বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘সাতক্ষীরার উর্বর মৎস্যক্ষেত্র দেশব্যাপী সমাদৃত’ : মুস্তফা লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘মাছে ভাতে বাঙালি। শিক্ষিত, অর্ধ-শিক্ষিত কিংবা অশিক্ষিত অনেকে মাছ চাষ করে আজ সাবলম্বি।’ কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও মাছের রেনু অবমুক্ত শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহষ্পতিবার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এতিম শিশু ও বিধবা মহিলাদের মাঝে মাংস বিতরণ

কলারোয়ায় এতিম শিশু ও বিধবা মহিলাদের মাঝে খাশির মাংস বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মুসলিম এইড কলারোয়া শাখার উদ্যোগে আকিকা প্রোগ্রামে আওতায় এ মাংস বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে বৃহষ্পতিবার (১৯জুলাই) বিকেলে কলারোয়া আলিয়া মাদরাসা সংলগ্ন মুসলিম এইডের অফিসে আয়োজিত অনুষ্ঠানে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উমুল মাদরাসার সহকারী শিক্ষক খাইরুল ইসলাম, মুসলিম এইডের ম্যানেজার আব্দুল মান্নান, ফিল্ড অফিসার ইদ্রিস আলী, ফাতেমা খাতুন প্রমুখ। এর আগে বিশেষ দোয়ানুষ্ঠান পরিচালনা করেন আল জামিয়াতুল ইসলামিয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রী আহত, শয্যা পাশে শিক্ষকমন্ডলী

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল থেকে পড়ে আহত স্কুলছাত্রীর চিকিৎসার খোঁজ খবর নিতে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে যান বিদ্যালয়ের শিক্ষক মন্ডলিরা। কলারোয়া বেত্রবতী হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রী মঞ্জিলা খাতুন (১৩) গত মঙ্গলবার সকালে বাইসাইকেলযোগে স্কুলে যাওয়ার পথে পৌরসদরের মির্জাপুর এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পথচারী ও স্থানীয়রা আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। আহত মঞ্জিলা খাতুন উপজেলার আলাইপুর গ্রামের হতদরিদ্র বাদল সরদারের কন্যা। বর্তমানে সে হাসপাতালেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরের শিশু কন্যাকে ধর্ষণের দায়ে যুবককের যাবজ্জীবন

সাতক্ষীরায় এক শিশু কন্যাকে ধর্ষণের দায়ে আলমগীর (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি আলমগীর জেলার শ্যামনগর উপজেলার ধুমঘাটের শিতলপুর জব্বার গাজীর ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৮ মার্চ রাত ৯টার দিকে আসামি আলমগীর শ্যামনগর উপজেলার তাদখালী গ্রামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালি ও আলোচনা সভা

‘স্বয়ংসম্পর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদ্যাপন উপলক্ষে পৌর দিঘীতে মৎস্য অবমুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা মৎস্য অফিসের আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। ১৮-২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা মৎস্য অফিসার মো. শহীদুল ইসলাম সরদারেরবিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, সাতক্ষীরা’র সভা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, সাতক্ষীরার আহবায়ক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাতক্ষীরা মিনি মার্কেটে সংগঠনের আহবায়ক প্রফেসর আব্দুল হামিদের সভাপিত্বে ও সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক তরফদার, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক আকবর হোসেন সরদার ও সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী শিক্ষক কাজী আসাদুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে- ১. ২৯ রমজান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

আরো খবর...

তালায় ৩৭জন প্রধান শিক্ষকের কাছ থেকে ১০লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার ৩৭ জন প্রাইমারী শিক্ষকের করেসপন্ডিং (উন্নীত বেতন স্কেল) ফিকসেশন জনিত কারণে শিক্ষক প্রতি ২০/২৫ হাজার টাকা করে উৎকোচ আদায় করা হয় বলে অভিযোগ উঠেছে। প্রাইমারী স্কুলের এক প্রধান শিক্ষকের নেতৃত্বে গড়ে ওঠা একটি সিন্ডিকেট চক্র প্রায় ১০ লাখ ঘুষের টাকা হাতিয়ে নিয়েছে সাধারণ শিক্ষকদের কাছ থেকে। অথচ তালা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম বলেছেন, উন্নীত বেতন স্কেলে ফিকসেশনের কোন কার্যক্রম চলমান নেই। সকল কাগজপত্র জেলা অফিসে প্রেরণবিস্তারিত পড়ুন

আরো খবর...

কালিগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে মা-সমাবেশ

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বজনীন শিক্ষানীতির আলোকে নারী শিক্ষার অগ্রগতি প্রসারে উপবৃত্তি প্রদান, একাবিংশ শতাব্দীর ভিষন ও মিশনকে যুগান্তকারী এবং বিশ্ব মানের গড়ে তোলার লক্ষ্যে ১৯জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ। সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশে প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এমবিস্তারিত পড়ুন

বেনাপোল দিয়ে এবার মহিষ আমদানী

যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে এবার মহিষ আমদানী করা হয়েছে। দুধ উৎপাদনের জন্য ভারত থেকে উন্নতমানের ১০০ টি মহিষ আমদানি করেছে ঢাকা বাংলাদেশের আমদানিকারক জেনিটিস ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার (১৯জুলাই) বেলা ৪ টার সময় বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ১০০টি মহিষ। ঢাকার আমদানিকারক জেনিটিস ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন ভারতের হরিয়ানা প্রদেশ থেকে মহিষগুলি দুধ উৎপাদনের জন্য আমদানি করা হয়েছে। মহিষগুলির মুল্য ৮২ হাজার ২২৫ ডলার যা বাংলাদেশী টাকায় ৬৭ লাখবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা

যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে ২য় দিন ১৯ জুলাই র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও মৎস্যচাষী সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুলবিস্তারিত পড়ুন

স্ত্রীকে যৌনতায় বাধ্য করা যাবে না

ভারতে ক্রমাগত যৌন নিগ্রহের শিকার হচ্ছেন নারীরা৷ তাই স্বামীর যৌন ইচ্ছা মেটাতে বাধ্য নন স্ত্রী বলে রায় দিয়েছে ভারতের দিল্লি হাইকোর্ট। দেশটির ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গিতা মিত্তাল ও বিচারপতি সি হরি সংকরের একটি যৌথ বেঞ্চ মঙ্গলবার এ মত দেন। রায়ে আদালত বলেন, বিয়ের ক্ষেত্রে শারীরিক সম্পর্ককে না বলার অধিকার স্বামী-স্ত্রী উভয়েরই রয়েছে। বিয়ের মানে এই নয় যে, স্ত্রীকে সব সময় শারীরিক সম্পর্কের জন্য ইচ্ছুক বা প্রস্তুত থাকতে হবে। স্ত্রী একমত হলেইবিস্তারিত পড়ুন

অবাক কাণ্ড, গুগলে ‘ইডিয়ট’ সার্চ করলে আসছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন গুগলে ইংরেজি ‘idiot’ শব্দটি সার্চ করলে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। শুনতে অবাক লাগলেও গুগলে কিন্তু তাই দেখা যাচ্ছে। আর তার চেয়েও বড় কথা, ওই ছবির পোস্টমর্টেম করে দেখা গিয়েছে ওই নামে ছবিটি আলপোড করেছে মার্কিন মুলুকেরই এক ওয়েবসাইট। না। এর মধ্যে কোনও কারুকার্য নেই। গুগলে সার্চ দিলেই এমনটি ঘটছে। এছাড়া ইমেজ সেকশনে গিয়ে সার্চ বক্সে ‘idiot’ লিখলে সত্যিই চলে আসছে ট্রাম্পের ছবি। তবে কেন যে এমনবিস্তারিত পড়ুন

বিশ্বের সবচেয়ে বড় পরিবার, সদস্য ৩৪৬!

বৃদ্ধ পাভেল সিমিনইয়ুক। বসবাস করেন দক্ষিণ ইউক্রেনের দ্রোবোস্লাভে। তার পরিবারের সদস্য ৩৪৬! এতো বড় পরিবার পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন ৮৭ বছর বয়সী ওই বৃদ্ধ। তিনি দাবি করেছেন, তার পরিবার পৃথিবীর সবচেয়ে বড় পরিবার। কারণ ৩৪৬ জন সদস্য নিয়ে তার বসবাস। তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সর্ববৃহৎ পরিবারের জন্য আবেদনও করেছেন। ইউক্রেনের এ বাসিন্দার সন্তান ১৩ জন, নাতি-নাতনি ১২৭ জন, নাতি-নাতনির সন্তান ২০৩ জন এবং নাতি-নাতনির সন্তানের সন্তান ৩ জন। এবিস্তারিত পড়ুন

খবর সিবিএস নিউজ'র

‘টস’ করে অপরাধীকে গ্রেফতারের সিদ্ধান্ত নিল পুলিশ! (ভিডিও)

ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র জর্জিয়া। আর সেই জর্জিয়ার ঘটল এই হাস্যকর ঘটনা৷ সেই ঘটনার জেরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে বরখাস্তও করা হয়েছে৷ ঘটনা হল, এক নারীকে আটকানো হয়েছিল গাড়ি দ্রুত চালানোর অপরাধে৷ সেই দুই নারী পুলিশ কর্মকর্তা সিদ্ধান্ত নিতে পারছিলেন না ২৪ বছরের এক নারীকে আদৌ গ্রেফতার করা হবে নাকি হবেনা৷ তাই সিদ্ধান্ত নিতে তারা ‘টস’ করেছিলেন। জানা গেছে, সেই ২৪ বছর বয়সী নারীকে দাঁড় করানো হয়েছিল গত এপ্রিল মাসে৷ তিনিবিস্তারিত পড়ুন

হিজাব পরেই মেসি-রোনালদোকে হার মানালেন এই নারী! (ভিডিও)

বোরকা খুলে ক্যামেরার সামনে নেচেছিলেন বলে কিছুদিন আগেই এক ইরানি মেয়েকে গ্রেফতার করেছিল দেশটির পুলিশ। আর তার প্রতিবাদে নাচের ভিডিও পোস্ট করেছে একের পর এক ইরানি নারী। তবে সেসব কিছুকে টেক্কা দিয়ে ইনস্টাগ্রামের ময়দানে হাজির আরও এক নারী। যার মাথায় হিজাব সরছে না। আর পায়ে ফুটবল যেন হার মানাচ্ছে মেসি-রোনাল্ডোকে। পায়ে পায়ে ফুটবলে ছন্দ তুলছে সে। ব্যালান্স করছে মাথা দিয়ে। ড্রিবলিং, জাগলিং, ব্যালান্সিং, এসব যেন তার বাঁ পায়ের খেল। ইনস্টাগ্রামে ফুটবলেরবিস্তারিত পড়ুন

যে লেবুর ভিডিও ভাইরাল!

নেট সার্ফিং করতে গেলে অনেক ইন্টারেস্টিং ভিডিওতে চোখ আটকে যায়। সেখানে চোখে পড়ে অনেক অদ্ভুত ধরনের ভিডিও। তবে এরকম একটা ভিডিও যে এতটা জনপ্রিয় হয়ে উঠবে, তা সত্যিই বিশ্বাস করা যায় না। একজন-দু’জন নয়, প্রায় ৮০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। ভাবছেন নিশ্চয় খুব ইন্টারেস্টিং কিছু। কিন্তু এখানে ক্লিক করলেই বুঝতে পারবেন আদৌ কতটা ইন্টারেস্টিং এই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে একটা হলুদ রঙের গোলাকার বস্তু গড়িয়ে যাচ্ছে। না সোনার বলবিস্তারিত পড়ুন