রবিবার, অক্টোবর ৪, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় জেএসসি-জেডিসি’তে বৃত্তি পেয়েছে ৯৪ কৃতি শিক্ষার্থী

সদ্য প্রকাশিত ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার বৃত্তির ফলাফলে কলারোয়া উপজেলার বিভিন্ন হাইস্কুল ও মাদরাসা থেকে ৯৪জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২৫ শিক্ষার্থী আর সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৬৯ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়- জেএসসিতে উপজেলার বিভিন্ন হাইস্কুল থেকে ১৮জন ট্যালেন্টপুলে আর সাধারণ গ্রেডে ৪৯জন বৃত্তি পেয়েছে। আর জেডিসিতে বিভিন্ন মাদরাসা থেকে ৭জন ট্যালেন্টপুলে আর ২০জন সাধারণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে প্রস্তুতি কমিটি গঠন

জাতীয় শ্রমিক লীগ-সাতক্ষীরা সদর উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। শনিবার জাতীয় শ্রমিক লীগ-সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক এম.এ খালেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাতীয় শ্রমিক লীগ-সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদারকে আহবায়ক, জেলা অটো রিক্সা-অটো টেম্পু মালিক চালক সমিতির মো. গাউস আলী সরদারকে যুগ্ম আহবায়ক এবং জেলা অটো রিক্সা-অটো টেম্পু মালিক চালক সমিতির মো. জাহিদ হোসেন খানকে সদস্য সচিব করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াত নেতাসহ ৪ ব্যক্তি আটক, গাঁজা উদ্ধার

কলারোয়ায় জামায়াত নেতাসহ ৪ ব্যক্তিকে পুলিশ আটক করেছে। উদ্ধার করেছে ১’শ গ্রাম গাঁজা। আটককৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ও জিআর ওয়ারেন্টভূক্ত আসামি রয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার পৃথক স্থান থেকে থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো- উপজেলার হিজলদী গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র আজগর আলী (৪০), কলাটুপি গ্রামের বাবর আলীর পুত্র রাজু আহম্মেদ (২৪), কাকডাঙ্গা গ্রামের জায়েদ আলীর পুত্র আইনাল হক (২৩) ও পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামের আ.বারিক সরদারের পুত্র শামীম রেজা (২০)।বিস্তারিত পড়ুন

কেশবপুরের একটি প্রাইমারি স্কুলে টেন্ডার ছাড়াই ১ লাখ টাকার গাছ কর্তন!!

কেশবপুরে বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি যোগসাজসে ওই বিদ্যালয়ের ১ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির ৫টি গাছ কর্তন করে আতœসাতের চেষ্টায় লিপ্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি জেনেও না জানার ভান করছে। ছায়দানকারী ওই গাছগুলি কোনো টেন্ডার ছাড়াই কর্তন করায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসি জানায়, ৩০/৩৫ বছর আগে উপজেলার বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশ দিয়ে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজবিস্তারিত পড়ুন

কলারোয়ার শিক্ষা অফিসারপুত্র ইউসার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

কলারোয়া উপজেলা শিক্ষা অফিসার আবদুল হামিদের পুত্র আবদুল্লাহ বিন হামিদ ইউসা ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। ইউসা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় অংশ নেয়। ইউসা ২০১৪ সালের পিইসি পরীক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। সে সকলের নিকট দোয়া প্রার্থী।

কালিগঞ্জের শ্রীশ্রী তারকনাথ ধামে শিবলীলা উৎসবে মিলনমেলা

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বালপোতায় শ্রীশ্রী বাবা তারকনাথ ধামে ব্যাপক উৎসব মুখর পরিবেশে হাজার হাজার সন্নাসি ও ভক্তবৃন্দের উপস্থিতিতে শিবলীলা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরও বালাপোতা শ্রীশ্রী বাবা তারকনাথ ধাম মন্দির কমিটির আয়োজনে অশুভ শক্তির সংহার সত্য সুন্দর শিব বন্দনায় বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সন্নাসিদের এক মহা মিলনে পরিনত হয়। একবার বাবার নাম করে যেই জন, সর্ব পাপ মুক্ত হয় ব্যাসের বচন। ধর্মীয় এই শ্লোককেবিস্তারিত পড়ুন

কলারোয়া নিউজ’র পাঠকের কবিতা...

‘আমি ও প্রকৃতি’

কলারোয়া নিউজ’র একজন নিয়মিত পাঠক কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মেহেদী হাসান প্রান্ত। তাঁর নিজের লেখা একটি কবিতা পাঠিয়েছেন কলারোয়া নিউজ-এ। ভুলত্রুটি হতেই পারে। তবু ইতিবাচক মনোভাব নিয়ে তাঁর সুপ্ত প্রতিভাকে বিকশিত করার অভিপ্রায়ে তাঁর বিশেষ অনুরোধে কবিতাটি প্রকাশিত করা হলো- আমি ও প্রকৃতি ভাবনার অকুলে আমার হৃদয়, তাইতো ভাবি কেন এমন হয়? চোয়ালে হাতটা রেখে বসে আছি আমি নির্জন অদূরে। দেহটা আছে এখানে, মনটা চলে গেছে চিন্তার বনে। সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের প্রতিষ্ঠা বার্ষকী উদযাপিত

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ‘গরীব অসহায় মানুষের সেবা করাই আমাদের লক্ষ্য’-শীর্ষক স্লোগানে দুই বছর আগে প্রতিষ্ঠিত অরাজনৈতিক এ সংগঠনটি আর্তমানবতার সেবায় নিয়োজিত আছে। মঙ্গলবার ১০ এপ্রিল দুপুরে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পালিত হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থী ও সুধিজনেরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা সাংবাদিক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া সরকারিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের ৬ নেতা আটক

সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানসহ ৬ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ১০ এপ্রিল বিকেলে সাতক্ষীরা শহর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান ভুট্টো ও সাতক্ষীরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে প্রধান শিক্ষক কর্তৃক পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ, থানায় মামলা

যশোরের রাজগঞ্জের পল্লীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে৷ এঘটনায় মণিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযোগ রয়েছে, রাজগঞ্জের খেদাপাড়া মাহমুদকাটি-রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান ওই রাতে ওয়াজ মাহফিল থেকে ওই ছাত্রীকে বাড়ি পৌছে দেওয়ার কথা বলে পাশের এক বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে৷ ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে আটটার দিকে৷ বিষয়টি জানাজানি হওয়ার পর ধর্ষিতার মা বাদি হয়ে সোমবার রাতে লম্পটবিস্তারিত পড়ুন

এসপি অফিসে শহরের সিসি টিভির কন্ট্রোল রুম পরিদর্শণ এমপি রবি’র

সাতক্ষীরার মানুষের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণে সাতক্ষীরা সদর পৌরসভাকে সিসি টিভি’র আওতায় আনা জেলা পুলিশের মহতী উদ্যোগ পরিদর্শনে যান সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান জেলা পুলিশ সুপারের কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত সিসি টিভির কন্ট্রোল রুম ঘুরে ঘুরে দেখান। এসময় এমপি রবি বলেন, ‘সামগ্রীক নিরাপত্তা জনগণের নাগরিক অধিকার। সাতক্ষীরা সদর পৌরবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় নির্মানাধীন ভবন থেকে পড়ে শার্শা-ঝিকরগাছার ৩ যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের লিফট ছিড়ে যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলার তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৮ এপ্রিল) রাত ৮ টার দিকে মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জহর বারু ফরেস্ট সিটিতে লিফট ছিড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো শার্শা বেনাপোলের ধান্যখোলা গ্রামের আয়নাল হকের ছেলে তরিকুল ইসলাম তরিক(৩২), শার্শার শ্যামলাগাছি গ্রামের আবু তালেবের ছেলে আজমিন হোসেন (২৬) ও যশোরের ঝিকরগাছা উপজেলার ছোট-পোদেউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে সালাহউদ্দিন (৪২)। নিহতদের স্বজনরা জানান- বাংলাদেশ থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল হাইস্কুলের ম্যানেজিং কমিটির নয়া সদস্যদের ফুলেল শুভেচ্ছা এমপি’র

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানালেন যশোর-১ শার্শা আসনের এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। মঙ্গলবার (১০এপ্রিল) দুপুরে শার্শা আফিল জুট এন্ড উইভিং মিলস লিমিটেড এর ভেতর দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময়কালে ম্যানেজিং কমিটির ওই নয়া সদস্যদের শুভেচ্ছা জানান তিনি। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্বাচিত সদস্যরা হলেন দৈনিক স্পন্দন পত্রিকার বেনাপোল প্রতিনিধি ও বন্দর প্রেস ক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাহাজ্জেল হোসেন, বেনাপোল পৌরসভারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী পরিবারের সদস্য ও চিহ্নিত দুর্নীতিবাজদের নিয়ে গঠিত সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে শহরের শহীদ স.ম আলাউদ্দিন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার। মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবে সাবেক সভাপতি এড.আবুল কালাম আজাদ, ডেইলি সাতক্ষীরার সম্পাদকবিস্তারিত পড়ুন

কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

যশোরের কেশবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ সম্পাহ-২০১৮ উপলক্ষে এক মতবিনিময় সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোতাহার হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন থানার তদন্ত ওসি শাহাজাহান আহম্মেদ, পল্লী বিদ্যুতের ডিজিএম সিদ্দিকুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক বজলুর রহমান খান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসবিস্তারিত পড়ুন

কুমিল্লার মামলায় খালেদার জামিন নামঞ্জুর

এক্সরে রিপোর্টে খালেদার কোমরের হাড় ও ঘাড়ে কিছু সমস্যা মিলেছে

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোমরের হাড় ও ঘাড়ে কিছু সমস্যা দেখা গেছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার এক্সরে রিপোর্ট পর্যালোচনা করে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন মেডিকেল বোর্ডপ্রধান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান। বোর্ডের অন্য চিকিৎসকরা হলেন- ডা. মনসুর হাবীব (নিউরোলজি), টিটু মিয়া (মেডিসিন) ও সোহেলী রহমান (ফিজিকেল মেডিসিন)। ডা. শামসুজ্জামান বলেন, খালেদা জিয়ার রক্তবিস্তারিত পড়ুন