সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে এমপি রবি

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় দূর্গোৎসব মহানবমী পুজায় সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত সদরের বাঁশদহা ইউনিয়নের ভবানীপুর পুজা মন্দির, কুশখালী ইউনিয়নের সার্বজনীন পুজা মন্দির, বৈকারী পুজা মন্ডপ ও আগরদাঁড়ি পুজা মন্দিরসহ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। দূর্গোৎসবের মহানবমীতে সদরেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী পালিত

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪ তম জন্মবার্ষির্কী উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটা, চিত্রাংকন, আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে জেলা শিশু একাডেমি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিশুদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

‘ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধ্বংশ করে অন্য সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য’ এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে উন্নয়ন : এমপি রবি

সাতক্ষীরা তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবিদার রহমানের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় প্রধান অতিথি বলেন, ‘আওয়ামীলীগ সরকারের শাসনামলে দেশে রেকর্ড পরিমান উন্নয়ন হয়েছে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, মূল্যবোধ, কৃষি, অর্থনীতি, রেমিটেন্স ওবিস্তারিত পড়ুন

এমপি রবির সাথে সাতক্ষীরা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ’র শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাত করেছেন সাতক্ষীরা সরকারি কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে তিনি শহরের মুনজিতপুরস্থ মীর মহলে এ শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে এমপি রবি বলেন, ‘সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি কলেজ। এ কলেজের অনেক সুনাম রয়েছে। শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষার মাধ্যমে এ সুনাম ধরে রাখতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন কলেজেরবিস্তারিত পড়ুন

ধর্মীয় সম্প্রীতির চেতনায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ‘কলারোয়া নিউজ’ পরিবার

ঢোলের বাদ্যে, কাসার শব্দে আর উলুর ধ্বনিতে মুখোরিত কলারোয়ার পূজা মন্ডপগুলো। শারদীয় দূর্গোৎসবের মহাঅষ্টমীতে ‍বুধবার কুমারী পূজা অনুষ্ঠিত হয় উপজেলার ৪২টি পূজা মন্ডপে। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিম-খৃষ্টান সম্প্রদায়ের মানুষেরাও ভিড় জমাচ্ছেন মন্ডপে। দিনভর ঘুরে বেড়াচ্ছেন এ মন্ডপ থেকে ওই মন্ডপে। বিকেল থেকে সন্ধ্যার পর রাত পর্যন্ত ভিড়ের আনাগোনা বৃদ্ধি পাচ্ছেন বহু অংশে। বিপুল সংখ্যক উৎসুক মুসলমি মানুষের উপস্থিতি জানান দিচ্ছে- ‘ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মীয় সম্প্রীতি আর অসাম্প্রদায়িক চেতনা।’বিস্তারিত পড়ুন

প্রতারণার ফাঁদে কলারোয়ায় বিকাশ এজেন্টের ১০হাজার টাকা উধাও

প্রতারণার ফাঁদে কলারোয়ায় এক বিকাশ এজেন্টের ১০হাজার টাকা উধাও হয়ে গেছে। বিকাশের ঢাকা অফিসের পরিচয় দিয়ে ফোন করে এজেন্ট নম্বর থেকে টাকা কেটে যায় বলে জানা গেছে। এঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, কলারোয়া উপজেলার চন্দনপুরের গয়ড়া বাজারে। ভূক্তভোগিরা জানিয়েছেন- ওই বাজারের মিম টেলিকম এন্ড বিকাশ নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক চন্দনপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আসলাম সিকদারের নামে ০১৯১৪১৩৪১৪১ নাম্বারে একটি বিকাশ একাউন্ট খোলা আছে। তিনি বিকাশের এজেন্ট হিসেবেবিস্তারিত পড়ুন

পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গাছ থেকে পড়ে কলারোয়ায় এক ব্যক্তির মৃত্যু

ছাগলকে খাওয়ানোর জন্য পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গাছ থেকে পড়ে এক ব্যক্তির করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কলারোয়া উপজেলার দলুইপুর গ্রামে বুধবার সকাল ১০টার দিকে। মারা যাওয়া ব্যক্তিটির নাম আকিরুল ইসলাম (৩২)। সে ওই গ্রামের আজিবর রহমানের পুত্র। সে পেশায় তরিতরকারি ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা গেছে- ছাগলকে পাতা খাওয়ানোর জন্য বাড়ীর পাশের একটি মেহগনি গাছে উঠে আকিরুল। হাতে থাকা কাচিযুক্ত লগি দিয়ে পাতা কাটার সময় অসাবধানতা বশত: লগিটি গাছের পাশ দিয়েবিস্তারিত পড়ুন

দূর্গোৎসবের মহাঅষ্টমীতে কলারোয়ার বিভিন্ন মন্ডপ পরিদর্শনে লাল্টু

শারদীয় দূর্গোৎসবের মহাঅষ্টমীতে বুধবার দিনভর কলারোয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। পৌরসদরের কয়েকটি ও উপজেলার লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়াসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এ নেতা। মতবিনিময়েও মিলিত হন তিনি। তিনি নিজের ও দলের পক্ষে বিভিন্ন উপহার সামগ্রি প্রদান করেন ও সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। কেঁড়াগাছি শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতিবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভার কর্মচারী আব্দুর রহিম আর নেই

কলারোয়া পৌরসভার কর্মচারী ও গ্রামীন সঙ্গীত শিল্পী আব্দুর রহিম (৫০) আর নেই। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মঙ্গলবার রাতে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের পরান আলীর পুত্র। বুধবার জোহর নামাজের পর মরহুমের বাসভবন চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় লাঙ্গলঝাড়া ইউপির প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, পৌরসভার কর্মকর্তা নাজমুলবিস্তারিত পড়ুন

তালায় পূজামন্ডপ পরিদর্শনে কলারোয়া উপজেলা চেয়ারম্যান স্বপন

তালা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগের অংশ হিসেবে বুধবার দূর্গোৎসবের মহাঅষ্টমীর দিনে তিনি এ পরিদর্শনে যান। সেসময় ভক্ত ও পূজারীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তালা উপজেলার কুমিরা, মির্জাপুর, তালা সদর, জাতপুর, খলিলনগর, মহান্দী, তালা মহাশস্মান, ইসলামকাটি, সরুলিয়া, ধানদিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ ও মন্দির পরিদর্শনে গিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিনা ধান-১৬’র ফসল কর্তন ও মাঠ দিবস

সাতক্ষীরায় স্বল্প জীবনকাল সম্পন্ন বিনা ধান-১৬ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার বাস্তবায়নে, পরিবর্তিত আবহাওয়া উপযোগী জাত উদ্ভাবন কর্মসূচি’র আওতায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা সহযোগীতায় বুধবার বিকালে সদর উপজেলার হাড়দ্দাহ আদর্শ গ্রামে এ ফসলকর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল আরাফাত তপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা নিউ মার্কেটের নতুন ১১তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাতক্ষীরা পৌর নিউ মার্কেটের নতুন ১১ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৭ অক্টোবর বিকালে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পৌর নিউ মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘আমি একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। সাতক্ষীরা সদরের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন, প্রায় শতভাগ বিদ্যুতায়নসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে। যেগুলো বাকি আছে সে সববিস্তারিত পড়ুন

দুর্গোৎসব সম্প্রীতির বন্ধনকে সুসংহত করে: এমপি রবি

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় দূর্গোৎসব মহাঅষ্টমীতে সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার (১৭ অক্টোবর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত সদরের পলাশপোল সার্বজনীন পুজা মন্দির, আখড়াখোলা পুজা মন্দির, রায়পুর সন্ন্যাসীতলা মন্দির, বল্লী কাঁঠালতলা মন্দিরসহ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। এসময় তিনি বক্তব্যে বলেন, ‘বাঙালি সনাতনবিস্তারিত পড়ুন

পূজার লম্বা ছুটিতে বেনাপোলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

বেনাপোল স্থলবন্দরে শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটিতে যেন কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে পূজার ছুুটিতে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বুধবার (১৭ অক্টাবর) বেনাপোল বন্দরে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারী ছিল চোখে পরার মতো। জানা যায়, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। দেশের সর্ববৃহত্তম আর এশিয়া মহাদেশের দ্বিতীয়বিস্তারিত পড়ুন

বেনাপোলের শিকড়ী থেকে ১০৫০ বোতল ফেন্সিডিলসহ দু’জন আটক

যশোরের বেনাপোল পোর্টথানার শিকড়ী গ্রামের মাঠে অভিযান চালিয়ে বিজিবি জোয়ানরা ১০৫০ বোতল ফেন্সিডিলসহ দু’জন পাচারকারিকে আটক করে। বিজিবি ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল বিজিবি ক্যাম্পের সদস্যরা বুধবার (১৭ অক্টোবর) ভোরে শিকড়ী গ্রামের মাঠের ভেতর এ অভিযান পরিচালনাকরে। এসময় ১০৫০ বোতল ফেনসিডিল সহ জাহাঙ্গীর হোসেন (৩০) ও জাহাঙ্গীর আলম (৩৫) নামে দু’জন পাচারকারীকে তারা আটক করে। আটক জাহাঙ্গীর হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নুর আলীর ছেলে ও জাহাঙ্গীর আলম সাতক্ষীরা জেলার কলারোয়া থানারবিস্তারিত পড়ুন