সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় জামায়াত কর্মীসহ গ্রেফতার ২

কলারোয়ায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি জামায়াত নেতা আব্দুর সাত্তার মোড়লকে (৬০) গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ। সে উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের মৃত আ. করিম মোড়লের ছেলে। অপরদিকে মাদক ব্যবসায়ী শামিম হোসেনকে (৩৫) আটক করেছে কলারোয়া থানা পুলিশ। সে উপজেলার গাড়াখালী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) বিপ্লব কুমার নাথ জানান- গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাদেকে সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চেকজালিয়াতি মামলায় এক ব্যক্তির জেল সহ সমপরিমান জরিমানা

সাতক্ষীরায় চেকজালিয়াতির মামলায় এক ব্যক্তির ১ বছরের সশ্রম কারাদন্ড সহ ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। সোমবার দুপুরে সাতক্ষীরার যুগ্ন জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ পারভেজ শাহারিয়ার এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী জেলার আশাশুনি উপজেলার কাপসান্ডা গ্রামের মোঃ আব্দুল খালেক সরদারের ছেলে মোঃ আব্দুল কাদের সরদার। বাদী পক্ষের আইনজীবী এড. এস.এম আলমগীর হোসেন বাপ্পী জানান, এই মামলার বাদী ফেরদাউস গাজীর কাছ থেকে আব্দুল কাদের ব্যবসায়িকবিস্তারিত পড়ুন

শার্শায় ইটবোঝাই ট্রাকের চাপায় গৃহবধু নিহত, স্বামী আহত

যশোরের শার্শায় ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল আরোহী ফাতেমা খাতুন (৩৫) নিহত ও মটরসাইকেল চালক তার স্বামী শরীফুল ইসলাম (৪৭) আহত হয়েছে। সোমবার বিকালে এ শার্শা উপজেলার কেরালখালী মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তারা ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের বাসিন্দা। গোড়পাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শেখ লুৎফর রহমান জানান, ‘সোমবার শরীফুল ইসলাম ও তার স্ত্রী ফাতেমা খাতুন মটরসাইকেল যোগে বাড়ি থেকে নিজামপুরে এক কবিরাজের কাছে আসছিল। পথিমধ্যে কেরালখালী মাঠপাড়ার আব্দুল মজিদেরবিস্তারিত পড়ুন

গাজীপুর ও খুলনা সিটির তফসিল ৩১ মার্চ

আগামি ৩১ মার্চ গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এছাড়া আগামি ‘মে’ মাসের দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। সোমবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। আগারগাঁওস্থ কমিশন ভবনে‌ সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, “পাঁচ সিটি করপোরেশনের মধ্যে খুলনা ও গাজীপুর সিটির ভোটের তফসিল ৩১ মার্চ (শনিবার) ঘোষণা করা হবে।” উল্লেখ্য, গত ৮ মার্চ থেকে গাজীপুর সিটি করপোরেশনেরবিস্তারিত পড়ুন

সুন্দরবনে অভয়ারন্য ১৬ জেলে আটক করেছে বন বিভাগ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম অভয়ারন্য এলাকায় মাছ ধরার সময় ১৬ জেলেকে বন বিভাগ আটক করেছে। রবিবার গভীর রাতে বন বিভাগের সদস্যরা সুন্দরবনের পুষ্পকাটি ও লতাবেকী অভয়ারন্য এলাকায় অভিযান চালিয়ে আনুসাংগিক জিনিষপত্র সহ জেলেদের আটক করে। আটককৃত জেলেরা খুলনার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের মৃত ওসমান সানার ছেলে আবুল হোসেন সানা (৬৩), রকিব মোল্যার ছেলে ওমর আলী মোল্যা (৪৫), রফিকুল সানার ছেলে সেলিম হোসেন (২৫), মৃত ইয়ারব গাজীর ছেলে বায়েজিদ গাজী (৪৯), আয়জদ্দীনবিস্তারিত পড়ুন

সাবেক স্ত্রীর নির্যাতন থেকে রেহায় পেতে অহিদুল্লাহর সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জ রতনপুরে নাটকীয়ভাবে গৃহবধুকে মধ্যযুগী কায়দায় নির্যাতনের মিথ্যা খবর প্রচারের প্রতিবাদ জানিয়ে ওই গৃহবধুর সাবেক স্বামী মোঃ অহিদুল্লাহ সংবাদ সম্মেলন করেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জ উপজেলার আড়ংগাছা গ্রামের মৃত.আব্দুল্লাহ গাজীর ছেলে মোঃ অহিদুল্লাহ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বিগত ২০০৪ সালে শ্যামনগর উপজেলার দক্ষিণ হাজীপুর এলাকার আব্দুল গফফার মোল্লার মেয়ে মাহফুজা খাতুনকে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করি। বিয়ের পর থেকে স্ত্রী আমার মা ও ভাই-বোনদের সাথেবিস্তারিত পড়ুন

মঙ্গলবার বিক্ষোভ, ২৯ মার্চ ঢাকায় সমাবেশ

আইনি প্রক্রিয়ায় খালেদার মুক্তিতে সরকার বাধা দিচ্ছে: ফখরুল

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করার ক্ষেত্রে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার হাইকোর্টের দেওয়া জামিন আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার সকালে এ আদেশ ঘোষণার পর দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন। তিনি আরও বলেন, সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই খালেদা জিয়ার জামিনবিস্তারিত পড়ুন

খালেদার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত

বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিন আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। দুই সপ্তাহের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে এবং পরের দুই সপ্তাহের মধ্যে খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল গ্রহণ করে এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রেসক্লাবে ভোরের ডাকের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরা প্রেসক্লাবে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের সভাপতিত্বে ও দৈনিক ভোরের ডাক পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোহাম্মাদ আলী সুজনের পরিচালনায় সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঠক নন্দিত এই পত্রিকার ২৭তম বর্ষে পথচলার শুভকামনা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরার দৈনিক কালের চিত্র’র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষবিস্তারিত পড়ুন

অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ

বাঁশদহা কুলিয়াডাঙ্গা স্কুলের কে এই সিরাজ? তার জোর কোথায়?

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা নব্য সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজউদ্দীনে বিরুদ্ধে ২১শে ফেব্রয়ারী পালন না করা, জাতীয় পতাকার অবমাননা, ব্যাপক দুর্নীতি, অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ঐ বিদ্যালয়ে ৩জন সহকারী শিক্ষক থাকলেও ৩জনই সিরাজউদ্দীনের বিরুদ্ধে সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়- গত ২০১৬-১৭/২০১৭-১৮ অর্থ বছরের বিভিন্ন ফান্ডের ২১ হাজার টাকা, প্রাক-প্রাথমিকের ৫ হাজার টাকা সহ স্লীপের ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছে। গত ২৮/০২/২০১৮বিস্তারিত পড়ুন

কবি সিকান্দার আবু জাফরের ৯৯তম জন্ম বার্ষিকী ১৯ মার্চ

১৯ মার্চ সোমবার, “তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো” প্রখ্যাত ‘বাংলা ছাড়ো’ কবিতার জনক সাতক্ষীরার তালার কৃত্বি সন্তান, প্রখ্যাত কবি, সাহিত্যিক ও সাংবাদিক সিকান্দার আবু জাফরের ৯৯তম জন্মদিন। এ উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও কবির পৈত্রিক ভিটা উপজেলার তেঁতুলিয়া গ্রামে আলোচনা সভা ও কবির কবর জিয়ারত সহ নানান কর্মসূচী গ্রহন করা হয়েছে। এছাড়া, কবির নিজ গ্রাম উপজেলার তেঁতুলিয়ায় কবি সিকান্দার আবু জাফর স্মরণে সিকান্দার মেলার ৯ মার্চ উদ্বোধনবিস্তারিত পড়ুন

কেশবপুরে র‌্যাবের বিশেষ অভিযানে ৩২ লাখ টাকার ভারতীয় কাপড় উদ্ধার ॥ আটক-২

যশোরের কেশবপুরে র‌্যাব বিশেষ অভিযান চালিয়ে ৩২ লাখ টাকার ভারতীয় কাপড় উদ্ধার করেছে এবং ২ জন পিকাপ চলককে আটক করেছে। জানা গেছে, র‌্যাব- ৬ এর স্পেশাল কমান্ডার এনায়েত হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি টিম উপজেলার ভরতভায়না গ্রামের মেইন সড়কে ২টি পিকআপে অভিযান চালিয়ে আনুমানিক ৩২ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিছ শাড়ী ও থ্রি-পিছ উদ্ধার করে। এসময় পিকআপ চালক কলারোয়ার সুমন ও নজরুল ইসলামকে আটক করেছে। র‌্যাবের অভিযানে কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে ফারুক হোসেনকে ফুলেল শুভেচ্ছা

আওয়ামীলীগ মণিরামপুর উপজেলা শাখার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনকে সোমবার রাতে রাজগঞ্জ বাজারের আবুল বাসারের দোকানে রাজগঞ্জ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে৷ এসময় উপস্থিত ছিলেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ, রাজগঞ্জ বাজার কমিটির সভাপতি আবুল বাসার, আওয়ামীলীগ নেতা সরদার আলাউদ্দিন, মশিউল আলম, ইঞ্জিনিয়ার আকরাম হোসেন, চালুয়াহাটী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান, সেচ্ছাসেবকলীগ নেতা মাস্টার সাইদুজ্জামান লিটন, মামুনুর রশিদ লাল্টু, উপজেলা যুবলীগের সদস্য শিপন সরদার, যুবলীগবিস্তারিত পড়ুন

শার্শার দুটি স্কুলে বাচ্চাদের মাঝে সিদ্ধ ডিম বিতরণ

“বাাড়াবো প্রাণীজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ”- শ্লোগানে শার্শার কায়বা ইউনিয়নের পাঁচকায়বা ও পাঁড়ের কায়বা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫৩৬জন শিশুকে পুষ্টিসল্পতা দুরিকরনে সিদ্ধ ডিম খাওয়ানো হয়েছে। স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শার্শা উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে সোমবার (১৯মার্চ) সকালে ০৭ নং কায়বা ইউনিয়নের পাঁচ কায়বা ও পাঁড়ের কায়বা প্রাথমিক বিদ্যালয়ের ৫৩৬ জন ছাত্র-ছাত্রীদের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করা হয়। এসময় শার্শা উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. জয়দেব কুমার সিংহ,বিস্তারিত পড়ুন

যৌতুক-নির্যাতনের অভিযোগ

তালায় গৃহবধূর আত্মহত্যা না হত্যা? শ্বশুরালয়ের ৩ ব্যক্তি আটক

মাত্র ১ লক্ষ টাকার যৌতুকের দাবিতে শিখা দাস (১৯) নামের এক গৃহবধূকে তার শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে ও শ্বারুদ্ধ করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রোববার সকাল ৮ টার দিকে তালার খলিলনগরের ফতেপুর গ্রামে। এলাকাবাসী শিখা হত্যায় জড়িত থাকার সন্দেহে শ্বশুর মহিম দাস (৫৫) ও শাশুড়ী সিতা রাণী দাস (৪৫) কে আটক করে পুলিশে দিয়েছে। এর আগে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ননদ কাকলী দাস (৩৫) কে আটক করে। ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতেবিস্তারিত পড়ুন

অবৈধ সংযোগের হিড়িক

কলারোয়ায় বিদ্যুতের ২টি মিটার থেকে ১শ’৮০টি সাইট লাইন!!

কলারোয়ায় ১শ’৮০ ঘরে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় এলাকাবাসী রোববার সকালে সহকারী জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতির বরাবরে গণদরখাস্ত করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে- সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১১ নং দেয়াড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সেচ প্রকল্পের অধীনে মৃত বজলে দফাদারের ছেলে আ. জব্বার দফাদারের নামে বিদ্যুৎ সংযোগ নেয়। পরে তিনি গোপনে ১শ’ বাড়ীতে অবৈধ ভাবে চিকন তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবসা শুরু করেছে। যা যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটেবিস্তারিত পড়ুন