রবিবার, অক্টোবর ৪, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় কর্মসৃজন প্রকল্পের ২য় ধাপের কাজের উদ্বোধন

কলারোয়ায় ৪০দিনের কর্মসৃজন প্রকল্পের ২য় ধাপের রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে এ রাস্তার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সুলতানা জাহান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন,বিস্তারিত পড়ুন

ফেনসিডিল-মদ উদ্ধার

কলারোয়ায় আবারো মহিলা মাদক বিক্রেতাসহ ৩ ব্যক্তি আটক

কলারোয়ায় মদ, ফেনসিডিল উদ্ধারসহ ৩ ব্যক্তিকে পুলিশ আটক করেছে। বৃহষ্পতিবার বিকেলে ও শুক্রবার ভোরে তাদের আটক করে থানা পুলিশের একাধিক টিম। থানা সূত্রে জানা গেছে- বৃহষ্পতিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনপুর গ্রাম থেকে ভ্যান চালক আব্দুল গফফার শেখ (৪৫)কে ৪ বোতল ভারতীয় এ্যালকোহল মদসহ আটক করে এসআই সোলায়মান। আটককৃত গফফার ওই গ্রামের মৃত জিয়াদ আলী মিস্ত্রির ছেলে। উদ্ধারকৃত মদের ওজন ২কেজি ৩’শ গ্রাম। এদিকে, ১০ বোতল ফেনসিডিলসহ ফাতেমাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগ নেতা বাবুর উঠান বৈঠক

আগামি জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু গণসংযোগ করতে উঠান বৈঠক করেছেন। শুক্রবার বিকেলে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বড় খামার ইউ.সি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রহ্মরাজপুর ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উঠান বৈঠকে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সদর-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলাবিস্তারিত পড়ুন

চৈত্র সংক্রান্তির আলোচনা সভা

ঝাউডাঙ্গার পাথরঘাটায় এমপি রবি’র গণসংযোগ

বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য নিয়ে জনগণের দোড় গোড়ায় নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ০২নং ওয়ার্ডের পাথরঘাটা গ্রামে হাসান তারেকের -বাড়ির উঠানে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জয়লাভ করে গণতন্ত্র রক্ষা করেছিলেন বলেই আজ বাংলাদেশবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে বিপুল প‌রিমান গাঁজা উদ্ধার

বেনাপোল সীমান্ত থেকে ২২০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার ভোরে বেনাপোল সীমান্তবর্তী রঘুনাথপুর মাঠ থেকে গাঁজা গুলো উদ্ধার করা হয়। ৪৯ রঘুনাথপুর বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুন জানান- গোপন খ‌বরের মাধ্য‌মে জানা যায় ভারতের বনগাঁ সুটিয়া সীমান্ত হয়ে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে পাচারকারীরা এপারে আসছে, এমন সময় অভিযান চালিয়ে ২২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ত‌বে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

বেনাপোলে পৃথক অভিযানে হুন্ডির সাড়ে ২৭লাখ টাকাসহ ২ ব্যক্তি আটক

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে হুন্ডির সাড়ে ২৭লাখ টাকাসহ ২ ব্যক্তিকে আটক করেছে বিজিবি। ১৩ এপ্রিল শুক্রবার দুপুরে ও সকালে এ আটকের ঘটনা ঘটে। বেনাপোল বাজার থেকে বেলা ১১টার দিকে ২২লাখ ২২হাজার টাকাসহ আ.রহিমকে এবং সকাল সাড়ে ৭টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে ৫লাখ টাকাসহ মশিয়ার রহমানকে আটক করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত টাকা হুন্ডির বলে জানায় বিজিবি। ভারত-বাংলাদেশ আনা-নেয়ার জন্য হুন্ডির টাকা পাচার হয়। বেনাপোলে বাইশলাখ টাকাসহ একজন আটক যশোরেরবিস্তারিত পড়ুন

তালায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরার তালায় বজ্রপাতে সাজ্জাদ বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। সাজ্জাদ বিশ্বাস উপজেলা ভায়ড়া গ্রামের বারি বিশ্বাসের শারিরীক প্রতিবন্ধী ছেলে। স্থানীয়রা জানান- বৃহস্পতিবার (১২এপ্রিল) রাত সাড়ে ৮ দিকে বৃষ্টি শেষে সাজ্জাত বিশ্বাস শাহাপুর বাজার থেকে বাড়ি ফেরার সমায় পথিমধ্যে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজগঞ্জের খেদাপাড়া ইউপি সচিবকে ধাওয়া করলেন চেয়ারম্যান

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খেদাপাড়া ইউপি চেয়ারম্যান সরদার মুজিবর রহমানের বিরুদ্ধে পরিষদের সচিব মৃণালকান্তি সাহাকে গালিগালাজ করাসহ মারপিট করতে ধাওয়া করার অভিযোগ করা হচ্ছে। বলা হচ্ছে, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় চেয়ারম্যান এই কাণ্ড ঘটান। তবে ঘটনার ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান ভিন্ন বক্তব্য দিয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বারান্দায় এই ঘটনা ঘটে। ঘটনার ব্যাপারে সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি করেছেন সচিব। একই সঙ্গে তিনি চেয়ারম্যানেরবিস্তারিত পড়ুন

মা-বাবা মৃত্যুর ৪ বছর পর জন্ম নিল শিশু!

পৃথিবীতে প্রতিদিনই কিছু না কিছু আজব ঘটনা ঘটছে। এর কোনওটা কাকতালীয়, আবার কোনওটা চোখ ভড়কে যাওয়ার মতো। আবার এমন কিছু ঘটনা ঘটে যা রীতিমতো চাঞ্চল্যকর। সম্প্রতি চীনে এমনই এক ঘটনার সাক্ষী হল মানুষ। গাড়ি দুর্ঘটনায় মা-বাবার মৃত্যুর চার বছর পর জন্মালো শিশু। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, চীনের জিয়াংশু প্রদেশের ইয়েশিংয়ে ২০১৩ সালের মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হন শেন লি এবং লিউ শি নামের এক দম্পতি। কিন্তু মৃত্যুর আগে নিজেদেরবিস্তারিত পড়ুন

প্লেনে মল ত্যাগ করলে কোথায় যায় জানেন? (ভিডিও)

বিমান নিয়ে সাধারণ মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। এক্ষেত্রে একটি প্রশ্ন বারবারই সামনে আসে যে প্লেনে ত্যাগ করা শরীরের বর্জ্য পদার্থ কোথায় যায়? বিমানের টয়লেট ট্রেনের থেকে আলাদা রকমের হয়। এখানে থাকে ভ্যাকুয়াম টয়লেট। এই টয়লেট সিট অনেকটা নন স্টিক ফ্রায়িং প্যানের মতো হয়। ফ্লাশ করা মাত্রই মুহূর্তে সব গায়েব হয়ে সিট শুকনো হয়ে যায়। কিন্তু যায় কোথায়? ফ্লাশ বাটন টেপার সঙ্গে সঙ্গেই খুলে যায় টয়লেটের সঙ্গে যুক্ত ভ্যাকুয়ম পাইপের মুখ। সেকেন্ডেরবিস্তারিত পড়ুন

তাজমহল কার?

তাজমহল। ভারতের আগ্রায় অবস্থিত মুঘল সাম্রাজ্যের স্থাপত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মৃতি রক্ষার্থে রাজকীয় এই সৌধটি তৈরি করেন। এখান থেকে প্রায় ৪০০ বছর আগে তৈরি তাজমহলের মালিকানা কার? ভারতের সুপ্রিম কোর্টে উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড তাজমহলের মালিকানা দাবি করার পর এমন এই প্রশ্নেই সরগরম দেশটি।বোর্ডের এমন দাবি শুনে তাদের কাছে সম্রাট শাহজাহানের স্বাক্ষরিত নথি চেয়েছে ভারতের শীর্ষ আদালত। জি নিউজের খবর, সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি করে বলেছে একটিবিস্তারিত পড়ুন

এক বছরে সাড়ে ৪ লাখ বিয়ের প্রস্তাব, কে সেই পাত্রী?

সুন্দরী-শিক্ষিত মেয়ে কিংবা সুদর্শন-সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে বিয়ের প্রস্তাব অন্য যেকোনো নারী কিংবা পুরুষের চেয়ে একটু বেশিই পেয়ে থাকেন। কিন্তু তাই বলে এক বছরে অর্থাৎ ৩৬৫ দিনে সাড়ে ৪ লাখ প্রস্তাব! অবিশ্বাস্য হলেও সত্যি। তবে এই পাত্রী কোনো ছেলে বা মেয়ে নয়। এক সফটওয়্যার! নাম গুগল অ্যাসিস্ট্যান্ট। ভারতীয় গণমাধ্যমে খবর, গত বছরই তাকে লঞ্চ করেছিল গুগল। প্রায় সমস্ত মোবাইল ফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই তার দেখা মেলে। ভারতের সাড়ে ৪ লাখ ইন্টারনেট ব্যবহারকারীবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে ভারতীয় মদসহ ভ্যান চালক আটক

কলারোয়ায় ভারতীয় মদসহ এক ভ্যান চালককে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ভ্যান চালক আব্দুল গফফার শেখ (৪৫) ওই গ্রামের মৃত জিয়াদ আলী মিস্ত্রির ছেলে। জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে গফফারকে তার বাড়ি থেকে ৪ বোতল ভারতীয় বাংলা মদসহ আটক করেন থানার এসআই সোলায়মান। উদ্ধারকৃত মদের ওজন ২কেজি ৩’শ গ্রাম। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার গয়ড়া বাজারের প্রয়াত রবি ডাক্তারের দাফন সম্পন্ন

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের বিশিষ্ট পল্লী চিকিৎসক ডা. রবিউজ্জামান (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। বুধবার রাত ৮টার দিকে গয়ড়া বাজারের নিজের ঔষধের দোকানে অবস্থানকালীন সময়ে আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষনিক পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকে তাকে নেয়া হলে সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। বৃহষ্পতিবার জোহর নামাজ পর গয়ড়ার নিজস্ব বাসভবন চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। সদ্য প্রয়াত ডা.রবি যুদ্ধকালীন সময়ে চন্দনপুর অঞ্চলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এক জামায়াত নেতা ও ফেনসিডিলসহ এক মহিলা আটক

কলারোয়ায় এক জামায়াত নেতা ও ফেনসিডিলসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ। পৃথক অভিযানে বৃহষ্পতিবার সকালে ও বুধবার গভীর রাতে তাদের আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার যুগিখালী ইউনিয়নের কামারালী গ্রামের মনির উদ্দীন সরদারের পুত্র জামায়াত নেতা বজলুর রহমান (৪০) ও লাঙ্গলঝাড়া গ্রামের কাশেম কারিগরের স্ত্রী মোছা.আনোয়ারা খাতুন (৪৫)। আটক আনোয়ারাকে ১০ বোতল ফেনসিডিলসহ তার বাড়ি থেকে আটক করা হয়। থানা সূত্র জানায়- কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নির্দেশনায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় আবারো ইভটিজিং : ২যুবকের কারাদন্ড, ১ ছাত্রকে জরিমানা

কলারোয়ায় এবার মাদরাসা ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে দুই যুবককে ৩মাস করে কারাদন্ড ও অপর এক যুবককে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার ১২ এপ্রিল বেলা ১২টার দিকে উপজেলা হামিদপুর মাদারাস এলাকায় ওই ঘটনা ঘটে। ৩মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের শেখ শাহজাহানের পুত্র রাজমিস্ত্রি শেখ রাব্বি হাসান (১৮) ও একই গ্রামের শেখ হবিবর রহমানের পুত্র হোসেন বাবু (১৮)। আর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে একই গ্রামের মৃতবিস্তারিত পড়ুন