শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নির্বাচনী পরিবেশ যেন উত্তপ্ত না হয় : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। শুধু আমাদের লক্ষ্য রাখতে হবে যে, এই পরিবেশ যেন উত্তপ্ত না হয়। উত্তপ্ত হয়ে নির্বাচনী পরিবেশ যেন ব্যাহত না হয়, ব্যাঘাত না ঘটে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে দ্বিতীয় দিনের মতো জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্য করে সিইসি বলেন, আমাদের কাজ শুধু ৩০ ডিসেম্বর।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে-হাত মিলিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আ.লীগের স্বপন-লাল্টু

কলারোয়ায় হাতে-হাত মিলিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আ.লীগের স্বপন-লাল্টু। গত কয়েক বছর ধরে উপজেলা আ.লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন এবং দলটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু একই রাজনৈতিক অঙ্গনে দু’মেরুতে অবস্থান করছিলেন। দৃশ্যত আর কার্যত দু’টি গ্রুপে রূপ নিয়েছিলো উপজেলার শাসকদলের নেতাকর্মীদের মাঝে। এরই মাঝে মঙ্গলবার (১১ডিসেম্বর) একটি অনুষ্ঠানে দু’জন হাতে হাত মিলিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একাত্মতায় আসার দৃশ্যপট পরিদৃশ্যমান হলো। ১১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যার পর কলারোয়ারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ধানেরশীষের পোস্টার ছেড়া, প্রচার গাড়ি-মাইক ভাংচুর, মারপিটের অভিযোগ

কলারোয়ায় বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের নির্বাচনী প্রচার মাইক-ইজিবাইক ভাংচুর, প্রচারক ও ইজিবাইকের চালককে মারপিট এবং পোস্টার ছিড়ে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়নের ওফাপুর মোড়ে ও দুপুরে কুশোডাঙ্গা বাজারে পৃথক এ ঘটনা ঘটে বলে অভিযোগকারী জানান। জাতীয় ঐক্যফ্রন্টের সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব অভিযোগ করে জানান- ‘তাঁর প্রচার মাইক ওই স্থানে পৌছুলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রচার মাইক ও প্রচারকাজে ব্যবহৃতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমে নাম সংকীর্তনের উদ্বোধন

কলারোয়ার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের সীমান্তবর্তী শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমে ১৬প্রহর ব্যাপী শ্রীশ্রী তারক ব্রক্ষ্ম নাম সংকীর্তনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা- ১ (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার সিডনিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় লাঙ্গল প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

কলারোয়া নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন সাতক্ষীরা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ দীদার বখত। মঙ্গলবার বিকেলে কলারোয়া হাসপাতাল রোডে অধ্যাপক এমএ ফারুকের বাসার নিচতলায় এ অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আগামি ৩০ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখতকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানানো হয়। অনুষ্ঠানে জাপা প্রার্থী সৈয়দ দীদার বখত, অধ্যাপক এমএ ফারুক, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম মুনছুর আলী, দলটির তালা উপজেলা সভাপতিবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর.এম সেলিম শাহনেওয়াজ সভাপতিত্ব করেন। মাসিক আইন-শৃংখলা, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ ও চোলাচালান নিরোধ এবং এনজিও বিষয়ক একাধিক সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামগ্রিক পরিবেশ নিয়ে বক্তারা গুরুত্বারোপ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ। সভায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের ৪ নেতা আটক

কলারোয়ায় জামায়াতের ৪ নেতাকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে কলারোয়া থানার অফিসার ইনসচার্জ শেখ মারুফ আহম্মেদ জানান- সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ওফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষে জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের মৃত এজাহার আলীর ছেলে জয়নগর ইউনিয়ন জামাতের আমির মহব্বত আলী (৫৫), চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে চন্দনপুর ইউনিয়ন জামায়াতের আমি আব্দুল গফুর মন্টু (৫৫), বৈদ্যপুর গ্রামের মৃত আব্দুল আহাদ ফকিরের ছেলেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গৃহ নির্মাণ শিল্পীদের সম্মেলন

কলারোয়ায় মেঘনা সিম ডিলাক্স সিমেন্টের উদ্যোগে নির্মাণ শিল্পীদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কলারোয়ার এমআর ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলার যুগিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেঘনা সিম ডিলাক্স এর কলারোয়া পরিবেশক রবিউল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন- মেঘনা সিম ডিলাক্স এর দক্ষিণ অঞ্চলীয় সিনিয়র ম্যানেজার সাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- মেঘনা সিম ডিলাক্স এর খুলনা বিভাগীয় ডেপুটি ম্যানেজার মাসুম বিল্লাল, এরিয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানি, স্যানিটেশন ও হাইজিন কেটসই উন্নয়ন শীর্ষক অবহিতকরণ সভা

কলারোয়ায় পানি, স্যানিটেশন এবং হাইজিন বিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কার্যক্রম শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত পৌরমেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আর.এম সেলিম শাহনেওয়াজ। অনুষ্ঠানে কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, পার্টানার প্রোগ্রামার হুসাইন ইশরাত আদীদ, দেশীয় সমন্বয়কারী অলক কুমারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় নৌকা প্রতীকের পক্ষে গণমিছিল

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় নৌকা প্রতীকের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ডিসেম্বর) সন্ধায় ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের অফিস থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন আ.লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক অরেমন্দনাথ ঘোষ, সোহারাফ হোসেন সাজু, আ. খালেক, প্রভাষক হাসান মাহমুদ রানা, প্রভাষক আশফাকুর রহমান বাবলু, কামরুজ্জামান পলাশ, মাস্টার তারকনাথ পাল প্রমুখ। বক্তারা বলেন- ‘একাদশ জাতীয় সংসদ র্নিবাচনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সাতক্ষীরাকেবিস্তারিত পড়ুন

আরো খবর...

সাতক্ষীরার বৈকারীতে নৌকা পক্ষে নির্বাচনী জনসভা এমপি রবি’র

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৈকারী ইউনিয়নে এমপি রবির পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে সদরের বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. কাওছার আলী’র সভাপতিত্বে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গণমানুষের প্রাণের নেতা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার চারটি আসনে ১০টি প্রতীকে লড়বেন ২২ প্রার্থী

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে দুই জোটভুক্ত দলের ১২জন প্রার্থীসহ ২২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিব হাইকোর্ট থেকে গত সোমবার প্রার্থীপদ ফিরে পেয়েছেন। তার প্রতীক সিংহ। অন্য ২১ জন প্রার্থীর মধ্যে গত সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ করা হয়। বরাদ্দকৃত প্রতীকের মধ্যে সাতক্ষীরা জেলার চারটি আসনের প্রত্যেকটিতে নৌকা থাকছে। প্রত্যেকটিতে থাকছে ধানের শীষ এবং হাতপাখা প্রতীক। তিনটি আসনে থাকছে লাঙ্গল প্রতীক। দুটি আসনে থাকছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৭৭জন গ্রেফতার ॥ অস্ত্র ও গুলি উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরী অনশুটার গান ও এক রউন্ড গুলি,৭০ পিচ ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য। এসময় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১০ মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান- অভিযানে সাতক্ষীরা সদর থানায় ২৪ জন, কলারোয়া থানাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ধানের শীষ পোস্টারে আগুন ও বসতবাড়ি ভাংচুরের অভিযোগ

সাতক্ষীরার সদর আসনের বৈকারি ইউনিয়নে ধানের শীষ প্রতীকের বিপুল সংখ্যক পোস্টার পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তারা কয়েকটি বাড়িতে হামলা, একটি দোকান ভাংচুর ও বিএনপি সমর্থক কয়েক ব্যক্তিকে মারপিট করেছে। সোমবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ইউনিয়নে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর উপজেলা কৃষকদলের সভাপতি সাবেক ইউপি সদস্য গোলাম সরোয়ার জানান, ‘সোমবার সন্ধ্যায় তাদের কর্মী সমর্থকরা বৈকারি ইউনিয়নের বিভিন্ন স্থানে পোস্টার সাঁটার চেষ্টা করছিল। এ সময় একদল যুবক কাথন্ডা বাজার ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ পুলিশ নারী কল্যান সমিতির

সাতক্ষীরা পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) সাতক্ষীরার উদ্যোগে গরীব, অসহায় ও দু:স্থ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইন্স থেকে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন সভনেত্রী পুনাক সাতক্ষীরা মোছা. আকিদা রহমান নীলা। এসময় আরও উপস্থিত ছিলেন পুনাক সদস্য জান্নাতুল ফেরদৌস, ফারজানা ববী, অতিরিক্ত, পুলিশ সুপার (সদর র্সাকলে) মেরিনা আক্তার, সহকারী পুলিশ সুপার হুমায়ন কবীর, এ সময় পাঁচশত জন অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের উদ্যোগে কর্মী সভা

সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের আহবানে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ডিমেস্বর) সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্নেক্স ভবনে বাংলাদেশ যুব মহিলা লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা যুব মহিলা লীগের সভাপতি পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী’র সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদবিস্তারিত পড়ুন