Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট

সারাদেশের ন্যায় সাতক্ষীরাতে সড়ক ও পরিবহণ সেক্টরে শৃংখলা ফিরিয়ে আনা,সড়কের নিরাপত্তা বজায় রাখাসহ সড়ক দূর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে সাতক্ষীরায় মোটরযানের উপর ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত রেখেছে জেলা প্রশাসন ও বিআরটিএ। এরই ধারাবাহিকতায় সোমবার বিকালে শহরের বাঁকাল এলাকায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি চালক, যাত্রি ও পথচারীদের উদ্দ্যেশ্যে সচেতনতা বৃদ্ধিমুলক পরামর্শ প্রদান করাসহ লিফলেট বিতারণ করা হয়। জেলা প্রশাসন,পুলিশ বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সমন্বয়ে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
‘এবার ভোট নৌকায়’

বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য নিয়ে জনগণের দোড় গোড়ায় নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ সেপ্টেম্বর) বিকালে সদরের আগরদাঁড়ি ইউনিয়নের ০১নং ওয়ার্ডের আগরদাঁড়ি গ্রামের কারিগর পাড়া এলাকায় আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, আমি আপনাদের কাছে নৌকার পক্ষে ভোট চাই। আপনারাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট (অনু. ১৭) এর উদ্বোধন

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০১৮ অনুঃ ১৭ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালনা ও সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরবিস্তারিত পড়ুন
আরো খবর...
পাটকেলঘাটায় ড.মতিউরের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

সাতক্ষীরা জেলার গর্ব ছিলেন বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড.এম মতিউর রহমান, প্রায় ১শ বিভিন্ন সংগঠনসহ প্রতিষ্ঠানের সাথে অতপ্রত ভাবে জড়িত ছিলেন, তার কর্মময় জীবনীর মাধ্যমে চিরস্মরনীয় হয়ে থাকবেন সকলের হৃদয়ে, পাটকেলঘাটার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটা প্রধান উপদেষ্টা ছিলেন, এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে তার অংশগ্রহন ছিলো লক্ষণীয়, সাতক্ষীরা জেলার কৃতি সন্তাদের মধ্যে তিনি সর্ব শ্রেষ্ট, বাংলাদেশের জনগন কাছে সাতক্ষীরা নয় ড. এম মতিউর রহমানের সাতক্ষীরা হিসেবে পরিচিতি লাভ করেছে, তিনিবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে আন্তর্জাতিক সিডও দিবস উদযাপন

“আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ফুড ফর পিস (টাইটেল-২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে ‘নবযাত্রা’ একটি পাঁচ বছর মেয়াদী প্রকল্প; যা ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছে এবং ২০২০ সালের সেপ্টেম্বরে শেষ হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে নবযাত্রা প্রকল্প অংশীদারিত্বের ভিত্তিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, উইনরক ইন্টারন্যাশনাল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমউপকূলীয় খুলনা জেলার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরা জেলারবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় শ্রীকৃষ্ণের ৫২৪৪তম জন্মাষ্টমী পালিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে যশোরের ঝিকরগাছায় শ্রী কৃষ্ণের ৫২৪৪ তম শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখা জন্মাষ্টমী উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের কয়েক হাজার হিন্দুধর্মাবলম্বী অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অশোক দত্ত এবং সন্চালনা করেন সাধারণ সম্পাদক দুলাল অধিকারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডঃমনিরুল ইসলাম মনির, যশোর ২(ঝিকরগাছা-চৌগাছা),বিশেষ অতিথি জনাববিস্তারিত পড়ুন
কাপড় থেকে ৫ রকম দাগ তোলার উপায়

হালকা রঙের জামা হোক বা গাঢ় রঙের৷ যেকোনও দাগ লেগে গেলে, সেই দাগ তোলা অনেক কঠিন একটি কাজ৷ আপনার অজান্তেই কত দাগ লেগে যায় কাপড়ে৷ আর সেই দাগ যদি রাতারাতি পরিষ্কার না করেন তাহলে দাগ বসে গিয়ে জামাটা সারাজীবনের জন্য অপ্রয়োজনীয় হয়ে ওঠে৷ অগত্যা সেগুলো ফেলে দিতে হয়৷ এবার থেকে আর ফেলতে হবে না দাগ লেগে থাকা জামা৷ সময়মত দাগ উঠিয়ে ফেলুন এই সঠিক পদ্ধতিতে- জামার ওপর দিয়ে কিংবা বাইরে দিয়েবিস্তারিত পড়ুন
ইরাম হাবিব প্রথম কাশ্মীরি নারী পাইলট

ইরাম হাবিব। সংবাদ মাধ্যমে এখন জায়গা করে নিয়েছে এই নামটা। কারণ ৩০ বছর বয়স্ক ইরাম হলেন কাশ্মীরের প্রথম মুসলিম নারী পাইলট। এ মাসেই একটি প্রাইভেট এয়ারলাইনে পাইলট হিসেবে যোগ দিতে যাচ্ছেন তিনি। তবে কাশ্মীরের মুসলিম সমাজ থেকে ইরামের এগিয়ে যাওয়ার লড়াইটা সহজ ছিল না বলেই জানা যায়। দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষে ইরাম পাইলট হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু এক্ষেত্রে তাকে সবাই নিরুৎসাহিত করে। তিনি ফরেস্ট্রিতে দেরাদুন থেকে স্নাতক এবং শের-ই-কাশ্মীর ইউনিভার্সিটি অববিস্তারিত পড়ুন
ট্রেন ভাড়া করে হানিমুনে ব্রিটিশ দম্পতি!

হানিমুনের জন্য বাদশাহী আয়োজন। এমন অভিজ্ঞতা ভারতীয় রেলের এই প্রথম। মধুচন্দ্রিমার জন্য দক্ষিণ ভারতে এসেছিলেন ব্রিটিশ দম্পতি গ্রাহাম উইলিয়াম লিন্ড (৩০) ও সিলভিয়া প্লাসিক (২৭)। সিদ্ধান্ত নেন যাবেন নীলগিরি পর্বতে। যেমন ভাবা তেমনি কাজ। মেট্টুপালায়ম থেকে উধাগামান্ডলম (উটি) পর্যন্ত যাওয়ার জন্য যোগাযোগ করেন দক্ষিণ রেলের সঙ্গে। ওই পথ যাওয়ার জন্য অবশ্য দক্ষিণ রেলের সঙ্গে যোগাযোগের কোনও প্রয়োজন ছিল না। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল অন্য। রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গ্রাহাম ওবিস্তারিত পড়ুন
তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না : প্রধানমন্ত্রী

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা তাদের আলোচনায় বসতে চেয়েছিলাম, কিন্তু তারা যে অপমান করেছে, তারপর তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না, আপনারা যে যা-ই বলুন, আমি অন্তত বসবো না। তারা নির্বাচনে আসবে কিনা আসবে না সেটা তাদের ব্যাপার। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা কোর্ট (আদালত) দিয়েছেন। তাই তার মুক্তি কোর্টের মাধ্যমে আনতে হবে। অন্যথায়, তার দ্রুত মুক্তির জন্য রাষ্ট্রপতিরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের দু’টি খেলা অনুষ্ঠিত

কলারোয়ায় বঙ্গবন্ধু স্মৃতি জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের (অনুদ্ধ ১৭) দ্বিতীয় রাইন্ডের ১ম ও ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ সেপ্টেম্বর) সকালে ও বিকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ম্যাচ দু’টি অনুষ্ঠিত হয়। বিকেলের খেলায় কয়লা ১-০ গোলে সোনাবাড়িয়াকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের সময় কয়লার ১০ নম্বর খেলোয়ার বিজয়সূচক একমাত্র গোলটি করেন। সকালের খেলায় কলারোয়া পৌরসভা ২-১ গোলে চন্দনপুরকে পরাজিত করে। খেলার প্রথমার্ধেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ওসি মারুফের নেতৃত্বে আইনশৃংখলার উন্নতি

কলারোয়ায় থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদ যোগদানের পর থেকে এলাকায় আইনশৃঙখলা উন্নতি হয়েছে। এলাকায় চোরাচালান একেবারে নেই বললে চলে। সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাইকারী ও জামায়াত-শিবির এলাকা ছেড়ে পালিয়েছে। একই সাথে এলকায় মাদক ব্যবসা আগের তুলনায় অর্ধেকের নিচে নেমে এসেছে। এলাকায় কোন নিরহ মানুষ যাতে হয়রানী শিকার না হয় তার জন্য বিশেষ ভুমিকা রেখেছেন তিনি। ভুল তথ্যের ভিক্তিতে কোন নিরহ মানুষ ধরা পড়লে তিনি তদন্ত করে তা স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গের মাধ্যমে সমাধান করছেন।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় জন্মাষ্টমী উৎসব উদযাপন

কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। রবিবার (২সেপ্টেম্বর) উপজেলা পূজা উদযাপন পরিষদ, সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ ও শ্রীকৃষ্ণের দাস সম্প্রদায়ের উদ্যোগে মহাবতার ভগবান শ্রীশ্রী কৃষ্ণের ৫৩৪৪ তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে জন্মাষ্টমী পালন করা হয়। পৌরসভাধীন তুলসীডাঙ্গার গোয়ালঘাটা পূজামন্ডপ প্রাঙ্গণে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসটির সূচনা করে শ্রীশ্রী কৃষ্ণের আবির্ভাব সম্পর্কিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ডিস লাইনের বিল না দেয়ায় গ্রাহকের মাথা ফাটলো

ডিস লাইনের এক মাসের বিল পরিশোধ না করায় গ্রাহকের মাথা ফাটালো ফিড মালিক। কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে শনিবার বিকেলে এ ঘটনা ঘটেছে। জানা গেছে- ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে আলমগীর হোসেনে (২৮)কে মাথায় আঘাত করে রামচন্দ্রপুর ডিস লাইনের মালিক গোপাল দাস। গুরুতর আহতবস্থায় তাকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়। আহত আলমগীরের পিতা নজরুল ইসলাম সাংবাদিকদের জানায়- এক মাসের ডিস লাইনের টাকা বকেয়া থাকায় কথা কাটাকাটির এক ফাকে গোপাল দাসেরবিস্তারিত পড়ুন
ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ ড.গোপাল চন্দ্র সরদারকে সংবর্ধানা

সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ ড.গোপাল চন্দ্র সরদারকে সংবর্ধানা প্রদান করেছে মাধবকাটি সাহিত্য পরিষদ। রবিবার (২সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত ওই অনুষ্ঠানে ডক্টরেট ডিগ্রি অর্জন করায় গোপাল চন্দ্র সরদারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ। মাধবকাটি সাহিত্য পরিষদের সভাপতি ডা.শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডা.আব্দুল হাকিম, অধ্যাপক আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, আবুল খায়ের বিশ্বাস, বিশ্বজিত ঘোষ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগফুর রহমান। সভায় সমাজকে ইতিবাচক মনোভাবে এগিয়ে নিতে বক্তারা গুরুত্বারোপ করেন। এসময় কবি সাহিত্যিকবিস্তারিত পড়ুন
বেনাপোলে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন

যশোরের বেনাপোলে নানা আয়োজনে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৪ তম শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় বেনাপোল নামাচার্য্য শ্রী শ্রী ব্রম্ম হরিদাস ঠাকুর পাট বাড়ী আশ্রমে মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ জন্মাষ্টমীর শুভ সূচনা ঘোষণা করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সি টি) দেবপ্রসাদ পাল। পরে বেনাপোল পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তিপদ গাঙ্গুলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
