শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় ইভিএম ব্যবহার নিয়ে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর-২ সংসদীয় আসনে ইভিএম ব্যবহারকে কেন্দ্র করে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রার্থীদের মাঝেও নতুন এই প্রযুক্তি নিয়ে রয়েছে যথেষ্ট কৌতুহল। সাধারন ভোটাররা জানান, অল্পসময়ের মধ্যে নির্বাচনী কর্মকর্তাদের উপযুক্ত প্রশিক্ষন ও আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারলেই নতুন এই প্রযুক্তি টেকসই হতে পারে, আর তা নাহলে এ প্রকল্প মুখ থুবড়ে পড়ার আশাংকা রয়েছে। ভারত সীমান্ত ঘেষা সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি আটক

কলারোয়ায় ৩মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ জানান- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে থানার এসআই শরিফুল ইসলাম, এএসআই মিলন হোসাইন সঙ্গীয় ফোস নিয়ে অভিযান চালিয়ে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা গ্রামের মৃত আবু তালেবের ছেলে জাহাঙ্গীর হোসেনকে তার বাড়ী থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে পারিবারিক ৬/১৭ মামলায় ৩মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘ দিন ধরে পালিয়ে ছিলো।

আশাশুনির বুধহাটা বাজারে আগুন লেগে পাঁচটি দোকান ভস্মীভূত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে বুধহাটা বাজারের মেসার্স বিসমিল্লাহ হার্ডওয়ার থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এসময় দোকানটি বন্ধ ছিল। বাজারের লোকজন জানান- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়লে মেসার্স বিসমিল্লাহ্ হার্ডওয়ারসহ পার্শ্ববর্তী মনিরুজ্জামান মনির ছাহিম ইলেকট্রনিকস, রাজাউল্লাহ রাজার রাজা স্টোর, বিচিত্র ঘোষের বিচিত্র ইলেক্ট্রনিকস ও ফারুক হোসেনের মেসার্স ফারুক স্টোর পুড়ে ছাই হয়েবিস্তারিত পড়ুন

বেনাপোলে মালিকবিহীন ৯৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। এ সময় কোন পাচারকারী আটক হয়নি। বুধবার (২৮ নভেম্বর) সকাল ৭ টার সময় পুটখালী সীমান্ত এলাকা থেকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয় । চোরাকারবারিরা ফেন্সিডিলের বড় একটি চালান ভারত থেকে পাচার করে এনে ১৭/৭ এস এর ১৭৪ আর পিলার হতে আনুমানিক ১০০ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মজুদ রাখে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্হিতি টেরবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় মনিরকে মনোনয়ন দেওয়ার দাবি তৃণমূল নেতাকর্মীদের

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামীলীগের বর্তমান মনোনীত প্রার্থী মেজর জেনারেল ডা. নাসির উদ্দিনকে বাদ দিয়ে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনিরকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলীয় নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা বলেন- ‘অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির এখানকার মাটি ও মানুষের সাথে জড়িয়ে রয়েছেন তার মনোনয়নই নিশ্চিত করতে হবে। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদ।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাটে শীতবস্ত্র বিতরণ

কলারোয়া উপজেলার কাজীরহাটে গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে কাজিরহাট আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মারুফ আহম্মদ, এস.আই সুবীর কুমার ঘোষ, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের কলারোয়া শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম, কাজীরহাট শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম, সুপার ভাইজার অহিদুল ইসলাম প্রমুখ।

‘ভয়েস অব সাতক্ষীরা’র ফেসবুক পেজের সদস্য ১৮ হাজার ছাড়িয়েছে

সাতক্ষীরার জনপ্রিয় অনলাইন সংবাদপত্র “ভয়েস অব সাতক্ষীরা ডটকম” এর ফেসবুক পেজের সদস্য সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। বুধবার ২৮ নভেম্বর বেলা ১১ টায় লাইক পেজের সদস্য সংখ্যা ছিলো ১৮ হাজার ৯৪ জন। অল্প সময়ে এতো বেশি ফেসবুক লাইক পেজের সদস্য সংখ্যাই প্রমান করে ভয়েস অব সাতক্ষীরা ডটকম সাধারণ মানুষের মনের চাহিদা পূরণ করতে সামর্থ হয়েছে, সাধারণ ও অসহায় মানুষের কথা বলতে পেরেছে। ফেসবুক লাইক পেজে যারা সদস্য হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতাবিস্তারিত পড়ুন

লাশ হয়ে ফিরলো সাতক্ষীরার তলুইগাছার প্রবাসী আশরাফুল

বুকভরা আশা নিয়ে প্রায় ১০ বছর পূর্বে নিজের এবং পরিবারের ভাগ্য ফেরাতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত বজলুর রহমানের একমাত্র পুত্র মোহাম্মদ আশরাফুল আলম খোকা। কিন্তু কপালে সুখ সইলো না তার। তাইতো সবাইকে কাঁদিয়ে গত ২২নভেম্বর বৃহস্পতিবার বিকালে মালয়েশিয়ায় পরলোকগমন করেন তিনি। বিভিন্ন প্রক্রিয়া শেষে বিদেশ থেকে মঙ্গলবার (২৭নভেম্বর) রাত ১০টার দিকে আশরাফুলের লাশ যখন দেশের বাড়িতে পৌঁছায় তখন সেখানে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। বুধবারবিস্তারিত পড়ুন

কলারোয়ার ধানদিয়া প্রতিবন্ধি স্কুলে নিয়োগ পরীক্ষা সম্পন্ন

কলারোয়ার ধানদিয়া রিডো হেনরি মন্ডল প্রতিবন্ধি স্কুলে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। বুধবার (২৮নভেম্বর) সকাল ১১টার সময় ২৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে প্রধান শিক্ষক পদে ৩জন, সহকারী শিক্ষক পদে ২২জন, অফিস সহায়ক পদে ৩জন। উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, আলহাজ আব্দুস সামাদ, রিডোর কর্মকর্তা আমিনুর ইসলাম, সরসকাটি গালর্স স্কুলের প্রধান শিক্ষক অমেলিন্দু কুমার, ধানদিয়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নিরাঞ্জন পাল, রিডো হেনরি মন্ডল স্কুলের সভাপতি সফিকুর রহমান মালি, স্কুলবিস্তারিত পড়ুন

যশোর সদর উপজেলা চেয়ার‌ম্যানের পদ থেকে শাহীন চাকলাদারের পদত্যাগ

যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন শাহীন চাকলাদার। রাজনৈতিক মহলের ধারণা, তিনি যশোরের যেকোনো একটি সংসদীয় আসন থেকে দলীয় টিকিট পাচ্ছেন। সোমবার শাহীন চাকলাদার যশোরের জেলা প্রশাসক বরাবর পদত্যাগপত্র পাঠান। মঙ্গলবার দুপুরের দিকে এই খবর আস্তে আস্তে প্রচারিত হতে থাকে। রাতে এই তথ্য নিশ্চিত করেন যশোরের জেলা প্রশাসক। জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল সাংবাদিকদের জানান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন চাকলাদার সোমবার একজন ইউপি চেয়ারম্যান মারফত পদত্যাগপত্র পাঠান।বিস্তারিত পড়ুন

আশাশুনিতে মটর সাইকেল ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত-১

সাতক্ষীরার আশাশুনিতে মটর সাইকেল ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে আক্তার হোসেন (৩০) নামে এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা আশাশুনি সড়কের বুধহাটা কুল্ল্যার মোড়ে এ ঘটনাটি ঘটে। নিহত আক্তার হোসেন বুধহাটার কচুয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান- আক্তার হোসেন পেশায় ভাঁড়ায় চালিত মটরসাইকেল চালক। ভাঁড়া নিয়ে সাতক্ষীরা আসার পথে বুধহাটা নামকস্থানে পৌঁছালে কুল্ল্যার মোড়ে ইঞ্জিনভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ দিদার বখতকে ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় মনোনীত প্রার্থী, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতকে কলারোয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি ঢাকা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে সাতক্ষীরায় ফেরার পথে কলারোয়া প্রেসক্লাবের সামনে পৌছুলে তাঁকে একে একে গলায় ফুলের মালা ও হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নেন কলারোয়া উপজেলা জাতীয় জাতীয় পার্টির সাবেক সভাপতি বর্তমান সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হাবিব

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে ধানের শীষের হয়ে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব। সোমবার (২৬ নভেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি গ্রহণ করেছেন তিনি। বিকেলে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে মনোনয়নের চিঠি বিতরণের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন বোর্ডের প্রতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কার্যালয়ে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ ‘কলারোয়া নিউজ’র

সাতক্ষীরায় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রাণকেন্দ্র’ ও দেশ টিভি- বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি’র সাংবাদিক কার্যালয়ে হামলা-ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ’। বিবৃতিতে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সাথে ‘জাতির বিবেকখ্যাত’ সাংবাদিক কার্যালয়ে এহেন নগ্ন ও কাপুরুষোচিত হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিবৃতিদাতারা হলেন- ‘কলারোয়া নিউজ’র সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, অন্যতম উপদেষ্টা সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, আইন উপদেষ্টা অ্যাডভোকেট আবু জাহিদ, সম্পাদকমন্ডলিরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জালালাবাদের সঙ্গি ঝিকরগাছা

কলারোয়ার কাজীরহাটে বন্ধন কাপ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে সোনাবাড়িয়া প্রভাতি সংঘকে ২-১ গোলে হারিয়ে বন্নি ফুটবল একাদশ ফাইনাল নিশ্চিত করেছে। মঙ্গলবার (২৭নভেম্বর) বিকালে কাজীরহাট হাইস্কুল মাঠে কাজীরহাট প্রগতি সংঘ আয়োজিত এ খেলায় প্রথমার্ধের ১২মিনিটে সোনাবাড়িয়া প্রভাতি সংঘের ৭নম্বর জার্সিধারী খেলোয়াড় গোল করে দলকে এগিয়ে নেন। পরে ১৮মিনিটে বন্নি ফুটবল একাদশের ১০নম্বর জার্সিধারী খেলোয়াড় সুজন গোল করে সমতায় ফেরায়। বিরতির পরে ১৪মিনিটে বন্নি ফুটবল একাদশের ৯নম্বর জার্সিধারী খেলোয়াড় পিন্টু গোল করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নাশকতা মামলার আসামি গ্রেপ্তার

কলারোয়ায় নাশকতা মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে থানা সূত্র জানিয়েছে। গ্রেপ্তার শাহজাহান আলী (৪০) উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের এরশাদ আলী সরদারের পুত্র। সূত্র আরো জানায়- থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদের দিকনির্দেশনায় এসআই সুবীর কুমার ঘোষ সংগীয় ফোর্সের সহায়তায় নাশকতা মামলার আসামি শাহজাহান আলীকে মঙ্গলবার (২৭নভেম্বর) সকাল ১০টার দিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।