Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রেমের টানে কানাডা থেকে ভারতের বর্ধমানে

একেই বলে যোগাযোগ! কোথায় কানাডাক কুইবেক আর কোথায় ভারতের বর্ধমানের কালনা আশ্রমপাড়া।তবে এই সাত সাগরের দূরত্ব আদৌ বাধা হল না টিঙ্কু আর ক্যাথরিনের চার হাত এক করতে। মাঝখানে অনুঘটকের কাজ করল যোগ শিক্ষা। ষষ্ঠীর দিন, পরনে লাল পাড় শাড়ি, হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর— খাঁটি হিন্দু-বাঙালি রীতি মেনে আশ্রমপাড়ায় টিঙ্কুর বাড়ির উঠোনে বিয়ে হল ‘মেম’ ক্যাথরিনের। যে কোনও বলিউড ছবির চিত্রনাট্যকে ফিকে করে দিতে পারে ক্যাথরিন আর টিঙ্কুর কাহিনী। কালনার আশ্রম পাড়ায়বিস্তারিত পড়ুন
সম্পন্ন করলেন রেফারি কোর্স
অনন্য প্রতিভায় কলারোয়ার প্রথম মহিলা রেফারি শাহিনা

শাহিনা পারভীন। কলারোয়ার প্রথম মহিলা রেফারি। কলারোয়া থেকে এই প্রথম কোন মেয়ে ফুটবল কোর্সে অংশ নিয়ে কৃতিত্বের নিদর্শন দেখালেন। রবিবার (২১অক্টোবর) সম্পন্ন করলেন ৬দিন ব্যাপি ফুটবল রেফারি কোর্স। সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ ফুটবল রেফারি এ্যাসোসিয়েশন আয়োজিত ওই কোর্সে প্রশিক্ষন প্রদান করেন ফিফার ট্রেনিং ইন্সট্রাক্টর তৈয়েব হাসান বাবু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ইন্সট্রাক্টর ও ফিফা রেফারি সুজিৎ ব্যানার্জি এবং ফিফা রেফারি আজাদ রহমান। কোর্সে পর্যবেক্ষক ছিলেন বাংলাদেশ ফুটবল রেফারি এ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম নেছার।বিস্তারিত পড়ুন
একটি মহীরুহ ও তার সৃজনশীলতা : কলারোয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক

একটি মহীরুহ ও তার সৃজনশীলতা। শুধু একটি নাম নয়, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন একটি ব্রান্ড। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মাত্র ৫০০ গজ দূরে সগৌরবে মাথা উচু করে দাঁড়িয়ে আছে একটি নাম, একটি প্রতিষ্ঠান “কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়”। যে বিদ্যালয়ের নাম, সুনাম ছড়িয়ে পড়ছে উপজেলার গণ্ডি পেরিয়ে, জেলা ছাড়িয়ে। আর সুদূরপ্রসারী লক্ষ্য বিভাগ, অত:পর দেশের মধ্যে মানসম্মত প্রাথমিক শিক্ষাকে ছড়িয়ে দিয়ে নিজের অবস্থানকে সমুন্নত করা। আর এইবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়িয়ায় আ.লীগের প্রস্তুতি সভা

কলারোয়ার সোনাবাড়িয়ায় আ.লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যার পর সোনাবাড়িয়া প্রাইমারি স্কুল চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। আগামি ২৭অক্টোবর সোনাবাড়িয়ায় আ.লীগের কর্মী সমাবেশ সফল করার লক্ষে আয়োজিত এ প্রস্তুতি সভায় আ.লীগ নেতা আরিজুল হক, ইউনিয়ন আ.লীগের সহ.সভাপতি নুরুল ইসলাম মেম্বর, আনারুল ইসলাম মেম্বর, রফিকুল ইসলাম মেম্বর, আব্দুর রকিবসহ বিভিন্ন পর্যায়েরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকরা

কলারোয়ায় ৮ম বজলুর রহমান স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল কেশবপুর মধুচক্র ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক কলারোয়া ফুটবল একাডেমি। রবিবার বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হলেও কোন দল গোলের দেখা পাননি। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে কলারোয়া ফুটবল একাডেমির ১০নম্বর জার্সিধারী খেলোয়াড় টিটু জয়সূচক একমাত্র গোলটি করে দলকে ফাইনালে পৌছে দেন। কলারোয়া পাবলিক ইনস্টিটিউট, এমআর ফাউন্ডেশন ও উপজেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ট্রাক্টর মালিক সমিতির আলোচনা সভা

কলারোয়ায় ট্রাক্টর মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পৌরসদরের শাপলা (পলাশ হল) সিনেমা হল চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ট্রাক্টর মালিক সমিতির সদস্য আবুল কালাম আজাদ, মকবুল হোসেন, আলী হোসেন, আরিফুল ইসলাম, সাহাজুল ইসলাম, সৌরভ হোসেন, আনসার আলী, আজিজুলবিস্তারিত পড়ুন
আরো খবর...
আশাশুনির কাদাকাটিতে ফুটবল টুর্নামেন্টে কলাগাছি চ্যাম্পিয়ন

আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে রবিবার বিকেলে আটদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাদাকাটি যুব মজলিসের আয়োজনে খেলায় খুলনা জেলার পাইকগাছা পৌরসভার শিববাটী ফুটবল একাদশ ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হয়। মনোমুগ্ধকর এই খেলায় প্রথমার্ধে ২ টি গোল করে দলকে এগিয়ে রাখেন কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ। এরপর দ্বিতীয়ার্ধের প্রথম দিকে উভয় দল ১টি করে গোল করেন। তারপর থেকে আক্রমনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইয়াবাসহ যুবক আটক

কলারোয়ায় ৪শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। কলারোয়া থানা সূত্র জানায়- শনিবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে কলারোয়া উপজেলার পৌর সদরের কলাগাছি মোড় থেকে সাতক্ষীরা সদর উপজেলার রামনগর গ্রামের শাকের আলীর ছেলে রফিকুল ইসলাম (৩২)কে আটক করেন। এসময় তার দেহ তল্লাসী চালিয়ে ৪শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এঘটনায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় বজলুর রহমান ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিতে ঈশ্বরীপুরের জয়

কলারোয়ায় ৮ম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কালিগঞ্জের উত্তর শ্রীপুর ফুটবল একাদশকে ২-০গোলে পরাজিত করে শ্যামনগরের ঈশ্বরীপুর মুসলিম স্পোটিং ক্লাব ফাইনালে উঠেছে। শনিবার বিকেলে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ওই খেলার প্রথমার্ধে আক্রমন-পাল্টা আক্রমের মধ্যে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ১১মিনিটে ঈশ্বরীপুরের ১১নং জার্সিধারী রিজভি প্রথম গোল করেন। পরে ২৪মিনিটের মাথায় একই দলের ৭নং জার্সিধারী মুকুল আরেকটি গোল করে ২-০তে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচেবিস্তারিত পড়ুন
কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টের সেমিতে বেনাপোল

কলারোয়ার খোরদোয় আব্দুল ওদুদ ৮দলীয় গোল্ডকাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় মনিরামপুরকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে বেনাপোল ফুটবল একাদশ। শনিবার বিকেলে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলার প্রথমার্ধে বেনাপোলের ১০নং জার্সিধারী সাইদুল প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। পরপরই মনিরামপুরের শিপন গোল করে দলকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে বেনাপোলের ফয়জুল্যাহ গোল করে দলের বিজয় নিশ্চিত করেন। খেলা পরিচালনা করেন বাবলু। তাকে সহযোগিতা করেন রাশেদবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন পরিষদের ১৩টি স্থায়ী কমিটির সভা

কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন পরিষদের ১৩টি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এলাকার উন্নয়ন, চলমান প্রকল্প ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা করা হয়। একই সভায় আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় করা হয়। ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্ব ও সঞ্চালনায় সভায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল হোসেন, প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন
সভাপতি রউফ, সম্পাদক খায়ের
কলারোয়ায় ওয়ার্কার্স পার্টির কর্মীসভায় নতুন কমিটি গঠন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কলারোয়া উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে শিক্ষক সমিতির হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফকে সভাপতি ও সহকারী অধ্যাপক আবুল খায়েরকে সম্পাদক করে ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য হলেন- সন্তোষ কুমার পাল, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও মাস্টার প্রদীপ কুমার পাল। সদস্য রয়েছেন- তৌহিদুর রহমান সাগর, শাহিনুর ইসলাম, আবু হায়াত বাবু,বিস্তারিত পড়ুন
কলারোয়া হোমিওপ্যাথিক কলেজে ‘পরীক্ষা কেন্দ্র’ প্রাপ্তিতে মতবিনিময়

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ২০১৮ সালের ডি.এইচ.এম.এস কোর্সের চুড়ান্ত পরীক্ষার নিজস্ব কেন্দ্র পেয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (২০অক্টোবর) বেলা ১১টার দিকে কলেজের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন সম্পাদনের লক্ষ্যে ওই সভার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক এমএ ফারুক, আলহাজ্ব ইউনুস আলী, ডা.আশিকুর রহমানসহ প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক ডা. হাবিবুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর আ.লীগের প্রান্তিক নেতাদের সাথে এমপির রবি মতবিনিমিয়

সাতক্ষীরা পৌরসভা, সদর উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে জেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ অক্টোবর) সকালে সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে এমপি মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে ও আহবানে এবং সার্বিক ব্যবস্থাপনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী, দেশরত্ম, মাদার অব হিউম্যানিটি, ডিজিটাল বাংলার রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড উঠেবিস্তারিত পড়ুন
বেনাপোলে স্মার্ট ফোনসহ পাসপোর্ট যাত্রী আটক

যশোরের বেনাপোলে ৩৬পিস স্মার্ট ফোনসহ একজন পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। শনিবার (২০ অক্টোবর) দুপুরে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোষ্টে ঢাকাগামী একটি বাস তল্লাশি করে উক্ত মোবাইল সহ ওই যাত্রীকে আটক করা হয়। বিজিবি জানায়- গোপন খবরে জানা যায় একজন যাত্রী বেনাপোল চেকপোষ্ট এর কাস্টমস ও ইমিগ্রেশনের সমস্ত কাজ সম্পন্ন করে ঢাকাগামী পরিবহনে করে বেশ কিছু স্মার্টফোন নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এধরনের খবর পেয়ে পরিবহনটি আমড়াখালী বিজিবি চেকপোষ্টে আসলে তাতে তল্লাশিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ জন আহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সাতক্ষীরা সদরের বিসিক শিল্পনগরীর সামনে যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সাতক্ষীরা সদরের বিসিক শিল্পনগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তালা উপজেলার জালালপুরের হাতেম আলীর মেয়ে নাজমা খাতুন (৫৫) ও খুলনার ডুমুরিয়া উপজেলার মৃত রাখা চন্দ্র সাহার ছেলে সমীর সাহা (৪৫) কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা জানান- খুলনাবিস্তারিত পড়ুন
