বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় শ্রমিক নেতা নিতাই ব্যাণার্জীর মৃত্যুতে শোক

সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলের প্রাক্তন শ্রমিক জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাবেক নেতা সদরের মাগুরা গ্রামের বাসিন্দা শ্রী নিতাই ব্যাণার্জী আর নেই। সে ২১ জুলাই শনিবার আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটের সময় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫২ বছর। তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা টিটিসি’তে বেকারদের প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (ঝঊওচ) এর অর্থায়নে পরিচালিত বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত ৪মাস মেয়াদী ১ম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা বিনেরপোতায় টিটিসি আয়োজিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা কারিগরিবিস্তারিত পড়ুন

দেবহাটায় প্রতিপক্ষের হামলায় আহত ৩

দেবহাটার খাসখামারে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিন জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত খাসখামার গ্রামের মৃত ইমান আলী সরদারের পুত্র মোসলেম সরদার জানান- আমাদের বসতবাড়ির জমি নিয়ে খাসখামার গ্রামের ইব্রাহীম গাজীর পুত্র মোজাফ্ফার গাজী খোকনের সাথে কিছু দিন যাবত একটি মামলা চলে আসছিল। গত বৃহস্পতিবার বিকালে ঐ মামলার তদন্ত করতে আসে। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা যাওয়ার পরপরই সন্ধায় মোজফ্ফার আমাদের বাড়ির সামনে এসে আমাকে মামলা তুলেবিস্তারিত পড়ুন

‘সাতক্ষীরা সদর আসনে নৌকার মাঝি হিসেবে এমপি রবি’র বিকল্প নেই’

স্বাধীনতা পরবর্তী সময়ে উন্নয়ন ও যোগ্যতা দিয়ে জামাত শিবিরের ঘাটি ভেঙ্গে আওয়ামীলীগের ঘাটি বানানো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে আবারও এমপি হিসেবে দেখতে চাই সাতক্ষীরাবাসী। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকার প্রার্থী হিসেবে এমপি রবি’র বিকল্প নেই বলে মনে করছেন স্বাধীনতার স্বপক্ষের জনতা ও সাধারণ মানুষ। তাই সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার সাধারণ জনগণ আবারও বঙ্গবন্ধুর আদর্শ্যের সৈনিক বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে নৌকার প্রার্থী এবং এমপি হিসেবে দেখতেবিস্তারিত পড়ুন

আরো খবর...

কালিগঞ্জে অপদ্রব্য পুশকৃত ৪০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

কালিগঞ্জে চিংড়িতে পুশ বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা সাড়ে ১১ টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুমের নেতৃত্বে উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বাথুয়াডাঙ্গা গ্রামের আবু বক্কর শেখের ছেলে মনিরুল ইসলামে বাড়ি থেকে ৩০ কেজি ও ফজের আলীর ছেলে শাহিনুর রহমানের বাড়ি থেকে ১০ কেজি ভিজানো বাগদা চিংড়ি এবং আবদুল্যাহর ছেলে শিমুল হোসেনের বাড়ি থেকে ভাতের মাড় ও পুশের সরঞ্জামাদী জব্দ করা হয়। তবেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে সাবেক সাংসদ টিপু সুলতান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মণিরামপুর সংসদীয় আসন থেকে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত এ্যাড. খান টিপু সুলতানের স্মরণে ঝাঁপা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি জুয়েল রানা অপুর আয়োজনে রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ মাঠে ১৬ দলীয় টিপু সুলতান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে৷ শনিবার বিকালে ঝাঁপা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গোলাম রসুল চন্টার সভাপতিত্বে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন খান টিপু সুলতানের বড় ছেলে হুমায়ন সুলতান সা’দাব৷ এসময় মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আ.লীগের কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা সভা

সাতক্ষীরায় বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের সাফল্য, উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সদরের কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির ৬নং ওয়ার্ড ও পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় পৌর ৬নং ওয়ার্ড কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সভাপতি বাবু রবিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩

কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৩ জন ককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- জিআর-২৭৩/১৫ এর আসামী ১। শাকির, পিতা-শেখ আবু ছাদেক, সাং-মৌতলা, জিআর-৮৭/১২ এর আসামী ২।মোঃ জাহাঙ্গীর আলম(৩২), পিতা-মোঃ আঃ আজিজ গাজী, সাং-কালিকাপুর, এবং নিয়মিত মামলার আসামী ৩। আজহারুল(৩৫), পিতা-আজিজ মল্লিক, সাং-নাটুয়ারবেড়, সর্ব থানা-কালীগঞ্জ, জেলা-সাতক্ষীরাদের গ্রেফতার পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপদ্দ করা হয়। ——————————————————- মুক্তিযোদ্ধা সংসদের দেওয়া সংবর্ধনায় ভূষিত হলেন গোলাম মাঈনউদ্দিন হাসান কালিগঞ্জবিস্তারিত পড়ুন

প্রভুভক্ত কুকুরের অবিশ্বাস্য কাণ্ড! (ভিডিও)

কথিত আছে, প্রাণিজগতে সবচেয়ে প্রভুভক্ত প্রাণি হচ্ছে কুকুর। আর সেই কথার প্রমাণ মিলল ফিলিপাইনে। মনিবের সঙ্গে কুকুরের হৃদ্যতার ভিডিও একজন ফেসবুক ব্যবহারকারী সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, রাস্তায় এক কুকুর তার প্রভুর হুইচেয়ার ঠেলে নিয়ে যাচ্ছে। আর সেই দৃশ্যের ভিডিও এখন ভাইরাল। ফেইথ রেভিল্লা নামের ওই নারী ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন গত ৩০ জুন। তার পর সেটা বহু মানুষ শেয়ার করেছেন। জানা গেছে, হুইলচেয়ারে বসে থাকা ওই ব্যক্তিরবিস্তারিত পড়ুন

২২ বছর ধরে অ্যামাজনের একক ‘রাজা’ তিনি! (ভিডিও)

মানব সভ্যতায় বন্যদশা গত হয়েছে কয়েক সহস্রাধিক বছর আগে। তবে এখনো পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা বন-জঙ্গলেই স্থায়ী আবাস গড়েছেন। এমন নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর সংখ্যাও কম নয়। তবে এবার লাতিন অঞ্চলের অ্যামাজন জঙ্গলে এমন একজন মানুষের সন্ধান পাওয়া গেছে যিনি ২২ বছর ধরেই একা একা বসবাস করে আসছেন। বলতে পারেন, অ্যামাজনের ওই অঞ্চলের তিনি একক রাজা। তারা তুলনা চলে অনেকটা মায়া সভ্যতা নিয়ে নির্মিত মার্কিন পরিচালক মেল গিবসনের অ্যাপোক্যালিপটো সিনেমার জীবন-যাত্রারবিস্তারিত পড়ুন

৮ম শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ রোধ করলেন কলারোয়ার ওসি আর শিক্ষা অফিসার

কলারোয়া থানার ওসি এবং উপজেলা শিক্ষা অফিসারের উদ্যোগে নিশ্চিত বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো ৮ম শ্রেণির এক ছাত্রী। বাল্য বিবাহের কালো থাবা থেকে মুক্তি পাওয়া মাহফুজা উপজেলার কশোডাঙ্গা দাখিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী। সে কুশোডাঙ্গা গ্রামের এমাদুলের কন্যা ও কানাই’র পুতনি। অপ্রাপ্ত বয়সী এ মেয়েটি নিশ্চিত বাল্য বিয়ের অভিশাপ থেকে রক্ষা পেলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ এবং থানার নবাগত ওসি মারুফ আহম্মেদের বদৌলতে। শিক্ষা অফিসার আবদুল হামিদ ‘কলারোয়া নিউজ’কেবিস্তারিত পড়ুন

কলারোয়ার বালিয়াডাঙ্গায় যুবলীগের সমাবেশ

কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০জুলাই) বিকেলে সমাবেশের আয়োজন করে ৫নং কেঁড়াড়াছি ইউনিয়ন যুবলীগ। আগামি ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে ও আ.লীগকে আরো শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে ওই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডোবা থেকে প্যাকেটে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

কলারোয়ায় ডোবা থেকে প্যাকেটে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। লাশটি মেয়ে সন্তানের। শুক্রবার (২০ জুলাই) সকালে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের বারিকের মোড় রাস্তার ধারে একটি ডোবা থেকে ওই লাশ উদ্ধার করে স্থানীয়রা। জানা গেছে- শুক্রবার সকালে সোনাবাড়িয়ার বারিকের মোড় থেকে সিংগা রাস্তার পশ্চিম পাশের ডোবায় মুখে দড়ি দিয়ে বাধা একটি সাদা বাজার করা প্যাকেট ভাসতে দেখে স্থানীয়রা। সেসময় তারা লাঠি দিয়ে টেনে এনে উপরে তুলে প্যাকেটটি খুলে দেখে মৃত নবজাতকের লাশ।বিস্তারিত পড়ুন

তদন্ত কমিটি গঠন

কলারোয়ায় ভুল অপারেশনে প্রসূতি মায়ের মৃত্যু, ক্লিনিক মালিক পলাতক!

কলারোয়ার সোনাবাড়িয়ায় সাইন বোর্ড ও রেজিষ্ট্রেশন বিহীন “সবুজ ক্লিনিকে” হাতুড়ে ডাক্তারের সিজারিয়ান অপারেশনে ফতেমা খাতুন (২৫) নামে এক গৃহবধুর মৃত্যু ঘটেছে। এই ঘটনায় ক্লিনিক ফেলে মালিক, নার্স, আয়ারা পালায়ে গেছে। এলাকবাসি ও মৃতের স্বজনরা জানায়- উপজেলার চান্দা গ্রামের মিলন হোসেনের স্ত্রী ও ভাদিয়ালী গ্রামের শহিদুলের কন্যা ফতেমা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সোনাবাড়িয়া হাইস্কুল সংলগ্ন সাইন বোর্ড ও রেজিষ্ট্রেশন বিহীন সবুজ ক্লিনিকে ভর্তি হয়। একই দিন বেলা আনুমানিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৬ব্যক্তি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

কলারোয়ায় ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি, স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে মৃত্যুর ঘটনায় আসামী ও অন্যান্য মামলায় ৪ জনসহ মোট ৬জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্র জানায়- কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মদের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পুলিশের একটি দল ২৫পিচ ইয়াবাসহ শাহিন মোল্লা ওরফে শাহিন(৩২)কে উপজেলার ইলিশপুর গ্রাম গ্রেপ্তার করে। আর স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করা আসামী নয়ন ফকির (২৪) গ্রেপ্তারবিস্তারিত পড়ুন

আরো খবর...

সাতক্ষীরায় সাংস্কৃতিক উৎসব উদ্বোধন

‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২দিন ব্যাপি সাংস্কৃতিক উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপপরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিরযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘সাংস্কৃতিক প্রচার প্রসারের সাথে সাথে সরকারের উন্নয়ন কর্মকান্ডকেবিস্তারিত পড়ুন