Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় আইনশৃংখলাসহ মাসিক সমন্বয় সভা

কলারোয়ায় আইনশৃংখলা, চোরাচালান প্রতিরোধ ও এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩মে) সকাল ১০টা থেকে পরপর ওই সভাগুলো উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় ফেসবুকে হয়রানীমূলক ও আপত্তিকর কোন মন্তব্য না করা, বাল্যবিবাহ-চোরাচালান প্রতিরোধ করতে মসজিদে খুতবায় সচেতনতা করা, ইউনিয়ন পর্যায়ের সাংবাদিকরা উপজেলা পর্যায়ে এসে সংবাদ সংগ্রহের নামে হয়রানী না করা, রমজানে চাদাবাজি বন্ধসহ গুরুত্বপূর্ন বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আইনশৃংখলা সমুন্নত রাখার আহবান জানিয়ে সভায় বলা হয়- ‘মাদকবিস্তারিত পড়ুন
গ্রাহকরা ক্ষুব্ধ
নেটওয়ার্ক সমস্যায় কলারোয়া রূপালী ব্যাংকে লেনদেন বিঘ্নিত

দু’দিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন কলারোয়ার রূপালী ব্যাংকের গ্রাহকরা। লিংক ৩ ও বিডিকম নেটওয়ার্ক কোম্পানীর অদক্ষতা ও অযোগ্যতার কারণে টাকা লেনদেন করতে না পারায় এমনটা হচ্ছে বলে জানা গেছে। জরুরি প্রয়োজনে টাকা লেনদেন করতে না পেরে বিপুল সংখ্যক গ্রাহক ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। ব্যাংকের কর্মকর্তা আকলাম হোসেন জানান- মঙ্গলবার বিকেল থেকে তাদের শাখায় ওই ২ কোম্পানীর কোন নেটওয়ার্ক নেই। ফলে ব্যাংকে কোন কাজ করা সম্ভব হচ্ছেনা। নেটওয়ার্ক কোম্পানীর সাথে যোগাযোগবিস্তারিত পড়ুন
কলারোয়ার সুলতানপুরে বিওপি নির্মানে জায়গা পরিদর্শনে এডিসি

কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম সুলতানপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র প্রস্তাবিত বিওপি নির্মাণে জমি অধিগ্রহণের স্থান পরিদর্শন করেছেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হান্নান। মঙ্গলবার দুপুরে তিনি সরেজমিনে পরিদর্শন করেন। সেসময় সাতক্ষীরা, ৩৩বিজিবি ব্যাটালিয়নের সহ.অধিনায়ক মেজর ফজলে করিম, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
কলারোয়ায় গাছ কেটে আত্মসাতের অভিযোগে ইউএনও’র নিকট দরখাস্ত

কলারোয়ায় সরকারি গাছ কাটার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত দেয়া হয়েছে। উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক ওই অভিযোগের দরখাস্তটি দাখিল করেছেন। অভিযোগসূত্রে জানা গেছে- লাঙ্গলঝাড়া গ্রামের কয়েকটি স্থানে বটগাছ, মেহগনি ও শিশু গাছ কেটে নিয়েছে এবং কয়েকটি গাছ কেটে রাখা হয়েছে। যেকোন সময় ওই গাছগুলো অন্যত্র সরিয়ে ফেলা হতে পারে। কয়েক লক্ষাধিক টাকা মূল্যের ওই গাছ আত্মসাত করতে না পারে তার জন্য উপজেলা নির্বাহী অফিসারের প্রতিবিস্তারিত পড়ুন
চলেই গেলো সাতক্ষীরার মুক্তামনি, দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত

রক্তনালীতে টিউমার আক্রান্ত সাতক্ষীরার বহুল আলোচিত সেই শিশু মুক্তামনি (১২) অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেছে। বুধবার সকাল ৭ টা ২৮ মিনিটে সে তার নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামারবাসা গ্রামে মারা যায় (ইন্না—-রাজিউন)। সাতক্ষীরা জেলা শহর থেকে ১৬ কিলোমিটার দূরে ওই কামারবাসা গ্রামটি। ওই গ্রামের মুদি ব্যবসায়ী ইব্রাহিম হোসেনের দুই যমজ মেয়ে হীরামণি ও মুক্তামণি। জন্মের দেড় বছর পর থেকে মুক্তামণির সমস্যা শুরু হয়। প্রথমে ডান হাতে ছোট একটিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিএনপি নেতাসহ আটক ৫৪

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে কলারোয়ার চন্দনপুরের হিজলদী ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও এক শিবিব কর্মীসহ ৫৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে- সাতক্ষীরা থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ৯ জন, শ্যামনগর থানা ৯ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটাবিস্তারিত পড়ুন
হালকা বৃষ্টিতেই কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে জলাবদ্ধ

দক্ষিন বাংলার ঐতিহ্যবাহি মোকাম হচ্ছে কালিগঞ্জের নাজিমগঞ্জ। আর এই মোকামটি দিন দিন উন্নয়নের অবহেলায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। হালকা বৃষ্টিতে এই মোকামের অবস্হা খারাপ হয়ে যাচ্ছে। বিশেষ করে কাচাবাজারে। এই মোকাম থেকে প্রায় প্রতিদিনই হাজার হাজার লোক তাদের দৈনন্দিন পণ্য ক্রয়-বিক্রয় করে। বর্ষার মৌসুমে এই মোকামটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। মোকামের কাচাবাজারটি একটু নিচ এলাকায়। তাই হালকা বৃষ্টি হলেই রাস্তার সমস্ত পানি এসে জমা হয় কাচাবাজারে। যার ফলে, মোকামের ক্রেতাসাধারণ ব্যাপকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় এমপি রবির সাথে ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের মতবিনিময়

সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের নের্তৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৬ রমজান শহরের ইসু মিয়া সড়কস্থ মুনজিতপুর মীর মহলে সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আহবানে এ মতবিনিময় ও ইফতার মাহফিলে নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এসময় তিনি বলেন, ‘পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। সিয়াম সাধনার মাধ্যমে মানববিস্তারিত পড়ুন
বেনাপোল বন্দর ২৪ ঘণ্টা খোলা, পর্যাপ্ত পেঁয়াজ এলেও মূল্য লাগামহীন

সরকার শুল্কমুক্ত সুবিধায় ভারতীয় পেঁয়াজ আমদানির সুযোগ দিলেও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় এক সপ্তাহের ব্যবধানে ১৭ টাকার পেঁয়াজ বেড়ে এখন ৩০ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। অতিরিক্ত মুনাফালোভী বিক্রেতাদের কারসাজির কারণে অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজার মূল্য নিয়ন্ত্রণ করতে না পারায় রমজানে পেঁয়াজের মূল্য বেড়েছে অস্বাভাবিক হারে। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ব্যাপক হারে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বাজার সহনশীল রাখতে এবং পেঁয়াজ আমদানি গতিশীল করতে বেনাপোল বন্দর ২৪বিস্তারিত পড়ুন
ইউএনও ‘র নির্দেশ উপেক্ষা করে ঝিকরগাছায় ভাটা নির্মান

যশোরের ঝিকরগাছায় উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশ উপেক্ষা করে ইটভাটা নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মহেশপাড়া বি.কে.এইচ দাখিল মাদ্রাসার পাশে বিষ্ণপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আমিরুল ইসলাম ও জালাল গাজীর ছেলে ওমর আলী ইটভাটা স্থাপন করার উদ্যোগ গ্রহণ করে। মাদ্রাসার পাশে জনবহুল এলাকা হওয়ায় মাদ্রাসার শিক্ষক/কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এবং গ্রামবাসী ইটভাটা বন্ধের দাবি জানিয়ে যশোর জেলা প্রশাসক, জেলা পরিবেশ অধিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বন বিভাগ অধিদপ্তর,বিস্তারিত পড়ুন
কেশবপুরে ব্র্যাকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে ব্র্যাকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মঙ্গলবার বিকালে শহরের এলাকা অফিসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার তদন্ত ওসি শাহাজাহান আহম্মেদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, থানার এস আই ফেরদৌস, এস আই রাকিব, পৌর আওয়ামী লীগনেতা খন্দকার মফিজ, কামরুল ইসলাম, ব্র্যাকের দাবী কর্মসূচীর এলাকা ব্যবস্থাপক ইউসুফ হোসেন, প্রগতি কর্মসূচীর এলাকা ব্যবস্থাপক রাকিবুল হাসান, এস.এস.বি.ডি.ইউ. সাইফুল ইসলাম, দাবী কর্মসূচীর সিনিয়র শাখা ব্যবস্থাপক এফ.এম.কামরুল ইসলাম, টি.বি.কর্মসূচীর উপজেলা ব্যবস্থাপক নববিস্তারিত পড়ুন
চড়-থাপ্পরের প্রতিযোগিতা! (ভিডিও)

পৃথিবীতে কত অদ্ভুত প্রতিযোগিতার কথাইতো শোনা যায়। তবে চড়-থাপ্পর নিয়ে কোন প্রতিযোগিতার খবর আগে কখনো শোনা যায়নি। সম্প্রতি রাশিয়ায় কে কত জোরে চড় মারতে পারে আর তা সহ্য করার ক্ষমতার উপর এক প্রতিযোগিতা হয়েছে। আর সেই প্রতিযোগিতার একটি ভিডিও এখন ভাইরাল। রাশিয়ান বিয়ারস নামে একটি ইউটিউব চ্যানেলে গত ২ মে ওই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায় প্রতিযোগিরা বিভিন্ন ধাপ অতিক্রম করে চূড়ান্ত পর্যায়ে গিয়ে একজন প্রথম স্থান অধিকার করেছেন।বিস্তারিত পড়ুন
কমলার খোসায় জাদু!

হলদে রঙের বা হালকা হলদে রঙের কমলা আমরা কমবেশি সবাই খেয়ে থাকি। আমরা সাধারণত কমলার কোষগুলো খেয়ে এর খোসা ফেলে দেই। কমলার খোসাও খাবেন ব্যাপারটি এমন নয়। আসলে কমলার খোসারও রয়েছে নানা রকম ব্যবহার। নিচে তেমনই কয়েকটি দরকারি ব্যবহার নিয়ে আলোচনা করা হলো : কফ ও পিত্তের সমস্যায়: কমলার খোসার রসের অন্যতম বৈশিষ্ট্যই হলো এটি কফের সমস্যা ও পিত্তের যে কোন ধরনের সমস্যা দূর করে। প্রথমে কমলার খোসা পাতলা করে ছিলেবিস্তারিত পড়ুন
প্রতিদিন কাঁচা পেঁয়াজ খেলে বহু উপকার

‘যত কাঁদবেন, তত হাসবেন’- পেঁয়াজের ক্ষেত্রে এই কথাটা দারুণভাবে কার্যকরী। কারণ এই সবজি কাটতে গিয়ে চোখ ফুলিয়ে কাঁদতে হয় ঠিকই। কিন্তু এই প্রাকৃতিক উপাদানটি শরীরেরও কম উপকার লাগে না! একাধিক গবেষণায় এ কথা প্রমাণিত হয়েছে- পেঁয়াজের শরীরে উপস্থিত বেশ কিছু উপকারী উপাদান একাধিক রোগের চিকিৎসায় বিশেষ ভূমিকা পালন করে থাকে। যেমন:- মুখের গন্ধ দূর করে কাঁচা পেঁয়াজ খেলে মুখ গহ্বরের উপস্থিত ব্যাকটেরিয়াগুলো মরতে শুরু করে। ফলে মুখের দুর্গন্ধ দূর হয়। সেইবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী কলকাতা যাচ্ছেন শুক্রবার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দু’দিনের সরকারি সফরে আগামী শুক্রবার কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে শুক্রবার সকালে শাহজালাল বিমানবন্দর ছেড়ে সকাল ৯টায় (স্থানীয় সময়) কলকাতায় নেতাজী সুবাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের। সফরে তিনি শান্তি নিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন
কলারোয়ায় মানবপাচার মামলায় ১জনের যাবজ্জীবন, ১জনের ১০বছর কারাদণ্ড

সাতক্ষীরায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ ও মানব পাচারের পৃথক দু’টি মামলায় দু’ ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এক ব্যক্তির ১০ বছর সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এক জনাকীর্ণ আদালতে এসব রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তবিস্তারিত পড়ুন
