শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন: কাদের

ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছেন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা নির্বাচন বানচাল এবং দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। তবে চক্রান্ত যতই হোক নির্বাচন হবে, ইনশাল্লাহ হবে, কোনো অপশক্তিই ৩০ ডিসেম্বরের নির্বাচনকে বানচাল করতে পারবে না। রবিবার ফেনী রাজাঝি’র দিঘী পাড়ে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। নোয়াখালীতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ওপর গুলির ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেরাইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

নানা আয়োজনে সাতক্ষীরায় মহান বিজয় দিবস উৎযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সোয়া ৮ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত, পুলিশ, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর প্রর্দশনী, রক্তদান কর্মসচী কর্মসূচীর অনুষ্ঠিত হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, পৌরদিঘীতে হাঁসধরা প্রতিযোগিতাসহ দিনব্যাপী বিভিন্নবিস্তারিত পড়ুন

নানা আয়োজনে কলারোয়ায় মহান বিজয় দিবস উদযাপন

নানা আয়োজনে কলারোয়ায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কলারোয়া ফুটবল মাঠের কর্নারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে একে একে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, আ.লীগসহ বিভিন্ন সামাজিক ও অন্যান্য সংগঠনের অফিসার, নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা। সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে ফুটবল মাঠেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিজয় দিবসের আনন্দঘন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ায় মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৬ডিসেম্বর বিকেলে কলারোয়া ফুটবল মাঠে আয়োজিত ম্যাচে ১-১ গোলে ড্র করে উপজেলা প্রশাসন দল ও সুধি দল। ফলে উভয় দলকে বিজয়ী ঘোষনা করা হয়। আনন্দঘন ও হাস্যরসপূর্ণ এ ম্যাচে উভয় দলে ১১জন খেলোয়াড়ের পরিবর্তে আরো বেশি খেলোয়াড় অংশ নেন। গোলকিপারও ছিলেন যেনো একাধিক জন। পায়ের সাথে মাঝে মধ্যে হাতের ব্যবহারে ফুটবল খেলায় দর্শকরা হাসতে হাসতে উল্লাসিত হয়ে পড়েন। খেলারবিস্তারিত পড়ুন

বিনম্র শ্রদ্ধায় কলারোয়ার বালিয়াডাঙ্গা শহীদ মিনারে পুষ্পার্ঘ ‘কলারোয়া নিউজ’র

৭১-এ মহান মুক্তিযুদ্ধে কলারোয়া অঞ্চলের মধ্যে একাধিক দূ:সাহসিক যুদ্ধ সংঘটিত হয়েছিলো বালিয়াডাঙ্গা এলাকায়। যুদ্ধের বীর সেনানী শহীদ, বীর মুক্তিযোদ্ধাসহ মুক্তিবাহিনীর প্রতি সম্মাননা জানাতে সেই বালিয়াডাঙ্গা বাজারে নির্মিত হয়েছে সুদৃশ্য শহীদ মিনার। বিজয়ের ৪৮বছরে পদার্পনে কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধায় পুষ্পার্ঘ নিবেদন করেছে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ’। ‘কলারোয়া নিউজ’ পরিবারের কয়েকজন সদস্য ১৬ ডিসেম্বরের প্রত্যুশে নগ্নপায়ে কোমলমনে শ্রদ্ধা জানান বিবেকের আবেগে। সেসময় ‘না দেখা’ ৭১’র চেতনায় উদ্ভাসিত হয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নাশকতার অভিযোগে ১০জন গ্রেফতার

কলারোয়া থানা পুলিশ ১০জন নাশকতাকারীকে গ্রেফতার করেছে। থানার অফিসিয়াল ফেসবুক সূত্রে জানানো হয়- ‘কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মদের নির্দেশনায় এসআই আবুল কালাম আজাদ সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় একদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষ্যে নাশকতার পরিকল্পনার সময় আসামী ১। মোঃ আবুল হোসেন(৪০), পিতা-মৃত আঃ কাদের গাজী, সাং-ওফাপুর, ২। মোঃ রফিকুল ইসলাম(৫০), পিতা-মৃত খোরশেদ আলী সরদার, সাং-লোহাকুড়া, ৩। মোঃ ইমরান হোসেন(২৫), পিতা-মৃত মঈন উদ্দিন, সাং-লোহাকুড়া, ৪। মাওলানা মোঃ মুজিবরবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে মহান বিজয় দিবস উদযাপন

৪৮তম মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পূষ্প্য মাল্য অর্পণসহ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিজয় দিবসের প্রথম প্রহরে গয়ড়া বাজার শহীদ বেদীতে পূষ্প্য মাল্য অর্পণ করেন চন্দনপুর ইউনিয়ন পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, বলাকা সংঘ, চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়, চন্দনপুর ইউনাইটেড কলেজ, চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দনপুর বালিকা বিদ্যালয়, চন্দনপুর দাখিল মাদ্রাসা, ৩নং ও ৪নং ওয়ার্ডবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নলকুড়া নাট্যগোষ্ঠি ও তরুণ সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস’১৮ উপলক্ষে প্রতিবছরের ন্যায় দিন ব্যাপি বিভিন্ন খেলাধুলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপি বিভিন্ন খেলাধুুলা শেষে সন্ধ্যায় নলকূড়া তরুণ সংঘ ও নলকূড়া নাট্যগোষ্ঠীর যৌথ ব্যবস্থাপনায় নলকুড়া নাট্যগোষ্ঠির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ’র সিনিয়র স্টাফ রিপোর্টার ও নলকূড়া তরুণ সংঘের সভাপতি সাংবাদিক শেখ আমিনুর হোসেনের পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় মহান বিজয় দিবস পালন

সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। রবিবার(১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তেলন করা হয়। সকাল ৮টায় র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে আংশ নেন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস। উপস্তিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সহ.সভপতি সোহারাফ হোসেন সাজু, থানা আওয়ামীলীগেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের ২০দলীয় জোট প্রার্থীসহ গ্রেফতার ৪

সাতক্ষীরা-৪ আসনের (শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার আট ইউনিয়ন) ২০ দলীয় জোট প্রার্থী জামায়াত নেতা গাজি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে গ্রেফতার করা হয়েছে শ্যামনগর উপজেলা পরিষদের বহিস্কৃত চেয়ারম্যান জামায়াতের উপজেলা আমির আবদুল বারী, পদ্মপুকুর ইউপি জামায়াতের আমির আবদুর রব এবং জামায়াত নেতা মো. বারী। রোববার দুপুরে তাদের বাড়ি শ্যামনগরের ইসমাইলপুর ও আটুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম- জানান গাজি নজরুল ইসলামের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

বিনম্র শ্রদ্ধায় কলারোয়ার সিংগা হাইস্কুলে মহান বিজয় দিবস উদযাপন

বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিএসএইচ সিংগা হাইস্কুলে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিজয় দিবসের সকালে বের হওয়া বিজয় র‌্যালি সিংগা হাইস্কুলের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে স্কুলের হলরুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ। স্কুলের সিনিয়র শিক্ষক সাংবাদিক নেতা দীপক শেঠের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ওসমান গনি, ডা. ফজলুর রহমান,বিস্তারিত পড়ুন

যে গ্রামে নেই থানা, কোনো বাড়িতে নেই দরজা!

ভারতের মুম্বাইয়ের মহারাষ্ট্রের প্রত্যন্ত একটি গ্রাম। আহমেদনগর থেকে ৩৫ কিমি দূরের সেই গ্রামের ‌নাম শনি শিঙ্গনাপুর। বসবাস করেন প্রায় পাঁচ হাজার মানুষ। মূলত আখ চাষিদের বাস এই গ্রামে। আর দীর্ঘদিন ধরেই অদ্ভুত এক কারণে খবরের শিরোনামে রয়েছে শনি শিঙ্গনাপুর। কারণ শুনলে যে কেউ অবাক হতে বাধ্য। জানা গেছে, এই গ্রামের বাড়িগুলিতে আসলে কোনো দরজা নেই। সবসময় খোলা থাকে বাড়ি। খোলা ঘরেই যেখানে সেখানে পড়ে থাকে টাকা-পয়সা, গহণা। চুরি হয় না। চুরিবিস্তারিত পড়ুন

আম্বানির মেয়ের বিয়েতে খাবার পরিবেশনে শাহরুখ!

ভারতের বিলিওনিয়ার মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির বিয়ে। আর সেই বিয়ের অনুষ্ঠানেই যেন স্বর্গ নামিয়ে নিয়ে এলেন রিলায়েন্স মালিক। শুনতে অবাক লাগলেও মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে অতিথিদের পাতে খাবার তুলে দিয়েছেন বলিউডের সুপারস্টাররা। শাহরুখ খান নাকি বলিউডের পারফেক্ট হোস্ট। তাই ঈশার বিয়েতে কনেপক্ষর হয়ে অতিথি আপ্যায়ণের পুরোভাগে ছিলেন সেই শাহরুখ খানও। তাছাড়া খাবার পরিবেশনের সময় মেয়ে আরাধ্যাকে নিয়ে নজর কেড়েছিলেন ঐশ্বরিয়াও। রূপার বাটিতে অতিথিদের খাবার তুলে দিয়েছেন আমির খান। বিয়ের এইসববিস্তারিত পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

বিজয়ের ৪৭তম বার্ষিকীতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো জনতার ঢল নেমেছে। বেলা বাড়ার সাথে সাথে ফুলে ফুলে ভরে ওঠতে শুরু করে শহীদ বেদি। আজ ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান দিবসের কর্মসূচি। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। তিন বাহিনীর সু-সজ্জিত একটি চৌকসদল গার্ড অব অনার প্রদান করে। এ সময়বিস্তারিত পড়ুন

স্বাধীনতাবিরোধীদের নিয়ে প্রশ্নে কামাল বললেন ঐক্যের কথা

দুইদিন আগে জামায়াতে ইসলামী প্রসঙ্গে প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হলেও বিজয় দিবসে একই ধরনের প্রশ্নে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন ঐক্য সুসংহত করার কথা বলেছেন। বুদ্ধিজীবী দিবসে গত শুক্রবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাওয়া কামাল হোসেনকে জামায়াত বিষয়ে প্রশ্ন করলে তিনি এক সাংবাদিককে ‘খামোশ’ বলে সমালোচনার মুখে পড়েন। প্রশ্নকারী সাংবাদিককে চিনে রাখারও হুমকি দেন তিনি। ওই ঘটনায় বিভিন্ন মহলে প্রতিবাদ-সমালোচনার মুখে শনিবার দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন তিনি।বিস্তারিত পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ জাতীয় স্মৃতিসৌধের বেদীতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তারা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। বিউগলে করুণ সুর বাজানো হয়বিস্তারিত পড়ুন