Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় বেড়েছে সরিষার আবাদ

সাতক্ষীরায় চলতি মৌসুমে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা গত মৌসুম থেকে বেড়েছে এক হাজার ২৯৩ টন। এবার জেলায় এ তেলবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১১ হাজার ৭৯৩ টন। যা গত মৌসুমে ছিল দশ হাজার ৫০০ টন। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার সদর উপজেলায় তিন হাজার ৮৯৮ দশমিক ২৯ টন, কলারোয়ায় চার হাজার ৬০৫ দশমিক ৩, তালায় ৯১৫ দশমিক ৯, দেবহাটায় এক হাজার ৫৪২, কালীগঞ্জে ৪৬৪ দশমিক ৪, আশাশুনিতে ২৯৬বিস্তারিত পড়ুন
সমসাময়িক চেতনায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে শেখ হাসিনার সামাজিক উন্নয়ন

নজরুল ইসলাম তোফা: কাজের পরিকল্পনার চেয়ে কাজে লেগে যাওয়ার গুরুত্বটাই অনেক বেশি। তাই ভাবনা-বাহুল্যের প্রয়োজন নেই প্রয়োজনীয়তা হলো কর্মের সাফল্য কিংবা অর্জন। সুতরাং যাকে ভাবতে হবে, তা কাজে রূপদান করে সে ভাবনাকেই সার্থক করতে হবে। প্রাচীন শাস্ত্রে রয়েছে,- ”কর্মহি সত্যমেব জীবন” অর্থাৎ কর্মের মধ্যেই সকল মানব জীবনের সাফল্যের বীজ নিহিত। সে জন্য কাজ করতে হবে। কাজের মাধ্যমেই এই মানবজীবন ধন্য করতে হবে। আমরা শুধুই জ্বালানি কাঠকে আগুন বলি না, আর তাতেবিস্তারিত পড়ুন
‘আগামীতে ক্ষমতায় আসলে প্রয়োজনে দ্বিতীয় পদ্মা সেতু’

আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে ক্ষমতায় আসলে প্রয়োজনে দ্বিতীয় পদ্মা সেতু নিমার্ণ করা হবে। পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এরপরও সেতুর কাজ থেমে নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় শেখ হাসিনা বলেন, আগামীতে ক্ষমতায় আসলে ফরিদপুর বিভাগ হবে। আমার কাছে কোনো দাবি করতে হয় না। তারবিস্তারিত পড়ুন
ব্যালেটের মাধ্যমেই আ. লীগ সরকারের পতন ঘটাতে হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর হচ্ছে এই সরকারের পতনের দিন। আপনারাই পারেন ব্যালটের মাধ্যমে ধানের শীষে একটি করে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই সরকার আবারো ক্ষমতায় আসতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে যাচ্ছে। দুনীর্তি, নির্যাতন-নিপীড়ন গণতন্ত্র ধ্বংসের কার্যক্রম চরম পর্যায়ে পৌঁছেবিস্তারিত পড়ুন
বিবিসি বাংলার প্রতিবেদন
ভাইরাল ভিডিও: যা বললেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সেই নারী

রাজধানী ঢাকার রাস্তায় মারমুখী ভঙ্গিতে একজন নারী এক রিকশাচালককে মারছে- এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নিজের দল আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছেন একজন নারী। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। রিকশাচালককে মারধোরের ভাইরাল হওয়া ভিডিওটিতে যে নারীকে দেখা গেছে, তিনি মিরপুরের ঐ ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা-সম্পাদিকা সুইটি আক্তার শিনু। ভিডিও দেখার পর মিজ. সুইটিকে দলীয় কমিটিবিস্তারিত পড়ুন
অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে পাল্টে যেতে পারে শিশুর মস্তিষ্কের কাঠামো

যেসব শিশু দিনে সাত ঘণ্টারও বেশি সময় স্মার্টফোন বা ভিডিও গেমস খেলে তাদের মস্তিষ্কের বহিরাবরণ অকালে পাতলা হয়ে যেতে পারে। নতুন একটি চলমান গবেষণায় একথা বলা হয়েছে। মার্কিন ন্যাশনাল ইনন্সিটিউট অব হেলথ (এনআইএইচ) এর আর্থিক সহায়তায় গবেষণাটি করা হচ্ছে। শিশুর মস্তিষ্কের ওপর এসব ডিভাইসের বিরূপ প্রভাব নিয়ে এক দশক ধরে ১১ হাজারেরও বেশি শিশু কিশোরের ওপর সমীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। তবে ইতোমধ্যেই গবেষণাটির প্রথম ফলাফল পাওয়া গেছে। চার হাজার ৫০০ জনেরবিস্তারিত পড়ুন
সিঙ্গাপুরে এক ডলার ঘুষ নেওয়ায় পাঁচ বছরের জেল!

পরিচ্ছন্ন শহর সিঙ্গাপুর। এখানে রয়েছে নানা নিয়ম। বার্লিন-ভিত্তিক বৈশ্বিক দুর্নীতি বিরোধী কোয়ালিশন ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’র মতে, বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় সপ্তম সিঙ্গাপুর। ছোট-বড় কোনও ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেয় না দেশটি। তার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে দেশটি। মাত্র এক ডলার (সিঙ্গাপুরিয়ান) ঘুষ নেয়ার দায়ে দুই চীনা নাগরিককে এক লাখ ডলার অর্থদণ্ড এবং পাঁচ বছর কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ। দণ্ডপ্রাপ্তরা হলেন চেন জিলিয়াং(৪৭) এবং ঝাওবিস্তারিত পড়ুন
অদ্ভুত এক বাস!

অদ্ভুত এক বাস! পানিতেও চলে, ডাঙাতেও চলে। যানজট কাটিয়ে এগিয়ে চলে রাস্তায় আবার কখনও ঢেউ ভেঙে নদীর স্রোত পেরিয়ে চলে এই বাস, রয়েছেন যাত্রীও। কোন দুর্ঘটনা ঘটেছে এমনটাও নয়! একে বলা হচ্ছে ‘অ্যাম্ফিবিয়াস বাস’। এই বাস চালু হয়েছে জার্মানির হামবুর্গ শহরে। এলবে নদীর ধারেই এই শহর। শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই রিভারবাস। বাসটির ভাবনা প্রথম মাথায় আসে ফ্রেড ফ্রাঙ্কেন নামে এক ব্যক্তির। তিনিই চার বছর আগে এটি প্রথম চালু করেন।বিস্তারিত পড়ুন
কানে হেডফোন লাগিয়ে ঘুমের বদঅভ্যাস ডেকে আনল মৃত্যু!

কানে হেডফোনে লাগিয়ে ঘুমনোর অভ্যাস অনেকের আছে। অভ্যাস না বলে বদঅভ্যাস বলাই উচিত। আর এই বদঅভ্যাসের ফলে যে কত বড় বিপদ হতে পারে তা মালয়েশিয়ার কিশোরের সঙ্গে ঘটা দুর্ঘটনায় সামনে আসতেই আরও একবার স্পষ্ট হল। জানা গেছে, কানে হেডফোনে লাগিয়ে ঘুমোচ্ছিল ১৬ বছরের ওই কিশোর। সেই ঘুম আর ভাঙেনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো তার। ১৬ বছরের ওই কিশোরের নাম মহম্মদ আইদিল আজহার জাহরিন। ঘুমের সময় সে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল।বিস্তারিত পড়ুন
শার্শার রুদ্রপুরে প্রাথমিকের ফল প্রকাশ-পাশের হার ৭৮%

যশোরের শার্শা উপজেলার ৩৪ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর শিশু শ্রেনী থেকে চতুর্থ শ্রেনী পর্যন্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১৭ জন,পাশ করেছে ২৪৭ জন,পাশের হার ০.৭৮%। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক ফল প্রকাশ অনুষ্ঠান শুরুহয়। উক্ত ফল প্রকাশ অনুষ্ঠানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাজমনি প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন।বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শার্শা উপজেলাবিস্তারিত পড়ুন
ঝাউডাঙ্গায় আ.লীগের কর্মী সমাবেশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় হাজিপুর ৩নং ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের সমন্বয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আ.লীগের সভাপতি অহিদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস। এসময় সাধারণ সম্পদক অমেরন্দ ঘোষ, জেলা যুবলীগের সহ.সভাপতি সোহারাফ হোসেন সাজু, থানা আ.লীগের দপ্তর সম্পদক প্রভাষক হাসান মাহামুদ রানা, যুবলীগেরবিস্তারিত পড়ুন
কলারোয়া পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মাহবুবুর স্যার আর নেই

কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক আলহাজ্ব কাজী মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন। বুধবার (১২ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকায় চিকিৎসাধীণ অবস্থায় ৮৬বছর বয়সে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬কন্যা ও ৩পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহষ্পতিবার (১৩ডিসেম্বর) বেলা ১১টায় কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে ১ম ও গ্রামের বাড়ি উপজেলার কাজির দিগং-এ ২য় নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের পুত্র অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আ.লীগ নেতা আজু হত্যাকান্ডের পঞ্চম বর্ষপূর্তিতে স্মরণ সভা

কলারোয়ার গোপিনাথপুরে জামায়াত-শিবিরের নৃশংস হামলায় নিহত ওয়ার্ড আ.লীগ সভাপতি আজহারুল ইসলাম আজু হত্যাকান্ডের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিকেলে কলারোয়া পৌরসভাধীন যুগিবাড়ি মোড়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌরসভার কাউন্সিলর ও গোপিনাথপুর ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আলফাজউদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তারা-এই ববর্র হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বলেন, জামায়াত-শিবিরের বিরুদ্ধে এলাকায় জনমত গড়ে তুলতে হবে। এই ঘাতকদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। যাতে করে আজুর মতো আর কোন সাধারণ মানুষেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

কলারোয়ায় ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১২ডিসেম্বর) শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর.এম সেলিম শাহনেওয়াজ পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন। চিত্রাংকন প্রতিযোগিতায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তাসনিম জামান এশা ১ম এবং একই ক্লাসের আনিকা তাহসিন ২য় স্থান অধিকার করে। রচনা প্রতিযোগিতায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার জালালাবাদের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনও

কলারোয়ার জালালাবাদের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর.এম সেলিম শাহনেওয়াজ। বুধবার (১২ডিসেম্বর) ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ, জালালাবাদ ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ইউএনও। পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় জালালাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, প্রধান শিক্ষক তহমিনা খাতুন লিলি, ইউএনও অফিসের আব্দুলবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছির ৫ কৃতি শিক্ষার্থীর সাফল্য…

সাতক্ষীরার ঐতিহ্যবাহী কলারোয়া উপজেলার সোনাই নদীর পলি বিধৌত অঞ্চল হল ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন। কলারোয়া সমগ্র সাতক্ষীরা অঞ্চলের অন্যতম অর্থনৈতিক শক্তির যোগানদাতা উপজেলা হওয়ায়, কেড়াগাছি ইউনিয়নের কৃতিত্ব কম যায় না। এই পল্লী নিভৃত জনপদে জন্মগ্রহণ করেছেন অনেক খ্যাতনামা মহাপুরুষ, রাজনীতিবিদ। শিক্ষাক্ষেত্রে কেড়াগাছি ইউনিয়ন বরাবরই এগিয়ে চলেছে। সমগ্র সাতক্ষীরা জেলার ভিতরে কলারোয়া তথা কেঁড়াগাছি ইউনিয়নের সাফল্য সর্বাধিক। এই ইউনিয়ন থেকে প্রতি বছর দু-এক জন বা তার বেশি সংখ্যক বিসিএস ক্যাডার সার্ভিসে সাফল্যের সাথেবিস্তারিত পড়ুন
