Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বেনাপোলে হাতবোমাসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্তে ১১টি হাতবোমসহ শহিদুল ইসলাম নামে এক যুবক আটক হয়েছে বিজিবি’র হাতে। আটক শহিদুল ইসলাম (৩৮) বেনাপোল ছোটআচড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, শুক্রবার (৬এপ্রিল) সন্ধ্যায় বেনাপোলের সীমান্তবর্তী ছোটআচড়া গ্রামের তৌহিদুলের বাড়িতে অভিযান চালিয়ে ১১টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।বোমাগুলো ভারত থেকে আনা হয়েছিলো বলে তিনি জানান। তিনি আরো জানান, ভারত থেকে হাতবোমার একটি বড় চালান এনে বাড়িতে মজুত রেখেছে এমনবিস্তারিত পড়ুন
মণিরামপুরের হরিহরনগর ইউনিয়ন নির্বাচন ১৫ মে

মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫মে৷ মণিরামপুর উপজেলা নির্বাচন অফিসার সহিদুর রহমান ৫ এপ্রিল তফসিল ঘোষনা করেছেন৷ ঘোষিত তফসিল অনুযায়ী ১৬ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে৷ এছাড়া মনোনয়নপত্র বাছায় ১৯ এপ্রিল৷ মনোনয়ন প্রত্যাহার করতে হবে ২৬ এপ্রিল৷ এদিকে তফসিল ঘোষনার পর বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে দোড়ঝাঁপসহ এলাকার ভোটারদের কাছে দেনদরবার করতে শুরু করেছেন৷ ২০১৬ সালের ২২ মার্চ ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা করাবিস্তারিত পড়ুন
কেশবপুরে ভূয়া কাগজপত্র দিয়ে সেচ লাইন নেয়ার চেষ্টার অভিযোগ

যশোরের কেশবপুরে জমির ভূয়া কাগজপত্র দিয়ে সেচ লাইন নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়াগেছে। এব্যাপারে যশোর পল্লী বিদ্যুত মনিরামপুর জোনাল অফিসের জিএম,কেশবপুর অফিসের ডিজিএম ও উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার মির্জাপুর গ্রামের শেখ আব্দুর দবিরের ছেলে শেখ আলমগীর হোসেন মির্জানগর মৌজার ১৮৬৮ দাগের অন্যের জমিতে জোরপূর্বক বোরিং করে সেচ লাইনের অনুমোদন করে মটর লাইন নেওয়ার জন্য কেশবপুর পল্লী বিদ্যূতের জোনাল অফিসে আবেদন করেন। ওইবিস্তারিত পড়ুন
ইসু মিয়া স্মৃতি এ্যাথলেটিকস সমাপনী
সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’র সমাপনী ও পুরস্কার বিতরণ

“মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় তিন দিন ব্যাপি ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘর তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন
নওগাঁর মহাদেবপুরে ফসলের সাথে এ কেমন শত্রুতা!

নওগাঁর মহাদেবপুর উপজেলার দাড়শা গ্রামের বর্গাচাষী শহিদুল ইসলামের দুই বিঘা ও একই গ্রামের কৃষক খাজিম উদ্দিনের তিন বিঘা ধানখেতে রাতের আঁধারে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে তাদের পাঁচ বিঘা জমির ধানগাছ পুড়ে বিবর্ণ হয়ে গেছে। ওই কৃষকদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ নির্মম ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার দু’টির মাঝে শোকের মাতম চলছে। আর ঘটনাটিকে মানব জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায় বলে আখ্যায়িত করেছে এলাকার সচেতন মহল। রাতের অন্ধকারে জমিতে আগাছাবিস্তারিত পড়ুন
কেশবপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শনিবার সকালে র্যালী, আলোচনা সভা, বিশেষ স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীনের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা : সবার জন্য সর্বত্র” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ তফিকুল ইসলাম, ডাঃ আহসানুল মিজান রুমি, ডাঃ তন্ময় বিশ্বাস, ডাঃ সমারেশ দত্ত, ডাঃ সৌমেন বিশ্বাস, আলনুর ওয়েলবিস্তারিত পড়ুন
তালার নওয়াপাড়া হাইস্কুলটি চলছে জরাজীর্ন অবস্থায়!!

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়টি সুুনামের সাথে ২৪ পার করার পরও বিদ্যালয়টির অবকাঠামো উন্নয়ন ও এমপিও ভুুক্ত হয়নি।বর্তমানে বিদ্যালয়টির ২৮০ ছাত্র-ছাত্রী ভবন সংকটের মধ্যে দিয়ে জরাজীর্ন রুমে ক্লাস করতে হচ্ছে। বিদ্যালয়টি ১৯৯৪ সালে ১ একর সম্পত্তির উপর প্রতিষ্ঠিত হয়। এবং প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী সহ মোট ১৪ জন কর্মরত আছে। শিক্ষার গনুগত মান আশানুরুপ। কিন্তু এই প্রতিষ্ঠানে কয়েকজন শিক্ষক কর্মচারী বিনা বেতনে মানবেতর জীবন যাপন করছে। প্রতিষ্ঠার পর ১৯৯৪বিস্তারিত পড়ুন
অগ্রঃ ও মৌরী বিটিভি’র টক’শোতে আমন্ত্রণ পেয়ে ঢাকায় যাচ্ছে

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র অগ্রঃ ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মৌরিয়া মোস্তফা সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভি’র টক শো ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান আমাদের কথা’র আমন্ত্রণে ঢাকায় যাচ্ছে। রোববার থেকে প্রশিক্ষণ ভিত্তিক তাদের একটি শর্ট কোর্স জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটে শেষ করে এই অনুষ্ঠানের শ্যুটিং অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হ্যালোডট বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান নির্বাহী মুজতবা হাকিম প্লেটো। ছাত্রছাত্রীদ্বয় সকলের কাছে তাদের জন্য শুভ কামনা চান।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ক্ষুদে ক্রিকেটার বাছাইয়ের লক্ষ্যে অনুর্দ্ধ-১৪ ক্রিকেট লীগ শুরু

কলারোয়ায় তৃণমূল থেকে ক্ষুদে ক্রিকেটার বাছাইয়ের লক্ষ্যে অনুর্দ্ধ ১৪ ক্রিকেট লীগ শুরু হয়েছে। শুক্রবার কলারোয়া ক্রিকেট একাডেমির আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় কলারোয়া জিকেএমকে পাইলট হাউস্কুল মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ। এ সময় উপস্থিত ছিলেন কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কেএম আনিছুর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব রেজাউল করিম লাভলু, সাজু হালদার, রবিউল ইষরাম, নাজমুল হাসনাঈন শিলন প্রমুখ।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় মহিলা মাদক ব্যবসায়ীসহ ৫ ব্যক্তি আটক, ফেনসিডিল-গাঁজা উদ্ধার

কলারোয়ায় মহিলা মাদক ব্যবসায়ীসহ ৫ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ফেনসিডিল ও গাঁজা। শুক্রবার সকালে ও বৃহষ্পতিবার রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাদের আটক করে থানা পুলিশের পৃথক টিম। থানা সূত্র জানায়- উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বাজার সংলগ্ন ব্রীজের উপর থেকে আসমা খাতুন (৩৫) নামের এক মহিলাকে ২৫ বোতল ফেনসিডিল ও নগদ সাড়ে ১২হাজার টাকাসহ আটক করে পুলিশ। আটক আসমা যশোরের কোতয়ালী থানার রায়পাড়া গ্রামের মৃত.মোহাম্মদ আলীর স্ত্রী। এ ঘটনায়বিস্তারিত পড়ুন
‘নৌকা মানে উন্নয়ন, সামনে এগিয়ে চলা’: কলারোয়ায় সমাবেশে মজনু চৌধুরী

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও কলারোয়া উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু বলেছেন- ‘নৌকা মানে উন্নয়ন, নৌকা মানে দেশের সামনে এগিয়ে চলা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ও জনগণের ভাগ্গোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।’ বৃহষ্পতিবার (৫ এপ্রিল) রাতে কলারোয়ার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভাদিয়ালীতে ২নং ওয়ার্ড আ.লীগের কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন- ‘সকল ভেদাভেদ ভুলে আগামিবিস্তারিত পড়ুন
আসাদুল সভাপতি, হাসান সম্পাদক
কলারোয়ার কয়লা ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগের নয়া কমিটি

কলারোয়া উপজেলার ৩নং কয়লা ইউনিয়ন বঙ্গবন্ধু সৈসিকলীগের নয়া কমিটি ঘোষনা করা হয়েছে। আসাদুল ইসলামকে সভাপতি ও হাসান আলীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ওই কমিটি আগামি ৩বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি রুবেলে মল্লিকের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সম্রাটসহ অন্যরা উপস্থিত ছিলেন। ঘোষিত কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন: সহ-সভাপতি আকরম হোসেন, রাশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, আবিদ হোসেন, সাংগঠনিকবিস্তারিত পড়ুন
কলারোয়ার কাজীরহাটে ভাগবত আলোচনা ও পদাবলী কীর্ত্তন অনুষ্ঠিত

কলারোয়া উপজেলার কাজীরহাট দাসপাড়ায় প্রতি বছরের ন্যায় ৪র্থ বারের মত ভাগবত আলোচনা ও পদাবলী কীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে। হস্পতিবার কাজীরহাট দাসপাড়ার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিখিল অধিকারীর উপস্থাপনায় অনুষ্ঠানে ভাগবত আলোচনা করেন শ্রীমতি পারুল বালা (তালা সাতক্ষীরা), বাবু বিল্ব মঙ্গল দেবনাথ (বুধহাটা সাতক্ষীরা),বাবু বিশ্বম্ভর (স্বপন) নাভারন। ভাগবত আলোচনায় হাজার হাজার নারী পুরুষ অনুষ্টানটি উপভোগ করেন। এ সময় ভাগবত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ নং পানিকাউরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতিবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ১‘শ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার -২

কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১‘শ বোতল ফেন্সিডিল সহ -২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত আসামীরা উপজেলার চাঁদখালি গ্রামের শহীদুল মোড়লের পুত্র আমিনুর ইসলাম (৩০), সাইহাটি গ্রামের রেজাউল সরদারের পুত্র আবু তালেব সরদার (৩৫)। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুবীর দত্ত জানান, ভারত থেকে বাংলাদেশে একটি ফেন্সিডিলের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে থানার এস আই সুধাংশু শেখর হালদার, মামুনুর রহমান, মনিরুল ইসলাম এ এস আই মিজানুর রহমান, রুবেল সঙ্গীয় ফোর্সবিস্তারিত পড়ুন
শার্শার বেলতলায় মাদকের ছড়াছড়ি, নিরব প্রশাসন

যশোরের শার্শার বাগআঁচড়া বেলতলায় খোলামেলা ভাবে মদ, গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলের ব্যবসা চলছে। মাদকের ভয়াবহ ছোবলে ধাবিত হচ্ছে এলাকার যুবসমাজ। ভাঙছে সংসার, হারিয়ে যাচ্ছে মেধা।পাশাপাশি বাড়ছে চুরি,ডাকাতি, ছিনতাই। জানা গেছে- বেলতলা বাজারের পুজা মন্ডপের পস্চিম পাশে ছবেদা বাগান,ও ঘেরের পাশে আম বাগানে এসমস্ত মদ, গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল বিক্রি হচ্ছে প্রতিদিন। বেশির ভাগই এসকল নেশা দ্রব্য সেবন করছে স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা। পাশাপাশি এলাকার বেকার যুবকরাও এ নেশায় আসক্ত হয়ে পড়েছে।বিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর ত্যাগের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক যশোরের কেশবপরে শুক্রবার দুপুরে জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন। উপজেলার মজিদপুর ইউনিয়নের শ্রীফলা বুড়িভদ্রা নদীর সংযোগ খাল খনন উদ্বোধনকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর অনেক ত্যাগের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো মানুষের অমঙ্গল কামনা করতে পারেন না। সোনার বাংলাদেশ গড়তে তিনি রাতদিন কাজ করে চলেছেন। তিনি চান বাংলার মানুষ সন্মানের সাথে বাঁচুক। প্রতিমন্ত্রী বলেন আগামী নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই।বিস্তারিত পড়ুন
