Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নারী-পুরুষের মধ্য বেশি ঘামেন যারা

নারী-পুরুষ বা প্রতিটি মানুষের ঘামার ক্ষমতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আবার ঘাম ব্যাপারটা অনেকটা পারিস্থিতির উপরেও নির্ভর করে। সম্প্রতি এক্সপেরিমেন্টাল ফিজিওলজি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র দাবি করা হয়েছে, ঘামের পরিমাণ অনেকটাই নির্ভর করে ব্যক্তির শরীরের আয়তনের উপরে। বিশাল চেহারার মানুষ বেশি ঘামেন, ছোটখাটোরা কম। অস্ট্রেলিয়ার উওলোনগং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মিয়ে প্রিফেক্টুয়াল কলেজ অফ নার্সিং-এর সহায়তায় ৩৬ জন পুরুষ এবং ২৪ জন নারীর উপরে একটি সমীক্ষা চালান। ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩৬ শতাংশবিস্তারিত পড়ুন
তিন চাকার ওপর চার চাকার গাড়ি!

তিন চাকার গাড়ির ওপর উঠানো হলো চার চাকা। অর্থাৎ তিন চাকা টেনে নিয়ে গেল একটি বড় চার চাকার গাড়িকে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। এমন অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে চীনে। চীনের জেজিয়াং প্রদেশে সম্প্রতি ওই ছবি দেখা যায়। তিন চাকার গাড়ির চেয়ে দ্বিগুণ ভারি অন্য একটি চার চাকার গাড়িকে ওই ছোট্ট গাড়িটি টেনে নিয়ে যেতে শুরু করে। আর এই ফুটেজ প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।বিস্তারিত পড়ুন
এই গরমে ত্বকের উজ্জ্বলতায় আমের রস!

এই গরমে নিজেকে ভালো রাখতে গেলে একটু তো রূপচর্চার প্রয়োজন পড়ে। ভাবছেন কী দিয়ে রূপচর্চা করবেন। খুব সহজেই আম দিয়ে ত্বকের যত্ন নিতে পারেন। আমের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন সি, কপার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি। এ ছাড়াও গরমে সানস্ট্রোকের হাত থেকে রক্ষা করে আম। ত্বকের উজ্জ্বলতা ফেরাতে: অনেক সময় যত্নের অভাবে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়। তাহলে সহজেই ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করে দেখুন। উপকার পাবেন। ১ চামচ আমের পাল্প, ২ চামচ ময়দা,বিস্তারিত পড়ুন
বাবা হচ্ছেন রাজ চক্রবর্তী!

মধুচন্দ্রিমার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই বাবা হতে চলেছেন রাজ চক্রবর্তী। তবে কোন বিশ্বস্ত সূত্র মারফত এই তথ্য মেলেনি। এ খবর ভাইরাল হয়েছে টলিউড অভিনেতা জিতের সৌজন্যে। তার একটি টুইটের পর থেকে শুরু হয়েছে যাবতীয় গুঞ্জন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জিতের ‘সুলতান দ্য সেভিয়র’ ছবির ট্রেলার। ছবির মুক্তিও আসন্ন। এ ছবির জন্যই নায়ককে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি লিখেছিলেন, ‘কেয়া বাত ##SultanTheSaviour জমে ক্ষীর। বেস্ট উইশেস বেটা।’ মজাবিস্তারিত পড়ুন
ইসরায়েলের সঙ্গে ম্যাচ বাতিলের ঘোষণা আর্জেন্টিনার

নানা সমালোচনা ও প্রতিবাদের মুখে অবশেষে ইসরায়েলের সঙ্গে অনুষ্ঠেয় প্রীতি ফুটবল ম্যাচ বাতিল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলের তারকা ফুটবলার গঞ্জালো হিগুয়েন মঙ্গলবার (৪ জুন) প্রথমে এ কথা জানান। পরে আর্জেন্টিনায় ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম আরুটস্ সেভা এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, খেলার বিরুদ্ধে ফিলিস্তিনির চাপ আর আর্জেন্টিনায় বিক্ষোভের কারণে এ খেলা বাতিল করা হয়। উল্লেখ্য, ৯ জুন জেরুজালেমে লিওনেল মেসিদের ম্যাচটি খেলারবিস্তারিত পড়ুন
কণ্ঠশিল্পী আসিফ আকবর গ্রেফতার

তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এফডিসির পার্শ্ববর্তী নিজ স্টুডিও থেকে সিআইডি’র একটি টিম তাকে গ্রেফতার করে। জানা গেছে, তেজগাঁও থানায় দায়ের করা মামলায় আইসিটি এক্ট ও প্রতারণার অভিযোগে আসিফ আকবরকে গ্রেফতার করা হয়। মামলা নং ১৫। এই মামলার বাদী আরেক সঙ্গীতশিল্পী শফিক তুহিন। বুধবার আসিফ আকবরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে। যে কারণে গ্রেফতার হলেন কণ্ঠশিল্পী আসিফবিস্তারিত পড়ুন
খুলনা নর্দান ইউনিভার্সিটিতে মাদক বিরোধী সেমিনার

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে মাদক বিরোধী সেমিনারের আয়োজন করা হয়। নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতেআজ ১২.৩০ মিনিটেমাদক বিরোধী সেমিনারেপ্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন মাননীয় পুলিশ কমিশনার জনাব মো: হুমায়ন কবির (পিপিএম), খুলনা মেট্রোপলিটন পুলিশ। তিনি তার বক্তব্যে বলেন আমাদের দেশকে সোনার বাংলায় পরিণত করতে হলে বর্তমান প্রজন্মকে উপযুক্তভাবে, সুস্থ্য-সুন্দরভাবে, সঠিক পথে সুশিক্ষায় শিক্ষীত হয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ রকম একটি জনসচেতনতা মুলকবিস্তারিত পড়ুন
শার্শায় দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনকরা হয়েছে। এ উপলক্ষে বেনাপোলে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (৬জুন) সকাল ১০ টায় র্যালী বের হয়ে বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। দৈনিক যায়যায়দিনের বেনাপোল সংবাদদাতা জি.এম আশরাফের পরিচালনায় র্যালীতে অংশগ্রহন করেন, বেনাপোল বন্দর পরিচালক মোঃ আমিনুল ইসলাম, বেনাপোল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশু, যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুর রহমান, বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান,বিস্তারিত পড়ুন
ঢাকা কলেজস্থ সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ পরিষদের ইফতার

ঢাকা কলেজস্থ সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ পরিষদ (সুন্দরবন) এর উদ্যোগে মঙ্গলবার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ঢাকা কলেজের সাত নম্বর গ্যালারিতে উক্ত অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের এমপি ডা. আ ফ ম রুহুল হক, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মুজিব, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আল আমিন হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য বাবলুর রহমান, এস.এম রাজন হায়দারসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন
বেনাপোলে ইয়াবাসহ যুবক আটক

ভারতে পাচারের সময় ১৯৩ পিস ইয়াবাসহ আবুল কালাম আজাদ (৩১) নামে এক যুবককে আটক করেছে চেকপোস্ট বিজিবি সদস্যরা। বুধবার(৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে সিএন্ডএফ কর্মচারির জাল পরিচয় পত্র দেখিয়ে সে ভারতে প্রবেশের সময় নোম্যান্সল্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক আবুল কালাম আজাদ কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাইঢারকান্দি গ্রামের মৃত ওমর আলীর ছেলে। বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার আব্দুল ওয়াহাব জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে আটক আবুল কালাম গলায় মীম ইন্টারন্যাশনালবিস্তারিত পড়ুন
বেনাপোল দিয়ে সেনাবাহিনীর জন্য আনা ঘোড়া বাংলাদেশে

বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আনা ভারতীয় প্রশিক্ষন প্রাপ্ত ১০ টি উন্নতমানের ঘোড়া বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মঙ্গলবার (৫ই জুন) সন্ধার সময় বেনাপোল চেকপোষ্ট দিয়ে ঘোড়া গুলি বাংলাদেশে আনা হয়। ভারতের পেট্রাপোল কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে রফতানি কারক প্রতিষ্ঠানটি বেনাপোল কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করার জন্য বেনাপোল বন্দরে ঘোড়াগুলি নিয়ে অপেক্ষা করছে। ভারতের কোলকাতা ”বারাসাতের বিধাতা সাপ্লাইয়াসর্” এর ম্যানেজার দিপেস গোস্বামী বলেন তাদের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ( ডিজিডিপি) ১লাখ ১১ হাজার ডলারেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৫মহিলা চোরকে কারাদন্ড, ৩প্রতিষ্ঠানকে জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের সাড়াশি অভিযানে ৫মহিলা চোরকে কারাদন্ড ও ৩ ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫জুন) দুপুরে কলারোয়া বাজারে ও চন্দনপুর ইউনিয়নের গয়ড়ায় পৃথক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান জানান- ‘বিভিন্ন দোকান থেকে কাপড় চুরির দায়ে জনতা কর্তৃক আটক সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৪৮), একই গ্রামের কামালবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আনসার ভিডিপি নির্বাচন ব্যবস্থাপনা প্রশিক্ষণ

কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নে আনসার ও ভিডিপি নির্বাচন ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন- আনসার ও ভিডিপির ঢাকা সদর দপ্তরের পরিচালক(প্রশিক্ষণ)মাহবুবুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট কেএম মনিরুল ইসলাম, যশোর জেলা কমান্ড্যান্ট মকসুদ রসুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই ইসমাইল হোসেন, কলারোয়া উপজেলা ম্যাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা নির্বাচন অফিসার বেনজির আহম্মেদ, কলারোয়াবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কিডনি হারানো আল আমিন বাঁচতে চায়

দু’টি কিডনি নষ্ট হয়ে যাওয়া কলারোয়ার মোহাম্মদ আল আমিন বাঁচতে চায়। মাত্র ২৩ বছরের একমাত্র পুত্র সন্তানের জীবন বাঁচাতে মমতাময়ী মা কলারোয়ার ঝিকরা গ্রামের বিলকিস খাতুন আকুল আবেদন জানিয়ে বলেছেন- ‘আমার বুকের মানিককে বাঁচাতে পারবো তো? আল আমিনের দরিদ্র পিতা আব্দুল ওহাব জানান- ‘গত ৯ মাস ধরে তার প্রাণাধিক প্রিয় সন্তানের চিকিৎসায় তিনি তার সহায় সম্পদ প্রায় সব শেষ করে সন্তানকে সুস্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন তিনি আর্থিক ভাবে প্রায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ঝাড়ফুক দিয়ে উটের অর্থ আয়!!

সচারচার হাতির পিঠে চড়ে হাতি দিয়ে অর্থ উপার্জনের দৃশ্য চোখে পড়লেও মরুভুমির জাহাজখ্যাত উট দিয়ে অর্থ উপার্জন তেমনটা চোখে পড়ে না। তাও আবার সেই উট ঝাড়ফুক দিয়ে অর্থ আয় করছে। এমনই দৃশ্য দেখা গেলো সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে। মানুষের বাড়ি বাড়ি, হাট বাজারের দোকানে দোকনে, পথচারীদের উট প্রদর্শনী করে অর্থ উপার্জন করলো উটের মালিক, যেনো অনেকটা হাতি প্রদর্শনের মতো। শুধু মানুষের মাঝে গিয়ে উট দেখিয়ে অর্থ উপার্জনেই ক্ষান্ত নয়,বিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাই নদীতে ঘাট নির্মান করে দিলেন হরিদাস ঠাকুরের অজানা এক ভক্ত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে নামাচার্য্য শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তরেখা সোনাই নদীতে পাকা শানের ঘাট নির্মান সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় ভক্তের মনের আশা পূরণ হয়েছে। সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দ কাবিটা থেকে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ দুই লক্ষ টাকা প্রদান করেন এবং নাম প্রকাশে অনিচ্ছুক হরিদাস ঠাকুরের এক ভক্ত শানঘাট করার জন্য অর্থায়ন করেন। আশ্রমের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র জানান- ‘ভক্তদের স্বপ্ন পূরণেবিস্তারিত পড়ুন
