সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক

‘জেগে উঠুন, নিজেকে পরিবর্তন করতে সুগঠিত চেতনায় সংগ্রাম করুন’

সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম বলেছেন- ‘‘জেগে উঠুন, নিজেকে পরিবর্তন করতে সুগঠিত চিন্তা-চেতনায় সংগ্রাম করুন।’ মঙ্গলবার ২৭ মার্চ বিকেলে কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ২য় ব্যাচের ৫টি প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ৩য় তালায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির লক্ষ, উদ্দেশ্য ও ২০১০ থেকে কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে অংশগ্রহণমুলক আলোচনা করেন তিনি। রফিকুল ইসলাম আরও বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়াবিস্তারিত পড়ুন

হাতে-কলমে শিক্ষার স্থায়ীত্ব: কলারোয়ার চন্দনপুর কলেজের শিক্ষার্থীদের পায়ে হেটে শিক্ষা সফর

কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড কলেজের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘বাস্তবিক অর্থের’ ‘ব্যবহারিক শিক্ষা’ প্রদান করতে ব্যক্তিক্রমী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ মঙ্গলবার উপজেলার সীমান্ত ইউনিয়নের বিদ্যাপিটের শতাধিক ছাত্র ও ছাত্রীদের অংশ গ্রহণে ‘ব্যবহারিক শিক্ষা’র ওই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। কলেজ চত্বর থেকে প্রায় আধা কিলোমিটারের দূরত্বে অবস্থিত ‘আখি ফিশিং’ নামের মাছ চাষের ঘেরে শিক্ষা সফরে পায়ে হেটে পৌছান শিক্ষক-শিক্ষার্থীরা। মাঠের মাঝে ঝুরুঝুরু হাওয়ায় সেখানকার কয়েকটি ঘেরের প্রকল্পে ও পাশের ফসলীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গাঁজাসহ মহিলা আটক

কলারোয়ায় গাঁজাসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ। সোমবার ২৬ মার্চ বেলা আড়াইটার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফজুর মোড় এলাকা থেকে ১’শ গ্রাম গাঁজাসহ মোছা ছোট ন্যাদি (৫৫) নামের ওই মধ্যবয়স্ক মহিলা আটক করে খোর্দ পুলিশ ক্যাম্পের আইসি সিরাজুল ইসলাম। আটক মহিলা উপজেলার পাকুরিয়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। ওই ঘটনায় মামলা (নং-২৭,তাং-২৬/৩/১৮ইং) হয়েছে। আটক মহিলাকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। থান সূত্র জানায়- কলারোয়া থানারবিস্তারিত পড়ুন

বর্ণাঢ্য আর আনন্দে কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চোখ ধাধানো আয়োজন

বর্ণাঢ্য আর আনন্দের মুখরে উদ্বেলিত হয়ে কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপদযাপন উপলক্ষ্যে নানান আয়োজনে শরীক হয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় ওই সকল আয়োজনের মাঝে। পুরষ্কার বিতরণের পাশাপাশি মাঠস্থ হয় শিক্ষার্থী ও স্কাউটস’র ডিসপ্লে ও খন্ড নাটিকা। যেন অনেকটা চোখ ধাধানো আয়োজন। ২৬ মার্চ সোমবার থেকে শুরু হয়ে প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকদিন ব্যাপী দিনভর ওই আয়োজনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপিত

‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’- শীর্ষক স্লোগানে কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৮ উদযাপিত হয়েছে। মঙ্গলবার ২৭মার্চ সকালে উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কমিটির অন্যতম কর্মকর্তা শিক্ষক সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব পানি দিবস উদযাপন ও রাজস্ব-আশ্রায়ন সভা অনুষ্ঠিত

কলারোয়ায় ‘বিশ্ব পানি দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার ২৭মার্চ দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র‌্যালীটিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। র‌্যালীটি কলারোয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে কনফিডেন্স কোচিং

কলারোয়ায় আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে কনফিডেন্স কলেজ একাডেমিক কোচিং। মঙ্গলবার ২৭মার্চ সকালে পৌরসদরের গদখালীতে অায়োজিত ওই অনুষ্ঠানে কোচিং সেন্টারে অধ্যায়নরত ৬৫জন ছাত্র ও ছাত্রীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম। ‘কনফিডেন্স’র সত্বাধিকারী ও পরিচালক প্রভাষক শেখ মো.আলকামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি ও উপজেলা আ.লীগের নির্বাহী সদস্য নেতাবিস্তারিত পড়ুন

স্বাধীনতা দিবসে কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের অফিসে জাকির হোসেনের সভাপতিত্বে কাজী মশিউল আজম তুহিনের সঞ্চালনায় সাংবাদিক আসাদুজ্জামান ফারুকীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের উপদেষ্টা কলারোয়া রিপোর্টস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মন্জুরুল ইসলাম মিঠু, আলহাজ্ব মোকাররম হোসেন, ডা. আব্দুর রহিমসহ সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক শহিদুলবিস্তারিত পড়ুন

এনইউবিটি খুলনাতে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উদ্যেগে গতকাল ২৬ মার্চ সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয় অডিটোডিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন এর অধ্যাপক ও এন ইউ বি টি খুলনার একাডেমিক এ্যাডভাইজার ও এ্যাডমিনিস্টেটিব প্রফেসর ড.এ.টি.এম জহিরউদ্দীন, সে সময় তিনি বলেন, স্বাধীনতা একটি শ্রেষ্ঠ অর্জন। স্বাধীনতাকে অর্থবহ করতে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে কাজ করতেবিস্তারিত পড়ুন

বেনাপোলে কয়েক ঘন্টার ব্যবধানে ৫৬পিস সোনার বারসহ ২ব্যক্তি আটক

মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এবার ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থে‌কে ২৪ পিস সোনার বারসহ আব্দুর রাজ্জাক (৪৭)নামে এক গ্রাম্য ডাক্তারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা। মঙ্গলবার( ২৭ ই মার্চ) বিকালের দিকে বেনাপোল সীমান্তের পুটখালী বাজার এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। আটক রাজ্জাক বেনাপোলের পুটখালী গ্রামের আতাল সর্দ্দারের ছেলে। বিজিবি জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানতে পারি, সীমান্ত পথে সোনার একটি বড় চালান ভারতে পাচার হচ্ছে। এমন সংবাদে বিজিবি সেখা‌নেবিস্তারিত পড়ুন

শ্যামনগরের নামযজ্ঞের সম্পাদককে দেশ ত্যাগের হুমকীর প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগরের নামযজ্ঞের সাধারণ সম্পাদক কে দেশ ত্যাগের হুমকী ও ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের বড়কুপট সার্বজনীন হরি মন্দিরের সামনে মানববন্ধন ও ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বড়কুপট সার্বজনীন হরি মন্দিরের সভাপতি গিরীন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে বক্তাব্য রাখেন, জাতীয় হিন্দু মহাজাটের শ্যামনগর উপজেলার সভাপতি এ্যাডভোকেট স্বপন মন্ডল, আটুলিয়া ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক সাধু রঞ্জন মন্ডল, সমাজসেবকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ছাত্র সমাজের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরায় জাতীয় ছাত্র সমাজের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনোয়ার জাহিদ তপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাধারণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ-সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এ ছাড়াও সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, সদর উপজেলার মাসিক রাজস্ব সভা, সদর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, সদর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ও সদর উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাসহ পৃথক পৃথক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

তিতাস সমিতির সভা

সাতক্ষীরার নুনগোলা দাখিল মাদ্রাসায় উঠান বৈঠক

সাতক্ষীরা সদরের নুনগোলা এন,বি,বি,কে আল মদিনা দাখিল মাদ্রাসায় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে আলোচনা সভা ও উঠান বৈঠকে ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি বাবু নীলিপ কুমার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আছাদুজ্জামান (বাবু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজান আলী, সাংগঠনিক সম্পাদক বাবু গনেশ চন্দ্র মন্ডল, কৃষি ও সমবায় বিষয়কবিস্তারিত পড়ুন

আশাশুনির আহছানিয়া প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরন

আশাশুনির বৈরাগীরচক চিংড়িখালী আহছানিয়া প্রাথমিক বিদ্যায়ের চত্বরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতারন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় স্কুলের প্রধান শিক্ষক আঃ কাদের পাড়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বাস্তহারা লীগের সভাপতি ও বৈরাগীরচক চিংড়িখালী ভূমিহীন সমিতির সভাপতি করিম পাড়, সাধারন সম্পাদক খোকন গাজী, উপস্থিত ছিলেন বৈরাগীরচক চিংড়িখালী আহছানিয়া প্রাথমিক বিদ্যায়ের উপদেষ্টা মোঃ মোর্শারফ হোসেন, নুরুজ্জামান, আলাউদ্দিন ইসরাইল সানা, আনারুল ইসলামবিস্তারিত পড়ুন

কেশবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যশোরের কেশবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ২৬ মার্চ দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালী, হাজারো মানুষের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন,শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যেবিস্তারিত পড়ুন