রবিবার, অক্টোবর ৪, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় অস্ত্র-ফেনসিডিলসহ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

সাতক্ষীরার বাঁকালে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি তারা মাদক ব্যবসায়ী। মাদক ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলিতে তারা নিহত হয়েছে। সোমবার ভোরে সাতক্ষীরা-ভোমরা সড়কের বাঁকালের আগুনপুর গ্রামে রাস্তার পাশে লাশ দুটি পড়ে ছিল বলে জানিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটার গান ও ১০৫ বোতল ফেনসিডিল। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীরা হলেন, সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গি এলাকার মৃত এরাদ আলী মিস্ত্রীর ছেলে ইমদাদুল হক ও সদরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার ৩টি ওয়ার্ডের ভাতাভোগীদের ভাতার টাকা বিতরণ

‘শেখ হাসিনার মমতা বয়স্কদের জন্য নিয়মিত ভাতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌর এলাকার ০৪,০৫ ও ০৬ নং ওয়ার্ডের বয়স্ক ব্যক্তিদের মাঝে বয়স্ক ভাতার টাকা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর এলাকায় সাতক্ষীরা পৌরসভা ও শহর সমাজসেবা অধিদফতরের আয়োজনে পৌরসভার-০৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

ডেসটিনি বিলুপ্তি নিয়ে হাইকোর্টের আদেশ আরও ৪ সপ্তাহ স্থগিত

ডেসটিনি-২০০০ লিমিটেড কোম্পানিটি অবসায়ন বা অবলুপ্তি করার নির্দেশ কেন দেওয়া হবে তা জানতে চেয়ে হাইকোর্টের শোকজ নোটিশ আরও চার সপ্তাহ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এই সময়ের মধ্যে আবেদনকারীদের লিভ টু আপিল করতে বলা হয়েছে। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এদিন, আদালতে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের পক্ষে আইনজীবী ছিলেন এ কে এম বদরুদ্দোজা এবং আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনবিস্তারিত পড়ুন

নাশকতার দুই মামলায় খালেদার জামিন, মানহানির মামলায় খারিজ

কুমিল্লায় নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আর নড়াইলের মানহানি মামলা উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, কুমিল্লায় দুটি এবং নড়াইলের মানহানির অপর একটিসহ মোট তিন মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর রবিবার শুনানি শেষ। এদিন, আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন তারবিস্তারিত পড়ুন

মনিরামপুরের ঝাঁপা ইউপিতে উন্মুক্ত বাজেট সভা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ৯নং ঝাঁপা ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে৷ রোববার বিকালে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব ও বাজেট পেশ করেন ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু৷ বাজেটে আগামী অর্থ বছরে ১ কোটি ২৯ লক্ষ ৭৮ হাজার ৩৬৫ টাকা আয় এবং ১ কোটি ২৯ লক্ষ ৬৮ হাজার ৩৬৫ টাকা ব্যায় নির্ধারন করা হয়েছে৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসারবিস্তারিত পড়ুন

সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে এমপি রবি’র ইফতার মাহফিল

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সৌজন্যে প্রতিবছরের ন্যায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১০ রমজান সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রতিটি টেবিল ঘুরে ঘুরে উপস্থিত সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের সাথে কুশল বিনিময় করেন। ইফতার মাহফিল অনুষ্ঠানে মীর মোস্তাক আহমেদ রবি এমপি তার বক্তব্যে বলেন, ‘পবিত্র মাহে রমজানবিস্তারিত পড়ুন

তালায় ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে আহত ৩

খুলনা-পাইকগাছা সড়কের ট্রাক ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩জন গুরুতর আহত হয়েছেন। রবিবার বিকালে তালা মেলা বাজারে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান- খুলনার আঠারমাইল থেকে ছেড়ে আসা একটি কাঠ বোঝাই ট্রাক যার নং ঢাকা মেট্রো (ট-১৪-০০০৩) ও তালা বাজার থেকে একটি মটরসাইকেল আসা মেলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মটরসাইকেলের চালকসহ তিনজন গুরুতর আহত হয়। আহতরা হলো আবুল হোসেন (১৪), ইমন (১৮) ও সাগর ইসলাম (১৬)। আহতদের উদ্ধার করে তালাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের কুটির হস্তশিল্প

কলারোয়া উপজেলা থেকে প্রায় বিলুপ্তির পথে বাংলার ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের কুটির শিল্প। বর্তমান বাজারে সহজলভ্য বিভিন্ন ব্র্যান্ডের প্লাস্টিকের পণ্যের জোয়ারে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার বাঁশ ও বেতের কুটির হস্তশিল্প। উপজেলার কয়লা ইউনিয়নসহ দেয়াড়ার খোরদো ও পার্শ্ববর্তী ঋষিদের তৈরি এসব বাঁশ ও বেতের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা ছিল এক সময় আকাশচুম্বি বলে একাধিক ঋষিগন জানান। কিন্তু কালের পরিক্রমায় প্লাস্টিক সামগ্রীর কাছে হার মানতে বাধ্য হচ্ছে গ্রামীণ সমাজের নিত্য প্রয়োজনীয় বাঁশ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নাশকতায় এক যুবক ও ইয়াবাসহ মহিলা আটক

কলারোয়ায় পৃথক অভিযানে নাশকতা মামলায় এক যুবক ও ইয়াবা ট্যাবলেটসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬মে) রাতে পৃথক স্থান থেকে তারা আটক হয়। থানা সূত্র জানায়- ওসি বিপ্লব দেবনাথের নির্দেশনায় পুলিশ উপজেলার গয়ড়া বাজার থেকে নাশকতা মামলা (নং-১৮/৫১০, তারিখ-১৫ ডিসেম্বর, ২০১৭) আসামি গয়ড়া গ্রামের মুক্তার আলীর ছেলে এসএম আব্দুল্লাহ (৩০)কে এবং কলারোয়া বলফিল্ড এলাকা থেকে ৩৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তুলশীডাঙ্গা গ্রামের আব্দুল আলিমের স্ত্রী মাদক ব্যবসায়ী মোছা নাজমা খাতুন (৪০)কেবিস্তারিত পড়ুন

ভাতার টাকা বিতরণ

সাতক্ষীরায় জাতীয় কবির ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

সাতক্ষীরায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে নজরুল ও ইসলাম প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা, গজল ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী ও জেলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুরবিস্তারিত পড়ুন

ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে : ইসমাত আরা সাদেক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক রবিবার দুপুরে যশোরের কেশবপুর পাঁজিয়া ইউনিয়নের মনোহরনগর-পাথরঘাটা গ্রাম ও সাগরদত্তকাটি গ্রামে দুটি গনসংযোগ করেছেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু অনেক স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন। ঘাতকরা স্বপরিবারে তাঁকে হত্যা করে দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। কিন্তু তাদের সেই আশা পূরন হয়নি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মাত্র নয় বছরে দেশকে উন্নতির শিখরে তুলেছেন। সারা বিশ্বে বাংলাদেশ এখন একটি পরিচিত নাম। প্রধানমন্ত্রী চান দেশের মানুষ ভালো থাকুক। আমার বিশ্বাসবিস্তারিত পড়ুন

বনপা’র উদ্যোগে ‘মহাকাশে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও ইফতার

২৬ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রমনা, ঢাকা। ERC-অডিটরিয়ামে বনপা’র উদ্যোগে ‘মহাকাশে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা, ইফতার মাহফিল ও ২০১৮ সালের এস এস সি তে জিপিএ ৫ পাওয়া বনপা পরিবারের সন্তানদের সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রযুক্তিবিদ রোকমুনুর জামান রনি’র পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মসিহ্-উর-রহমান, বিশিষ্ট সমাজসেবক ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২ দিনে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ সভাপতিসহ ১৩ জন আহত

সাতক্ষীরার কলারোয়া দলীয় কোন্দলে, শ্যামনগর ও তালায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গত ২ দিনে ১৪ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্হানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তিকৃত ১৪ জনের মধ্যে ৩ জনের অবস্হা আশংখাজনক। এদের মধ্যে শ্যামনগরের দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর একজন গুরুতর আহত নারিকে তালা হাসপাতালে ভর্তি আছে। ঘটনা গুলি গত তিন দিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘটেছে।স্হানীয় ও আহতদের পারিবারিক সূত্রেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের বাজেট ঘোষণা

কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ২০ হাজার ৭০০ টাকা ও ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৬১৯ টাকা। রোববার সকাল ১০ টায় মৌতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চত্বরে অনুষ্ঠিত প্রকাশ্য বাজেট অধিবেশনে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী এই বাজেট ঘোষণা করেন। অধিবেশনে মৌতলা ইউনিয়ন পরিষদ সচিব শেখ তানজিরবিস্তারিত পড়ুন

শার্শায় সেফটি ট্যাংকে কাজ করতে নেমে ১জনের মৃত্যু, ৩ জন আহত

শার্শায় সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে ইমন (২২) নামের এক নির্মান শ্রমিক নিহত হয়েছে। এ সময় আরও ৩জন শ্রমিক গুরুতর আহত হয়েছে। নিহত ইমন শার্শার সম্মন্ধকাটি গ্রামের কুতুব উদ্দিন এর ছেলে। আহতদেরকে বুরুজবাগান (শার্শা) স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্খাজনক। এলাকাবাসী জানান, শার্শার দক্ষিন বুরুজ বাগান গ্রামের মাছ ব্যবসায়ী মকর আলীর বাড়িতে নব-নির্মিত সেফটি ট্যাংকির মধ্যে সেন্টারিংয়ের কাঠ-বাশ খুলতে রবিবার সকাল সাড়ে ৮টায় ৪জন শ্রমিক কাজ শুরু করে।বিস্তারিত পড়ুন

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এনইউবিটিকে উপাচার্য ড. ইউসুফ আব্দুল্লাহ’র যোগদান

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা’র উপাচার্য ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ দুইদিনের সফরে ভারত গমন করেছেন। এই সফরে তিনি বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ^ভারতী বিশ^বিদ্যালয়ের সমাবর্তনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সবুজ কলি সেন তাঁকে অভ্যর্থনা জানান। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ^ভারতী বিশ^বিদ্যালয়ের সমাবর্তনে গেস্ট অব অনার হিসেবে যোগদান করেন। ভারতের প্রধানমন্ত্রী ও বিশ^ভারতী বিশ^বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন