Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
২হাজার আসামি আটক, বিপুল মাদক উদ্ধার
প্রত্যাশা আর প্রাপ্তির এক বছরে কলারোয়ার ওসি বিপ্লবের ঈর্ষান্বিয় সাফল্য

বিপ্লব কুমার নাথ, সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)। কলারোয়া থানায় তাঁর যোগদানের এক বছর পূর্তি হলো ৩১মার্চ। ২০১৭সালের এ’ দিনে থানা পুলিশের শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন তিনি। এক বছরে কলারোয়ার সার্বিক আইনশৃংখলা সমুন্নত রাখতে দিনরাত পরিশ্রম করে গেছেন বিপ্লব কুমার নাথ। ব্যর্থতার চেয়ে সফলতা যেনো তাঁর হাতের মুঠোয়। তিনি ছোটখাটো সমস্যাকে সম্ভাবনায় রূপ দিতে পুলিশি কার্যক্রমের পাশাপাশি সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করেছেন জনতার সেবক হিসেবে। ফলশ্রুতিতে পেয়েছেন সাধারণ মানুষের ভালোবাসা,বিস্তারিত পড়ুন
তালায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা

“বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি” এই শ্লোগান সামনে রেখে শনিবার বেলা ১২ টায় সাতক্ষীরার তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল “আইনের কঠোরতাই দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায়”। শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ৪ জন করে শিক্ষার্থী প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে তাদের যুক্তি তর্ক তুলে ধরেন। তালা উপজেলা দুর্নীতিবিস্তারিত পড়ুন
আরো খবর...
সাতক্ষীরায় বাংলাভিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

“দৃষ্টি জুড়ে দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় র্যালী, আলোচনাসভা ও কেককাটার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে দর্শক নন্দিত জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের এক যুগ পূর্তি অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, বাংলাভিশন টিভি চ্যানেলেরবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে মাদরাসার গ্রীল কেটে কাগজপত্রসহ মাল্টিমিডিয়া প্রজেক্টর চুরির অভিযোগ

যশোরের কেশবপুর উপজেলা পাথরা সিদ্দিকিয়া দাখিল মাদরাসার অফিস কক্ষের জানালার গ্রীল কেটে চুরি হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে চোরেরা মাদরাসার প্রয়োজনীয় কাগজপত্রসহ সরকারি অনুদানের ৫০ হাজার টাকা মূল্যের একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর ও নগদ ৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় মাদরাসার সুপার বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। সরেজমিন জানা গেছে, মাদরাসার এফতেদায়ী বিভাগের কারী মোঃ লিয়াকত আলী শেখ জানান, শনিবার সকালে অফিস কক্ষের তালা খুলেবিস্তারিত পড়ুন
বেনাপোলের গাজীপুর মডেল স্কুলের সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বেনাপোল গাজীপুর মডেল স্কুলে ২৬শে মার্চ উদযাপন উপলক্ষে সাংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (৩১মার্চ) সকাল ১০ টার সময় গাজীপুর মডেল স্কুলে সাংস্কৃতিক ও পুৃরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রথম শ্রেনী থেকে অষ্টম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মধ্যে সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা দেশত্ববোধক গান পরিবেশন করে। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মডেল স্কুলের শিক্ষক মন্ডলী ও স্কুল পরিচালনা কমিটি’র সভাপতি ও সদস্য সহ সকল ছাত্র-ছাত্রীদের অভিবাবকবিস্তারিত পড়ুন
মণিরামপুরের রাজগঞ্জে ব্যবসায়ী ছুরিকাহত

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে পল্লীতে রাসেল হোসেন (৩৫) নামে একজন সার-কীটনাশক ব্যবসায়ীকে ছুরি মেরেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রোহিতা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তিনি আক্রান্ত হন। আহতের ফুপাতো ভাই মারুফ হোসেন জানান, মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে রাসেল তার ছেলে-মেয়েকে নিয়ে গিয়েছিল। একই গ্রামের নয়ন, নিশান, বাবু, রিমুসহ ৮-১০ জন মিলে স্কুল মাঠে মোটরসাইকেল মহড়া দিয়ে অনুষ্ঠানে বিঘ্ন ঘটাচ্ছিল। এসময় ওই যুবকদের মাঠের বাইরে মোটরসাইকেলবিস্তারিত পড়ুন
কেশবপুরের বরনডালিতে ফুটবল টুর্নামেন্টে যশোরের সানমুন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

যশোরের কেশবপুর উপজেলার বরনডালিতে প্রয়াত এরশাদ গাজি স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে যশোরের সানমুন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ৩১মার্চ শনিবার বিকেলে স্থানীয় বরনডালি কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় যশোরের সানমুন ফুটবল একাদশ ও কেশবপুরের নিধি স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে সানমুন ৪-২ গোলে নিধি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটিতে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন জাহাঙ্গীরবিস্তারিত পড়ুন
ভুমি দস্যুদের হাত থেকে স্কুলের সম্পদ বাঁচাতে সংবাদ সম্মেলন

বেনাপোল বাজার সরকারি প্রাথমিক স্কুলের জমি জোর করে ভুয়া জাল দলিলের মাধ্যেমে নেওযার জন্য আসাদুজ্জামান বাবলূ ও নাসির উদ্দিন নামে দ্ইু ভুমি দস্যু পায়তারা করছে এবং স্কুলের বাউন্ডারী দেওয়ার কাজে নিয়োজিত শ্রমিকদের জীবননামের হুমকি দিয়েছে বলে স্কুলের ম্যানেজিং কমিটি শনিবার বেলা ৩ টার সময় এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বিদ্যালয়ের সভাপতি মোজাফফার হোসেন বলেন, ১৯৬৪ সালে কাটু মোড়ল পূর্ব পাকিস্থানের ডেপুটি কমিশনারের নামে স্কুল তৈরীর কাজে ১৫ শতকবিস্তারিত পড়ুন
‘শিক্ষার্থীদের পাঠ্য শিক্ষার পাশাপাশি মৌলিক শিক্ষায় দীক্ষিত হতে হবে’ : লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘আজকের শিশুরা আগামি দিনের ভবিষ্যত। শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ করে তোলে।’ সাতক্ষীরা জেলার তালা উপজেলার হরিনগর এইস.এম.এস হাইস্কুলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ৩০ মার্চ শুক্রবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। ওয়ার্কার্সপার্টির পলিটব্যুরো সদস্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় অজ্ঞান পাটির কবলে লাখ টাকা খোয়ালেন কলারোয়ার এক ব্যবসায়ী

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় অজ্ঞান পাটির কবলে প্রায় লাখ টাকা খোয়ালেন কলারোয়ার এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে- শুক্রবার বেলা ২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের চলন্ত যাত্রীবাহী বাসে। জানা যায়- কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের মৃত শকুর আলীর ছেলে লাল্টু হোসেন (৩৫) তার ভগ্নিপতি হৃদয়কে একটি মোটরসাইকেল কিনে দেয়ার জন্য ৯০ হাজার টাকা নিয়ে বাগেরহাটে যান। পরে ভগ্নিপতি হৃদয় মোটরসাইকেল না নিলে সে উক্ত টাকা নিয়ে বাড়ী ফিরে আসার পথে সাতক্ষীরা সদরবিস্তারিত পড়ুন
আদালতের আদেশ অমান্য : কলারোয়ায় বিরোধপূর্ন জমিতে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ৪

কলারোয়ায় আদালতে মামলা চলাকালে বিরোধপূর্ন জমি থেকে আম গাছ কাটা নিয়ে এক সংঘর্ষে চার জন্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে- শুক্রবার বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলার উত্তর বোয়ালিয়া গ্রামে। আহতরা হলো- বোয়ালিয়া গ্রামের সুফিয়া খাতুন (৩০), শ্বার বানু (৩৫), রিজিয়া খাতুন (৪২) ও আজাহারুল ইসলাম (৩২)। তারা জানান- তাদের ভিটাবাড়ীর জমি নিয়ে আদালতে মামলা চলছে। শুক্রবার কোন কারণ ছাড়াই একই গ্রামের শহর আলী, শুকুর আলী দলবদ্ধ হয়ে অবৈধ ভাবেবিস্তারিত পড়ুন
দেবহাটা-কালিগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন শনিবার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি ৩১মার্চ শনিবার সাতক্ষীরার দেবহাটা থানার নতুন ভবন উদ্বোধন করতে আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যে উপজেলা আওয়ামীলীগ ও পুলিশ প্রশাসনের উদ্যোগে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেবহাটা থানার নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি তিনি পুলিশ প্রশাসনের আয়োজনে দেবহাটায় সুধী সমাবেশে অংশগ্রহনসহ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, শনিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারযোগে দেবহাটা ফুটবল মাঠে সকাল সাড়ে ১০ টায় আসবেন।বিস্তারিত পড়ুন
সাংবাদিক নুর আলীর ১৮তম মৃত্যু বার্ষিকী ৩১ মার্চ

৩১ মার্চ শনিবার তালা প্রেসক্লাব’র সাবেক সহ-সভাপতি এস. এম. নুর আলী এর ১৮ তম মৃত্যু বার্ষিকী। সাংবাদিক এস. এম. নুর আলী ২০০০ সালের ৩১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে খুলানার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যু বার্ষকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে মরহুমের বাড়ীতে কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মরহুমের পুত্র তালা প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক, দৈনিক দিনকাল, দৈনিক তথ্য’এবং দক্ষিনের মশাল’র নিজস্ব প্রতিনিধি মো.বিস্তারিত পড়ুন
কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির শপথ গ্রহন

কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান ৩০ মার্চ বিকাল সাড়ে ৪ টায় পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মৌতলা ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওয়াসিউদ্দিন বাবুর সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি মোস্তাফা আক্তারুজ্জামান পল্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সদস্য শেখ আনোয়ার হোসেন, অবরসবিস্তারিত পড়ুন
নওগাঁর পত্নীতলায় শক্রতার জেরে বাড়িতে আগুন!!

নওগাঁর পত্নীতলা উপজেলার কোতায়ালী গগনপুর গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত আনুমানিক ১১টায় উপজেলার কোতায়ালী গগনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী জানায়- কোতায়ালী গ্রামের আজিজুল হোসেন এর স্ত্রী মিনা বেগম(৫০) ও তার মেয়ে জান্নাতুন খাতুন প্রিয়া (২৮) বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। রবিবার সন্ধ্যায় তাদের পরিবার সবাই আমাইড় মেছেরবাজার একটি অনুষ্ঠানে যায়। এই সুযোগে দুর্বৃত্তরা ঘটনার রাত অনুমান ১১টার দিকে বাড়িতে ডিজেল ঢেলেবিস্তারিত পড়ুন
শার্শায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সম্মেলন, নয়া কমিটি ঘোষনা

যশোর জেলার শার্শা উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কমিটি গঠণ উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নাভারনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্র আন্দোলন ও ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের সমন্বয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি সম্মেলনে মুহাম্মাদ ওমর ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ শরিফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্রবিস্তারিত পড়ুন
