রবিবার, অক্টোবর ৪, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার ডি.বি.গার্লস হাইস্কুলে চলছে বাসযোগে কম্পিউটার প্রশিক্ষণ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি.বি. গার্লস হাইস্কুলে শুরু হয়েছে বাসযোগে কম্পিউটার প্রশিক্ষণ। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। স্কুলের নবম শ্রেণির ২৩ জন ও দশম শ্রেণির ২৩ জন মোট ৪৬জন শিক্ষার্থীকে এ প্রশিক্ষণ দিচ্ছে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়। দু’দিনব্যাপি এ প্রশিক্ষণ শুরু হয়েছে মঙ্গলবার সকাল ১০টায়। প্রশিক্ষণ শেষ হবে ১৬ মে ২০১৮। স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান সরদার প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তিবিস্তারিত পড়ুন

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি

সাতক্ষীরায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা হাফেজ পরিষদের উদ্যোগে সাতক্ষীরা আহছানিয়া মিশন কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা হফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, ‘পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। সিয়াম সাধনার মাধ্যমে মানববিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ প্রকৌশলী বিভাগে ৩৭ জেলা প্রকল্পের আওতায় শহর পানি সরবরাহ পানির পাইপ লাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার ০২ নং ওয়ার্ডের কাটিয়া লস্করপাড়ার ইসলামীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী অমল কান্তি রায়, পৌরসভার মহিলা কাউন্সিলর জ্যোৎন্সা আরা, পৌরসভার প্রকৌশলী সেলিম সরোয়ার, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বাটকেখালীস্থ নতুন ওয়াটার প্লানটি চালুবিস্তারিত পড়ুন

আরো খবর...

তালার জালালপুরে ইউপি চেয়ারম্যান লিটুকে গণসংবর্ধনা

তালা উপজেলার জালালপুর ইউনিয়নবাসির ভালবাসায় সিক্ত হয়েছেন ইউপি চেয়ার‌্যান এম মফিদুল হক লিটু। মঙ্গলবার সন্ধ্যায় রথখোলা বাজার মাঠে ইউনিয়নবাসি আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে সর্বস্তরের জনগণ তাকে শুভেচ্ছা জানান। উক্ত অনুষ্ঠানে এলজিএসপি-তে ২০১৫-১৬ অর্থ বছরে “এ’’ গ্রেডভুক্ত সাতক্ষীরা জেলায় প্রথম ও সারাদেশের মধ্যে ৫২তম শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় একাধিক প্রতিষ্ঠান ও সংগঠন থেকে চেয়ারম্যান এম মফিদুল হক লিটুকে সম্মাননা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু বক্কর মোড়লের সভাপতিত্বে সংবর্ধিত অতিথিবিস্তারিত পড়ুন

মনিরামপুরের হরিহরনগর ইউপি চেয়ারম্যান হলেন মাস্টার জহুরুল ইসলাম

উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে যশোরের মনিরামপুরের হরিহরনগর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাস্টার জহুরুল ইসলাম। তিনি নৌকা প্রতিক নিয়ে ১১ হাজার ৪৯১ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী গাজী আব্দুস সাত্তার ধানের শীষ প্রতিকে পেয়েছেন মাত্র এক হাজার ৩১৫ ভোট। নির্বাচনে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী আবুবক্কর ছিদ্দিক চশমা প্রতিকে পেয়েছেন এক হাজার ১২৪ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতিকে পেয়েছেন একশত ৯০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী শাহাদাৎ হোসেন লাঙলবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে অবৈধ যানবাহনের শব্দ দূষন ও ধুলায় বিপর্যস্থ এলাকাবাসী

কালিগঞ্জ উপজেলার ঐতিহ্য ও দক্ষিণ অঞ্চলের বৃহৎ মোকাম নাজিমগঞ্জ। আর এই মোকামটি দিনে দিনে উন্নয়ন ও অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে দোকানমালিক এবং ব্যবসায়ীদের ব্যবসায়ী কার্যক্রম। সূত্রে জানা যায়- বাজারের পাশেই অবস্থিত একটি ইট ভাটা ও বালু ব্যবসায়ীদের ছয়টি বালুর আড়ৎ। প্রতিদিন মোকামের উপর দিয়ে মাটি ও বালু ভর্তি ছোট বড় অবৈধ দানবযন্ত্র ড্রামার, ট্রলি, আলমসাধু অধিক ধারণক্ষমতা নিয়ে দ্রুতগতিতে চলাচল করছে। এসব যানবাহনের শব্দে, চলে যাওয়ার পর পিছু ছুটেচলা ধুলায় পথচারীবিস্তারিত পড়ুন

কেশবপুরে গণসংযোগে ব্যস্ত জাপা নেতা আব্দুল মজিদ

যশোর-৬ কেশবপুর আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির (এরশাদ) যশোর জেলার শাখার সহ-সভাপতি ও জাতীয় পার্টির কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ দিনব্যাপি বিভিন্ন স্থানে গণসংযোগ করে চলেছেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন- পল্লীবন্ধু এরশাদকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। জাতীয় পার্টি এখন সয়ংসম্পন্ন। বাংলাদেশের জনগন জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় দেখতে চায়। জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল সে সময় বাংলাদেশে যে উন্নয়নমূলক কাজ হয়েছিল, তা আজ পর্যন্ত আওয়ামী লীগ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ম্লান হচ্ছে তবু..

বেত্রবতীকে ঘিরে সৌন্দর্যতা আর বিনোদন স্পটের সম্ভাবনা

কলারোয়ার বুক চিরে যাওয়া বেত্রবতী নদীকে ঘিরে গড়ে উঠতে পারে চিত্তবিনোদনের অন্যতম স্পট। পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান আর সন্ত্রাস-মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক হতো বেত্রাবতী নদী। কেননা নদী ও নদীর দু’ধারের বহু স্থানে প্রাকৃতিক সৌন্দর্যতা, পশু-পাখির অভয়ারন্ন কিংবা মিনি চিড়িয়াখানায় রূপান্তর ও শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন মানুষের বিনোদনের জন্য নানান ইভেন্ট তৈরির মাধ্যমে পিকনিক স্পটের সম্ভাবনা ছিলো-আছে। কিন্তু সেই সম্ভাবনাময় সম্ভাবনা ম্লান হয়ে যাচ্ছে মনুষ্যসৃষ্ট অবহেলা আর অব্যবস্থাপনায়। সরেজমিনে দেখা যায়-বিস্তারিত পড়ুন

কলারোয়া নিউজ’র শোক

সাংবাদিক মোশাররফের মায়ের মৃত্যুতে কলারোয়া থানার ওসি’র শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও কলারোয়া রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের মাতা রিজিয়া বেগম ইন্তেকাল করায় গভীর শোক প্রকাশ করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ। সোমবার সকাল ৭টার দিকে কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে সাংবাদিকে মাতা রিজিয়া বেগম মারা যান। পরে জোহর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। সাংবাদিকের মাতার ইন্তেকালে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জুয়ার টাকাসহ ৮ জুয়াড়ি আটক

কলারোয়ায় ৮ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। জানা গেছে- কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া বাজারের হোসেন আলীর চায়ের দোকানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসে আসছিলো। এমন সংবাদে সোমবার কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেব নাথের নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায় ও এসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ওই দোকানে বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান পরিচালনা করেন। সেসময় জুয়া খেলা চলাকালে উপজেলার বোয়ালীয়া গ্রামের ফকির চান গাজীর ছেলে ফজলুর রহমান (৪৫), একইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তি আটক

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২১পিচ ইয়াবা ট্যাবলেটসহ পলাশ (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত পলাশ উপজেলার ঝাপাঘাট গ্রামের আব্দুর রশিদের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেব নাথের নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায় ও এসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে সোনাবাড়ীয়া বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে পুলিশ ২১পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এক বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড

কলারোয়ায় এক বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সেসময় আগুনের লেলিহান শিখা থেকে পারিবারের সদস্যরা বেঁচে গেলও বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে- রবিবার দিবাগত রাত ২টার দিকে কলারোয়া পৌর সদরের ৬নং ওয়ার্ড গোপিনাথপুর গ্রামে। ক্ষতিগ্রস্থরা জানান- পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামের ট্রাক ড্রাইভার শওকত হোসেনের বাড়ীতে বৈদ্যুতিক শক সার্কিটের জের ধরে আগুন লেগে যায়। আগুনের তাপে বাড়ির ঘুমন্ত লোকজন ঘর থেকে ঝাপ দিয়ে প্রাণে বেঁচে যায়। তবে বাড়ির সব পুড়ে ছাই হয়ে গেছে। সন্তানদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়িয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে কাজীরহাট সেমিতে

কলারোয়ার সোনাবাড়িয়ায় ৮দলীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় কাজিরহাট ফুটবল দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। সোমবার বিকেলে সোনাবাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে কাজিরহাট ৪-০ গোলে কায়বা ফুটবল দলকে পরাজিত করে। নির্ধারিত খেলার প্রথমার্ধের ২৪ ও ২৫ মিনিটের মাথায় পরপর ২টি গোল করেন বিজয়ী দলের আরিফ-১ ও আরিফ-২। বিরতির পর দলের পক্ষে আরো ২টি গোল করেন জাকির-১ ও জাকির-২। স্থানীয় সোনাবাড়িয়া প্রভাতি সংঘ আয়োজিত ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাংবাদিক মোশাররফের মাতা আর নেই

সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও কলারোয়া রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেনের মাতা রিজিয়া বেগম (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। সোমবার সকাল ৭ টার দিকে জেলার কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামে নিজ বাড়িতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি প্রয়াত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসলেম আলী ঢালীর স্ত্রী। মৃত্যুকালে মরহুমা ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। যোহর নামাজের পর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘কিশোর-কিশোরী সম্মেলন’ উপলক্ষ্যে প্রতিযোগিতা

কলারোয়ায় ‘কিশোর-কিশোরী সম্মেলন’ উপলক্ষ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের হলরুমে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার ৬টি হাইস্কুল, ২টি মাদরাসা ও ২টি কলেজের মোট ১’শ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত সৃজনশীল মেধা পরীক্ষায় নৈতিকতা ও মূল্যবোধ, সৃজনশীল লেখা, বুদ্ধিমত্তা যাচাই এবং নেতৃত্বের গুনাবলী বিষয়ে বিজয়ী ১০জনকে ও ১০ জনকে স্বান্তনা পুরস্কার প্রদান করা হয়। ‘মেধা ও মননে সুন্দর আগামি’- শ্লোগানে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সাস’ এ প্রতিযোগিতার আয়োজন করে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৪ব্যক্তি আটক, গাঁজা উদ্ধার

কলারোয়ায় গাঁজাসহ ২ব্যক্তিকে পুলিশ আটক করেছে। অপরদিকে, অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। রবিবার রাতে ও সন্ধ্যায় পৃথক স্থানে পৃথক অভিযানে তারা আটক হয়। সোমবার দুপুরের দিকে আটকদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। থানা সূত্র জানায়- পৌরসভাধীন গদখালী গ্রামের মৃত আব্দুল কাদের সরদারের পুত্র শুকুর আলী সরদার (৪৮)কে ১’শ গ্রাম গাঁজাসহ এবং নাশকতা মামলায় উপজেলার উলোডাঙ্গা গ্রামের মৃত আফিল উদ্দীনের পুত্র হযরত আলী গাজী (৫৮) কেবিস্তারিত পড়ুন