শনিবার, অক্টোবর ৩, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাজগঞ্জে আইন শৃংখলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মঙ্গলবার বিকেলে মণিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জঙ্গি, মাদক ও সন্ত্রাস বিরোধী আইন শৃংখলা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ সভায় চালুয়াহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকাররম হোসেন৷ বিশেষ অতিথি ছিলেন রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আকরাম হোসেন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও যশোর জেলাবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

‘দেশ প্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন’ এস্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে রাজগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গনে মণিরামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের আয়োজনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব রহমতূল্যাহর সভাপতিত্বে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান৷ বিশেষ অতিথি ছিলেন রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুলবিস্তারিত পড়ুন

অপস মেগা ২.০ অপারেসি

মালয়েশিয়ায় ১ম দিনেই ৫৭ বাংলাদেশীসহ ১৬২ আটক

২৫ জুলাই থেকে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ শুরু করেছে অপস মেগা ২.০ অপারেসি৷ মালয়েশিয়ার কয়েকটি অঞ্চলে অপারেসি চালিয়ে ৫৭ বাংলাদেশিসহ ১৬২ জন অবৈধ বিদেশী শ্রমিককে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ৷ পুত্রজায়ার ৭ টি লোকেশনে অপারেসি চালায় মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ৷ ৭ টি লোকেশনে ৭৮ জন বিদেশির বৈধ কাগজপত্র চেক করে ৬২ জনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ৷ তাদের মধ্যে ৫০ জন পুরুষ এবং ১২ জন মহিলা রয়েছে৷ আটককৃতরা ৫ জন ইন্দোনেশিয়ান, ২২ জন বাংলাদেশী,৭বিস্তারিত পড়ুন

বেয়াদবির জন্য শাসন করলো শিক্ষক, রক্ত ঝড়ালো শিক্ষকের ছেলের!!

ঈশ্বরগঞ্জ ডিএস কামীল মাদ্রাসার শিক্ষক ফয়জুল বারী। গত রমজানের পূর্বে ক্লাসে আরিফ বিল্লাহ আরাফাত নামের এক শিক্ষার্থী ক্লাস চলাকালে শিক্ষকের সাথে বেয়াদবি করায় শাসন করেন তিনি। তার পর থেকেই ওই শিক্ষকের এক ছেলে সানোয়ারুল বারী জীবকে হুমকি দিয়ে আসছিলো আরাফাত। জীবন অষ্টম শ্রেনিতে পড়ে, সে একজন প্রতিবন্ধী। আরাফাত তাকে প্রায়ই বলতো “হয় তোকে নয় তোর বাবকে মারব”। ২৪ জুন রোববার মাদ্রাসায় পাঠগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে ঈশ্বরগঞ্জ চৌকি অাদালতের সামনে শারীরিকবিস্তারিত পড়ুন

কেশবপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী দিবস পালিত

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস-২০১৮ উপলক্ষে মঙ্গলবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে ও শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর উপজেলা প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব ভিটিলিগো (শ্বেতী) দিবস উদযাপিত

কলারোয়ায় বিশ্ব ভিটিলিগো (শ্বেতী)  দিবস উদযাপিত হয়েছে। জাতি সংঘ ঘোষিত ২৫জুন বিশ্ব ভিটিলিগো দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, শিশু-কিশোর আনন্দ মেলা, কবিতা আবৃতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কলারোয়া উপজেলা ভিটিলিগো কমিটি। সোমবার সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী হাইস্কুল চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। ভিটিলিগো কমিটির সভপতি অধ্যাপক এমএ ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- কলারোয়া সরকারি কলেজেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাজার-খানকা প্রতিনিধি সম্মেলন

কলারোয়া উপজেলা পর্যায়ে ‘মাজার-খানকা’ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকালে পৌরসদরের কোল্ডস্টোরেজ মোড় এলাকার ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট ও উপজেলা বিভিন্ন মসজিদের ইমামসহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে, উপজেলার চন্দনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন ইউএনও মনিরা পারভীন। এসময় ভূমি অফিসের কাগজপত্র ও সার্বিক অবস্থা অবলোকন করেন তিনি।

ভারি বর্ষণের সতর্ক বার্তা

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সোমবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও-কোথাও দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তিকে কারাদন্ড

কলারোয়ায় সাইকেলচুরির অভিযোগে দুই ব্যক্তিকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার ২৫জুন সকাল ১০টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার পূর্ব কয়লা গ্রামের কামরুল শেখের পুত্র সুজন (২৪) ও পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামের ওমর আলী দফাদারের পুত্র আমিনুর ইসলাম বাবু (৫০)। জানা গেছে- সকাল ১০টার কলারোয়া বাজারে সাইকেল চুরির অভিযোগে আটক ওই দুই ব্যক্তিকে ২মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নাশকতা মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার

কলারোয়ায় নাশকতা মামলায় পিতা ও পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আজিবর সরদারের পুত্র ওজিয়ার রহমান (৬০) ও ওজিয়ার রহমানের পুত্র আব্দুল আলিম (৩৫)। থানা সূত্র জানায়- সোমবার (২৫জুন) ভোররাত ৪টার দিকে তাদের বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় নাশকতা মামলা (নং-৩/৩১, তারিখ-০২ ফেব্রয়ারী, ২০১৮; জি আর নং-৩১/১৮, তারিখ-০২ ফেব্রয়ারী, ২০১৮) রয়েছে। গ্রেপ্তারদের সোমবার দুপুরে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃষ্টির খেলায় পানিবন্দি কলারোয়ার বিভিন্ন এলাকা

সোমবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি মাঠসহ অন্যান্য স্থান। ২৫শে জুন সোমবার সকাল ৮টা থেকে মাঝারি,মূসলধারে ও থেমে থেমে বৃষ্টিপাতে জনজীবন সাময়িক স্থবির হয়ে পড়ে। অনেক মানুষ কর্মসংস্থানে যাওয়ারও সুযোগ পাননি। অনেকটা আলস্য সময় পার করেছেন তারা। দিনভর অঝোরে ঝরতেই থাকে হালকা মেঘের বৃষ্টির খেলা। জানা যায়- কলারোয়া পৌরসদরের বেত্রাবতী হাইস্কুলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চত্বর, খোরদো বাজার কেন্দ্রিক জামেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও শ্যামনগরে বজ্রপাতে ৪জন নিহত

সাতক্ষীরায় পৃথক স্থানে বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৮ জন। সোমবার দুপুর সাতক্ষীরা সদরের বৈকারি ও শ্যামনগরের গুমনতলী গ্রামে এ ঘটনটি ঘটে। নিহতরা হলেন- সদরের বৈকারি গ্রামের আব্দুস সালামে ছেলে সাজু হোসেন (২৫), ভোমরা উইনিয়নের তেঘোরিয়া গ্রামের আবুল খায়ের, শ্যামনগরের গুমনতলী গ্রামের শ্রীকান্ত দাশের স্ত্রী জোৎসা মন্ডল (৩৫) ও মুজিদ মোল্লার স্ত্রী জিন্নাহতুননেছ (৩২)। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান- গুমনতলী মৎস্য সেটে নারী শ্রমিকরা কাজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে ধর্ষকের যাবজ্জীবন

সাতক্ষীরায় ৫ম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় রানা সরদার (৩৫) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় ওই আসামীকে অপহরণের দায়ে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড, এক লাখ জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। তবে রায়ের সময়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শহীদ স.ম আলাউদ্দীন হত্যা মামলা দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, দৈনিক পত্রদূত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স. ম. আলাউদ্দীন হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্নের দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। সাতক্ষীরা নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দীন চত্তরে এ কর্মসূচি পালনের কথা থাকলেও সকাল থেকে মুষলধারে বৃষ্টির সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে সংবাদকর্মীরা এ কর্মসূচি পালন করে। শহীদ স. ম. আলাউদ্দীনের কর্মময় জীবন ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মহিলা সংস্থার চেয়ারম্যান ঝর্ণার রুহের মাগফিরাতে দোয়ানুষ্ঠান

জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান মমতাজুননাহার ঝর্ণার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা) অফিস কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভায় মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সদস্য শাহানা মহিদ বুলু, এড.বিস্তারিত পড়ুন

আরো খবর...

তালায় ইয়াবাসহ যুবক আটক

সাতক্ষীরার তালায় ৭০ পিচ ইয়াবাসহ শাহিনুর বিশ্বাস (৩২) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক যুবক পাইকগাছা উপজেলার নাছিরপুর গ্রামের মৃত বাবর আলী বিশ্বাসের পুত্র। থানা পুলিশ সুত্রে জানাযায়, আটক শাহিনুর দীর্ঘদিন যাবৎ তালা-কপিলমুনি এলাকায় মাদকের ব্যাবসা করে আসছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার এসআই রফিকুল ইসলাম ও এএসআই আলামিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তালার ঘোষনগর খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রোববার (২৪ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিস্তারিত পড়ুন