Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ১১ কেজি গাঁজা উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে। তলুইগাছা ক্যাম্প কমান্ডার অলিউর রহমান জানান- ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার আনুমানিক বিকাল ৩টার দিকে আমি এবং এফএস সিরাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেইন ১৩/৩ এস এর কাছে অবস্থান নিই। পরবর্তীতে সেখানে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করি।’ ক্যাম্প কমান্ডার আরো বলেন- ‘মাদকের ব্যাপারে সর্বদা বিজিবি তৎপর। মাদকের কোন ছাড় নেই। যদি এলাকার সুশীল সমাজ আমাদেরকে সহযোগিতা করেবিস্তারিত পড়ুন
প্রতিক পাওয়ার পর শার্শায় প্রথম গনসংযোগ আ.লীগ প্রার্থীর

সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন- আ,লীগ সরকার বিগত ১০ বছরে দেশের সার্বিক উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছে। যার প্রতিফলন দেশের জনগন বুঝতে পারছেন। চাষিদের সার বিদ্যুতের জন্য আর নেতাদের দারে দারে ধর্না দিতে হয় না। সরকারের সাফল্যের কারনে আজ জনগনের দোরগোড়ায় পৌছে গেছে সকল সুবিধা। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত পৌছে গেছে সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা। নিজ ঘরের মধ্যে বসেই জনগন আজ বিশ্বের সকল সুবিধা ভোগ করছে। দেশেরবিস্তারিত পড়ুন
নাশকতা মামলার আসামী জামাত নেতা রাজ্জাক গ্রেফতার

কয়েটি নাশকতা মামলার আসামী জামাত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক এর বিশেষ মুখ্যপত্র জামায়াত নেতা আ. রাজ্জাক গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইনেন্সক্টর শাহরিয়ার, এসআই রিয়াদ, অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ আভিজান পরিচালনা করে তাকে আজ সকাল ১১ টায় সদরের আগরদাড়ি এলাকা থেকে গ্রেফতার করে। জামায়াত নেতা আঃ রাজ্জাক সদরের মৃগাডাঙ্গা গ্রামের মৃত এসহাক আলীর পুত্র। সে ১৯৭১ সালের রাজাকার নেতা খালেক মন্ডলের ক্যাম্প পরিচালনা কারি ও তৎকালীনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার শ্যামনগরে ধানের শীষের পোস্টার ও হ্যান্ডবিল লুট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর ধানের শীষ প্রতীকের ছাপানো পোস্টার ও হ্যান্ডবিল লুটে নিয়েছে দুবৃর্ত্তরা। রোববার রাত দশটার দিকে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর বাজারের নুর কম্পিউটার মার্কেটে ঘটনাটি ঘটে। এসময় দুবৃর্ত্তরা ঐ মার্কেটের মুক্তছাপাখানা ও সোনলী প্রেস নামীয় দুইটি প্রতিষ্ঠান থেকে যথাক্রমে ধানের শীষ প্রতীকে ছাপানো ১৫ হাজার ও তিন হাজার পোষ্টার এবং সোনালী প্রেস থেকে ছাপানো তিশ হাজার হ্যান্ড বিল লুটে নেয়। দুইটি প্রতিষ্ঠানের দুই মালিক যথাক্রমে আনিছুজ্জামান ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-১ আসনে প্রার্থী ৯ থেকে রইলো ৬

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে রইলো ৬জন প্রার্থী। যাচাই-বাছাইয়ের টিকে থাকা ৯জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আর দলীয় মনোনয়ন না পাওয়ায় বাতিল হয়েছে আরেক প্রার্থীর। ফলে মনোনয়নপত্র দাখিল করা ১৪জন থেকে প্রতীক বরাদ্দের আগদিন পর্যন্ত রইলো ৬জন প্রার্থী। ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলে যাচাই-বাছাইয়ে ৫জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। বাকি ৯জন প্রার্থীর মধ্যে প্রত্যাহারের শেষ দিন ৯ডিসেম্বর সাতক্ষীরা জেলা আ.লীগেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার চারটি আসনে ৫জনের মনোনয়ন প্রত্যাহার, দলীয় মনোনয়ন না পাওয়ায় ৬জনের বাতিল

সাতক্ষীরায় চারটি সংসদীয় আসনে ৩১জন প্রার্থীর মধ্যে ৫জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। এছাড়া দলীয় মনোনয়ন না পাওয়ায় আরও ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকতা এস.এম মোস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকতার কার্যালয় থেকে জানা গেছে- সাতক্ষীরা-১ আসনে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন- প্রকৌশলী শেখ মুজিবর রহমান (আ.লীগ) ও ওবায়দুস সুলতান বাবলু (জাসদ)। এছাড়া বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় শাহানারা পারভীন (বিএনপি) এর মনোনয়ন বাতিলবিস্তারিত পড়ুন
জাতীয় সংসদ নির্বাচন
কলারোয়ায় জনসাধারণের সাথে এডিশনাল এসপি মেরীনা আক্তারের মতবিনিময়

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) মেরীনা আক্তার কলারোয়া উপজেলার দু’টি ইউনিয়নের সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেছেন। রবিবার বিকালে চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া প্রাইমারী স্কুল মাঠে আয়োজিত মতবিনিময় সভায় মেরিনা আক্তার ‘জঙ্গি-নাশকতাকারীর’ বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন- ‘যারা ২০১৩-১৪ সালে আগুন সন্ত্রাস করে মানুষকে হত্যা করেছে, গাছ কেটেছে, তারা আবারো নির্বাচন কেন্দ্র করে জালাও-পোড়াও করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, প্রতিহত করতেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শ্রেষ্ঠ ৫ নারী জয়িতাকে সংবর্ধনা

কলারোয়ায় শ্রেষ্ঠ ৫ নারী জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বেলা ১০টার দিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের হাতে এ সবংর্ধনা দেওয়া হয়। ৫ জয়িতা হলেন- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পৌর কাউন্সিলর লুৎফুন নেছা লুতু, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী মাছুরা খাতুন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সেলিনা খাতুন, সফল জননী নারী আকলিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ক্যান্সার রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

চিকিৎসা সহায়তার অংশ হিসেবে ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান করেছে কলারোয়া সমাজসেবা অফিস। রবিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সমাজসেবা অফিসের সামনে রোগী ও তাদের স্বজনদের মাঝে এ চেক বিতরণ করা হয়। রোগীদের মাঝে মাথাপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন। চেক প্রাপ্তরা হলেন- উপজেলার রায়টা গ্রামের শারমিন সুলতানা, চান্দা গ্রামের ফারহানা খাতুন, সোনাবাড়িয়ার ইসমাইল খাঁ ওবিস্তারিত পড়ুন
কলারোয়ার প্রিয়মুখ ভ্যানচালক আব্দুল গফুর আর নেই

কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নের সবারপ্রিয় ও মিশুক প্রকৃতির আব্দুল গফুর (৪৮) ইন্তেকাল করেছেন। রবিবার ভোর ৫টার দিকে স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন নি:সন্তান। তার বাড়ি ওই ইউনিয়নের তৈলকূপি গ্রামে। পেশায় ভ্যানচালক আব্দুল গফুর গরীব হলেও তাঁর সততার জন্য এবং মিশুক প্রকৃতির হওয়ায় সকলের কাছে প্রিয়মুখ ছিলেন। জানা গেছে- রবিবার ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে ওঠার পর বুকে ব্যথা অনুভব করেন আব্দুল গফুর।বিস্তারিত পড়ুন
মণিরামপুরে বিএনপির নেতা-কর্মীদের পদত্যাগের হিড়িক

যশোর-৫ (মণিরামপুর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের পক্ষে মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে প্রার্থী করায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ফুসে উঠেছেন। মুফতি ওয়াক্কাসকে প্রার্থী করার প্রতিবাদে বিএনপি ও তার অঙ্গসংগঠনের ১৭টি ইউনিয়ন এবং পৌর শাখার সভাপতি-সম্পাদকসহ পদধারী নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। রোববার (৯ ডিসেম্বর) সকাল নয়টা থেকে নেতাকর্মীরা তাদের পদত্যাগপত্র নিয়ে দলের উপজেলা কার্যালয়ে আসেন। এরপর তারা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে সেগুলোবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার দশ নারী শ্রেষ্ঠ জয়িতা

সাতক্ষীরায় সমাজের বিভিন্ন স্তরে সফলতার স্বীকৃতি হিসাবে দশ নারীকে শ্রেষ্ঠ জয়িতার সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা পুরস্কার তুলে দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী। সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় বলেন, জয়িতারা সমাজে আলোর পথ দেখিয়েছেন। তাদের অনুসরন করে নারীদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বেগম রোকেয়া সামাজিকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-২ আসনে ইভিএম প্রদর্শনী শুরু

সাতক্ষীরা-২ (জাতীয় সংসদ-১০৬) আসনে ইভিএম প্রদর্শনী শুরু হয়েছে। যা আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। রোববার ৯ ডিসেম্বর লাবসা ইউনিয়নের কদমতলা বাজার, বৈকারী ইউনিয়ন পরিষদ, আলিপুর ইউনিয়নের বাদামতলা বাজার ও ধুলিহর ইউনিয়ন পরিষদে সকাল ১০ টা থেকে শুরু হয়েছে। ১০ ডিসেম্বর বল্লী ইউনিয়নের বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়, কুশখালি ইউনিয়ন পরিষদ, ঘোনা ইউনিয়নের ঘোনা মাধ্যমিক বিদ্যালয় ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে, ১১ ডিসেম্বর ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ, বাঁশদাহ ইউনিয়নের বাঁশহাদ বাজার,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দুটি ফুড ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

সাতক্ষীরায় দুটি ফুড ফ্যাক্টরিতে নিন্ম মানের খাদ্য দ্রব্য সামগ্রী ও ওজনে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানে জরিমানা ও সতর্ক করা হয়েছে। রোববার বিকালে শহরের পুরাতন সাতক্ষীরা ইভা এন্টারপ্রাইজ ও বাটকেখালি মর্ডান ফুড প্রডাক্টস। সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন সাতক্ষীরায় অবস্থিত ইভা এন্টারপ্রাইজ ও বাটকেখালি অবস্থিত মডার্ন ফুড প্রডাক্টসে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে নিন্মমানের খাদ্য সামগ্রী ও ওজনেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার সাজ্জাদুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও পুলিশ, বিজিবি, র্যাব, আনসার সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন- ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকলেই যেন নির্বিঘ্নে ভোট দান করতে পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।’ এ নির্বিঘ্নে ভোট দান যদি কেউবিস্তারিত পড়ুন
আরো খবর...
সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। রোববার সকালে সাতক্ষীরা পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়। এরপর বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সমাজের সকল স্তর থেকে দুর্নীতি দুর করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জিয়াউল ইসলাম, কিশোরী মোহন সরকার প্রমুখ। সবাইবিস্তারিত পড়ুন
