Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
২১আগস্ট স্মরণে কলারোয়ায় আ. লীগের শোক সভা ও র্যালি

কলারোয়ায় ভয়াবহ ২১আগস্ট স্মরণে দোষীদের শাস্তির দাবিতে স্মরণ সভা শোক র্যালি এবং দোয়া অনুষ্ঠান করেছে উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। স্মরণ সভায় বক্তারা ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। স্মরণ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা আ.লীগের সহ. সভাপতি খায়বার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, পৌরসভার প্যানেলবিস্তারিত পড়ুন
চঞ্চল সভাপতি, সুমন সম্পাদক
কলারোয়ার চন্দনপুরে ফ্রেন্ডস সার্কেলের নয়া কমিটি

কলারোয়ার চন্দনপুরের ফ্রেন্ডস সার্কেল-২০০৪ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। রেজা আরিফ চঞ্চলকে সভাপতি ও সোহরাব হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করে আগামি ২বছরের জন্য এ কমিটি ঘোষনা করা হয়। সোমবার রাতে চন্দনপুর হাইস্কুল চত্বরে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটিকে দায়িত্ব দেয়া হয়। এসময় চন্দনপুর হাইস্কুলের এসএসসি ২০০৪সালেল ব্যাচের ফ্রেন্ডস সার্কেলের অনেকে উপস্থিত ছিলেন। নতুন কমিটিতে আছেন সভাপতি রেজা আরিফ চঞ্চল, সহ.সভাপতি ইসমাইল হোসেন ও বাইজিদ হোসেন, সেক্রেটারীবিস্তারিত পড়ুন
ভারতে পাচার হওয়া দুই কিশোরী পালিয়ে রক্ষা পেলো এ যাত্রায়

বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া দুই কিশোরী বুদ্ধির জোরে পালিয়ে এসেছে তাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। ঐ দুই কিশোরী কলকাতা থেকে দিল্লিতে পাচারের সময় কলকাতা এয়ার পোর্ট থেকে পাচার চক্রের দুই জনসহ আটক হয় পুলিশের হাতে। পরে দমদম থানায় তারা পাঁচ দিন থাকার পর একদিন গভীর রাতে নারী পুলিশের সেন্ট্রি ও দিল্লী থেকে আসা দালাল তাছলিমা ঘুমিয়ে পড়লে সুযোগ বুঝে কৌশলে তারা থানা থেকে পালিয়ে একটি বস্তিতে আশ্রয় নেয়। নারী পাচার বন্ধবিস্তারিত পড়ুন
পাচার হওয়া ১৩ নারীকে ফেরৎ দিয়েছে ভারত

ভারতে পাচার হওয়া ১৩ জন বাংলাদেশি নারীকে দুই বছর পর বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। সোমবার (২০আগষ্ট) রাত ৯ টায় ভারতের পেট্রাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ট্রাভেল পারমিট আইনে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ইমিগ্রশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে জাষ্টিস এন্ড কেয়ার নামে বাাংলাদেশি একটি এনজিও সংস্থার হাতে তুলে দেন। সংস্থাটি ১৩ নারীকে তাদের পরিবারের কাছে পৌছে দেবে বলে পুলিশ জানায়। ফেরত বাংলাদেশিরা হলেন- নারানগঞ্জের আনোয়ারা(২০) ও তানজিমা আক্তার (২৩), যশোরের প্রিয়াংকা শেখবিস্তারিত পড়ুন
এবার মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্ত দিলেন এমপি জগলুল

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থ্যালাসেমিয়ায় আক্রান্ত একজন মুমূর্ষু রোগীর রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। সোমবার রাতে কালিগঞ্জ উপজেলার নিজদেবপুর গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর মেয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থ্যালাসেমিয়ায় আক্রান্ত মরিয়মকে রক্ত দিলেন এমপি নিজে। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার জানান- “সোমবার ঘড়িতে সময় তখন রাত ১১টা। এমন সময় হঠাৎ আমার মুঠোফোনে একটি কল আসে। কল রিসিভ করতেই অপরবিস্তারিত পড়ুন
২১আগস্ট হামলায় শহীদদের প্রতি রবি এমপির শ্রদ্ধা

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ সকল আওয়ামীলীগ নেতাকর্মীদের প্রতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন- ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশের ইতিহাসের আরেকটি কলঙ্কজনক ও রক্তাক্ত দিন ২১ আগস্ট। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। ৩০ বছর পর সেই আগস্ট মাসেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন
সাংবাদিক ইব্রাহিম খলিলের দাদীর মৃত্যুতে প্রেসক্লাব ও সাংবাদিক ফোরামের শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী সদস্য, দৈনিক খোলা কাগজ ও পরিবর্তন ডট কম সাতক্ষীরা প্রতিনিধি ইব্রাহিম খলিল এর দাদী মৃত মানিক গাজীর স্ত্রী মরিয়ম বিবি (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় সজন রেখে গেছেন। মঙ্গলবার সকালে মরহুমার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাব ও সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃনং ৫৮৩/০৪) এর নেতৃবৃৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। সোমবার (২০আগস্ট) বিকেলে পৌরসদরে মিছিলটি বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ২০০৪সালের ২১ আগস্ট রাজধানী ঢাকায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের সমাবেশে গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে মিছিল বের করা দলটি। পরে কাছারি মসজিদ এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আবু সাঈদ, সাধারণ সম্পাদক শাকিল খান জর্জ, চন্দনপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাশেদ, যুগিখালী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ইমরান হোসেন মুন্না, জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় দু:স্থদের মাঝে চেক বিতরণ
শেখ হাসিনা দেশের উন্নয়ন এগিয়ে নিচ্ছেন : লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘শ্রেণি বৈষম্য নিরসনে সরকার আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছেন। আর তাই মুক্তিযুদ্ধের চেতনা লালন করে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে।’ কলারোয়া উপজেলার দু:স্থ জনগণের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার (২০আগস্ট) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যানবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা পরিষদের মাসিক সভা

কলারোয়া উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তর সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়মিত আলোচনার অংশ হিসেবে বক্তারা সরকারের উন্নয়ন তরান্বিত করার উপর গুরুত্বারোপ করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়নাসহ বিভিন্ন দপ্তরের আধিকারিগণ, ইউপি চেয়ারম্যানগণ ওবিস্তারিত পড়ুন
প্রীতি ফুটবল ম্যাচে ৮-১ গোলে বরনডালিকে হারালো কলারোয়া

কলারোয়া ফুটবল একাডেমি এবার ৮-১ গোলে হারালো কেশবপুরের বরনডালি ফুটবল একাদশকে। সোমবার (২০আগস্ট) বিকেলে বরনডালি হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে আয়োজিত এক প্রীতি ম্যাচে জয় ছিনিয়ে নেয় কলারোয়া। খেলার প্রথমার্ধে কলারোয়া ৩টি গোল করে, আর বরনডালি পরিশোধ করে ১টি গোল। দ্বিতীয়ার্ধে কলারোয়া আরো ৫টি গোল দিয়ে বিজয় সুনিশ্চিত করে। কলারোয়ার পক্ষে বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় টিমের বাবু ৪টি, অপু ৩টি ও সাইদুর ১টি গোল করে। রেফারির দায়িত্ব পালন করেন রাজিব। সাইট রেফারি ছিলেনবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটা থেকে ক্যামেরাম্যান ইমাদুল ১০দিন ধরে নিখোঁজ

সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন বড়বিলা এলাকার শেখ আবুল কাশেম ও কহিনুর বেগমের দ্বিতীয় সন্তান শেখ ইমাদুল ইসলামকে ১০দিন যাবৎ পাওয়া যাচ্ছে না। তার বড়ভাই পান ব্যবসায়ী শেখ মিনারুল ইসলাম জানান- ইমাদুল (২৫) একজন পেশাদার ক্যামেরাম্যান। বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও করা ও ছবি তোলা তার কাজ। সে ১১ অগাস্ট শনিবার বিকালে পারিবারিক তুচ্ছ মনোমালিন্যে বাড়ির বাইরে যায় এরপর আর ফিরে আসেনি। ইমাদুলের ব্যক্তিগত ফোন নাম্বার ০১৭ ৪৯১৫ ৫২০৫ ওইদিন থেকে বন্ধ পাওয়া যায়। এরপরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ২মাদক ব্যবসায়ী আটক

ট্রাকে করে পাচারের সময় ৩শ ৯৬ পিস ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার গভীর রাতে শহরের নিউ মার্কেট মোড়ে এআটকের ঘটনা ঘটে। আটকৃতরা হলেন সাতক্ষীরা সদরের গয়েষপুর গ্রামের এবাদুলের ছেলে মোঃ আব্দুল্লাহ (৩১) ও যশোর জেলার ঝিগড়গাছা থানার কুমড়ী গ্রামের মৃত করিম সরদারের ছেলে আবুল কালাম (৪৫)। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আলি আহমেদ হাসেমী জানান- গোপন সূত্রে পাওয়া খবরে জানা যায় সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কামালনগরে ‘আলিপুর স্টোরে’ দুর্ধর্ষ চুরি

সাতক্ষীরা শহরের কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আলিপুর স্টোরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। রবিবার (১৯ আগস্ট) গভীর রাতে সংগবদ্ধ একটি চোরের দল ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানী এবং আর.এস.পিএল হেলথ্ বিডি লিঃ ও এশিয়ান কনজুমার কেয়ার প্রাইভেট লিঃ এর পরিবেশক স্বপন কুমার দেবনাথ এর আলিপুর স্টোরে জানালার গ্রীল কেটে চোরেরা নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা, ২টি ল্যাপটপ, সিসি ক্যামেরার মনিটর, ডিভাইস, ম্যারিকো কোম্পানীর প্যারাস্যুট নারিকেল তেল অনুমান ৫/৬ কার্টুনসহ কিছু মূল্যবানবিস্তারিত পড়ুন
তালায় ভুয়া বিলে সই করাতে ব্যর্থ হয়ে পিআইওকে লাঞ্ছিত

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাহফুজুর রহমান ও সহকারী কমিশনার (ভুমি) অনিমেষ কুমার বিশ্বাস। গত রোববার রাত ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শিরা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনও তাদের সাথে অবরুদ্ধ হয়ে পড়েন। তাৎক্ষণিক তালা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করেন। ঘটনার সময় উপস্থিতিরা জানান- উপজেলার নগরঘাটা ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের টাকা উত্তোলন নিয়েবিস্তারিত পড়ুন
ঈদের ছুটিতে জনশুন্য বেনাপোল

ক্বোরবানীর ঈদের ৫ দিনের ছুটিতে জনশুন্য হয়ে পড়েছে বন্দর নগরী বেনাপোল। পবিত্র ঈদুল আযহার করনে দেশের সর্ববৃহত্তম বেনাপোল স্থলবন্দর টানা ৫দিন ছুটির ফাঁদে পড়েছে। তাই ব্যাস্ততম বন্দর এখন অনেকটা জনশুন্য। ছুটি পেয়ে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা স্বজনদের সাথে ঈদ করতে গ্রামের বাড়ি চলে গেছে। অফিস আদালত বন্ধ। বন্ধ থাকছে বানিজ্য কার্যক্রম। যে কারনে বন্দরের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা সবাই চলে গেছে গ্রামে। তবে ছুটির মধ্যেও স্বাভাবিক থাকবে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত। ২১ আগষ্ট মঙ্গলবার থেকেবিস্তারিত পড়ুন
