সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ : নিহত ২

সাতক্ষীরার কালিগঞ্জে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের পিরোজপুর কাটাখালি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের আজগর আলির ছেলে নুর হোসেন (৩২) ও একই উপজেলার নীজদেবপুর গ্রামের মফিজউদ্দিনের ছেলে আব্দুল মান্নান সরদার (৫০)। আহতরা হলেন, তুহিন ও শান্ত নামের দুই মোটরসাইকেল আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানান- নুর হোসেন বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা শহর অভিমুখে আসছিলেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মহিলা কর্মচারীকে শিক্ষক সমিতির আর্থিক সহায়তা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে এক মহিলা কর্মচারীকে নগদ অর্থ দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে ওই বিদ্যালয়ের কর্মচারী রহিমা খাতুনের হাতে চিকিৎসা সহায়তার এ অর্থ তুলে দেন সমিতির নেতৃবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি লিমিটেড’র সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, গার্লস পাইলট হাইস্কুলের প্রধানবিস্তারিত পড়ুন

শ্রমিকদের ঘাম মুছিয়ে ডাব খাওয়ালেন জগলুল এমপি

সাতক্ষীরায় প্রচন্ড গরমে ভ্যান চালক ও খেটে খাওয়া শ্রমিকদের ডাব খাওয়ালেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত ভ্যানচালক ও অন্যান্য শ্রমিকদের নিজের রুমাল দিয়ে ঘাম মুছে দিয়ে ঠান্ডা ডাব খাওয়ালেন এমপি। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের থেকে শ্যামনগর যাওয়ার পথে নিউমার্কেট এলাকাসহ শহরের বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক ভ্যান রিকশা চালক ও পথচারিদেরকে তিনি ডাব খাওয়ান। এ সময় তার সাথে ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অসিম কুমার মৃধাবিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের ৯ শিক্ষার্থীর বৃত্তি লাভ

কলারোযা শিশু ল্যাবরেটরী স্কুল থেকে ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২জন ট্যালেন্টপুলসহ ৯জন পরীক্ষার্থী বৃত্তি লাভ করেছে। প্রধান শিক্ষক ইমদাদুল হক মঙ্গলবার সাংবাদিকদের জানান- এবারের (২০১৭) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ২১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ২ জন ট্যালেন্টপুলসহ ৯ জন বৃত্তি পেয়েছে। জিপিএি-৫ও পেয়েছিলো ৯ জন। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এ স্কুলের এই অভাবনীয় সাফল্যের বিষয়ে প্রধান শিক্ষক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, প্রতি বছরই প্রাথমিক শিক্ষাবিস্তারিত পড়ুন

রাফিদের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ, ডাক্তার হয়ে মানুষের সেবার বাসনা

কলারোয়ার তুলশীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও বামনখালী ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজের অফিস সহকারী বিলকিস রুখসানার বড়পুত্র রাফিদুর রহমান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে তুলশীডাঙ্গা স্কুল থেকে প্রাথমিক সমাপনি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ নিয়ে প্রথম স্থান অধিকার করে। তার এ কৃতিত্বে পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। রাফিদ ভবিষ্যতে ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী। উল্লেখ্য, রফিদুর রহমান উপজেলার রায়টা সবুজবাগ সরকারিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মঙ্গলবার বিকালে কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদে এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় ইউপি সদস্য হাশেম আলী, রফিকুল ইসলাম, হাসানুজ্জামান হাসান, আরশাদ আলী, লিয়াকত আলী, রোকসানা পারভীন, রেহেনা খাতুন, শিরিনা খাতুন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত একটি খবরের তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন সভায় উপস্থিত বক্তারা।

কলারোয়ার সাওমী বৃত্তি পেয়েছে

সাতক্ষীরার কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুল থেকে ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ইশরাত জাহান সাওমী। সে কলারোয়ার তুলসিডাঙ্গা গ্রামের শেখ আব্দুল কাদের বাচ্চু ও রেহেনা খাতুনের মেয়ে। সে ভবিষৎ এ ডাক্তার হতে চায়। সে মা-বাবা, প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এবং সকলের কাছে দোয়া চেয়েছে।

সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেনকে শুভেচ্ছা জ্ঞাপন

সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জেলা পরিষদ মেম্বর’স এ্যাসোসিয়ানের সাংগঠনিক সম্পাদক এবং সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ব শেখ আমজাদ হোসেনকে বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মনোনীত করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কলারোয়া উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ। শেখ আমজাদ হোসেনকে এই পদে মনোনীত করায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ আয়োজক কমিটিকে স্বাধুবাদ জানিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরের মজিদপুর মাদ্রাসায় সাড়ে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ

যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর কওমী মাদ্রাসার মোহতামিম আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের সাড়ে ৪ লাখ টাকা আতœসাত ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ ফেব্রুয়ারী অডিট কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করলে এ তথ্য ফাঁস হয়ে যায়। গত ২ এপ্রিল এ ব্যাপারে ওই দুর্নীতির দায়ে মোহতামিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের একাধিক দপ্তরে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে জামি‘আ মাদানিয়া মজিদপুরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ৪ শিক্ষক বহিস্কার

সাতক্ষীরার কলারোয়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ৪ জন শিক্ষককে বহিস্কার করা হয়েছে। সোমবার (২এপ্রিল) বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্বপ্রাপ্ত এসব শিক্ষকদের বহিস্কার করেন ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সজল মোল্যা। বহিস্কৃত শিক্ষকরা হলেন- বঙ্গবন্ধু মহিলা কলেজের জীব বিজ্ঞানের প্রভাষক সুফিয়া খাতুন, বেগম খালেদা জিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আমিনুজ্জামান, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক হাবিবুর রহমান ও হাবিবুল ইসলাম হাবিব কলেজের প্রভাষক সাইদুরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাংলা বর্ষবরণে ৩ দিনের কর্মসূচি পাবলিক ইন্সটিটিউটের

কলারোয়ায় বাংলা বর্ষবরণ উপলক্ষে পহেলা বৈশাখ থেকে টানা ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে পাবলিক ইনস্টিটিউট। প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা জানান- ‘বরাবরের মতো কলারোয়ার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি বৈশাখী উদযাপন করতে যাচ্ছে।’ তিনি জানান- বর্ষবরণ কর্মসূচির মধ্যে রয়েছে: আগামি ১ বৈশাখ, ১৪ এপ্রিল, শনিবার সকাল ৬টায় প্রভাতী সঙ্গীত, সকাল সাড়ে ৬টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল সাড়ে ৭ টায় গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্য দারণ করে ডিসপ্লে, সকাল ৮ টায় পাবলিক ইনস্টিটিউট চত্বরে পান্তাভাতবিস্তারিত পড়ুন

অনুপস্থিত ৩২

কলারোয়ায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

কঠোর নিরাপত্তার চাদরে কলারোয়ায় নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। ২ এপ্রিল সোমবার পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ছিলো ৩২জন পরীক্ষার্থী। এইচএসসি, এইচএসসি (বিএম) ও আলিম পরীক্ষায় কলারোয়া সরকারি কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ ও আলিয়া মাদরাসা কেন্দ্রে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ও অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থী ছিলো ৩০২৮ জন। এর মধ্যে প্রথম দিনে নিয়মিত পরীক্ষার্থী ছিলো ২৯৪৮জন। অংশ নেয় ২৯১৬ জন পরীক্ষার্থী। উপজেলার মোটবিস্তারিত পড়ুন

জেলা যুবলীগের আহবায়ক কমিটি থেকে কাজী সাহাজাদাকে বহিস্কারের খবরে পাল্টা অভিযোগ

কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজী সাহাজাদকে সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য’র পদ থেকে বহিষ্কার করার খবর পাওয়া গিয়েছে। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়। তবে সেটা প্রত্যাখ্যান করে পাল্টা নান্টু-ই বহিষ্কৃত বলে দাবি করেছেন যুবলীগ নেতা সাহাজাদা। জানা গেছে- বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. জহিরুল ইসলাম নান্টু স্বাক্ষরিত এক পত্রে জেলা আহবায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন অনু,বিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে বিজিবির গুলি বর্ষণ: ২ কার্টুন ভারতীয় শাড়ি উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাকারবারীদের ধাওয়া করে গুলি বর্ষণ করেছে বিজিবি। উদ্ধার করা হয়েছে ২কার্টুন ভারতীয় উন্নতমানের শাড়ি। সোমবার (২এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার কেঁড়াগাছি সীমান্তে ওই ঘটনা ঘটে। জানা গেছে- সীমান্তের কেঁড়াগাছী গ্রামে নিরাপত্তাজনিত কারণে ১ রাউন্ড ফাঁকাগুলি গুলি বর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া একই এলাকা হতে ২ কার্টুন ভারতীয় শাড়ি উদ্ধার করেছে কাকডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা। সাতক্ষীরা, ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফেনসিডিল-গাঁজাসহ দুই ব্যক্তি আটক

কলারোয়ায় ফেনসিডিল, গাঁজা উদ্ধারসহ দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে। রবিবার রাতে পৃথক স্থান থেকে থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো- উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের মৃত রবিউল ইসলামের পুত্র মোকছেদ আলী মন্ডল (২৫) ও পৌরসদরের গোপিনাথপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র গোলাম মোস্তফা মোড়ল (৩৮)। এসময় উদ্ধার করা হয়েছে ২০ বোতল ফেনসিডিল ও ১’শ গ্রাম গাঁজা। থানা সূত্র জানায়- কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নির্দেশনায় পৃথক অভিযানবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে আন্তর্জাতিক অটিজম দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কালিগঞ্জে আন্তর্জাতিক অটিজম দিবস উদযাপন উপলক্ষে ডি. আর. আর. এ, এম জে এফ ও সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল সোমবার বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ উপজেলা প্রাঙ্গন থেকে প্রতিবন্ধিদের অংশ গ্রহনে ৩ টি সংস্থার পৃথক পৃথক র‌্যালী বাহির হয়। র‌্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক অটিজম দিবস ২০১৮ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তাবিস্তারিত পড়ুন