রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সংবাদ সম্মেলন

সাতক্ষীরা-৪ আসনে প্রার্থী হচ্ছেন জাপা চেয়ারম্যান এরশাদ

জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ সাতক্ষীরার একটি আসন থেকে এবার নির্বাচনে প্রার্থী হবেন বলে ঘোষনা দিয়েছেন। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে জেলা জাতীয় পার্টি এ কথা জানিয়েছে। এ উপলক্ষে তিনি খুব সত্ত্বরই সাতক্ষীরা সফর করবেন বলেও জানিয়েছে দলটি। সংবাদ সম্মেলনে জেলা জাপা সভাপতি শেখ আজহার হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন- বুধবার জাতীয় পার্টির কেন্দ্রিয় মহাসচিব রুহুল আমীন হাওলাদার তাকে টেলিফোন করে এইচ এম এরশাদের এইবিস্তারিত পড়ুন

আরো খবর...

আশাশুনিতে অভিজ্ঞতা বিনিমিয় ও সমাপনী সভা

আশাশুনিতে অভিজ্ঞতা বিনিমিয় ও সমাপনী সভা- ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সীডস প্রকল্প অফিসে (সাস) এ সভা অনুষ্ঠিত হয়। স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনি. সহকারী উপজেলা শিক্ষা অফিসার আ. রকিব। বিশেষ অতিথি ছিলেন- সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহাজাহান আলি, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান। প্রোগ্রাম অফিসার (শিক্ষা ও কিশোরী ক্ষমতায়ন) প্রভাসবিস্তারিত পড়ুন

তালায় অসহায় চা’দোকানির ঘর উচ্ছেদের ঘটনায় আদালতে মামলা

সরকারি নীতিমালা ও বৈধ কাগজ পত্র থাকা স্বত্ত্বেও স্থানীয় একটি স্কুল কতৃপক্ষ তাদের কোমলমতি শিক্ষার্থীদের লেলিয়ে খলিলনগর বাজারের অসহায় চা দোকানি মোঃ কুদ্দুসের দোকান ঘর ভাংচুরের ঘটনায় মঙ্গলবার দোকান মালিক বাদী হয়ে সংশ্লিষ্ট খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজোয়ান উল্লাহ খানসহ ৩ জন শিক্ষকের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। যার নং-পি-১৫৯৫/১৮। মামলার বিবরণ ও অভিযোগে জানা যায়- তালা উপজেলার খলিলনগর ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

সংলাপে হলো না, ঐক্যফ্রন্ট আন্দোলনে

দুই দফা সংলাপে সাত দফার প্রধান দাবিগুলোতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাড়া না পেয়ে এখন আন্দোলন জোরদার করার কথা বলছেন কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দাবি নিয়ে আলোচনা অব্যাহত রাখার দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। বুধবার গণভবনে ১৪ দলীয় জোটের সঙ্গে সংলাপ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ড. কামাল হোসেন আরও বলেন, গায়েবি মামলা বন্ধ ও নেতাকর্মীদেরবিস্তারিত পড়ুন

পদত্যাগপত্র দিলেও চার মন্ত্রী ‘এখনও আছেন’!!

নির্বাচন সামনে রেখে মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে সরকারের চার টেকনোক্র্যাট মন্ত্রী পদত্যাগপত্র জমা দিলেও প্রধানমন্ত্রী তাদের অফিস চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। ধর্ম মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, ধর্মমন্ত্রী মতিউর রহমান বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাকে এবং পদত্যাগপত্র দেওয়া অন্য তিন মন্ত্রীকে শেখ হাসিনা অফিস চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। “বুধবার গাড়ির পতাকা নামিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ধর্মমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রীকে জানান, মঙ্গলবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় আবহাওয়া পরিবর্তনে বাড়ছে নানা অসুখ

বাংলা ষড়ঋতুর মধ্যে শীতকাল সাধারণ জীবন যাপনকারী মানুষকে একটু বেশ ভাবিয়ে তোলে। গরম কাপড় যেন সাধ্যের মধ্যে প্রত্যেকে কেনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে। তাইতো শীতের বারতা প্রায় বাংলার প্রকৃতিতে হানা দিতে শুরু করেছে। কার্তিক মাসের অর্ধেক ইতোমধ্যে অতিবাহিত হয়েছে। প্রকৃতিতে যে শীত শীত আমেজ বইতে শুরু করেছে তা মানুষগুলোর পোশাক দেখলেই বোঝা যাচ্ছে। কখনও গুড়ি গুড়ি বৃষ্টি আবার কখনও একটু রোদের ঝিলিক শীত শীত প্রকৃতিতে যেন অন্য রকম মুর্ছনার সৃষ্টি হচ্ছে।বিস্তারিত পড়ুন

কোন কারচুপি হবে না, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে : কাদের

আগামী সংসদ নির্বাচনে কোন কারচুপি হবে না। দেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দলের সঙ্গে ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টের সংলাপে শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। রাজবন্দীর মুক্তি এবং লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতসহ ঐক্যেজোটের দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের দাবি-দাওয়া মেনে নিয়েছেন শেখ হাসিনা। তবে তারাবিস্তারিত পড়ুন

বৃহস্পতিবারই তফসিল ঘোষণা : সিইসি

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবারই (৮ নভেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বুধবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান। সিইসি বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সঙ্গে আগেই বৈঠক করেছি। আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আশা করি, কাল (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা করা হবে। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের আগে আলোচনা করতে আজ বুধবার সকালেবিস্তারিত পড়ুন

শেষ হলো সংলাপ

জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের মধ্যে দ্বিতীয় দফা সংলাপ শেষ হয়েছে। বুধবার বেলা ১১টায় গণভবনে অনুষ্ঠিত এ সংলাপে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ১২ নেতা উপস্থিত ছিলেন। এদিকে, ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১১ জন নেতা সংলাপে অংশ নেন। এসময় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সরকারের কাছে চারটি প্রস্তাব তুলে ধরা হয়। সেগুলো হলো- ১. বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি; ২. প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়া; ৩.বিস্তারিত পড়ুন

দিপাবলীর কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের আলোর উৎসব দিপাবলী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বুধবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম ও পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে আবারো এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। মাত্র সাত দিনের এলসিতে পণ্য আনা যায় বেনাপোল বন্দর দিয়ে।বিস্তারিত পড়ুন

১০ সদস্যের নির্দলীয় সরকারের প্রস্তাব ড. কামালের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে ১০ সদস্যের নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের একটি প্রস্তাব দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দলের সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের সংলাপে এ প্রস্তাব দেওয়া হয়। এছাড়া, খালেদা জিয়ার মুক্তি, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়া এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। ড. কামালের লিখিত এসব প্রস্তাবের বিষয়ে আওয়ামী লীগের বিভিন্নবিস্তারিত পড়ুন

জাতীয় পার্টির বেশ কিছুর দাবির সঙ্গে ইসির মতৈক্য: রুহুল আমিন

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির বেশ কিছুর দাবি সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) একমত পোষণ করেছে বলে জানিয়েছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসির সঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন জাতীয় সম্মিলিত জোটের বৈঠকে শেষে বেলা সাড়ে ১২টার দিকে তিনি একথা জানান। এর আগে, বুধবার বেলা ১১টার দিকে ইসির সঙ্গে সংলাপ শুরু হয়। জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, বৈঠকে আমরা অবাধ ওবিস্তারিত পড়ুন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস স্মরণে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের মাঝারে পুষ্পস্তবক অর্পণ করেছে বিএনপি। বুধবার (৭ নভেম্বর) সকাল ১০টায় শেরে বাংলা নগরে শহীদ জিয়ার সমাধিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্যসহ কর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতেও অংশ নেন। এ সময় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠবিস্তারিত পড়ুন

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ‘গায়েবি’ মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা ‘গায়েবি’ মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় এ তালিকা দেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। তার সঙ্গে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, পাবনা জেলা বিএনপি নেতা মো. সালাহ উদ্দিন প্রমুখ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হয়ে তাইফুল ইসলাম টিপু বলেন, মহাসচিবের একটি চিঠিসহ গায়েবি মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল হামিদ এ তালিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলাব্যাপী আটক ৭১

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দেশীয় একটি ওয়ান শুটার গান,১ রাইন্ড গুলি, ৬টি হাত বোমা, ৩টি জিহাধী বই, ৪০ পিস ইয়াবা ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান- অভিযানে সাতক্ষীরা সদর থানায় ২৫ জন, কলারোয়ায়বিস্তারিত পড়ুন

শার্শার পুটখালী সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক

যশোরের শার্শার পুটখালী সীমান্ত থেকে বিজিবি ২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সদস্যরা বুধবার ভোরে এক অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৩৫০ বোতল ফেনসিডিল সহ আমজাদ হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে। আটক আমজাদ হোসেন যশোর জেলার ঝিকরগাছা থানার শিওরদা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান জানান- মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিল এনে খলশি বাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবিবিস্তারিত পড়ুন