Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দ্বৈত নাগরিকত্বের ৩ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

ভারত ও বাংলাদেশে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আটক তিন বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতের পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। আটকরা হলেন- কুমিল্লার লালমায় উপজেলার আলীশ্বর গ্রামের সুনীল সূত্রধরের স্ত্রী সেনেকা রানী (৩৫), সেনেকা রানীর মেয়ে সুমিতা রানী (১৫) ও ছেলে অপূর্ব (১১)। জানা যায়- ফেরত তিন বাংলাদেশি কয়েক মাস আগে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভারতে যায়। পরবর্তীতে এই তিনজন সেখানে ভারতীয় পাসপোর্ট তৈরি করেবিস্তারিত পড়ুন
বেনাপোল সীমান্তে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল সীমান্ত থেকে ১৬৫ পিস ইয়াবাসহ রাশেদা বেগম (৩৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার (০৪ অক্টোবর) বেলা ১২ টার সময় পোর্ট থানার কাগজপুকুর মোড় থেকে তাকে আটক করা হয়। আটক রাশেদা যশোরের রেলগেট এলাকার আলমগীর মোল্যার স্ত্রী। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান- গোপন খবর আসে এক নারী ইয়াবা ব্যবসায়ী কাগজপুকুর এলাকা থেকে ইয়াবার একটি চালান নিয়ে যশোরের দিকে যাবে। এমন সময় সেখানেবিস্তারিত পড়ুন
শার্শায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন- ‘২০০৮ সালে আওয়ামীলীগ সরকার গঠনের পর থেকেই মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সরকারের লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। আর এ উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। দেশের প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তন করা, তাদের জীবনমান উন্নত ও তাদের সুন্দর জীবন উপহার দেয়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ।’ বৃহস্পতিবার সকালে গণভবন থেকেবিস্তারিত পড়ুন
কেশবপুরে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পাচানি গ্রামের একটি ধান ক্ষেত থেকে বৃহস্পতিবার সকালে পুলিশ তরিকুল ইসলাম (১৫) নামের একজন ইটভাটার শ্রমিককের গলাকাটা লাশ উদ্ধার করেছে। গভীর রাতে তরিকুলকে জবাই করে কে বা কারা বাড়ির পাশে ধান ক্ষেতে ফেলে রেখে চলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ হত্যার কারণ বা হত্যার সাথে জড়িত কাউকে চিহিৃত করতে পারেনি। পুলিশ, এলাকাবাসী ও সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সামসুদ্দিন দফাদার জানান- পাচানি গ্রামের কৃষক নজরুল ইসলামের পুত্রবিস্তারিত পড়ুন
আরো খবর...
আশাশুনিতে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন

আশাশুনিতে ‘উন্নয়নের অভিযাত্রার অদম্য বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনের এ মেলা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে বণ্যাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ওবিস্তারিত পড়ুন
এনইউবিটি খুলনায় Retailing and Small Business Management বিষয়ক কর্মশালা

নর্দান ইউনিভাসিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ব্যবসায় প্রশাসন বিভাগ ও আমেরিকান কর্নার খুলনার এর যৌথ উদ্যৈাগে দিনব্যাপী Retailing and Small Business Management এর উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন- ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এস.এম. মনিরুল ইসলাম, সহকারী অধ্যপক মাছুম মুরতাজা, প্রভাষক জাহাঙ্গীর আলম ও খুলনার ব্যবসা উদ্যেক্তা আতাহার আলী। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীক উদ্যোক্তাসহ প্রায় ৫০ জন কর্মশালায় অংশগ্রহন করেন। কর্মশালা শেষেবিস্তারিত পড়ুন
নিজের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি চান রোনালদো

নিজের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ আবারও অস্বীকার করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বুধবার টুইটারে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘দৃঢ়ভাবে অস্বীকার’ করে এর থেকে মুক্তি চেয়েছেন পর্তুগিজ এই সুপারস্টার। নিজের টু্ইটারে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা লিখেছেন, ‘আমার ওপর ওঠা অভিযোগ আমি দৃঢ়ভাবে অস্বীকার করছি। ধর্ষণ একটি জঘন্য অপরাধ। আমি এর বিরুদ্ধে। আমি এই অভিযোগ থেকে মুক্তি পেতে চাই। মিডিয়ায় আমার নামে যে অভিযোগ ও মনগড়া বক্তব্য এসেছে আমি তা অস্বীকার করছি।’বিস্তারিত পড়ুন
চলছে কলারোয়ার ৪২টি শারদীয়া দূর্গাপূজার শেষ প্রস্তুতি

ঢাকের তালে বছর ঘুরে মা যে আবার আসছে ঘরে। আগামি ১৪ অক্টোবর রবিবার মহা পঞ্চমীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা। ১৯ অক্টোবর শুক্রবার প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে সমাপনি হবে দূর্গোৎসবের। সাতক্ষীরার কলারোয়ায় শারদীয়া দুর্গাপূজা সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছে এখানকার প্রতিমা শিল্পিরা। প্রতিমা তৈরিতে মাটির কাজ শেষ, চলছে শেষ মুহুর্তের পরিপূর্ণতার কাজ। রং-এর প্রলেপের কাজও শেষ পর্যায়ে। প্রতিমা শিল্পী রবিন পাল জানালেন- ‘আর মাত্রবিস্তারিত পড়ুন
অশ্লীলতা আর জুয়ার কারণে বাতিল হচ্ছে কলারোয়ার জাহাজমারি পার্কের আনন্দ মেলা

চরম অশ্লীলতা আর রমরমা জুয়ার কারণে শেষ পর্যন্ত বাতিল করা হচ্ছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের আলোচিত-সমালোচিত জাহাজমারি এবি পার্কের আনন্দ মেলা। নানান অনৈতিকতার অভিযোগে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয়ে বুধবার (৩অক্টোবর) দুপুরে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ ও সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপে ওই মেলা বন্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে। ৩০সেপ্টেম্বর রাত থেকে শুরু হওয়া ওই উলঙ্গ-জুয়ার আসর গত ৩দিন ধরে চলে আসছিলো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- ২০দিনের জন্য যাত্রার অনুমোদনবিস্তারিত পড়ুন
কলারোয়া প্রেসক্লাবকে টিভি প্রদান করলেন ওসি মারুফ

কলারোয়া প্রেসক্লাবকে টিভি প্রদান করলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ। বুধবার (৩অক্টোবর) সন্ধ্যায় এলইডি ৩২ইঞ্চি রঙিন টেলিভিশন প্রদান করেন তিনি। কলারোয়া থানায় যোগদানের পর কলারোয়া প্রেসক্লাবে এসে একটি টিভি প্রদানের আশ্বাস দিয়েছিলেন ওসি মারুফ আহম্মদ। সেই প্রতিশ্রতি বাস্তবায়নে কলারোয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দদের কাছে টিভি প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, সিনিয়র সদস্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় উন্নয়ন মেলা সমন্বয়ে অতিরিক্ত সচিব রওনক মাহমুদের মতবিনিময়

জাতীয় উন্নয়ন মেলা পর্যবেক্ষন ও সমন্বয় করার লক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদ। বুধবার সকাল ১০টার দিকে তিনি কলারোয়ায় আসেন। এসময় উন্নয়ন মেলার স্থান ও সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস রুমে আয়োজিত মতবিনিময় সভায় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, কৃষি অফিসার মহাসীনবিস্তারিত পড়ুন
কলারোয়ার ইউএনওকে সংবর্ধনা হোমিওপ্যাথিক কলেজের

কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর হুসাইনকে সংবর্ধনা প্রদান করেছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। ইউএনও পদাধিকার বলে প্রতিষ্ঠানটির সভাপতি। বুধবার (৩অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গনে আয়োজিত ইউএনও’র সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওলানা ইসমাইল হোসেন ও গীতা পাঠ করেন ডা.অমিত কুমার পাল। কলেজের অধ্যক্ষ ডা. এমএ বারিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব ইউএনও আলমগীর হুসাইন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বাংলাদেশ জাসদের সভা অনুষ্ঠিত

কলারোয়ায় বাংলাদেশ জাসদের উদ্যোগে এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে, সুশাসন প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার, স্বাস্থ্যসেবাকে মুক্তকরণ, শিক্ষা বানিজ্য বন্ধ, যুবকদের পর্যাপ্ত কর্মসংস্থানে ব্যবস্থা, স্বচ্ছতা জবাদিহিতা মূলক প্রশাসন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গ্রেফতার-ঘুষ-নিয়োগ বাণিজ্যের অবসান ও সমাজের সকল স্তরে গণতন্ত্র চর্চার জন্য ওই সভার আয়োজন করা হয়। বুধবার সকাল ১০টার দিকে কলারোয়া ডাকবাংলো মোড়ের কর্ডোভা ইন্টারন্যাশনাল চাইল্ড স্কুলের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
গচ্চা প্রায় আড়াই লাখ টাকা
কলারোয়ার জয়নগরে ভুয়া প্রকল্পে টাকা উত্তোলনের অভিযোগ!

কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে এলজিএসপি-৩ এর আওতায় ভ’য়া প্রকল্প দেখিয়ে প্রায় আড়াই লাখ টাকা উত্তোলন করে সমুদয় টাকা আত্মসাত হওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে- কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নে এলজিএসপি-৩ (পিজিবি) প্রকল্পের আওতায় ২লাখ ৪০ হাজার টাকা ২০১৭-১৮ অর্থবছরের বরাদ্ধ হয়। বরাদ্ধকৃত টাকার বিপরীতে জয়নগর ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ডের দক্ষিণ জয়নগর মিশনের পাশ হতে উত্তম দাসের বাড়ী অভিমুখে রাস্তা সংষ্কার ও ৯নং ধানদিয়া শ্বশান ঘাট হতে জয়নগর টিনার বাড়ী অভিমুখে রাস্তাবিস্তারিত পড়ুন
শার্শার বাগআঁচড়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ : আহত পাঁচ

যশোরের শার্শার বাগআঁচড়ার সাতমাইল নামক স্থানে বাস ও প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর আড়াইটার সময় দ্রুত গতীর যশোর-জ-১১-০১০৮ নাম্বারের বাস ও ঢাকা মেট্রো-গ- ১২-৬২৭৮ নাম্বারের প্রাইভেট কারের মধ্যে এই সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা দ্রুতগামী লোকাল বাসের সাথে যশোর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন মারাত্মক ভাবে আহত হয়েছে। আহত পাঁচজনকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নতবিস্তারিত পড়ুন
বেনাপোলে ১২পিস সোনার বারসহ পাসপোর্ট যাত্রী আটক

ভারতে পাচার কালে বেনাপোল চেকপোস্ট থেকে শহিদুল্লা (৩০) নামে এক পাসপোর্ট যাত্রীকে ১২ পিছ (১ কেজি ২শ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। বুধবার সকালে ওই যাত্রীর পায়ু পথ থেকে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটক শহিদুল্লা কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার আবতার উদ্দীনের ছেলে। কাস্টমস সূত্রে জানা যায়, ওই যাত্রী তার পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় গতিবিধি দেখে সন্দেহ হয় কাস্টমস সদস্যদের। পরে ভারতেবিস্তারিত পড়ুন
