Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজ শুরু

জাতীয় নির্বাচনের আগে হাজারখানেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করবে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, এ সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রায় আট বছর বন্ধ থাকার পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা বলেন, এমপিওভুক্তর নতুন নীতিমালা হয়ে গেছে। এখন এর আলোকে শিগগিরই অনলাইনে এমপিও-প্রত্যাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে। নতুন সফটওয়্যার তৈরি হচ্ছে। আবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই বাছাই করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘ’র সোনাবাড়িয়া ইউনিয়ন কমিটি গঠন

কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘ’র ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। নাহিদ হাসানকে সভাপতি ও আবু জাহিদকে সাধারণ সম্পাদক করে প্রিমিয়ার ছাত্র সংঘ’র ৪১ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। বুধবার বিকেলে রাজপুর সরকারি প্রাইমারি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা আমানুল্লাহ আমান, সাধারণ সম্পাদক আসিফ শাহারিয়ার প্রান্ত, ইকরামুল ইসলাম,মিন্টু প্রমুখ। নবগঠিতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার

কলারোয়ায় ১’শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবু তালেব উপজেলার দক্ষিন সোনাবাড়িয়া গ্রামের মৃত ওমর আলী গাজীর পুত্র। মঙ্গলবার (১৯এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সে ১’শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হয়। থানা সূত্র জানায়- ওসি বিপ্লব কুমার নাথের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে এসআই বিপ্লব রায়, এএসআই মিলন হোসেন, এএসআই রশিদুল ইসলাম ও এএসআই আহসান হাবিব তালেবকে ১’শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা (নং-১৭বিস্তারিত পড়ুন
শ্যামনগরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে দ্বীপ মন্ডল নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের যাদবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আবেগ আপ্লুত কণ্ঠে দ্বীপের বাবা অনাধী মন্ডল জানান- দুপুরের দিকে বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিল। বাড়ির আঙিনায় খেলার সময় এক পর্যায়ে সে পার্শবর্তী পুকুরের পানিতে পড়ে দ্বীপ ডুবে যায়। কিছুক্ষণ পর যখন আমরা বিষয়টি খেয়াল করি তখন থেকে দ্বীপকে খুজতে শুরু করি। আনেক খোজাখুজির পর তাকে পাওয়াবিস্তারিত পড়ুন
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পাটকেলঘাটা থানার ওসির মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজুল ইসলাম (৫০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজেউন)। বুধবার বেলা ১০.৪০ মিনিটে ফরিদপুর বাসস্ট্যান্ড এলাকায় বুকে অনুভব করে তিনি রিকক্সা থেকে পড়ে যান। এরপর ফরিদপুর হার্ড ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে ফরিদপুর কতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম জানান- ফরিদপুর বাসস্ট্যান্ড এলাকায় ওসি রিয়াজুল ইসলাম রিকক্সা থেকে পড়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করেবিস্তারিত পড়ুন
আরো খবর...
মণিরামপুরে এক সন্তানের জননীর আত্মহত্যা

মণিরামপুরের পল্লীতে মরিয়ম খাতুন (১৮) নামের এক সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা করেছে৷ মরিয়ম খাতুন রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের জোকা গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং শ্যামকুড় ইউনিয়নের রামনগর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে শাহিনুর রহমানের স্ত্রী৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ জুন) বিকালে শ্যামকুড় ইউনিয়নের রামনগর গ্রামে৷ জানা গেছে, প্রায় ৪ বছর আগে শ্যামকুড় ইউনিয়নের রামনগর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে শাহিনুর রহমানের সাথে বিয়ে হয় মরিয়মের৷ তাদের দেড় বছর বয়সী একটি ছেলেবিস্তারিত পড়ুন
ইতিহাস গড়া সেই মেয়েরা লোকাল বাসে

মাত্র কয়েক দিন আগে এশিয়া কাপ জিতেছে টাইগ্রেসরা। এশিয়া কাপের সেই বিজয় উল্লাসে সালমাদের সঙ্গে মেতে উঠেছিল সাকিব-তামিমসহ গোটা বাংলাদেশ। সাকিব-তামিমরা যেটা পারেনি, সেটা পেরেছে জাহানারা-সালমারা। অথচ তারাই আবার পদে পদে হচ্ছেন অবহেলার শিকার। সামনে আয়ারল্যান্ড সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি। সবকিছু মাথায় রেখে চট্টগ্রামে অনুশীলনে সালমারা। আর অনুশীলনে যোগ দেওয়ার জন্য টাইগ্রেসদের লোকাল বাস ভাড়া করে দিয়েছে বিসিবি। আর এতেই যত বিপত্তি। যেখানে পুরুষ ক্রিকেট দলের শীতাতপ নিয়ন্ত্রিত বাস,বিস্তারিত পড়ুন
তারকা ফুটবলারদের স্ত্রী ও বান্ধবীরা…

বিনোদন জগতের তারকাদের মতো ফুটবলারদের ব্যক্তিগত জীবন নিয়েও সাধারনের রয়েছে তুমুল আগ্রহ। তাদের পারিবারিক জীবন, পছন্দ, অপছন্দ, প্রেম-ভালোবাসা নিয়ে ভক্তদের মাথা ব্যাথার শেষ নেই। এমনকি অনেকে জরিপ করে কার গার্লফ্রেন্ড কতটা সুন্দরী। লক্ষ্য করলে দেখা যাবে বেশিরভাগ তারকা ফুটবলারদের প্রেমিকাই দারুণ সুন্দরী ও আকর্ষণীয় হয়ে থাকে। কেননা প্রেমিকা হিসেবে তারা বেছে নেন মডেলিং, গান কিংবা অভিনয় জগতের সব সুদর্শনীদের। এবার বিশ্বকাপে খেলবে এমন তারকাদের স্ত্রী কিংবা বান্ধবীরা মাতাতে পারে মাঠও। তাদেরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের নাজিমগঞ্জে ইলেকট্রনিক্স দোকানে চুরি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ মোকামের মেইন রোডে অবস্থিত ইমরান ইলেকট্রনিক্স এন্ড টেলিকম নামক ব্যাবসা প্রতিষ্ঠানে সীদ কেটে সোমবার গভীর রাতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিক আবু সুফিয়ান জানান- প্রতিদিনের ন্যায় রবিবার রাত ২ টার দিকে কাজ শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। গভীর রাতে দোকানের পিছনে সুড়ঙ্গ করে সীদ কেটে চোরেরা ভিতরে ঢুকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এসময় তার দোকানের বাক্সে থাকা ৩০ হাজারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৩ মাদক ব্যবসায়ীসহ আটক-৪৭

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ীসহ ৪৭ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে ৮টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মধ্যে,সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা ৭ জন, কালিগঞ্জ থানা ৬ জন,শ্যামনগর থানা ৮ জন, আশাশুনি থানা ৬বিস্তারিত পড়ুন
শ্রেষ্ঠ ১০ পোশাক কারখানার মধ্যে ৭টিই বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) প্রত্যায়িত বিশ্বের সর্বশ্রেষ্ঠ ১০টি পোশাক কারখানার মধ্যে সাতটিই বাংলাদেশে অবস্থিত। এ পর্যন্ত ৬৭টি কারখানাকে ইউএসজিবিসি কর্তৃক সবুজ কারখানা হিসেবে প্রত্যায়ন করা হয়েছে। আরো প্রায় ৩০০টি সবুজ পোশাক কারখানা নির্মাণাধীন। সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান। প্রশ্নটি উত্থাপন করেন সরকারদলীয় এমপি এম আবদুল লতিফ। মন্ত্রী আরো জানান, শ্রম আইন ও শ্রমবিস্তারিত পড়ুন
ঈদশুভেচ্ছা জানাতে কলারোয়ার বিভিন্ন এলাকায় লাল্টুর গণসংযোগ

কলারোয়ায় ঈদ শুভেচ্ছা বিনিময়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। ঈদের দিন থেকে ঈদের ৩য়দিন মঙ্গলবার পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের বড়বড় বাজারগুলোতে গিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও কর্মীসভা করেন তিনি। মঙ্গলবার বিকেলে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজার ও সন্ধ্যার পর কেঁড়াগাছি ইউনিয়নের গোয়ালচাতরে ঈদশুভেচ্ছা ও কর্মীসভা করেন আমিনুল ইসলাম লাল্টু। এর আগে ঈদের দিনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জামাইয়ের থাপ্পড়ে প্রাণ গেল শ্বশুরের, জামাই আটক

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জামাইয়ের এক থাপ্পড়ে শ্বশুর কাশেম আলী গাজী (৭২) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯টার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামে। নিহত ওই শ্বশুর লক্ষ্মীখোলা গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে। এ ঘটনায় প্রতিবেশীরা জামাই আব্দুল জলিল বিশ্বাস কে (৪০) আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে। ঘাতক জামাই একই উপজেলার হেলাতলা ইউনিয়নের উত্তর দিগং গ্রামের আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে। এদিকে এ ঘটনায় রাতেই সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শ্বশুর বনাম জামাই দলের প্রীতি ফুটবল ম্যাচ

শ্বশুর ও জামাই দলের মধ্যে কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে প্রাক্তন খেলোয়ারদের নিয়ে ব্যতিক্রমী নামে ও আয়োজনে ওই প্রীতি ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয় ঈদের পরদিন বিকেলে উপজেলার চন্দনপুর হাইস্কুল চত্বর মাঠে। খেলাটি শ্বশুর দল ও জামাই দল ১-১গোলে ড্র করে। খেলার প্রথমার্ধে শ্বশুর দল ১টি গোল করে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে জামাই দল ১টি গোল করে সমতা আনে। পরে সন্ধ্যা ঘনিয়ে আসায় উভয় দলকে বিজয়ী ঘোষনাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ঈদকেন্দ্রিক ঘোরাঘুরিতে মুখরিত বিনোদন কেন্দ্রগুলো

কলারোয়ায় ঈদকেন্দ্রিক ঘোরাঘুরিতে বিনোদন কেন্দ্রগুলোতে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের দিন থেকে শুরু করে ঈদের ৩/৪দিন পর্যন্ত উপজেলার ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন পার্ক কিংবা ঘুরে বেড়ানোর মতো স্থানে স্বপরিবারে, বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের নিয়ে বেড়াতে দেখা যাচ্ছে। ঈদ আনন্দ উপভোগ করতে কলারোয়া উপজেলার যুগীখালী এবি পার্ক, লাঙ্গলঝাড়ার পদ্ম পার্কসহ দেয়াড়া ইউনিয়নের খোরদো ব্রিজ এলাকায় হাজারো মানুষের পদচারণা মুখরিত হয়ে উঠেছে। পাশাপাশি যশোরের মণিরামপুর থানাধীন রাজগঞ্জের ঝাঁপা বাওড়ে নির্মিত ভাসমান সেতুবিস্তারিত পড়ুন
কলারোয়ায় তাপদাহ আর লোডশেডিং-এ বিপর্যস্থ জনজীবনে ডায়রিয়ার হাতছানি

কলারোয়ায় প্রচন্ড তাপদাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। গরমের বিরূপ প্রভাব পড়েছে কর্মক্ষেত্রেও। দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব। কলারোয়ায় গরমের সাথে পাল্লা দিয়ে লোড শেডিং চরম পর্যায়ে। প্রতিদিনই বেশ কয়েকবার করে বিদ্যুৎ চলে যায়। কখনো কখনো আধা ঘন্টা পর্যন্ত বিদ্যুতের দেখা পাওয়া যায়না। এতে কলকারখানায় উৎপাদন হ্রাস পেয়েছে। অন্যদিকে প্রচন্ড খরতাপে কৃষি কাজে কৃষকদের মাঠে কাজ করা কষ্টকর হয়ে উঠেছে। প্রচন্ড গরম আর বৃষ্টিপাত তুলনামুলক ভাবেবিস্তারিত পড়ুন
