সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঐক্যবদ্ধভাবে জননেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে : লাল্টু

আগামি ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা করেছে উপজেলা আ.লীগ। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কলারোয়া কাছারীপাড়াস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এসময় আমিনুল ইসলাম লাল্টু বলেন- ‘ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। নিজ দলের মধ্যে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র রুখে দেয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম ও হেলাতলা হাইস্কুল ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন

কলারোয়ার দমদম হাইস্কুল ও হেলাতলা আইডিয়াল হাইস্কুল ভবনের উর্দ্ধমুখি সম্প্রসারণের কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০সেপ্টেম্বর) দুপুরে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ কাজ বাস্তবায়ন করছে। দমদম হাইস্কুলের বিদ্যমান একতলা একাডেমিক ভবনের উর্দ্ধমুখি সম্প্রসারণ কাজের প্রকল্পে ৮০থেকে ৯০লাখ টাকা এবং হেলাতলা হাইস্কুল ভবনের ৩য় তলা উর্দ্ধমুখি সম্প্রসারণ কাজের প্রকল্পে ৫কোটি টাকাবিস্তারিত পড়ুন

ঝাউডাঙ্গায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজলপুর গ্রামে ২ বছরের শিশু শামিম পুকরের পানিতে পড়ে মারা গেছে। শামিম তুজলপুর গ্রামের মনিরুল গাইনের ছোট ছেলে। নিহত শামিমের বড় চাচা আতিয়ার হোসেন জানান- তার ছোট ভাই মনিরুলের ছোট ছেলে শামিম বাড়ির উঠানে খেলা করছিল। তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শামিম রবিবার (৩০/৯/১৮) তারিখ দুপুর আড়াই টার দিকে সবার অজান্তে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় কেউ তার খোজ নেয়নি। দুপুর সাড়ে ৩টার দিকে শামিমকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ সুদেব কুমারের অবসরজনিত বিদায় অনুষ্ঠান

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমারের পিআরএল গমণজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় সাতক্ষীরা সরকারি কলেজের আয়োজনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. লিয়াকত পারভেজ, কলেজের শিক্ষক পর্ষদের ভারপ্রাপ্ত সম্পাদক মো. জিয়াউর রহমান, সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

কলারোয়ার নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী কল্যান সমিতি। রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ইউএনও’র অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মুনসুর আলী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সদস্য আজগর আলী, গোলাম রসুল, নয়ন রঞ্জন মুজমদার, মোহাম্মাদ আলী, বাবুল হোসেন, আব্দুর রহিম, নজরুল ইসলাম, আহসান শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

উন্নয়নের জন্য আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে : এমপি রবি

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন- ‘উন্নয়নের জন্য আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছে বলেই নৌকার বিকল্প নেই।’ রবিবার (৩০সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। “নির্বাচিত বেসরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় আগরদাঁড়ি ইউনিয়নের বকচরা আহমাদিয়া দাখিল মাদরাসায় চারতলা ভীতবিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করাবিস্তারিত পড়ুন

তালায় একই পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে মালামাল লুট

সাতক্ষীরার তালায় একই পরিবারের তিন সদস্যকে স্প্রে দিয়ে অচেতন করে ৫০হাজার টাকা স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের চরগ্রামে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ঐ তিনজনকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো উপজেলার চরগ্রামের মৃত তছিমউদ্দিন শেখের ছেলে গোলাম রসুল শেখ(৫০), তার স্ত্রী লাভলী বেগম (৪০) এবং জামাতা ইব্রাহিম হোসেন শাওন (২৩)। তালা থানা পুলিশ রবিবার সকালে ঘটনাস্থল পদির্শন করেছে। তালা থানার অফিসারবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে তালায় স্মারকলিপি প্রদান

মাধ্যমিক স্কুল শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত জাতীয়করণের দাবীতে তালা উপজেলা জাতীয়করণ লিয়াজো কমিটির পক্ষ থেকে রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়- সরকারী স্কুলের একজন শিক্ষক/কর্মচারী দেশের অপরাপর সরকারী/কর্মকর্তা কর্মচারী অনুরুপ আর্থিক সুযোগ সুবিধা ভোগ করেন। পক্ষান্তরে বে-সরকারী শিক্ষকদের দেওয়া হয় প্রান্তিক বেতন স্কেলের ১০০%, ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫শ’ টাকা চিকিৎসা ভাতা এবং শিক্ষকদের প্রান্তিক বেতনবিস্তারিত পড়ুন

২০০ ফুট উঁচু থেকে পড়েও বেঁচে গেলেন তিনি

বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন ১৮ বছর বয়সী এক ছাত্র। ২০০ ফুট উচ্চতার দেওধারা পাহাড়ের নালিছুয়ান জলপ্রপাতে যান তারা। কিন্তু, পশ্চিম ওড়িশার বরাগাঁও জেলায় ওই জলপ্রপাতে গিয়েই বিপত্তির মধ্যে পড়েন ওই কিশোর। পা পিছলে পড়ে যান তিনি। তবে ভাগ্যক্রমে এ যাত্রায় তিনি প্রাণে বেঁচে গেছেন। তবে গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ওই কিশোরের নাম রাহুল দেশ। তিনি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। গত বুধবার বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে ২০০ ফুট উপরবিস্তারিত পড়ুন

তেল আমদানিতে ভারতের জন্য বিকল্প পথ খুঁজছে আমেরিকা

ইরান থেকে তেল আমদানিতে ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। আমেরিকার সেই হুমকি কাজে লেগেছে। অর্থাৎ ইরান থেকে তেল আমদানি কমিয়েছে ভারত। তাই খোঁজ চলছে বিকল্প রাস্তার। এ ব্যাপারে ভারতকে সাহায্য করতে প্রস্তুত আমেরিকা। তাই তারাও তেল আমদানিতে ভারতের জন্য বিকল্প পথ খুঁজছে, যাতে ‘বন্ধুরাষ্ট্র’র অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব না পড়ে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া অঞ্চল সংক্রান্ত ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিসবিস্তারিত পড়ুন

দেবহাটায় ১জন সাজাপ্রাপ্ত ও ১জন ওয়ারেন্ট আসামি আটক

দেবহাটায় পুলিশের অভিযানে ১জন সাজাপ্রাপ্ত ও ১জন ওয়ারেন্ট আসামি আটক হয়েছে। সাজাপ্রাপ্ত আসামীর নাম জামাত আলী (৩৮)। সে দেবহাটা উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের গোলাম হামিদ গাজীর ছেলে। তাকে দেবহাটা থানার এএসআই আব্দুল গনি আকাশ ও এএসআই রকিবুল হাসান শুক্রবার রাত ১০ টার দিকে আশাশুনি উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে আটক করেন। জামাত আলী সিআর-২৪৫/০৯ মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী বলে জানা গেছে। এছাড়া ওয়ারেন্ট মামলার আসামীর নাম আসাদ মোল্লা (২২)। সে সখিপুর গ্রামেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিদ্যুত ‘এই আছে-এই নেই’, জনজীবনে ভোগান্তি

বিদ্যুতে নতুন সংযোগের মধ্যেই চরম লোডশেডিংএ অতিষ্ঠ হয়ে পড়েছে কলারোয়ার জনজীবন। বিদ্যুত বিভ্রাটের মাঝে গরমে বেগ পেতে হয়েছে সব বয়সীদের। ভুক্তভোগিরা জানিয়েছেন- গত কয়েকদিনে বিদ্যুতের যাওয়া-আসার খেলায় চরম বিরক্ত তারা। স্বাভাবিক জনজীবন বিঘ্ন ঘটছে। বিদ্যুত সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে কাজ বন্ধ থাকে। ‘বিদ্যুতের এই আছে-এই নেই’ অবস্থায় চরম ভোগান্তি আর গরমে হাসফাস করেন অনেকে। একটু প্রশান্তির প্রত্যাশায় অনেকে ফাঁকা স্থানে ও গাছ তলায় আশ্রয় নেন। এরই মাঝে নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সরকারের উন্নয়ন তুলে ধরে প্রামান্য চিত্রনাট্য প্রদর্শন

কলারোয়ায় ভ্রাম্যমান গাড়িতে করে সরকারের উন্নয়ন তুলে ধরে প্রামান্য চিত্রনাট্য প্রদর্শন করা হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ সংলগ্ন বোয়ালিয়া হাইস্কুল ও প্রাইমারি স্কুলে এটি প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাকে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ পর্দাবাহি গাড়িতে করে ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’, ‘ডিজিটাল বাংলাদেশ’ ইত্যাদি বিষয়ক প্রামান্য চিত্রনাট্য দেখানো হয়। এ সময় কেঁড়াগাছি ইউপিবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চুপড়িয়া

কলারোয়ার কেঁড়াগাছিতে বঙ্গবন্ধু স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নমেন্টের ২য় সেমিফাইনালে কলারোয়া ফুটবল একাডেমিকে ২-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে চুপড়িয়ার আপন স্পোটিং ক্লাব। শনিবার (২৯সেপ্টেম্বর) বিকেলে কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে স্থানীয় সোনামাটি যুবসংঘের আয়োজনে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে চুপড়িয়ার ৬নং জার্সিধারী খেলোয়ার বাপ্পি ১টি গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে চুপড়িয়ার ১১নং জার্সিধারী খেলোয়ার জাহিদ ১টি গোল করে। রেফারির দায়িত্ব পালন করেন রাশেদুজ্জামান রাশেদ। সহকারি রেফারি ছিলেন মাসুদ পারভেজ মিলনবিস্তারিত পড়ুন

কলারোয়ার বয়ারডাঙ্গায় ২০৪ পরিবারে নতুন বিদ্যুত সংযোগ

কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামের ২০৪টি পরিবারে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। শনিবার বিকালে সুইচ টিপে প্রধান অতিথি হিসেবে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের এমপি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন আ.লীগের সভাপতি অধ্যক্ষ গাজীবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিশিষ্ট সমাজসেবক আ.রহমান শেখ আর নেই

কলারোয়ার বিশিষ্ট সমাজসেবক মুরারীকাটি গ্রামের আলহাজ্ব আব্দুর রহমান শেখ (৮০) আর নেই। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা চায়না বাংলা (সিবি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না..রাজেউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রয়াত আব্দুর রহমান শেখ রিক্রুটিং ব্যবসা প্রতিষ্ঠান সাতক্ষীরা ইন্টারন্যাশনালের সত্বাধিকারী শেখ নজরুল ইসলামের পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে ও ৩মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ১১টার দিকে মুরারীকাটি সরদারের চাতাল চত্বরে হাজারো মুসল্লিদের অংশ গ্রহনে নামাজে জানাজা শেষেবিস্তারিত পড়ুন