সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আরো খবর...

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: রুহুল হক এমপি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেছেন- বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। আওয়ামীলীগের রাজনৈতিক দর্শণ সকল ধর্মকে সমান চোখে দেখা। বঙ্গবন্ধুর সেই আদর্শ নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। এবং সেই আদর্শ নিয়ে দেশ এগিয়ে চলেছে। মাঝে কিছু ব্যাত্যয় ঘটিয়েছিল ভিন্ন মতাবলম্বী, স্বাধীনতা বিরোধী ও জামাত-শিবির চক্র। আজকে বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতিতে মডেল হয়ে আছে। অনেক দেশের চেয়ে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে আছে। এমনকি ভারত থেকেও বাংলাদেশ এগিয়ে আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি রবি

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় দূর্গোৎসব মহাসপ্তমীতে সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বাঁকাল খেয়াঘাট মন্দির, ভোমরা লক্ষীদাড়ি পূজা মন্ডপ, আলিপুর নাথপাড়া মন্দিরসহ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। এসময় তিনি বক্তব্যে বলেন, আজ মহা সপ্তমী। মন্ডপে মন্ডপে উলুধ্বনি শঙ্খ আর ঢাকের বোলেবিস্তারিত পড়ুন

উন্নয়নের রোল মডেল বাংলাদেশ : এমপি রবি

সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের শিবপুর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চারতলা ভীতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে বিদ্যায়ল প্রাঙ্গণে বিদ্যায়ল পরিচালনা কমিটির সভাপতি মো. শওকাত আলীর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের রোল মডেল বাংলাদেশকে অন্যান্য দেশ অনুকরণ করতেবিস্তারিত পড়ুন

দুর্গা পূজা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাতক্ষীরা পৌর কাউন্সিলর সাগর

সাতক্ষীরা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের অসহায় হিন্দু সম্প্রদায় পরিবারের মাঝে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় ব্যক্তিগত অর্থায়ণে খাদ্য সামগ্রী বিতরণ করলেন পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর। মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে শহরের টেনিস ক্লাব মাঠে পৌরসভার ০৯ নং ওয়ার্ডের অসহায় হিন্দু সম্প্রদায় পরিবারের মাঝে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ১০ কেজি চাউল, ১ কেজি ময়দা, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই, ১ প্রাকেট লাচ্চা সেমাই ৬০ টিবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে ভাইরাস জ্বরের প্রকোপ

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ব্যাপক হারে দেখা দিয়েছে ভাইরাস জ্বর৷ চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় পল্লী চিকিৎসকেরা৷ জানা গেছে, রাজগঞ্জ অঞ্চলের প্রায় প্রতিটা বাড়ীতে কেউ না কেউ এ ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে৷ এই জ্বরে আক্রান্তরা অত্যান্ত দুর্বল হয়ে পড়ছে৷ স্থানীয় পল্লী চিকিৎসকরা আক্রান্তদের প্যারাসিটামল গ্রুপের ওষুধ সেবনের পরামর্শ দিচ্ছেন৷ চলতি সময়ের ভাইস জ্বরে আক্রান্তরা প্রতিদিন রাজগঞ্জ সাব সেন্টারসহ পল্লী চিকিৎসকদের দোকানে চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভিড় করছে৷ মঙ্গলবার রাজগঞ্জ বাজারের কয়েকটিবিস্তারিত পড়ুন

কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারের রাস্তাটি সংস্কার জরুরী

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সংষ্কার করাও জরুরী হয়ে পড়েছে। বাজারের বেশ কয়েকটি স্থানে অল্প বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার হয়ে পড়ে। পাকা রাস্তার পিচের অংশ উঠে গিয়ে এবড়ো-থেবড়ো অবস্থার সৃষ্টি হয়েছে। ইট-খোয়াও উঠে গিয়েছে। ফলে যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। জনগুরুত্বপূর্ণ এ পথ দিয়ে নিয়মিত যাতায়াতকারী হাজারো শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যেমন কষ্ট ভোগ করছেন তেমনি ওই রাস্তা দিয়ে যেকোন যানবাহন চলাচলেও অসুবিধা হচ্ছে। যানবাহনের কারণে ধুলোবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি কলেজে ৬ বিষয়ে অনার্স কোর্স পাবে শিক্ষার্থীরা

কলারোয়া সরকারি কলেজে আরো পাঁচ বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নতুন যে ৫টি বিষয়ে অনার্স কোর্স চালু হয়েছে সেগুলো হলো- বাংলা, ইতিহাস, রাষ্টবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও উদ্ভিদ বিজ্ঞান। এর আগে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু ছিলো এ অঞ্চলের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিতে। ফলে মোট ৬ বিষয়ে অনার্স কোর্সে লেখাপড়া করতে পারবে শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু জানান- ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতিক্রমে নতুন করে বাংলা, ইতিহাস, রাষ্টবিজ্ঞান, হিসাব বিজ্ঞানবিস্তারিত পড়ুন

জেলার শ্রেষ্ঠ ওসি কলারোয়া থানার মারুফ আহম্মদ

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ চৌকস ওসি মনোনীত হয়েছেন। জেলার শ্রেষ্ঠ থানা হিসেবেও নির্বাচিত হয়েছে কলারোয়া থানা। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় সেপ্টেম্বর’১৮ এর জেলার পশ্চিম জোনের শ্রেষ্ঠ ওসি মনোনীত হওয়ায় মারুফ আহম্মদকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন জেলা পুলিশ সুপার (এসপি) সাজ্জাদুর রহমান। একই সাথে কলারোয়া থানার এসআই বিপ্লব রায়, এসআই জাহাঙ্গীর হোসেন, এসআই রইসউদ্দীন, এসআই শরিফুল ইসলাম, এএসআইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দূর্গোৎবের স্বেচ্ছাসেবকদের মাঝে আইডি কার্ড বিতরণ ও ব্রিফিং

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কলারোয়ায় এই প্রথম চালু হলো স্বেচ্ছাসেবকদের জন্য ডিজিটাল পরিচয় পত্র (আইডি কার্ড)। সোমবার সকালে থানা চত্বরে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মেদ ১২টি ইউনিয়নের ৪২টি পূজা মন্ডপের স্বেচ্ছাসেবকদের মাঝে পরিচয় পত্র বিতরণ করেন। পৌরসদরের হরিতলা পুজা মন্ডপ পরিচালনা পরিষদের নেতা চান্দু জানান- এই প্রথম কলারোয়ায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে স্বেচ্ছাসেবকদের জন্য ডিজিটাল পরিচয় পত্র (আইডি কার্ড) প্রদান করা হলো। কলারোয়া থানার ওসি মারুফ আহম্মেদ নিজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘বিজয় ফুল’ তৈরি উৎসব

কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বিজয় ফুল উৎসব উদযাপিত হয়েছে। সোমবার এ উপলক্ষে বিজয় ফুল তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ, দেশাত্মবোধক গান ও জাতীয় সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা গেছে- সকল প্রতিযোগিতা ৩ টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগ, ষ্ষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগ ও নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগ। আগামিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

কলারোয়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৮ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত কর্মসুচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী। র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না। অনুষ্ঠানে বক্তব্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জিপি’র আনন্দ শোভাযাত্রা

গ্রাহকদের সেবার মান বৃদ্ধিতে গ্রামীনফোনের (জিপি) ০১৩ সিরিজ সিম চালু হওয়ায় কলারোয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ শোভাযাত্রা বের হয়। কলারোয়ায় ০১৩ সিরিজ সিম চালু ও বিক্রয় করতে গ্রামীণ ফোন কোম্পানীর পক্ষ থেকে বের হওয়া শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- গ্রামীণ ফোন লি. এর টেরিটোরি ম্যানেজার তৌহিদুল ইসলাম, ডিস্ট্রিবিউটর শেখ শফিকুল ইসলামসহ গ্রামীণ ফোনের স্থানীয় কর্মকর্তা, কর্মচারী ও গ্রামীণ ফোনের রিটেইনারবৃন্দ।

সাবেক এমপি হাবিবসহ আটক বিএনপি নেতাদের মুক্তির দাবি কলারোয়া ছাত্রদলের

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, দলটির সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নি:শর্ত মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন কলারোয়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। দলীয় প্যাডে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাফফার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, কলারোয়া উপজেলা বিএনরি প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহবিস্তারিত পড়ুন

দুর্গাপূজা উপলক্ষে ৪দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলে টানা চারদিনের ছুটির কবলে পড়ছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর। তবে এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও বন্দর অভ্যন্তরে পণ্য খালাস ও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (১৬ অক্টোবর) থেকে শুক্রবার (১৯ অক্টোবর) পর্যন্ত এপথে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানিকারক সংগঠনের সভাপতি পরিতোষ বিশ্বাস জানান, ভারতীয় ট্রাক চালকরা তাদেরকে জানিয়েছেন, পূজা উৎসব উপলে পণ্য পরিবহন করবেনবিস্তারিত পড়ুন

আরো খবর...

দূর্গা পূজা উপলক্ষে আশাশুনিতে আইন-শৃংখলা সমুন্নত রাখতে ওসি’র ব্রিফিং

শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে আইন-শৃংখলা সমুন্নত রাখতে ডিউটিতে প্রেরনের পূর্ব মুহুর্তে পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ ব্রিফিং দিয়েছেন। সোমবার সকালে থানা চত্বরে এ ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার ১১ ইউনিয়নে ১০৬ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব পূজা মন্ডপে ডিউটির জন্য আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা সোমবার থেকে কাজে যোগ দিয়েছে। থানা থেকে ডিউটি ভাগ করে গ্রুপ কমান্ডারের নেতৃত্বে আনসারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভালুকা চাঁদপুর হাইস্কুলের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের চারতলা ভীতবিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা সদর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন