বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আশাশুনিতে প্রতারক চক্রের হামলায় বৃদ্ধা নিহত, স্বামী ও স্ত্রী আটক

সাতক্ষীরার আশাশুনিতে প্রতারক চক্রের হামলায় ফাতেমা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা গৃহবধূ নিহত হয়েছে। ঘটনাটি মঙ্গলবার দুপুরে জেলার আশাশুনি উপজেলার হাজীপুর গ্রামে ঘটে। এ সময় স্থানীয়রা প্রতারক চক্রের দুই সদস্য স্বামী ও স্ত্রী আটক করে থানা পুুুলিশে দিয়েছে। নিহত গৃহবধূর ফাতেমা খাতুন দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত আজিবর রহমানের স্ত্রী। আটক প্রতারকদ্বয় স্বামী ও স্ত্রীরা হচ্ছে- একই এলাকার মৃত শহিদুল ইসলামে ছেলে সাইফুল ইসলাম ও তার স্ত্রী আমেনা খাতুন। দেবহাটাবিস্তারিত পড়ুন

কলারোয়া পাইলট হাইস্কুলের ৯৮ব্যাচের মতবিনিময়

কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের এসএসসি’র ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪জুলাই) রাতে কলারোয়া চেয়ারম্যান মার্কেটস্থ তাসিন এন্টারপ্রাইজে ওই সভা অনুষ্ঠিত হয়। আগামি ঈদুল আজহার পরদিন পাইলট হাইস্কুলের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিতব্য পূনর্মিলনী ও দিনভর ক্রীড়ানুষ্ঠানের প্রস্তুতির লক্ষে ওই সভার আয়োজন করা হয়। পাইলট হাইস্কুলের ৯৮ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানটি যথাযথভাবে উদযাপন ও বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া সভায় কলারোয়ায় অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীরা তাদের নির্ধারিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজিরহাটের প্রয়াত শিক্ষক আ. গফফারের স্মরণসভা

কলারোয়ার কাজিরহাট হাইস্কুলের কিংবদন্তি শিক্ষক মরহুম আব্দুল গফফার খাঁনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২৪ জুলাই) স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কাজিরহাট বাজারে অনুষ্ঠিত স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর। কাজিরহাট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, সাবেক চেয়ারম্যান স.ম মোরশেদ আলী ভিপি,বিস্তারিত পড়ুন

বিজ্ঞানভিত্তিক শিক্ষাকে এগিয়ে নিতে হবে : লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘বর্তমান প্রযুক্তিনির্ভর এ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞানভিত্তিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে হবে। সেই সাথে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চ্চার ক্ষ্রেত্রকে প্রশস্ত করতে হবে। কেননা, বিশ্বায়নের এ যুগে আমরা এগিয়ে থাকতে চাই সকল দিক থেকে।’ মঙ্গলবার কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কলারোয়ার ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সরঞ্জামাদি বিতরণ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মঙ্গলবার সকালে কলারোয়ায় এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে- কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামের শামসুজ্জামানের কলেজ পড়ুয়া মেয়ে শ্রাবণী (১৭) সোমবার রাতের যে কোন সময় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার সকালে বিষয়টি জানতে পেরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন। কলেজ ছাত্রীর চাচা কামরুজ্জামান জানান- শ্রাবণী কলারোয়ার বঙ্গবন্ধু মহিলা কলেজে পড়তো। কিন্তু কি কারনে সে আত্মহত্যা করেছেবিস্তারিত পড়ুন

এ যেনো পুকুর

জলবদ্ধতায় কলারোয়া প্রাইমারি স্কুলের খেলার জায়গা

এ যেনো পুকুর কিংবা কোন জলাশয়। কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেন্দ্রীয় জামে মসজিদের সামনের ফাঁকা স্থানটি এমন রূপ নিয়েছে। প্রাইমারি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের খেলার এ স্থানটি গত কয়েকমাস যাবত জলাবদ্ধতায় রূপ নেয়ায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। প্রাইমারি স্কুল ও মসজিদের ওই ফাঁকা স্থানটিতে মূলত স্কুলের শিক্ষার্থীরা খেলাধূলা করতো। পাশের রাস্তা, বাড়িঘর ও অন্যান্য স্থাপনা থেকে মাঠের ওই স্থানটি নিচু হয়ে পড়ায় অল্পতেই জলাবদ্ধ হয়ে পড়ে। স্থানটির দু’পাশে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও ড্রেনবিস্তারিত পড়ুন

উপড়ে পড়লো বৃহৎ গাছ : কলারোয়ায় অল্পের জন্য রক্ষা পেলো শিক্ষার্থীসহ অন্যরা

বড় ধরণের দূর্ঘটনা কিংবা হতাহতের কবল থেকে রক্ষা পেলো কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ স্কুলটির পার্শ্ববর্তী বাসিন্দারা। একটি বৃহৎ আকৃতির শিশুগাছ উপড়ে যাওয়ায় এমন দৃশ্যের অবতারণা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন- কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বড় আকারের ওই গাছটি মঙ্গলবার (২৪জুলাই) ভোররাতে উত্তর পাশে উপড়ে পড়ে গিয়েছে। গভীর রাতে গোড়ার মাটি উপড়ে গাছটি পড়ে যায়। পাশের ফাঁকা জায়গা, স্কুল ও মসজিদের যাতায়াতের রাস্তা ও স্কুলের একটি ভবনেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ওয়াশ বিষয়ক কর্মশালা

কলারোয়া পৌরসভার সাথে ওয়াশ বিষয়ক বার্ষিক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা আহছানিয়া মিশন- আমাদের কলারোয়া প্রকল্প ও ওয়াটার এইড বাংলাদেশ এর সহযোগিতায় কলারোয়া পৌর সভার হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সংরক্ষিত কাউন্সিলর ফারহানা হোসেন, লুৎফুন্নেছা লুতু, সন্ধ্যা রানী বর্মণ, কাউন্সিলর শেখ জামিল হোসেন, মেজবাহউদ্দিন নিলু, মফিজুল হক, আলফাজ উদ্দিন, প্রকৌশলী ওজিহার রহমান, ঢাকা আহছানিয়া মিশনের টিও এইচএম মনিরুজ্জামান, এসডিও পারভীন সুলতানা, এফওবিস্তারিত পড়ুন

কলারোয়া নিউজে সংবাদ প্রকাশের পর সংষ্কার হলো বলফিল্ড সড়ক

কলারোয়া নিউজে সংবাদ প্রকাশের পর খান-খন্দকে পরিণত কলারোয়ার বলফিল্ড সংলগ্ন সড়কটি আংশিক সংস্কার করা হয়েছে। গত জুলাই ২২, ২০১৮ তারিখে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ’এ ‘খানা-খন্দকে কলারোয়া বলফিল্ড সড়কের পশ্চিম অংশ, জনদুর্ভোগ চরমে’ শীরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর মঙ্গলবার ও ২৩জুলাই সোমবার পৌরসভা কর্তৃপক্ষকে ইটের খোয়া বা ম্যাকাডম দিয়ে আংশিক সংস্কারে এগিয়ে আসতে দেখা গেছে। সাময়িক দূর্ভোগ লাঘবে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভূক্তভোগিরা। সম্প্রতি দেখাবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় ৩০তলা ভবন থেকে পড়ে কলারোয়ার এক ব্যক্তির মৃত্যু

মালয়েশিয়ায় কর্মরত কলারোয়ার এক ব্যক্তির করুন মৃত্যু হয়েছে। একটি সুউচ্চ ভবনে কাজ করার সময় অসাবধানতা বশত ৩০তলা থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার (২৩শে জুলাই) মালয়েশিয়ার বাংসার সাউথ নামক এলাকায় ওই দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত রফিকুল ইসলাম (৪৫) কলারোয়া উপজেলার পিছলাপোল গ্রামের মৃত বকুল সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনার জন্য ও নিজের ভাগ্গোন্নয়নে মালয়েশিয়ায় যান রফিকুল ইসলাম। সেখানে কন্সট্রাকশন ফার্মে কাজবিস্তারিত পড়ুন

টাকার অভাবে নিভে যাচ্ছে মেধাবী ছাত্রের জীবন প্রদীপ

ছেলেটি এসএসসি এবং এইচএসসিতে এ প্লাস পেয়ে ঢাকা মেডিকেলে ভর্তির জন্য কোচিং করছে। গত দুই সপ্তাহ আগে তার শরীরে বি-ভাইরস রোগ ধরা পড়েছে। সে বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামশ্য দিয়েছেন। কিন্তু তার চিকিৎসার টাকা যোগাড় করা দীনমজুর পিতার পক্ষে অসম্ভাব হয়ে পড়েছে। তাই তিনি ছেলেকে বাঁচাতে হৃদয়বান ব্যক্তিদের সাহায্যে সহযোগিতা চেয়ে মাননীয় প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।বিস্তারিত পড়ুন

বেনাপোলে ফেন্সিডিল উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। এসময় কেউ আটক হয়নি। ভারত থেকে বাংলাদেশে আনার পথে বিজিবি উক্ত ফেন্সিডিলের চালানটি উদ্ধার করে। বিজিবি সুত্র জানায়- মঙ্গলবার (২৪জুলাই) রাত ৩টার দিকে বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা মাঠ থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এই মাদক দ্রব্য উদ্ধার করে। বিজিবি জানায়, তাদের কাছে গোঁপনে খবর আসে সীমান্ত পথে বাংলাদেশে ফেনসিডিলের একটি চালান প্রবেশ করবে। পরে বিজিবি সদস্যরা সীমান্তে জনবল বৃদ্ধি করে। একবিস্তারিত পড়ুন

আরো খবর...

তালায় গভীর রাতে বোমা বিস্ফোরণ

সাতক্ষীরার তালায় গভীর রাতে বোম বিস্ফোরনের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঢ্যাংসাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের পিছনে। তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। স্থানীয় সুত্রে জানা যায়, তালা উপজেলার ঢ্যাংসাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের পিছনে কে বা কাহারা গভীর রাতে বোমা বিস্ফোরন ঘটায়। বিস্ফোরনের বিকট শব্দে এলাকাবাসী আতংকগ্রস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তালা থানা পুলিশকে খবর দিলে পুলিশবিস্তারিত পড়ুন

আরো খবর...

কারাভোগ শেষে ভারত থেকে ১৪ যুবক দেশে ফিরেছে

অবৈধ পথে আটক হওয়া ভারতে ১৭ মাস কারাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরল ১৪ যুবক। মঙ্গলবার বিকালের সময় বেনাপোল ইমিগ্রেশন ও বিজিবির কাছে তাদের হস্তান্তর করেন ভারতীয় বিএসএফ। ফেরত আসা যুবকরা হলেন- রাজশাহী জেলার আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর, আফছার আলীর ছেলে আব্দুল হাকিম, হাবিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন, কামাল হোসেনের ছেলে আবদুল হালিম, গোলাম নবীর ছেলে বাবু, আলাউদ্দিনের ছেলে আজিজুল হক, আলমের ছেলে জহুরুল, ফজলুর রহমানেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে বনায়ন কেন্দ্রের স্টিপ বাগানের উদ্বোধন

আশাশুনি বনায়ন কেন্দ্রের ২০১৭-২০১৮ সালের স্টিপ বাগানের উদ্বোধন করা হয়েছে। বন বিভাগের আওতায় বসুখালী কৃষি ও বনায়ন সমাবায় সমিতির উদ্যোগে মঙ্গলবার ১০টায় আশাশুনির লতাখালী থেকে বসুখালী পর্যন্ত বনায়ন কাজের উদ্ভধন করেন শোভনালী আ’লীগ সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বন কর্মকর্তা আবুল হাশেম, জাকির হোসেন, শ্রী শুভাষ চন্দ্র। উপস্থিত ছিলেন শোভনালী প্রাক্তন ইউপি সদস্য শাহবাজ হেসেন, প্রাক্তন ইউপি সদস্য আলী-হায়দার, বসুখালী কৃষি ও বনায়ন সমাবায় সমিতিরবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর পক্ষে দলীয় প্রচারনার অংশ হিসাবে আগামী শনিবারের মোটর সাইকেল শোভাযাত্রা সফল করার লক্ষে উপজেলা যুবলীগের এক প্রস্তুতি সভা মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষবিস্তারিত পড়ুন