Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাংলার দর্পন’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী সাতক্ষীরায় উদযাপন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজি:নং৫৮৩/০৪) এর আয়োজনে দেশের প্রথম সারির জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “বাংলার দর্পন” এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল “বাংলার দর্পন” দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের কদমতলা বাজারের আহমদ আলী সুপার মার্কেটের ২য় তলায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বাংলার দর্পন’র সাতক্ষীরা ব্যুরোবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বিভিন্ন খবর (০১নভেম্বর’১৮)

জননেত্রী শেখ হাসিনা সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যপক সহায়তা দিয়ে যাচ্ছে—এমপি রবি ২০১৮-১৯ অর্থ বছরের রবি মৌসুমে বোরো, সরিষা, ভুট্টা ও বিটি বেগুন এবং পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও গ্রীস্মকালীন মূগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০১ নভেম্বর) দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
আরো খবর...
কালিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

“আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ফুড ফর পিস (টাইটেল-২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে ‘নবযাত্রা’ একটি পাঁচ বছর মেয়াদী প্রকল্প; যা ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছে এবং ২০২০ সালের সেপ্টেম্বরে শেষ হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে নবযাত্রা প্রকল্প অংশীদারিত্বের ভিত্তিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, উইনরক ইন্টারন্যাশনাল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমউপকূলীয় খুলনা জেলার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরা জেলারবিস্তারিত পড়ুন
এনইউবিটি খুলনাতে CSE DAY -২০১৮ উযাপন

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যেগে বিভাগের দুই বছর পূতি উপলক্ষে বৃহষ্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটেডিয়ামে জমকালো এক অনুষ্ঠনের মাধ্যমে ‘CSE DAY-২০১৮’ এর আয়োজন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হতে বণ্যঢ্য র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। র্যালীটি নগরীর গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষীন করে আবার ক্যাম্পাস এসে শেষ হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের, উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃবিস্তারিত পড়ুন
দেবহাটার কুলিয়ায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

জামাইয়ের বাড়ি যাওয়ার পথে সাতক্ষীরার দেবহাটায় সড়ক দূর্ঘটনায় শহীদুল গাজী (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-দেবহাটা সড়কের কুলিয়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শহীদুল গাজী সাতক্ষীরা শহরের পলাশপোলের মধুমোল্লারডাঙ্গীর মৃত ছয়ের গাজীর ছেলে। স্থানীয়রা জানান- সকালে মাহেন্দ্রযোগে নলতায় মেয়ে জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন শহীদুল গাজী। পথিমধ্যে তাকে বহনকারী মাহেন্দ্রটি কুলিয়ায় পৌছালে সেখানে দাড়িয়ে থাকা একটি খালি ট্রলির সঙ্গে মেরে দেয়। এসময় ড্রাইভারের বাম পাশে বসেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ৩৪৩৯৩ জন,কেন্দ্র ৩৬

সারাদেশের ন্যায় সাতক্ষীরায় শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকে (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ২০১৮। বৃহস্পতিবার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। ২০১৮ সালের সাতক্ষীরা জেলায় জেএসসি পরীক্ষায় ২৩ টি কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৩ শত ১৭ জন এবং জেডিসি পরীক্ষায় ১৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮বিস্তারিত পড়ুন
কলারোয়ায় আবারো নাশকতার মামলায় ১২ বিএনপি-জামায়াত কর্মী আটক

কলারোয়া আবারো নাশকতার মামলা হয়েছে। আটক করা হয়েছে ১২জন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীকে। থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে- ৩০অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় নাশকতার পরিকল্পনা করাকালীন পুলিশ সংবাদ পেয়ে ওসি মারুফ আহম্মদের নেতৃত্বে এসআই সুবীর কান্তি ঘোষ, এসআই নাজিম উদ্দিন, এএসআই রাসেল রানা, এএসআই আলাউদ্দিন, এএসআই মিজানুর রহমান, এএসআই আ. হালিম, এএসআই মিলন হোসাইন, এএসআই রবিউল ইসলামসহ ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকে ১২জন জামায়াত ওবিস্তারিত পড়ুন
নৌকা বিজয়ের লক্ষ্যে কলারোয়ার হেলাতলায় লাল্টুর কর্মী সমাবেশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করার আহবান জানিয়ে কলারোয়ার হেলাতলায় কর্মী সমাবেশ করেছেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বুধবার সন্ধ্যায় হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ওই সমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা তাঁতীলীগের সভাপতি অধ্যক্ষ বিল্লাল হোসেন আবির। আ.লীগ নেতা মোনায়েম হোসেনের সঞ্চালনায় সমাবেশে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী ও রবিউল আলম মল্লিক রবি, সাবেক জিএস মোস্তাফিজুর রহমান মোস্ত, উপজেলা যুবলীগেরবিস্তারিত পড়ুন
কলারোয়া ও তালা উপজেলার ইউপি চেয়ারম্যানদের নিয়ে স্বপনের মতবিনিময়

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে তালা ও কলারোয়া উপজেলার দলীয় ইউপি চেয়ারম্যান ও নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা করেছেন কলারোয়ায় উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। বুধবার দুপুরের দিকে তাঁর বাসভবনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কলারোয়ার আ.লীগ নেতাকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানানো হয় প্রধানমন্ত্রীর নিকট। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান ডা.শহীদুল ইসলাম, নগরঘাটা ইউপি চেয়ারম্যান সম আক্তারুলবিস্তারিত পড়ুন
এবার কলারোয়া পৌর হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের পাল্টা কমিটি

কলারোয়া পৌর হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের আরেকটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩১অক্টোবর) সকাল ১০টার দিকে পৌরসদরের ঝিকরা হরিতলা পূজামন্ডপে অনুষ্ঠিত এক সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। সভায় পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ অধিকারী চান্দুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার উত্তম পালের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সহ.সভাপতি সুনিল সাহা, কোষাধ্যক্ষ রামলাল দত্ত, সন্তোষ পাল, সন্দীপ রায়, আনন্দ ঘোষ, অধ্যাপক অসিমবিস্তারিত পড়ুন
কলারোয়া গার্লস হাইস্কুল পরিদর্শনে লুৎফুল্লাহ এমপি

কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল পরিদর্শন করলেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বুধবার বেলা ১২টার দিকে তিনি বিদ্যালয় পরিদর্শনকালে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ঘুরে দেখেন ও এর কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এছাড়া তিনি বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনও পরিদর্শন করেন। এসময় তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবসহ সকল শিক্ষকমন্ডলীর সাথে সৌজন্য আলাপ করেন। সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের বিজয় ফুল উৎসব

কলারোয়ায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় ফুল উৎসব উদযাপন করা হয়েছে। বুধবার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে বিজয় ফুল তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, একক অভিনয় এবং দলগত দেশাত্মবোধক ও জাতীয় সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা হলো: বিজয় ফুল তৈরিতে ৭নং মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছা: মাসুমা আক্তার বৈশাখী, গল্প রচনায় ৪০ নং কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ আব্দুল্লাহ আলবিস্তারিত পড়ুন
আফ্রিকান মাগুর মাছের চাষ করে সাবলম্বী কলারোয়ার জিয়ারুল

আফ্রিকান মাগুর মাছের চাষ করে সাবলম্বী কলারোয়ার ব্রজবাকসা গ্রামের জিয়ারুল ইসলাম। জিয়ারুল সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা মাঠে গত ১০ বছর ধরে মাগুর মাছের চাষ করছেন। কলারোয়া উপজেলার ব্রজবাকসা গ্রামের মোকসেদ আলীর পুত্র জিয়ারুল গত২০ বছর ধরে মাগুর মাছের চাষ করে আসছেন। তিনি এর আগে তার নিজ এলাকায় চারা মাছ চাষ করতেন। তাতে খুব লাভবান হতে না পেরে যশোরের একজন হ্যচারী মালিকের পরামশে আফ্রিকান মাগুর মাছের চাষ শুরু করেন। জিয়ারুল জানান- গতবিস্তারিত পড়ুন
শাসক নয় বরং বন্ধুর মত মানুষের পাশে দাড়াচ্ছেন ডিসি মোস্তফা কামাল

গনশুনাতিতে তৎক্ষনাৎ সমস্যা সমাধানের মাধ্যমে শাসক নয় বরং বন্ধুর মত মানুষের বিপদে পাশে দাড়িয়েছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী প্রতি বুধবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যলয়ে সাতক্ষীরার সর্বস্থরের মানুষের সমস্যা সমূহ সমাধানের লক্ষে গনশুনানির আয়োজন করেন জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব এসএম মোস্তফা কামাল। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গনশুনানীর আয়োজন করেন জেলার ডেপুটি কমিশনার। এসময় গনশুনানিতে বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন এলাকারবিস্তারিত পড়ুন
দেবহাটায় মিশ্র ফলবাগান ও সবজি চাষে অভিনব সাফল্য দুলাল ঘোষের

দেবহাটার রামনাথপুর গ্রামে মিশ্র ফলবাগান ও সবজি চাষ করে অভিনব সাফল্য এনেছে দুলাল ঘোষ। মিশ্র ফলের বাগান ও সবজি চাষ করে নিজের ভাগ্য বদলানোর পাশাপাশি দেবহাটায় কর্মসংস্থান সৃষ্টি করেছেন তিনি। তার সাফল্য দেখে এলাকায় আরো অনেকে এখন বাণিজ্যিক ভিত্তিতে মিশ্র ফল ও সবজি উৎপাদনে ঝুঁকেছেন। দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের রামনাথপুর গ্রামের দুলাল ঘোষ দুই বছর আগে প্রথমে পরিক্ষা মুলক ভাবে মাত্র এক বিঘা জমির ওপর গড়ে তোলেন ফল ও সবজি বাগান।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা শহরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা : হুমকীর মুখে পরিবেশ

সাতক্ষীরা শহর ডাস্টবিনের কারণে পচা দূর্গন্ধ শহরে পরিনত হয়েছে । সাধারণ লোকজন বলছে, এর ফলে পরিবেশ দূষিত হচ্ছে আর বাড়ছে রোগ জীবানু। আর পৌর কর্তৃপক্ষ বলছে, তাদের জনবলও সরঞ্জমাদির অভাব আছে। সে কারণে ইচ্ছা থাকলেও তারা শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পারছে না। আবার আইলা ও সিডরের পর শহরের লোক সংখ্যাও বেড়ে গেছে। সরেজমিনে ঘুরে এসব দৃশ্য চোখে পড়ে। শহরের পাকাপুলের পশ্চিম পাশে হোটেল কর্মচারী লিপু, মোটর মেকানিক মহিদুল,দোকানদার হান্নান জানান, ‘সকালেবিস্তারিত পড়ুন
