শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বীরপ্রতীক তারামন বিবি আর নেই

বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি আর নেই। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচরিপাড়ায় তার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৬১ বছর। তারামন বিবি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শ্বাসকষ্টের সঙ্গে কাশিও ছিল। বিশেষ করে শীত শুরু হওয়ায় তার ঠাণ্ডা লেগে শ্বাসকষ্ট বেড়ে যায়। গত কয়েকদিন ধরে তিনি নিজে নিজে হাঁটা চলা ভালোভাবে করতে পারছিলেন না।বিস্তারিত পড়ুন

এমপি বদির গাড়িতে হামলা-ভাঙচুর, ‘গুলি’!

ইয়াবা কারবার নিয়ে বিতর্কিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সোয়া আটটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এমপি বদি দাবি করেছেন, চলন্ত গাড়িতে তাকে হত্যার উদ্দেশে গুলিও করা হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন। হামলার ঘটনায় গাড়িটির পেছনের কাঁচ ভেঙে গেছে। তিনি হামলাকারীদের মধ্যে দু’জনকে চিনতে পেরেছেন বলেও জানিয়েছেন। তারা হলেন আবদুল্লাহ এবং তার (আব্দুল্লাহ) শ্যালক।বিস্তারিত পড়ুন

খুলনায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর জামাতাকে বাসায় ঢুকে গুলি

খুলনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার ডিজিএম প্রভাস চন্দ্র দত্ত (৫০) গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বকশীপাড়া বাইলেনের নিজ বাড়িতে তিনি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রভাস কুমার দত্তের দেহের ডান পাশের পেটে গুলি লেগেছে। জরুরি ভিত্তিতে তার দেহে অস্ত্রোপচার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নৌকা বিজয়ীয়ের লক্ষ্যে আ.লীগে ভুল বোঝাবুঝির অবসান

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর আসনে নৌকার বিজয়ের লক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সকল ভুল বোঝাবুঝির অবসান। বুধবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা সদর আসনের এমপি রবির মনোনয়নপত্র জমা দেওয়ার পরে জেলা পরিষদে, জেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতাদের আমন্ত্রনে মীর মোস্তাক আহমেদ রবির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

রশিদ সভাপতি ও ওহাব সম্পাদক

সাতক্ষীরার ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদের কমিটি গঠন

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদে শুক্রবার (৩০ নভেম্বর) ৩৩ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক নতুন কমিটি গঠন হয়েছে। কমিটিতে আলহাজ্ব আব্দুর রশিদ সরদার সভাপতি ও ডাঃ আব্দুল ওহাব আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজে উপস্থিত মুসল্লীদের সম্মুখে ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদের আহবায়ক ও ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এস,এম শহিদুল ইসলামের সম্মতিক্রমে পূর্নাঙ্গ কমিটির তালিকা পাঠ করেন আহবায়ক কমিটির সদস্য ও ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ রেজাউল করিম মিঠু। কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এক কলেজের এমপিওভূক্ত শিক্ষক দুই কলেজে ক্লাস নেন!

কলারোয়ার সোনাবাড়িয়া সোনারবাংলা কলেজের এক প্রভাষকের বিরুদ্ধে অন্য আরেকটি কলেজে ক্লাস নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোনাবাড়িয়া কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনকি ঘটনাকে কেন্দ্র করে কলেজের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। এলাকাবাসী ও কলেজ শিক্ষকদের অভিযোগ- ‘ওই কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারহানা জেসমিন ২০০৪সাল থেকে এমপিওভূক্ত শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার ইনডেক্স নং- ৩০০৯৫৩১। কিন্তু তিনি সপ্তাহে দু’দিন শনিবারবিস্তারিত পড়ুন

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি : তালায় সাবেক এমপি হাবিব

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয় ইউনিয়নের ওয়ার্ড বিএনপি’র এক কর্মী সভা স্থানীয় মদনপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান মিয়াজান আলী মোড়ল,বিস্তারিত পড়ুন

বেনাপোলে আওয়ামীলীগ কর্মী খুন

যশোরের বেনাপোলে আওয়ামী লীগের কর্মী আমিরুল ইসলাম দুর্বৃত্বের হাতে খুন হয়েছেন। দুর্বুত্বরা বোমা মেরে তাকে খুন করে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বেনাপোলের উত্তর কাগজপুকুর গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের পিছনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম (৫০) বেনাপোলে কাগজপুকুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ও বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- শুক্রবার সন্ধ্যায় আমিরুল মোটরসাইকেলে করে কাগজপুকুর বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এই সময় উত্তর কাগজপুকুর প্রাথমিক বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাটের ফুটবল টুর্নামেন্টে ঝিকরগাছার বন্নি চ্যাম্পিয়ন

কলারোয়ার কাজীরহাটে ৮দলীয় বন্ধন কাপ ফুটবল টুর্নামেন্টে জালালাবাদ ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ঝিকরগাছার বন্নি ফুটবল একাদশ। শুক্রবার (৩০নভেম্বর) বিকালে কাজীরহাট হাইস্কুল মাঠে কাজীরহাট প্রগতি সংঘ আয়োজিত এ খেলার প্রথমার্ধে বাঁশি বাজার প্রথম শটেই জালালাবাদের ১০নম্বর জার্সিধারী খেলোয়াড় টিটু গোল করে দলকে এগিয়ে নেন। পরে বিরতির আগ মুহুর্তে বন্নি ফুটবল একাদশের ১১নম্বর জার্সিধারী খেলোয়াড় মোমিনুল গোল করে দলকে সমতায় ফেরান। বিরতির পরে ১৩ মিনিটে বন্নি ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাদপুরে ইজিবাইকের ধাক্কায় নিহত শিশুপুত্রের দাফন সম্পন্ন

কলারোয়ার কাদপুরে ইজিবাইকের ধাক্কায় নিহত ২য় শ্রেণির ছাত্র ফুরকান হাসান (৮) এর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামে বাড়ির আঙিনায় প্রয়াত শিশুপুত্রের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিসহ বিপুল সংখ্যক মুসল্লি জানাজায় অংশ নেন। এসময় সেখানকার মানুষরা শোকে মুহ্যমান হয়ে পড়ে। স্বজনদের আহাজারিতে পরিবেশ গুমোটরূপ নেয়। উল্লেখ্য, বৃহষ্পতিবার বিকেলে মায়ের সাথে আর্সেনিকমুক্ত পানি আনতে গিয়ে কাদপুরেবিস্তারিত পড়ুন

বেনাপোলে মদ, ফেন্সিডিল ও ডলারসহ ৩ জন আটক

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মদ, ফেন্সিডিল ও ডলারসহ ৩জন পাচারকারীকে আটক করেছে বিজিবি। বেনাপোল ও শিকারপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জোয়ানরা স্ব স্ব সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার ইউএস ডলার, ৮০২ বোতল ফেনসিডিল ও ৩৮ বোতল মদসহ ৩ বড়আঁচড়া গ্রামের সাহেব আলীর ছেলে জাহিদ (১৮), ঝিকরগাছার হাসান আলীর ছেলে নাহিদ (১৯) ও শার্শার টেংরালী গ্রামের কেরামত আলীর ছেলে আব্দুর জব্বার (৪০) কে আটক করে। শুক্রবার (৩০ নভেম্বর) ভোর থেকেবিস্তারিত পড়ুন

তালায় সড়ক অবরোধ ও মারপিট করে মোটরসাইকেল ছিনতাই

সাতক্ষীরার তালায় জেঠুয়া-মাগুরা সড়কে বৃহস্পতিবার রাতে ধুলন্ডা বটতলা নামক স্থানে ৪/৫ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল সড়ক অবরোধ করে মোটরসাইকেল আরোহিকে মারপিট করে বেঁধে রেখে তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে গেছে। জানা যায়, তালা উপজেলা মাগুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের শন্তোষ দাসের ছেলে পংকোজ দাস (৪২) নিজের পালসার মোটরসাইকেলটি নিয়ে রাত ১১টায় দিকে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে জেঠুয়া-মাগুরা সড়কের ধুলন্ডা বটতলা নামক স্থানে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪/৫ জনের মূখোশধারী সংঘবদ্ধবিস্তারিত পড়ুন

একবার চার্জে টানা ২১ দিন চলবে ‘নকিয়া ১০৬’

এবার শক্তিশালী ব্যাটারি ব্যাকআপসহ বাজারে আসছে ‘নকিয়া ১০৬’ মোবাইল ফোন। নোকিয়া কোম্পানির দাবি, টানা ২১ দিনের স্ট্যান্ডবাই সাপোর্ট নিয়ে বাজারে আসছে ডুয়াল সিমের নকিয়া ১০৬ মোবাইল। এক্ষেত্রে এই ফোনটিকে চার্জ দিতে হবে মাত্র একবার। জানা গেছে, ফোনটিতে ৮০০ মেগা হার্টজের শক্তিশালী ব্যাটারি থাকায় কথা বলার জন্য সময় পাওয়া যাবে ১৫ ঘণ্টা। ফোনটিতে দুই হাজার কনট্যাক্ট এবং ৫০০ টেক্সট মেসেজ স্টোরেজে রাখা যাবে। নকিয়া ১০৬ এ রয়েছে একটি এক দশমিক আট ইঞ্চিবিস্তারিত পড়ুন

বিশ্বব্যাপী ফ্রি ওয়াইফাই দেবে চীন!

স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বব্যাপী ফ্রি ওয়াইফাই সেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। টেকনোলজি জায়ান্ট গুগল ও স্পেসএক্সকে টেক্কা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে চীনা কোম্পানি লিঙ্কশিওর নেটওয়ার্ক। এরই মধ্যে মঙ্গলবার মেগা এই প্রকল্প উন্মোচন করা হয়েছে। প্রকল্পের আওতায় বিশ্বব্যাপী নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে ২৭২টি স্যাটেলাইট নিক্ষেপের প্রকল্প হাতে নিয়েছে লিঙ্কশিওর নেটওয়ার্ক। এসব স্যাটেলাইটের সাহায্যে ২০২৬ সালের মধ্যেই সারাবিশ্বে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট দেবে চীনা প্রতিষ্ঠানটি। চীনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত চায়না ডেইলি বৃহস্পতিবার এ খবর দিয়েছে।বিস্তারিত পড়ুন

‘ক্ষমতায় আসলে প্রতি বছর এক লাখ গরু দান’

তেলেঙ্গানার শাসন ক্ষমতায় আসলে প্রতি বছর রাজ্যের এক লাখ মানুষকে বিনামূল্যে গরু দান করবে বিজেপি সরকার। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ইশতেহার প্রকাশ করে এই ঘোষণা দেয় হিন্দুত্ববাদী দলটি। আগামী ৭ ডিসেম্বর তেলেঙ্গানার ১১৯ আসনে বিধানসভার নির্বাচন। তার আগে রাজ্যটির বিজেপি সভাপতি কে লক্ষণ এই নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। এতে তিনি বলেন, ‘আমরা যেটা পারবো এবং দেশের অন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতেও আমরা যেটা করেছি-কেবলমাত্র তারই প্রতিশ্রুতিই দেবো’। এ সময়বিস্তারিত পড়ুন

‘ও আমাকে পাবলিক টয়লেটের মতো ব্যবহার করেছে’

ভারতে মিটু বিতর্কে একের পরে এক অভিনেত্রী মুখ খুলছেন। নাম উঠেছে বড় বড় অভিনেতার। এবার মুখ খুললেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রী রেড্ডি। ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মিটু নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন শ্রী রেড্ডি। সেই পোস্টে তিনি অভিযোগ করেন, তামিলনাড়ুর এক বড় অভিনেতা তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য উঠে-পড়ে লেগেছেন। তিনি নাকি তাকে পাবলিক টয়লেটের মতো ব্যবহার করেছেন। তবে এবারেই প্রথম নয়। এর আগেও কাস্টিং কাউচ নিয়েবিস্তারিত পড়ুন