শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঢাকা-১৭ আসনে মনোনয়ন পেলেন চিত্রনায়ক ফারুক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। রবিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তার হাতে মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয় বলে জানা গেছে। রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেকের কিছু অংশ নিয়েই ঢাকা-১৭ আসন গঠিত। এই আসনে বর্তমান সংসদ সদস্য (এমপি) বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি আবুল কালাম আজাদ। এর আগে, গাজীপুর-৫ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন চিত্রনায়কবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাটের ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে জালালাবাদ

কলারোয়ার কাজীরহাটে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩নভেম্বর) বিকালে কাজীরহাট হাইস্কুল মাঠে কাজীরহাট প্রগতি সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভাদড়া ফুটবল একাদশকে হারিয়ে জালালাবাদ ফুটবল একাদশ ফাইনাল নিশ্চিত করেছে। খেলার প্রথমার্ধে কেউ কোন গোল করতে পারিনি। বিরতির পরে টানটান উত্তেজনার মধ্যে কোন দলই গোল করতে না পেরে অবশেষে খেলাটি সরাসরি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে জালালাবাদ ফুটবল একাদশ ২-১ গোলে ভাদড়া ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিজিবির নিকট ৪বাংলাদেশি হস্তান্তর বিএসএফ’র

কলারোয়া সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে ভারতের তারালী বিএসএফের হাতে আটক হওয়া বাংলাদেশি দুই নারী, এক পুরুষ ও এক শিশুকে হস্তান্তর করা হয় বিজিবির কাছে। রবিবার বিকালে কাকডাঙ্গা বিওপির নায়েক হেলাল উদ্দিন জানান- শনিবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে আজগর আলী (৩০), তার স্ত্রী সুমি বিবি (২০), একই এলাকার আরশাদ আলীর স্ত্রী সালমা বিবি (২৫) ও সাথে থাকা শিশুবিস্তারিত পড়ুন

তালার সরুলিয়া ফুটবল টুর্নামেন্টে খুলনাকে হারিয়ে স্বাগতিকরা ফাইনালে

সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়ায় বাৎসরিক ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় খুলনা সি আর সেভেন ফুটবল একাদশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সরুলিয়া ফুটবল একাদশ। রবিবার (২৫নভেম্বর) বিকালে সরুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে কোন দলই গোল করতে না পারায় সরাসরি টাইব্রেকারে ৫-৪ গোলে খুলনার সি আর সেভেন ফুটবল একাদশকে পরাজিত করে সরুলিয়া ফুটবল একাদশ। রেফারির দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম। তাকে সহায়তা করেন হাদিউজ্জান ও বরুন কুমার সাহা।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত : ১ডিসেম্বর সাধারণ সভা

সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা ২৫ ডিসেম্বর‘১৮ রোববার বেলা ১২টায় অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদে‘র সভাপতিত্বে সভার সর্বসম্মতিক্রমে আগামী ১ ডিসেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রেসক্লাবের চলমান উন্নয়ন কাজ অব্যহত রাখার বিষয়ে সকলে একমত পোষন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ.সভাপতি আব্দুল ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, অর্থ-সম্পাদক মোশারফবিস্তারিত পড়ুন

আরো খবর...

কালিগঞ্জে জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা

“সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা সমবায় বিভাগের আয়োজনে রোববার সকাল ১০ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমবায় কর্মকর্তা শেখ মুজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। হোগলা সার্বিক গ্রাম উন্নয়নবিস্তারিত পড়ুন

ঝিকরগাছা-চৌগাছায় মেজর জেনারেল (অব.)ডা.নাসিরের মনোনয়নে আনন্দ মিছিল

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়েছে। ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ নেতা আহসানুল হক এলান জানান- ‘রবিবার বিকাল ৩টার কিছু সময় পর তারা ডা.নাসির উদ্দিন এর মনোয়ন নিশ্চিত হওয়ার খবর পান। এরপর ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, তরুনলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফুর্তভাবে আনন্দ মিছিলে অংশ নেয়।’ বিকাল ৪টা ৩০ মিনিটে এ আনন্দ মিছিলটি কৃষ্ণনগরবিস্তারিত পড়ুন

রবি’র মনোনয়নে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জরিপে সততা ও যোগ্যতার বিচারে সাতক্ষীরা সদর আসনে আবারও বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ও নৌকার টিকিট পাওয়ায় সদরের বিভিন্ন এলাকায় আনন্দে মিষ্টি মুখ করারো হয়। সেই আনন্দে মিষ্টির বন্যা বইতে দেখা গেছে। রবিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এবং বিভিন্ন মিডিয়ায় সাতক্ষীরার কৃতি সন্তান গরীব দুঃখী গণমানুষের প্রাণের নেতা রাজনীতিবিদ সাতক্ষীরাবাসীর প্রিয় মুখ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নাম দেখা মাত্রই আনন্দে মেতে সাতক্ষীরাবাসী।বিস্তারিত পড়ুন

যশোর ২ আসনে স্বতন্ত্র ও ইসলামী আন্দোলনের ২ প্রার্থী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মুহাদ্দিস আবু সাঈদ মনোনয়ন ফরম ক্রয় করেছেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আসাদুজ্জামান মনোনয়ন ফরম ক্রয় করেছেন। চৌগাছা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম জানান- ‘গত ১৩ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুহাদ্দিস আবু সাঈদ মনোনয়ন ফরম ক্রয় করেন এবং রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আসাদুজ্জামান মনোনয়ন ফরম ক্রয়বিস্তারিত পড়ুন

‘৩ দিনের মধ্যেই বিএনপি প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী তিনদিনের মধ্যে দলীয় প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। রবিবার দুপুরে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এসময় ফখরুল বলেন, আমরা মনোনয়নের সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। ২৮ নভেম্বরের (বুধবার) মধ্যে অধিকাংশ আসনেই প্রার্থী ঘোষণা করা হবে। বাকি কিছু আসনের প্রার্থী ৯ ডিসেম্বরের (রবিবার) মধ্যে ঘোষণা করা হবে। এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, মনোনয়নপত্র আগামীবিস্তারিত পড়ুন

মনোনয়নের সঙ্গে প্রত্যাহার চিঠিতেও স্বাক্ষর রাখা হচ্ছে : কাদের

আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মনোনয়ন চিঠির সঙ্গে প্রত্যাহার চিঠিতেও স্বাক্ষর নিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে সাংবাদিকদের এ কথা বলেন কাদের। ওবায়দুল কাদের বলেন, যারা আজকে চিঠি নিচ্ছেন, প্রত্যেকের সই করা উইথড্রয়াল লেটার আছে। আজকে যারা চিঠি নিয়ে যাচ্ছেন প্রয়োজন হলে সেখান থেকেও শরিকদের আসন ছেড়ে দেয়া হবে। এর আগে সকালে সকাল থেকেবিস্তারিত পড়ুন

এ পর্যন্ত যারা আওয়ামী লীগের মনোনয়ন পেলেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। রবিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি তুলে দেয়া হচ্ছে। দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন: গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ শেখ হাসিনা গোপালগঞ্জ-১ লে. কর্নেল (অব) ফারুক খান গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম ঢাকা-৩ নসরুল হামিদ বিপু ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী ঢাকা-১০ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা-১১ একেএম রহমতুল্লাহ ঢাকা-১২ আসাদুজ্জামান খাঁন কামাল ঢাকা-১৩ সাদেক খান ঢাকা-১৪বিস্তারিত পড়ুন

মনোনয়নে বাদ পড়লেন যেসব হেভিওয়েট প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাদ পড়েছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়। নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকেট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে। বাদ পড়া হেভিওয়েট প্রার্থীরা হলেন, ঢাকা-১৩ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জামালপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, মাদারীপুর-৩ আসনের বর্তমানবিস্তারিত পড়ুন

প্রথমবার আ.লীগের মনোনয়ন পেলেন যারা

অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল অাওয়ামী লীগ। বর্তমান সংসদ সদস্যদের সঙ্গে এবার নতুন কয়েকটি মুখও এখানে যুক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছেন নড়াইল-২ আসনে বাংলাদেশ ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজার নাম। অন্যদের মধ্যে কিশোরগঞ্জ-২ আসনে নূর মোহাম্মদ, ঢাকা-১৩ আসনে সাদেক খান (ঢাকা-১৩), মাদারীপুর-৩ আসনে ড. আবদুস সোবহান গোলাপ, জামালপুর-৫ আসনে ইঞ্জিনিয়ার মোজাফফর, শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনে একেএম এনামুল হকবিস্তারিত পড়ুন

যেসব আসনে মনোনয়নের চিঠি পেয়েছেন দু’জন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। রবিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি তুলে দেয়া হচ্ছে। প্রতিটি আসনে একজন করে প্রার্থী হলেও কিছু আসনে দুইজন সম্ভাব্য প্রার্থীকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ব্রিফিংয়ে জানিয়েছেন, যেসব আসনে দুইজনকে চিঠি দেয়া হয়েছে সেগুলোতে পরে একজনকে বাছাই করা হবে। দুইজনকে চিঠি দেয়া হয়েছে এমন কয়েকটি আসনবিস্তারিত পড়ুন

আ.লীগের মনোনয়ন পেলেন সিইসির ভাগ্নে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা এস এম শাহজাদা সাজু। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার বোনের ছেলে। আওয়ামী লীগ থেকে এসএম শাহজাদা সাজুকে মনোনয়ন দেয়ার খবর রবিবার দুপুরে ছড়িয়ে পড়লে তার সমর্থকরা গলাচিপা সদরসহ আশপাশের এলাকায় আনন্দ মিছিল বের করে আনন্দ উল্লাস করেন। গলাচিপা-দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের ২২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ছিলেন এইবিস্তারিত পড়ুন