শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রোনালদো না জিদান, কার সঙ্গে উচ্চারিত হবে এমবাপ্পের নাম?

১৩ বছর আগে তিনি বলেছিলেন,‘‌একদিন আমি ফ্রান্সের হয়ে বিশ্বকাপে খেলব। এবং দলকে চ্যাম্পিয়ন করব।’‌ কিলিয়ান এমবাপ্পের বয়স তখন মাত্র ৬ বছর। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে রাশিয়া বিশ্বকাপ দলে এমবাপে যে শুধু খেলছেন, তাই নয়, বলা ভাল দাপিয়ে বেড়াচ্ছেণ। সোনার বলের অন্যতম দাবিদার তিনি। এবার তার সামনে দলকে চ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ। ক্রিশ্চিয়ানো রোনালদো ও জিনেদিন জিদানের ভক্ত এমবাপ্পে। চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে রোনাল্ডোর পর্তুগাল। পরের বিশ্বকাপে তিনি খেলবেন কি না, সেটাবিস্তারিত পড়ুন

ইংল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় বেলজিয়াম

রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো বেলজিয়ামের কাছে হারলো ইংল্যান্ড। প্রথমবার গ্রুপ পর্বে আর দ্বিতীয়বার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। শনিবার সেন্টপিটার্সবার্গে ইডেন হ্যাজার্ড ও মুনিয়ের গোলে ২-০ গোলে হেরেছে সাউথগ্যাটের শিষ্যরা। এদিন হ্যারি কেইন ও ডেলে আলীরা একটি গোলও করতে পারেননি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে যায় বেলজিয়াম। মাত্র ৪ মিনিটের মাথায় ইংল্যান্ডের জালে গোল করেন মুনিয়ের। এরপর দুই দলই বেশ কয়েকবার গোল করার সুযোগ তৈরি করে তবে গোল করতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপাতি হয়েছে। শনিবার (১৪জুলাই) বিকেলে জয় ডাঙ্কার বাদ্য সহযোগে পৌরসভাধীন উত্তর মুরারীকাটি পালপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গন হতে গোগ তুলশীডাঙ্গা শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির (মাসির বাড়ি) পর্যন্ত রথযাত্রা উৎসব পালন করে সনাতন ধর্মাবলম্বীরা। কলারোয়া সনাতন ধর্ম স্বেছাসেবক পরিষদ আয়োজিত ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উৎসবে অংশ নেন। দুপুরে রথযাত্রা উৎসব উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা নারী মুক্তি আন্দোলনের সভাপতি ও সাতক্ষীরা-১ আসনেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

সারা দেশের ন্যায় যথাযথভাবে কলারোয়া উপজেলাতেও জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্য কর্মীরা ৬ থেকে ১১মাসের শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯মাসের বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। শনিবার (১৪জুলাই) সকালে উপজেলার কেরালকাতা ইউনিয়নের নাকিলা কমিউনিটি ক্লিনিকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা.বিস্তারিত পড়ুন

কলারোয়ার শিক্ষার্থী রাসেলের চোখের অপারেশনে অর্থ সহায়তা

কলারোয়া মডেল হাইস্কুলের শিক্ষার্থী রাসেলের চোখের অপারেশনের জন্য ৫০হাজার টাকা অর্থ সহায়তা দিলেন তুলশীডাঙ্গা গ্রামের কুয়েত প্রবাসী হাফিজুর রহমান হাফিজ। শনিবার সকাল ১১টায় মডেল হাইস্কুলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাসেলের পিতা-মাতার হাতে এ অর্থ তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক রুহুল আমিন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, আসাদুজ্জামান আসাদ, সমাজ সেবক হামিদুর রহমান, এনজিও কর্মকর্তা অরুণ কুমারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৪জন অসুস্থ্য

কলারোয়ায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের চার সদস্য অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁচপোতা গ্রামে। শুক্রবার দিনগত রাত ১০টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামের কৃষক হারান মোড়ল (৪৫), স্ত্রী-তাসলিমা বেগম (৩০), কন্যা- স্বপ্না খাতুন (১৫) ও পুত্র- শাওন (১২) পরিবারের সাথে রাতের খাবার খান। ওই সময় তার স্ত্রী হঠাৎ অচেতন হয়ে পড়েন। সাথে সাথে তারা তার চাচাতো ভাইদের খবর দিতেই একে একে সবাই ওই স্থানে জ্ঞান হারিয়ে ফেলেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

কলারোয়ায় পৃথক অভিযানে ৪২পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে পৃথক স্থান থেকে তারা আটক হয়। থানা সূত্র জানায়- ওসি বিপ্লব দেবনাথের নির্দেশনায় পুলিশের পৃথক টিম পৌরসভাধীন আলিয়া মাদরাসা মোড় থেকে ২১পিস ইয়াবাসহ রাকিবুল ইসলাম চঞ্চল (৩২)কে গ্রেপ্তার করে। সে তুলশীডাঙ্গা গ্রামের আব্দুর রহিম মোল্লার পুত্র। তার বিরুদ্ধে থানায় মামলা (নং-১৩ তাং-১২/৭/১৮ইং) হয়েছে। অপরদিকে, মুরারীকাটি কাজীপাড়া মোড় থেকে ২১পিচ ইয়াবাসহ কাজী শাহানেওয়াজ (৩৮)কে গ্রেপ্তার করে পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কয়লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি ঘোষণা

কলারোয়ার কয়লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহষ্পতিবার বিকেলে কয়লা হাইস্কুল মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও জয়নগর ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন আল মাসুদ বাবু। সম্মেলনের উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শেখ রেজানুজ্জামান লিটু। অনুষ্ঠানে ইমামুল ইসলামের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কয়লা উপজেলাবিস্তারিত পড়ুন

বেনাপোলে ৫০ হাজার ইউএস ডলারসহ যুবক আটক

বেনাপোলে পুটখালী সীমান্তে ৫০ হাজার ইউএস ডলারসহ আক্তারুল ইসলাম (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বেনাপোল পুটখালী খোলসী বাজার থেকে পুটখালী বিওপির সদস্যরা ডলারসহ তাকে আটক করেন। আটক আক্তারুল ইসলাম পুটখালী পশ্চিম পাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। এসময়ে বিজিবি সদস্যরা আক্তারুলের ব্যবহৃত মটররসাইকেল আটক করেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা- ২১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মেদ বলেন- গোপন সংবাদেরবিস্তারিত পড়ুন

মহা ধুমধামের মধ্য দিয়ে সাতক্ষীরায় রথযাত্রার উদ্বোধন

সাতক্ষীরায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে সদরের ধুলিহর শ্যাম সুন্দর মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা বের হয়। এ রথযাত্রাটির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার। সদর উপজেলার ধুলিহর নিজের বাড়ি শ্রাম সুন্দর মন্দির থেকে রথযাত্রাটি বের হয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাটিয়া সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দির মাসির বাড়ি গিয়ে শেষ হয়। রথযাত্রায় উপস্থিত ছিলেন সদরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০১৮ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের সূর্যের হাঁসি ক্লিনিক- (পিকেএস) এ সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহীদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিশুদের মুখে এ ভিটামিন “এ” প্লাস খাইয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০১৮ এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগ খুলনা’র সহকারি পরিচালক ডা. বিধান চন্দ্র ঘোষ, স্বাস্থ্য সেবাবিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের শ্রমিকদের সংঘর্ষে ৫ জন আহত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপ শ্রমিকদের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। শনিবার সকালে ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির কাছে পুরাতন কমিটি দায়িত্ব হস্তান্তর না করার জেরে নতুন কমিটি জোরপূর্বক দখল করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- ভোমরা স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভাপতি এরশাদ আলী, সাবেক কমিটির সাধারন সম্পাদক ইমাম হোসেন, সাবেক কমিটির সহ-সভাপতি আনারুল ইসলাম (কালো আনারুল), শ্রমিকবিস্তারিত পড়ুন

আরো খবর...

কালিগঞ্জের ইউএন ‘কে বিদায় সংবর্ধনা

সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান পদোন্নতি পেয়ে খুলনায় অতিরিক্ত জেলা প্রশাসক হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধানা অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, সম্মানিত অতিথি বৃহত্তর খুলনার আমেরিকা এ্যাসোশিয়নের সিনিয়রবিস্তারিত পড়ুন

তালায় রথযাত্রা উৎসব

সাতক্ষীরা তালায় আটদিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। শনিবার বিকাল ৫টায় তালার মাঝিয়াড়ায় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির আয়োজনে এ রথযাত্রা শুরু হয়। আট দিনব্যাপী এ উৎসব উল্টো রথ টানার মধ্যে দিয়ে আগামী রোববার জুলাই (২২ জুলাই) বিকেলে শেষ হবে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা। বিকালে রথযাত্রা শুরু হওয়ার আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন

দেবহাটার পারুলিয়া ছকিনা ব্রিকস বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া ছকিনা ব্রিকস বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় উক্ত ব্রিকসের সামনে পারুলিয়া ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সাহেব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ২নং পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল সুইট, উপজেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক সবুজ হোসেন, পবিত্র ঘোষ প্রমূখ। এ সময় বক্তরা বলেন, সেকেন্দার মাঠে ইটভাটা নির্মাণ করে এই এলাকায় মারাত্মক পরিবেশ বিপর্যায় দেখা দিয়েছে। এই এলাকায় আনসার আলি সরকারিবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

যশোরের কেশবপুরের বালিয়াডাঙ্গা দেবালয়ে শনিবার বিকালে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বালিয়াডাঙ্গা দেবালয় ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে রথযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার মুখার্জী, প্রচার সম্পাদক গৌতম রায়, আশুতোষ হালদার,বিস্তারিত পড়ুন