Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালা ছাত্রদলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাখা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান মুকুলকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা ছাত্রদলের সম্পাদক আছাদুজ্জান পারভেজকে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারর্সন তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তালা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন- তালা উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক আনিচুরজ্জামান আনিচ, ছাত্রনেতা মেহেদী হাসান, সরদারবিস্তারিত পড়ুন
যশোরে ৩৮ জনকে গ্রেফতার করেছে পুুলিশ

যশোরের গত দুই দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ নানা অভিযোগে ৩৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। তিনি জানান, দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৮জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে কোতয়ালি থানা পুলিশ ১৮, শার্শা ২, ঝিকরগাছা ৪, বেনাপোল ২, কেশবপুর ২, মণিরামপুরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভেলকিবাজী
জ্বলে না-জ্বলে না, জ্বলে না রে, রাস্তার সোলার বাতি জ্বলে না রে….

জ্বলে না, জ্বলে না, জ্বলে না রে, রাস্তার সোলার বাতি জ্বলে না রে…। গানের সুরে অনেকেই এমন কথা বলছেন। কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রদত্ত সোলারের সড়ক বাতি এতটাই নিন্মমানের যে সেগুলো স্থাপনের কিছুদিনের মধ্যে বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। ফলে বর্তমান সরকারের একটি মহতি উদ্যোগ ও জনসেবা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে কতিপয় অর্থলোভি ব্যক্তিদের ব্যক্তিস্বার্থের কারণে। অনেকে অভিযোগের সুরে জানিয়েছেন- কলারোয়ায় ‘স্যোলার সড়ক বাতি’ প্রকল্পের আওতায় উপজেলার প্রায় সব ক’টি ইউনিয়নের প্রতিটিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় যুবলীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কলারোয়া উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০জুন, ২৪ রমযান রবিবার বিকেলে কলারোয়া সরকারী পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
আরো খবর...
সাতক্ষীরা সদর আ.লীগের ইফতার মাহফিল

বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, তালা-কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা

সাতক্ষীরায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইফতেখার হোসেন সভায় সভাপতিত্ব করেন। জেলা প্রশাসন আয়োজিত ওই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ, পুলিশ সুপার (এসপি) সাজ্জাদুর রহমান, জেলা আ.লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আলী প্রমুখ। এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ও পুলিশের উর্দ্ধতন অফিসাররা উপস্থিত ছিলেন। আসন্ন ঈদ নির্বিঘ্নেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ভাটার গাড়ি নিয়ে নিউজ করায় সাংবাদিককে হুমকি

কালিগঞ্জ উপজেলার শিতলপুর গ্রামে অবস্থিত একটি ইটভাটা ও বালুর ৬টি আড়ৎ রয়েছে। প্রায় প্রতিদিনই ভাটার কাজে নিয়োজিত অবৈধ যানবাহন চলাচল করছে। ভাটার পাশেই অবস্থিত দক্ষিন বাংলার ঐতিহ্যবাহি নাজিমগঞ্জ বাজার। প্রায় প্রতিদিনই শত শত ভাটার কাজে নিয়োজিত এসব অবৈধ যানবাহন চলাচল করছে। যার ফলে ব্যবসায়ী, স্কুল শিক্ষার্থি ও জনসাধারণ ব্যাপক দুর্ভোগে পড়ছে। রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া এসব যানবাহন চালাচ্ছে ১২-১৫ বছরের শিশুশ্রমিকরা। তারা বেপরোয়া ভাবে গাড়ি চালায়। মাঝে মধ্যেই ঘটে ছোটোখাটোবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নাশকতা মামলার আসামি গ্রেপ্তার

কলারোয়ায় নাশকতা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাকারিয়া হোসেন (৩৫) উপজেলার দেয়াড়া গ্রামের বাবর আলী সানার পুত্র। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার বাড়ি সে গ্রেপ্তার হয়। থানা সূত্র জানায়- ‘কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথের নির্দেশনায় খোরদো ক্যাম্প পুলিশের একটি টিম জাকারিয়াকে গ্রেপ্তার করে। সে কলারোয়া থানার নাশকতা মামলার (নং-৩/৩১, তারিখ-০২ ফেব্রয়ারী, ২০১৮) আসামি।’ গ্রেপ্তারকৃতকে রবিবার সাতক্ষীরার বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে।
কলারোয়ায় কিডনি হারানো আল আমিনের পাশে প্রিমিয়ার ছাত্র সংঘ

রবিবার সকালে কিডনি নষ্ট হয়ে যাওয়া আল-আমিন কে দেখতে ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের ঝিকরা গ্রামের বাড়িতে যান প্রিমিয়ার ছাত্র সংঘ ‘র নেতৃবৃন্দ। এসময় প্রিমিয়ার ছাত্র সংঘ’র প্রতিষ্ঠাতা সভাপতি মালয়েশিয়া প্রবাসী আফজাল ফুয়াদ অভির সহযোগিতায় আল আমিনকে ঈদের পাঞ্জাবিসহ ঈদ সামগ্রী দেয়া হয়। ঈদ সামগ্রী দেয়ার সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ছাত্র সংঘ’র উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা ডা: আমানুল্লাহ আমান, সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ শাহারিয়ার প্রান্ত প্রমুখ।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌর এলাকার ৪নং ওয়ার্ডে সোলার প্যানেল বিতরণ

সাতক্ষীরা পৌর এলাকার ০৪ নং ওয়ার্ডে ১টি মসজিদে ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে সৌর বিদ্যুতের সোলার প্যানেল প্রদান করা হয়েছে। রবিবার সকালে পৌর মেয়রের কার্যালয়ে সোলার প্যানেল প্রদান করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত ২০১৭-১৮ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষাণাবেক্ষণ (টিআর-নগদ অর্থ) কর্মসুচীর আওতায় সোলার হোম সিস্টেম খ্যাতে ২য় পর্যায়ে গৃহীত প্রকল্পে সাতক্ষীরা পৌর এলাকায় ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর জামে মসজিদ ও দ্য পোল স্টার পৌরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ফুল ব্যাবসায়ী রিপনের আত্মহত্যা

সাতক্ষীরা শহরে বাসা ভাড়া করে থাকা রিপন খান (৪৫) নামে এক ফুল ব্যাবসায়ী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। রোববার গভীর রাতে সাতক্ষীরা শহরের পলাশপোলের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত রিপন খান বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ এলাকার সাঈদ আলী খানের ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান- রিপন খানের বাড়ি বাগেরহাট জেলায় হলেও সে দীর্ঘদিন যাবত সাতক্ষীরা শহরে ফুলের ব্যাবসা করতো। তার একাধিক বিয়ে রয়েছে। একাধিক বিয়ে করারবিস্তারিত পড়ুন
শার্শায় ২০ লাখ টাকার ইমিটেশন উদ্ধার

যশোরের শার্শা সীমান্ত থেকে বিজিবি বিপুল পরিমাণ ইমিটেশন জুয়েলারীর মালামাল আটক করেছে। বিজিবির ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন এর তরফ থেকে এ খবর জানানো হয়েছে। বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক, পিবিজিএম জানান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১০ জুন) বিকালে আমড়াখালী বিজিবি চেকপোষ্ট কমান্ডার নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান বেনাপোল-যশোর রোডের বিভিন্ন যানবাহনে তল্লাশী চালান। এসময় বেনাপোল হতে যশোর গামী লোকাল বাসে তল্লাশী করে সীটের নিচে হতে পরিত্যাক্তবিস্তারিত পড়ুন
উন্নয়ন ধরে রাখতে আওয়ামীলীগের বিকল্প নেই : শেখ আফিল উদ্দীন

সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, আওয়ামীলীগ সরকার মানে উন্নয়নের সরকার। স্বাধীনতা যুদ্ধের পর একমাত্র আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নের ভুমিকা রেখেছে। যার ফলে আজ দেশের জনগনের ভাগ্যের উন্নয়ন ঘটেছে। নিম্ন আয়ের দেশ থেকে উন্নিত হয়ে আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। আর এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আ.লীগ সরকারের কোন বিকল্প নাই। তাই বারবার দলকে ক্ষমতায় এনে দেশকে উচ্চ আয়ের দেশে পরিনত করতে হবে। শনিবার সন্ধ্যায় বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রতিপক্ষের হাতে দুই যুবক আহত

কলারোয়ায় মসজিদের ছাদের পার্শ্বে আম গাছের ডাল যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে সাবেক পৌর কাউন্সিলর আজিজুল হকের দুই ছেলে জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ভুক্তভোগিরা জানান- কলারোয়া পৌরসভাধীন মুরারীকাটি গ্রামে সাবেক পৌর কাউন্সিলর আজিজুল হকের বাড়ীর পার্শ্বের একটি জামে মসজিদের ১০/১২ হাত দুরে তাদের একটি আম গাছ আছে। ওই গাছের কিছু ডালপালা মসজিদের ছাদের উপর চলে যায়। ২/৩দিন আগে মসজিদের ছাদের ডাল গুলি কেটে নেয়ার জন্য বলা হয়। কিন্তু এরই মধ্যেবিস্তারিত পড়ুন
নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষ ভালো থাকে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন- নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষ ভালো থাকে। নৌকার সরকার হচ্ছে উন্নয়নের সরকার। দেশ আর উন্নয়নের মহাসড়কে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি পৌর যুবলীগনেতা আল আমিনের বাড়ি সাবদিয়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগনেতা আব্দুর রাজ্জাক সরদারের সভাপতিত্বে ও উপজেলা বঙ্গবন্ধু ছাত্রবিস্তারিত পড়ুন
উত্তরবঙ্গ সাহিত্য সম্মেলনে স্বর্ণপদক পেলেন কবি সন্তোষ কুমার দত্ত

উত্তরবঙ্গ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন রংপুরে, বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় কবি সন্তোষ কুমার দত্তকে স্বর্ণপদকে সম্মননা প্রদান করা হয়েছে৷ প্যানেল চেয়ারম্যান লাইনুর নাহার রিনার সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এনামুল কবির৷ বিশেষ অতিথি ছিলেন, মাইকেল মধুসূদন একাডেমীর মহাপরিচালক (বঙ্গমনি, কবিরত্ন ও সাহিত্য রত্ন) কবি সন্তোষ কুমার দত্ত৷ এছাড়া ভারতীয় দুরদর্শন খ্যাত নৃত্যপটিয়সী, বিউটিশিয়ান, গীতিকার ও গবেষক কবি সাথী মন্ডল (কোলকাতা), চলচিত্র পরিচালকবিস্তারিত পড়ুন
