Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জে বজ্রপাতে আহত ২

কালিগঞ্জ উপজেলার খড়মি গ্রামে বজ্রপাতে ২ জন আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার খড়মি গ্রামের মৃত কছিমুদ্দি গাজীর পুত্র কাশেম গাজী (৩৫), উচ্চেপাড়া গ্রামের আমের আলীর পুত্র আব্দুর রহিম (২৬)। আহতদের মধ্যে আব্দুর রহিমের অবস্থা আশঙ্খাজনক। জানা যায় খড়মি বিওপি ক্যাম্পের পাশে কাশেম গাজীর বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় বৃহস্পতিবার বেলা ১ টার সময় বিকট শব্দে বজ্রপাত পড়লে আহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আব্দুর রহিমকে প্রথমে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভুয়া রশিদে ট্যাক্স আদায়কালে ৪ এনজিও কর্মী আটক

কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নে ভুয়া রশিদে আদায়কৃত ট্যাক্সের প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা ৪ এনজিও কর্মীকে আটক করার খবর পাওয়া গিয়েছে। এ সময় আরো ৫ জন এনজিও কর্মী পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমানে ওই ৪ এনজিও কর্মী ইউনিয়ন পরিষদের কঠোর নজরদারীতে রয়েছে বলে সরেজমিনে দেখা যায়। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার সরসাকটি বাজারে। নজরদারীতে থাকা এনজিওকর্মীরা হলো- কুষ্টিয়ার পূর্বমিল পাড়া এলাকার মৃত সামছুদ্দীনের ছেলেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় একটি সেতুর অভাবে হাজারো মানুষের দুর্ভোগ

কলারোয়ায় একটি সেতুর অভাবে কয়েক গ্রামের মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে। উপজেলার হেলাতলা ইউনিয়নের কোটাবাড়ী গ্রামের বেত্রবতী নদীতে শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর দিয়ে পার হয়ে আসছে। একই গ্রামের সাধারণ মানুষও বাজার করার জন্য ঝুঁকি নিয়ে পরা পার হয়ে আসছে। এমনিতেই রাস্তাঘাট বৃষ্টির মৌসুমে পানির নিচে তলিয়ে যায়। তার পর ঝুঁকি নিয়ে বেত্রবতী নদী পার হতে হয় বাঁশের সাঁকোর ওপরবিস্তারিত পড়ুন
আকবর সভাপতি, রিপন সম্পাদক
কলারোয়া উপজেলা মোবাইল সার্ভিসিং সমিতির নয়া কমিটি

কলারোয়া উপজেলা মোবাইল সার্ভিসিং সমিতির নয়া কমিটি গঠিত হয়েছে। কলারোয়া বাজারের জে.এস.কে মোবাইল পয়েন্টের সত্বাধিকারী আকবর আলীকে সভাপতি ও মোবাইল সিটি’র সত্বাধিকারী কামরুজ্জামান রিপনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষনা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গেট সংলগ্ন চেয়ারম্যান সুপার মার্কেটে অবস্থিত জে.এস.কে মোবাইল পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মোবাইল ইঞ্জিনিয়ার আকবর আলী সভাপতিত্ব করেন। ঘোষিত কমিটিতে আছেন সভাপতি আকবর আলী,বিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা পরিষদের মাসিক সভা

কলারোয়া উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিরোধপূর্ন জমিতে গৃহ নির্মানের চেষ্টার অভিযোগ

কলারোয়ায় আদালতের আদেশ আমান্য করে এক জমি দখলবাজ বিরোধ পূর্ন জমিতে গৃহ নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার সকালে ওই এলাকায় গিয়ে এমনটি দেখা গেছে। মামলার বিবরণে জানা গেছে- কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ঝর্ণা খাতুন তার পিতার পৈত্রিক ৩৬ শতক জমি আছে। তার পিতার এক মাত্র সন্তান ঝর্ণা খাতুন। তার পিতা মারা যাওয়ার পরে ১৮ শতক জমি অরেশ হিসাবে সে প্রাপ্ত হয়। এর মধ্যে তার মাতা জামিলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারি সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারি সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারি সমিতির আয়োজনে সমিতির দ্বিতীয় তলায় সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারি সমিতির নব-নির্বাচিত কমিটির সভাপতি বিমল কৃষ্ণ সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হোসেন(২)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারি সমিতির সহ-সভাপতি এড. গোলাম মোস্তফা (২), সাধারণ সম্পাদক এড. আ.ক.ম রেজওয়ান উল্লাহ সবুজ, যুগ্ম সম্পাদকবিস্তারিত পড়ুন
সরকারের সাফল্যের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : এমপি রবি

আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে জনগণের দোর গোড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সদরের ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের পৌর মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জয়লাভ করে গণতন্ত্র রক্ষা করেছিলেন বলেই আজ বাংলাদেশ বিশ্বের দরবারে আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিতি পেয়েছে। আর ২০১৪বিস্তারিত পড়ুন
শার্শার বাগআঁচড়ায় উদ্ধার হওয়া ৯টি জেব্রার ১টি মারা গেছে

শার্শার বাগআঁচড়ায় উদ্ধার হওয়া ৯টি জেব্রার ১টি মারা গেছে। যশোরের শার্শা উপজেলার সাতমাইল এলাকার আবদুল বিশ্বাসের ছেলে নুর হোসেন তুতুর একটি গরুর খাটাল থেকে ৯টি জেব্রা উদ্ধার করে ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জেব্রাগুলো উদ্ধার করা হয়। তবে এর মধ্যে একটি জেব্রার মৃত্যু হয়েছে। জেব্রাগুলো আদালতের মাধ্যমে ওয়ার্ল্ড লাইফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার জানিয়েছেন- শার্শার সাতমাইল গরু হাটের খাটালেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জ থানায় নবাগত ওসির যোগদান

কালিগঞ্জ থানায় নতুন ওসি হিসাবে গতকাল বুধবার সকালে হাসান হাফিজুর রহমান যোগদান করেছেন। কালিগঞ্জ থানার ওসি সুবীর দত্ত বদলী হওয়ায় তার স্থলে দীর্ঘ অপেক্ষার পর নতুন ওসি হিসাবে সকালে তিনি যোগদান করেন। ইতোপূর্বে তিনি তালা থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি নাটোর জেলার বাগাতি পাড়া থানার সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করে বিশ্ববিদ্যালয়ে পড়া শুনা শেষ করে ১৯৯২ সালে পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর হিসাবে যোগদান করেন। ইতিপূর্বে ঝিনাইদহ সদর থানাসহ দেশের বহুবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে সড়ক দূর্ঘটনায় তরুণীর মৃত্যু

যশোরের কেশবপুর পল্লীতে সড়ক দূর্ঘটনায় কাকলি বিশ্বাস (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার মঙ্গলকোট গ্রামের স্বপন বিশ্বাসের ২য় কন্যা কাকলী বিশ্বাস বুধবার সকালে ডুমারিয়ার সরাপপুরে আত্মীয়ের বাড়িতে রওনা দেয়। পথিমধ্যে মঙ্গলকোট চুকনগর সড়কে অসাবধানতা বশত ইজিবাইকের চাকায় তার ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মানববন্ধন যশোরের কেশবপুর উপজেলা বিড়ি ভোক্তা সমিতির আয়োজনে গ্রামীণ শ্রমিকদের স্বার্থে বিড়ি শিল্পের উপর থেকে কর আরোপ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ওবিস্তারিত পড়ুন
তালার স্বামী পরিত্যক্ত প্রতিবন্ধী রহিমার মানবাতর জীবন যাপন

সাতক্ষীরা এক অসহায় রহিমা, দু’চোখে পুঞ্জিভূত হয়ে আছে বেদনার মেঘ, তার একটায় আর্তি আমার একটি প্রতিবন্ধী অথবা স্বামী পরিত্যাক্ত কার্ড পেলে কষ্টটা একটু কম হত। অশ্রুসিক্ত হয়ে জানালেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৃত আকামত সরদারের কন্যা রহিমা খাতুন(৩৮)। জন্মের পর সে তার পিতাকে দেখিনী। মাতা জরিনা বেগমের কাছে মানুষ। মাতা জরিনা বেগমের মৃত্যুর পর বিভিন্ন জায়গায় চেয়ে চিন্তে খেয়ে না খেঁয়ে বেঁচে আছে। এখান থেকে ১০বিস্তারিত পড়ুন
ভোটের দিন স্যোসাল মিডিয়া বন্ধ রাখার প্রস্তাব
খবর প্রচারে ১০ দফা বিধিনিষেধ চায় ইসি

আইনশৃঙ্খলা বাহিনীর সুপারিশের পরিপ্রেক্ষিতে নির্বাচন চলাকালে গণমাধ্যমকর্মীদের ভোট বুথে প্রবেশে নিষেধাজ্ঞাসহ সংবাদ প্রচার ও প্রকাশে ১০ দফা বিধিনিষেধ আরোপ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ইসির ১০ দফা এই প্রস্তাবনার মধ্যে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত কোনো কর্মকর্তা/কর্মচারী, পোলিং এজেন্ট বা দায়িত্বরত কর্মকর্তার সাক্ষাৎকার না নেয়া এবং প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ না করার কথাও বলা আছে। মঙ্গলবার সকালে নির্বাচনি সংবাদ সংগ্রহ ও প্রচার বিষয়ে নীতিমালা প্রণয়ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায়বিস্তারিত পড়ুন
গাজীপুর সিটি নির্বাচন স্থগিত : শুনানীর জন্য পর্যাপ্ত সময় ও নোটিশ পায়নি ইসি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদনের শুনানীর জন্য নির্বাচন কমিশনকে (ইসি) পর্যাপ্ত সময় ও নোটিশ দেয়া হয়নি। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ কথা বলেছেন। তিনি জানান, আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গাজীপুর সিটি নির্বাচন স্থগিতে রিটের নোটিশ ও শুনানির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ার বিষয়টি আপিলে তুলে ধরা হবে। আগামী ১৫ মে খুলনার সিটির সঙ্গে গাজীপুর সিটিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিলুপ্তির পথে গাব গাছ ও গাব ফল!!

কলারোয়ায় বিলুপ্তির পথে গাব গাছ ও গাব ফল। গাবের ফলের উপযোগিতা রয়েছে অনেক। মানুষের কল্যাণে এটি দারুণ কাজে আসলেও গাব ফলের কল্যাণে মানুষের কাজ যেনো থমকে গেছে। জানা গেছে- গব ফল থেকে ট্যানি জাতীয় আঠা তৈরি করা হয়। টেকসই করতে এই আঠা মাছ ধরার জালে, পশুর চামড়ায় এবং নৌকায় ব্যবহৃত হয়। এছাড়া বিশেষ প্রক্রিয়া গাব ফলের রং দিয়ে জালের রংসহ অন্যান্য রং-এর প্রলেপ দেয়া যায়, যেটা খুবই দীর্ঘস্থায়ী। দেশি গাবের ফলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় এবার মাছুম-তুহিন নেতৃত্বাধীন যুবলীগের আনন্দ মিছিল-সমাবেশ

এবার মাছুম-তুহিনের নেতৃত্বাধীন যুবলীগের উদ্যোগে কলারোয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮মে) বিকেলে উপজেলা পরিষদ থেকে বের হয়ে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা যুবলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা হওয়ায় ওই মিছিল-সমাবেশের আয়োজন করে সংগঠনটি (একাংশ)। মিছিলের আগে উপজেলা ভাইস চেয়ারম্যান কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাছুমুজ্জামান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি বলেন- ‘শেখ হাসিনার সরকারবিস্তারিত পড়ুন
