলারোয়ায় সিংগা হাইস্কুলের এক গরীব-মেধাবী ছাত্রকে বাইসাইকেল প্রদান

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এক গরীব, অসহায় ও মেধাবী ছাত্রের হাতে নতুন বাইসাইকেল তুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে স্কুল প্রাঙ্গনে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত ছাত্র পিতৃহারা আল আমিন ও তার মাতা আনোয়ারা খাতুনের হাতে প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ নতুন বাইসাইকেলের (হারকিউলেস কাপটেন) চাবি তুলে দেন। স্কুলের ছাত্র-ছাত্রীসহ সকলকে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আলোচনা করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, স্কুলবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জের হরিশপুর ও রসুলপুরে মহানামযজ্ঞ অনুষ্ঠান

যশোরের রাজগঞ্জের হরিশপুর ও রসুলপুরে মহানামযজ্ঞ অনুষ্ঠান হয়েছে৷ শুক্রবার সন্ধ্যায় এ নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য৷ অন্যান্যের মধ্যে চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, চালুয়াহাটী ইউনিয়ন যুবলীগের আহবায়ক এম এম ইমরাম খান পান্না, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের আহবায়ক সোহেল রানা, মশ্বিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি দিপংকার হালদার, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, ইউনুস আলী, জিয়াউর রহমান, তরিকুল ইসলাম, সোহাগ হোসেন, মনিরুজ্জামান মনি,বিস্তারিত পড়ুন
নাভারণ বাজারে পত্রিকাসহ হকারের সাইকেল চুরি

যশোরের নাভারণের উলাশী থেকে পত্রিকা বিক্রেতা শাহাদত হোসেনের বাইসাইকেল চুরি হয়েছে। এসময় তার বাইসাইকেলে বিক্রয়ের জন্য রাখা প্রায় ৪৫০ কপি বিভিন্ন পত্রিকা ছিল। শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য উলাশী বাজার জামে মসজিদের পাশে বাইসাইকেলটি রেখে নামাজ পড়তে যায়। নামাজ শেষ করে বাহিরে এসে দেখে পত্রিকাসহ তার বাইসাইকেলটি নাই। পত্রিকা বিক্রেতা শাহাদত হোসেন জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার নাভারণ পত্রিকা এজেন্ট নজরুলের নিকট থেকে পত্রিকা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুরে জুম্মার নামাজবিস্তারিত পড়ুন
নেপালে বিমান দূর্ঘটনায় নিহত কো-পাইলট মৃথুলার কলারোয়ায় গ্রামের বাড়ি নিয়ে ধোয়াশা!!

নেপালে বিমান দূর্ঘটনায় নিহত কো-পাইলট মৃথুলার কলারোয়ায় গ্রামের বাড়ি নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। বর্তমান রাজধানী ঢাকার পাশাপাশি অনেকে জানাচ্ছেন তাঁর পৈত্রিক আদি বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে। আবার কেউ বলছেন ঝিনাইদহ জেলার শৈলকূপায়। আবার যশোরের শার্শার সংবাদকর্মীরা বলছেন তাঁর বাড়ি শার্শার ইলিশপুরে। এমনই ধোয়াশা কাটাতে চেষ্টা করেছেন সংবাদকর্মীসহ প্রশাসনেরও অনেক কর্মকর্তাও। অতিসম্প্রতি নেপালে ফ্লাইট ল্যান্ডিংএর সময় ইউএস-বাংলা বিমান বিধ্বস্তের সময় জীবনের বিনিময়ে বীর এই নারী পাইলট পৃথুলা রশিদবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুরে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৫মার্চ বিকেলে স্থানীয় চন্দনপুর হাইস্কুল চত্বরে আয়োজিত ওই ম্যাচে উপজেলার গোয়ালচাতর ভলিবল দল ৩-০ গেমে স্বাগতিক চন্দনপুর ভলিবল দলকে পরাজিত করে। ৩ গেমে ২৫-১৮, ২৫-৬ ও ২৫-১৭ পয়েন্টে গোয়ালচাতর পরাজিত করে চন্দনপুরকে। স্থানীয় চন্দনপুর ভলিবল দলের আয়োজনে ওই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটি পরিচালনা করেন মারুফ হোসেন। খেলায় অংশ গ্রহন করেন গোয়ালচাতরের সোহরাব, সুজন, এনামুল, ছরোয়ার, রনি, সাগর, হাননান, চন্দনপুরের আরিফ, রাজা, আরিফ-২, ফটিক,বিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুরে জাসদের কমিটি গঠন উপলক্ষ্যে কর্মী সভা

কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন জাসদের কমিটি গঠন উপলক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ বৃহষ্পতিবার সন্ধ্যায় স্থানীয় গয়ড়া বাজারস্থ রাইসমিল চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ.সম্পাদক ও দলটির সাতক্ষীরা-১ আসনের সম্ভাব্য প্রার্থী শেখ ওবায়দুস সুলতান বাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, কলারোয়াবিস্তারিত পড়ুন
মাদক নিরাময় কেন্দ্র নাকি টর্চার সেল?

মাদকের বিষে দেশের ভবিষ্যৎ ধাবিত হচ্ছে মৃত্যুর সুনিশ্চিত গন্তব্যে। মাদকের ছোবলে ভাঙছে সংসার, ধসে পড়ছে সমাজ, হারিয়ে যাচ্ছে মেধা। বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন। সন্তানের হাতে জীবন দিচ্ছে বাবা-মা, বাবা-মার হাতে নিভছে সন্তানের জীবন প্রদীপ। স্বামী-স্ত্রীর মধ্যে খুনোখুনি হচ্ছে নিত্যদিন। এমন দুর্বিষহ বাস্তবতার সুযোগ নিয়ে এক শ্রেনীর অসাধু মানুষ মাদক নিরাময়ের নামে চালিয়ে যাচ্ছেন মানহীন নিরাময় কেন্দ্রের ব্যাবসা। যেখানে নিয়ম-নীতিমালার তোয়াছ করাতো হচ্ছে না। বরং অনিয়মই নিয়মে পরিণত হয়েছে। এমনইবিস্তারিত পড়ুন
শার্শায় অবৈধ বালি উত্তোলনকারী ও ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

শার্শায় অবৈধ ভাবে বালি উত্তোলন ও বিভিন্ন ইট ভাটায় নানা অনিয়মের অভিযোগে ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জানা গেছে, উপজেলার সন্নাসীতলায় সরকারী রাস্তার পাশে অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে তবিবর ও অশোক নামে দুই ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করাবিস্তারিত পড়ুন
