Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভারতে যাওয়ার সময় কলারোয়া সীমান্তে নারী ও পুরুষ আটক

কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি। আটককৃতরা যশোর জেলার ঝিকরগাছার বাকুড়া গ্রামের শাহাজাহান আলীর স্ত্রী মোমেনা খাতুন(৩৫) ও কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আ. গফ্ফার খানের ছেলে আব্দুল্লা খান (২৮)। বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপির নায়েক বাবুল হোসেন জানান- সীমান্তে টহল দেয়ার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা অবৈধভাবে কলারোয়া সীমান্তের কেড়াগাছির চারাবাড়ীর এলাকার ১৩/৩ এসএর ১আরবির জিরোপয়েন্ট দিয়ে ভারতে প্রবেশ করছিলো।বিস্তারিত পড়ুন
আরো খবর...
মণিরামপুরে ৯ম শ্রেণির ছাত্রী তার গর্ভের সন্তানের স্বীকৃতি চায়

যশোরের মণিরামপুরে নবম শ্রেণিপড়ুয়া ১৫ বছরের এক কিশোরী দ্বিতীয় দফা অন্ত:সত্ত্বা হয়েছে। এখন সে পাঁচ মাসের গর্ভবতী। যশোরের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে মেয়েটির স্বজনরা বিষয়টি নিশ্চিত হয়েছেন। এর আগেও একবার সন্তান ধারণ করেছিল এই কিশোরী। সেই সময় গর্ভপাত ঘটানো হয় কেশবপুরে একটি ক্লিনিকে। অভিযোগ করা হচ্ছে, আপন চাচাতো ভাই ইসরাফিল নামের এক কলেজছাত্র বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির এই সর্বনাশ করেছে। বিষয়টি নিয়ে এলাকায় হইচই পড়ে গেছে।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ধর্ষন ও পাচারের তিনটি মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

সাতক্ষীরায় ধর্ষন ও পাচারের পৃথক তিনটি মামলায় পৃথক তিন জনের সশ্রম যাবজ্জীবন কারাদন্ড, এক লাখ জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড প্রদান করেছেন আদালত। বুধবার বিকালে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো- জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের কাজী গিয়াস উদ্দীনের ছেলে ধর্ষন মামলার আসামী হাফিজুর রহমান (২৪) ও একই মামলার অপর আসামী তালা উপজেলার আঠারই গ্রামের মোকাম মোড়লের ছেলেবিস্তারিত পড়ুন
আরো খবর...
সাতক্ষীরায় এমপি রবি’র সাথে কলেজ শিক্ষকদের মতবিনিময়

সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের দাঁতভাঙ্গা কলেজের নামকরণ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ হওয়ায় কলেজের শিক্ষকবৃন্দ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন মীর মোস্তাক আহমেদ রবি এমপির সাথে। বুধবার দুপুরে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে এ মতবিনিময় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় অন্যান্যদের বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটা কলেজ ছাত্রলীগের কর্মী সমাবেশ

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় হারুন-অর-রশিদ ডিগ্রী কলেজে ছাত্রলীগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪জুলাই) দুপুরে আয়োজিত কর্মী সমাবেশে নেতা-কর্মীদের সাংগঠনিক বিষয়ে গতিশীল ও কর্মী নবায়ন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী। কলেজ ছাত্রলীগের সভাপতি রায়হান হুসাইন ইকরামুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমন। সমাবেশে ৩নং সরুলিয়া ইউনিয়নবিস্তারিত পড়ুন
পেয়ারা চাষকরে স্বাবলম্বী শার্শার রাজু

যশোরের শার্শা উপজেলায় থাই পেয়ারার চাষ ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। থাই পেয়ারার চাষকরে চাষীরা দিনদিন স্বাবলম্বী হয়ে উঠেছেন। পেয়ারার চাষকরে ১০০ জন সাধারন চাষী তাদের নিজেদের ছেলে মেয়েদের ভরনপোষন সহ সু শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন। শার্শা উপজেলার কৃষি বিভাগের পরামর্শে ও অক্লান্ত পরিশ্রমের ফলে উপজেলার বিভিন্ন এলাকায় চাষীরা থাই পেয়ারার চাষে ঝুঁকে পড়েছে। শার্শা উপজেলায় বর্তমানে যে সমস্ত চাষীরা থাই পেয়ারার চাষ করে লাভবান বা স্ববালম্বী হয়েছেন তাদের অনুসরণ করেবিস্তারিত পড়ুন
যশোরের চৌগাছায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

যশোরের চৌগাছায় দু’দল মাদক ব্যাবসায়ীর কথিত বন্দুকযুদ্ধে বেনাপোলের শীর্ষ মাদক ব্যবসায়ী শহীদ হোসেন মল্লিক (৪০) নিহত হয়েছে। মঙ্গলবার রাতে চৌগাছা-যশোর সড়কের চান্দা আফরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করেছে। নিহত শহীদ হোসেন মল্লিক বেনাপোলর কাগমারী গ্রামের শওকত হোসেনের ছেলে। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। নিহতের ভাই মনির হোসেন মল্লিক অভিযোগ করে বলেন, মঙ্গলবার বিকালে শার্শা সাব রেজিষ্ট্রি অফিসের সামনে থেকে পুলিশবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে স্বেচ্ছাশ্রমে হরিহর নদ খনন কাজ শুরু

যশোরের কেশবপুরে অভিশপ্ত হয়ে দেখা দেওয়া পলিতে ভরাট হওয়া হরিহর নদ বুধবার দুপুরে স্বেচ্ছাশ্রমে খনন কাজ শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য ঘের ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে খনন কাজ পরিচালনা করা হচ্ছে। হরিহর নদ পলিতে ভরাট হওয়ায় গত দু’বছর কেশবপুরে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। বর্ষা মৌসুমে নদের উপচে পড়া পানিতে কেশবপুর পৌর এলাকাসহ নদতীরবর্তী ইউনিয়ন গুলোতে ভয়াভহ জলাবদ্ধতা শুরু হয়। জলাবদ্ধতার কারণে মানুষের বাড়ি ঘরে পানি উঠে আসে। বাড়ি ঘর ছেড়ে মানুষবিস্তারিত পড়ুন
যশোরে বিমান বিদ্ধস্ত : তৃতীয় দিনে উদ্ধার বিমানের ৮০ শতাংশ

যশোর বিমান ঘাঁটি থেকে রোববার রাট ৮ টা ৫৫ মিনিটে উড্ডয়নের ১২ মিনিট পর ১৫ কিলোমিটার দূরে বুকভরা বাওড়ে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমান কে-৮ ডব্লিউ। বিমান বিধ্বস্তের ঘটনায় দুই পাইলটই নিহত হন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বলেন- রোববার রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়েরবিস্তারিত পড়ুন
২৪ স্ত্রী রাখার দায়ে সাজা গৃহবন্দি!

কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে ২৪ স্ত্রী রাখার দায়ে উইন্সটন ব্লাকমোর নামের ৬১ বছর বয়সী এক ব্যক্তিকে ছয়মাসের গৃহবন্দির আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সংবাদ মাধ্যম স্টার ভ্যানকুভারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই ব্যক্তির ২৪ স্ত্রী’র পাশাপাশি ১৪৯ সন্তানও রয়েছে। জানা গেছে, বহুবিবাহের দায়ে সম্প্রতি দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন ব্রিটিশ-কলম্বিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি।উইন্সটন ব্লাকমোর ২৪ স্ত্রী এবং জেমস অলার নামের অপরজন ৫ স্ত্রী রাখার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। ওই আদালত ব্লাকমোরকে ছয়মাসেরবিস্তারিত পড়ুন
পারিশ্রমিক ছাড়াই আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারাডোনা!

ফের আর্জেন্টিনার কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারডোনা। তবে এর জন্য তিনি কোনো পারিশ্রমিক নিতে চান না। সম্প্রতি ভেনেজুয়েলার এক টেলিভিশনকে সাক্ষাৎকারে ম্যারাডোনা এই আগ্রহের কথা জানিয়েছেন। ম্যারাডোনা বলেন, ‘আর্জেন্টিনা হারলে আমি সব সময়ই দুঃখ পাই। দলের এমন বাজে পারফরম্যান্স সত্যিই আশা করিনি আমরা কেউ-ই। যে উচ্চাশা আমরা দেখিয়েছিলাম এবার, সব এক নিমিষেই শেষ হয়ে গেছে। এটা আমাদের জন্য খুবই হতাশার। আর্জেন্টিনা ফুটবল দলের কোচের দায়িত্বটা আমি আবারবিস্তারিত পড়ুন
সুইজারল্যান্ডের বিদায় দিয়ে সুইডেন কোয়ার্টার ফাইনালে

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতেই বিদায়ঘণ্টা বেজে গেল সুইজারল্যান্ডের। দুর্দান্ত লড়াইয়ের পর এমিলি ফর্সবার্গের গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ১২ বছর পর বিশ্বকাপ খেলতে আসা সুইডিশরা। এই গোলে অবশ্য প্রতিপক্ষের একজনের অবদান আছে; তাই এটি আত্মঘাতী গোল। সুইসদের জন্য যা আরও বড় কষ্টের। ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল সুইডেন। ৮ম মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে বল ধরে একা ডি-বক্সে ঢুকে পড়েন মার্কাস বার্গ; কিন্তু তার শটটা গোলপোস্টের অনেক দূর দিয়ে যায়।বিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম পরিদর্শনে দুদক কমিশনার

কলারোয়ার কেঁড়াগাছিতে শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম ও মন্দির পরিদর্শন করলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যার দিকে স্বস্ত্রীক তিনি সেখানে পরিদর্শনে আসেন। হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম ও মন্দিরের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র তাঁকে স্বাগত জানান। রিমঝিম বৃষ্টির মাঝেও দুদক কমিশনার আমিনুল ইসলাম সীমান্ত নদী সোনাই’র তীরে সম্প্রতি তৈরি হওয়া পাকা ঘাটসহ আশ্রম প্রাঙ্গনের বিভিন্ন স্পট ঘুরে দেখেন। এসময় হরিদাস ঠাকুরের আদ্যোপান্ত ইতিহাস ও জন্মভিটারবিস্তারিত পড়ুন
ইটালিতে রফতানিকারক কলারোয়ার টালি কারখানা পরিদর্শনে দুদক কমিশনার

ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হওয়া কলারোয়ার ঐতিহ্যবাহী টালি প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম। মঙ্গলবার বিকেলে স্বস্ত্রীক তিনি পৌরসভাধীন উত্তর মুরারীকাটি এলাকার বিভিন্ন টাইলস টালি কারখানা পরিদর্শনে আসেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন দুদকের ঢাকা অঞ্চলের পরিচালক মনিরুজ্জামান, যশোরের উপ-পরিচালক ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল গফফার, খুলনার সমন্বিত উপ-পরিচালক আবুল হোসেন, দুদক কমিশনারের ব্যক্তিগত সচিব রবিউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন,বিস্তারিত পড়ুন
অসাম্প্রদায়িক চেতনায় শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে : লুৎফুল্লাহ এমপি

কলারোয়ার ধানদিয়া বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজের হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় অনুষ্ঠানে। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন- ‘অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা লালন-পালন করে ভালো মানুষ হতে হবে, সেটাই মূখ্য। পড়ালেখা করে ভালো রেজাল্ট নিজের জন্য কিন্তু সেই রেজাল্টের সদব্যবহার করতে হবেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর আলী, সমবায় অফিসার নওশের আলী, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহ, ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন
