মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় হাফেজ রাকিব নিখোঁজ ॥ সন্ধান চেয়েছেন স্বজনরা

সাতক্ষীরা তালার লাউতাড়া গ্রামের হাফেজ মোঃ রাকিবুল হাসান রাকিব (১৫) হারিয়ে গেছে। বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। রাকিব তেঁতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামের মোঃ বজলুর রহমান খান এর একমাত্র ছেলে। নিখোঁজ রাকিব কেশবপুর মিফতাহুল উলুম মাদ্রসার হেফজখানার ছাত্র। হারিয়ে যাওয়ার পর থেকে তার স্বজনরা সম্ভাব্য সব জায়গায় ব্যাপক খোঁজা-খুঁজির পরও কোন সন্ধান পায়নি। রাকিবের পিতা বজলুর রহমান খান জানান, ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে মাদ্রাসা থেকে লাউতাড়া গ্রামের বাড়ি ফিরে আসে।বিস্তারিত পড়ুন

আরো খবর...

আশাশুনির কাদাকাটি বালিকা বিদ্যালয়ের নির্মান কাজে অনিয়ম থামছে না!!

আশাশুনি উপজেলার কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভবন নির্মান কাজ অনিয়ম থামছে না। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অজ্ঞাতেই কাজ করা প্রতিকাওে উদ্যোগ নেওয়া হলেও ঠিকাদারের লোকজন মানতে রাজি হননি। এলাকার জনগণ ও গংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার হিসাবে ৩ তলা বিশিষ্ট (নীচতলা উন্মণক্ত) ভবন নির্মান কাজ করা হচ্ছে। প্রায় ২ কোটি ৭ লক্ষ টাকা ব্যয় বরাদ্দে নির্মান কাজ শেষ করার কথা ২ বছরের মধ্যে। ভবনের জন্য ৪২টি পাইলিং এর প্রতিটিবিস্তারিত পড়ুন

শার্শায় ডলার আত্মসাতের অভিযোগে দু’জন আটক

যশোরের শার্শা থানা পুলিশ ডলার আত্মসাতের দায়ে দু’জনকে আটক করেছে। জানা গেছে পুলিশের হাতে ধরিয়ে দেয়ার ভয় দেখিয়ে একজন পরিবহণ যাত্রীর কাছ থেকে ১৬ লাখ টাকা মূল্যের ডলার হাতিয়ে নেয়া হয়েছে। এ অভিযোগে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে যশোরে শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে হানিফ পরিবহণ কাউন্টারের মালিক রবিউল ইসলাম ও তার সহযোগী আব্দুল্লাহ নামে ২ জনকে শার্শা থানার এস আই কবিরসহ ৩ জন পুলিশ এসে গ্রেফতার করে থানায়বিস্তারিত পড়ুন

আরো খবর...

মণিরামপুরে দলিত মানবাধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ মাঠে বাংলাদেশ দলিত মঞ্চের আয়োজনে দলিত মানবাধিকার বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ.লীগ নেতা মিকাইল হোসেন পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য প্রফেঃ আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে সড়ক দূর্ঘটনায় ১ম শ্রেণীর ছাত্রী নিহত

যশোরের কেশবপুরে আলতাপোল এলাকায় সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চুকনগর থেকে কেশবপুরগামী যাত্রীবাহি বাস আলতোপোল চারের মাথায় রাস্তা পার হওয়ার সময় আলতাপোল গ্রামের মুক্তার সরদারে মেয়ে মনিকপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী মুক্তা (৭) কে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। কেশবপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকাবাসি ঘাতক বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এলাকাবাসি এসময়বিস্তারিত পড়ুন

আমেরিকান কর্ণারে Role of Journalists to Ensuring Good Governance শীর্ষক কর্মশালা

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার আমেরিকানকর্ণারে “Role of Journalists to Ensuring Good Governance” শীর্ষক কর্মশালা শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। কর্মশালার শুরুতেই স্বাগত বক্তৃতা ও সুশাসনের গুরুত্ব সম্পর্কে আলোচলা করেন মাছরাঙা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আবু হেনা মোস্তফা জামাল পপলু। তথ্য অধিকার সম্পর্কে আলোচনা করেন প্রথমআলো’র সিনিয়র রিপোর্টার রোজিনা আক্তার। নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতির পর দুর্নীতি, স্বচ্ছতা ও জবাবদিহিতার উপরে আলোচনা করেন ইন্ডিপেনন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মঞ্জুরুল করিম।বিস্তারিত পড়ুন

কলারোয়ার দেয়াড়ায় আ.লীগের প্রতিবাদ সমাবেশ

কলারোয়ার দেয়াড়ায় ইউপি সদস্য ও ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পদক শহিদুল ইসলামের উপর হামলার প্রতিবাদের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার দেয়াড়ার নতুন বাজার আ.লীগ আফিসের সামনে এ প্রতিবাদ সমাবেশ করে দেয়াড়ার ৭ ও ৮নং ওয়ার্ড আ.লীগ নেতৃবৃন্দ। আ.লীগ নেতা সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- দেয়াড়া ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আইউব হোসেন, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাওয়ার ট্রান্সফরমার উদ্বোধন

কলারোয়ায় ১৫ থেকে ২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কলারোয়া-১ সাব স্টেশনে পাওয়ার ট্রান্সফরমার উদ্বোধন করা হয়েছে। ২কোটি টাকা ব্যয়ে এটি উন্নীত করা হয়েছে। এতে ৬৫ হাজার বিদ্যুৎ গ্রাহক তথা ২ লক্ষাধিক জনগন নিরবিছিন্ন বিদ্যুৎ সুবিধা ভোগ করবে। শুক্রবার বিকেলে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে পাওয়ার ট্রান্সফরমার আনুুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যশোর জোনের তত্ববধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল্যাহ আজাদ, ভারপ্রাপ্ত জেনারেলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ওবায়দুস সুলতান বাবলুর পক্ষে জাসদের মিছিল-সমাবেশ

কলারোয়ায় লাল পতাকা নিয়ে শেখ ওবায়দুস সুলতান বাবলুর পক্ষে মিছিল-সমাবেশ করেছে জাসদ। শুক্রবার (১৪সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মিছিলটি। সাতক্ষীরা-১ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সমর্থিত ১৪দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী ও দলটির কেন্দ্রীয় কমিটির সহ.সম্পাদক ও সাতক্ষীরা জেলার যুগ্ম সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলুর নেতৃত্বে নির্বাচনী মিছিল ও সমাবেশ করে দলটির কর্মী ও সমর্থকরা। মিছিল শেষে কলারোয়া বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রক্তদান ও সমাজসেবা সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময়

কলারোয়ায় নতুন একটি স্বেচ্ছাসেবী রক্তদান ও সমাজসেবা মূলক সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪সেপ্টেম্বর) বিকেলে কলারোয়া আলিয়া মাদরাসার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় কলারোয়া নিউজের বার্তা সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান, প্রভাষক বিএমবিস্তারিত পড়ুন

কলারোয়ার হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে সভা, নতুন কমিটি গঠন

কলারোয়ার কেঁড়াগাছির নামাচার্য্য শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম পরিচালনা পরিষদের নয়া কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলার কেঁড়াগাছির সীমান্তবর্তী সোনাই নদীর তীরে হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রবিন্দ্রনাথ ঘোষ মনু। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন নিরঞ্জন কুমার পাল। এরপর সর্বসম্মতিক্রমে বিগত কমিটি বিলপ্তি ঘোষণা করেন সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপকবিস্তারিত পড়ুন

নমিনেশন নিয়ে মাথা না ঘামিয়ে জনসমর্থন বাড়ানোর আহবান সরদার মুজিবের

নমিনেশন নিয়ে মাথা না ঘামিয়ে কর্মী বাহিনী গড়ে তুলে জনসমর্থন বাড়ানোর আহবান জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ.সভাপতি ও সাতক্ষীরা-১ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সরদার মুজিব। তিনি বলেছেন- ‘কে নমিনেশন পেল আর না পেল, তা নিয়ে মাথা না ঘামিয়ে কর্মী বাহিনী গড়ে তুলতে হবে। কারণ আমাদের ভোট যুদ্ধ হবে মূলত স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের সাথে। বুঝতে হবে আমরা সাতক্ষীরার আওয়ামীলীগ।’ এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি এ আহবান জানান। সাতক্ষীরা জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদকবিস্তারিত পড়ুন

মুসল্লিদের বাধার মুখে সাতক্ষীরায় ‘জান্নাত’ ছবির শো বন্ধ

স্থানীয় মুসল্লিদের বাধার মুখে পড়ে সাতক্ষীরায় বন্ধ হয়ে গেল সাইমন সাদিক ও মাহিয়া মাহি অভিনীত ‘জান্নাত’ ছবির শো। শুক্রবার দুপুর ১২টা থেকে শহরের সঙ্গীতা সিনেমা হলে জান্নাত’র শো চলার কথা ছিল। এ বিষয়ে সঙ্গীতা সিনেমা হলের মালিক আব্দুল হক জানান- ছবিটি ঈদের সময় চলার কথা ছিল। কিন্তু পরিবর্তন করে ১৪ সেপ্টেম্বর থেকে চালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। সে অনুযায়ী প্রচার-প্রচারণাও চালানো হয়েছে। অর্থাৎ শুক্রবার থেকে ছবিটি প্রদর্শনের কথা ছিল। কিন্তু পুলিশ প্রশাসনের অনুরোধেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অজ্ঞান পার্টির কবলে মা ও শিশু, আতঙ্কে এলাকাবাসি

কলারোয়ায় অজ্ঞান পার্টির কবলে মা ও শিশু। উপজেলার হেলাতলা ইউনিয়নের গণপতিপুর মাঠপাড়া গ্রামে জনৈক ইয়াছিন গাজীর স্ত্রী সামছুন্নাহার ও তার পুত্র জনি (৪) অজ্ঞান পার্টির কবলে পড়ে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জানা গেছে- ওই গ্রামের মোহাম্মদ গাজীর পুত্র ইয়াছিন গাজী (৩২) গতকাল এশার নামাজের পর বাজার থেকে বাড়ি গিয়ে স্ত্রী-সন্তানকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সৌভাগ্যবশত কোনকিছুবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে প্রধানমন্ত্রীর জন্য বিভিন্ন মসজিদে দোয়া

কালিগঞ্জে ৩৫৫টি মসজিদে সাতক্ষীরা ৪-আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ আতাউর রহমানের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ও তার পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ূ কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার জুম্মাবাদ প্রত্যেক মসজিদে এক যোগে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশ থেকে জুলুম, নির্যাতন, দূর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন এক মাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা‘রবিস্তারিত পড়ুন

চাষীদের সাথে মতবিনিময়

সাতক্ষীরায় উচ্চফলনশীল আমন ধানের মাঠ পরিদর্শন বিনা কর্মকর্তাদের

সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্পজীবনকাল সম্পন্ন আমন ধানের মাঠ পরিদর্শন ও চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার আয়োজনে ও জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ড (সিসিটিএফ) সহযোগিতায় ভোমরা ইউনিয়নের হাড়দ্দহ আদর্শ গ্রামে বিনা ময়মনসিংহ প্রশিক্ষণ ও পরিকল্পনা পরিচালক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহ মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্মামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহ (সিসিটিএফ) প্রকল্পবিস্তারিত পড়ুন