বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে ঐক্যফ্রন্ট : ১৪ দল

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে দাবি করেছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় জোট নেতা দিলীপ বড়ুয়া। বুধবার বিকালে নির্বাচন ভবনে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাত শেষে প্রতিনিধি দলের প্রধান হিসেবে সাংবাদিক একথা বলেন তিনি। ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে সচিবের কাছে দেয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এছাড়া বিএনপি ও ঐক্যফ্রন্টের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারবিস্তারিত পড়ুন

ইসিতে জাপার তিন প্রার্থীর অভিযোগ

নির্বাচনী প্রচারণায় বাধা ও পুলিশের বিরদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন নীলফামারী ও যশোরে জাতীয় পার্টি-জাপার তিন প্রার্থী। বুধবার নির্বাচন কমিশনে গিয়ে নীলফামারী-১, যশোর-৪ ও যশোর-৬ আসনের জাপার প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদার কাছে লিখিত অভিযোগ জমা দেন। তিনটি আসনে কয়েকজন ওসির প্রত্যাহারও দাবি করেছেন জাপার প্রার্থীরা। নীলফামারীর ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন নীলফামারীর-১ আসনের জাপার প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। ডিমলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৌখালী খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

কলারোয়ায় নৌখালী খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন- ঢাকা বাপাউবোর পানি বিজ্ঞানের প্রধান প্রকৌশলী একে মনজুর হাসান। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন- সাতক্ষীরার নদী গবেষনা ইনস্টিটিউটের (প্রশাসন ও অর্থ) পরিচালক অরুন চন্দ্র মহোত্তম, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দু বিশ্বাস,উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৌকা বিজয়ের লক্ষ্যে মিছিল ও সমাবেশ

কলারোয়ার তুলসীডাঙ্গা ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের নেতৃত্বে নৌকা বিজয়ের লক্ষ্যে বিশাল এক মিছিল হয়েছে। বুধবার বিকালে মিছিলটি পৌর সদরের ২নং ওয়ার্ড তুলসীডাঙ্গা থেকে শুরু হয়ে কলারোয়া বাজার প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়। মিছিল শেষে ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল বলেন-যেকোন পরিস্থিতি মোকাবেলায় ওয়ার্ড আ.লীগ প্রস্তুত আছে। আগামী ৩০ ডিসেম্বর নৌকা বিজয় ছিনিয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৪৮তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে “৪৮ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার” প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে বুধবার সকাল ১১টায় মাধ্যমিক শিক্ষা অফিসার আ. হামিদের সভাপতিত্বে দিকনির্দশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সহ. মাধ্য. শিক্ষা অফিসার হারুন অর রশিদ ও প্রধান শিক্ষক রুহুল আমিন। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২-৬ ডিসেম্বরের মধ্যে জোন পর্যায়ে এবং ৭-৮ ডিসেম্বর কলারোয়া উপজেলা পর্যায়ের খেলাগুলি অনুষ্ঠিত হবে। ৪টিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর আসনে নৌকা প্রতিকের নির্বাচনী সভায় গণজোয়ার

সাতক্ষীরা সদর আসনের উন্নয়নের জোয়ারে এমপি রবির নৌকা প্রতিকের নির্বাচনী পথসভায় গণজোয়ার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নৌকা প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) রাতে পৌরসভার ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে ইটাগাছা চিত্ত মোড়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর আসনেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ধানের শীষের প্রার্থীর জামাই জাল টাকাসহ আটক

সাতক্ষীরা সদর-২ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের জামাই মিয়ারাজ হোসেনকে ৮৫ হাজার টাকার জাল নোটসহ আটক করেছে পুলিশ। বুধবার ভোরে শহরের পলাশপোল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিয়ারাজ হোসেন সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক ও সদর উপজেলার মৃগীডাঙ্গা এলাকার বাসিন্দা। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বুধবার ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, শহরের পলাশপোল মসজিদ সংলগ্নবিস্তারিত পড়ুন

বাংলাদেশে নির্বাচন: যেভাবে দেখছে বিশ্বমিডিয়া

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে প্রতিদিনই নানা রকম খবর ও মতামত প্রকাশিত হচ্ছে বিশ্বের বিভিন্ন সংবাদপত্রে। প্রায় সবগুলোতেই উঠে আসছে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে নানা মতামত। চীনের বহুল প্রচারিত সাউথ চায়না মর্নিং পোস্ট ‘বাংলাদেশ নির্বাচন: শেখ হাসিনার চীন-ভারত ভারসাম্য রক্ষার নীতি কি ক্ষমতায় থাকার জন্য যথেষ্ট?’ শিরোনামে নিবন্ধ প্রকাশ করেছে। এতে বলা হয়, শেখ হাসিনা সরকারের সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতি অনেক উন্নতি করেছে। কমেছে দারিদ্র্যের হার। ব্যাপক হারে বেড়েছে চীনসহ বিভিন্ন দেশের বিনিয়োগ।বিস্তারিত পড়ুন

সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলের দাবি আ.লীগের, ইসি ‘রাজি’

জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে দিয়ে অবাধ চলাচলের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। তাদের এ দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনও (ইসি) রাজি হয়েছেন বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. আখতারুজ্জামান। দলের নির্বাচন পরিচালনা কমিটির একটি প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন ভবনে কমিশন সচিবের সঙ্গে দেখা করার পর প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। আখতারুজ্জামান বলেন, আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম নির্বাচনে অন্যান্য যানবাহনের সঙ্গে সাংবাদিকদের মোটরসাইকেলও চলাচলেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় যানজটে নাকাল সাধারণ মানুষ

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের যানজটের কারণে নাকাল সাধারণ মানুষ ও পথচারীরা। চরম ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে পড়ছেন তারা। প্রায় প্রতিদিন ঝাউডাঙ্গা বাজারের যশোর-সাতক্ষীরা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ফলে সেখানকার সংযোগ সড়কগুলোতেও স্বাভাবিকভাবে জট পাকিয়ে যায়। সেসময় সাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। মাঝেমধ্যে ঘন্টার পর ঘন্টা যাত্রীবাহী বাসগুলোকে দাড়িয়ে থাকতে হয় কিংবা খুব ধীর গতিতে চলতে হয়। আবার ঝাউডাঙ্গা বাজার পেরুতেও সময় লাগে দীর্ঘক্ষন। এ অঞ্চলের মধ্যে ঝাউডাঙ্গা বাজার ধান-চালের সবচেয়ে বড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নানা আয়োজনে বড়দিন উদযাপিত

কলারোয়ায় প্রার্থনা ও কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মগুরু যীশু খ্রীষ্টের জন্মদিনে বড়দিন উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে উৎসবমুখর পরিবেশে কলারোয়ার কয়লার খৃীষ্টান পাড়ায় প্রশান্ত মন্ডল পরিবারের ক্যাথেলিকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আলোক সজ্জায় সজ্জিত করা হয় ক্যাথেলিক প্রাঙ্গণ। বিশেষ প্রার্থনা শেষে কেক কাটা হয়। এরপরপরই শিশু ও কিশোররা বাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন। পরে রাত তিনটা পর্যন্ত কীর্তনবিস্তারিত পড়ুন

নৌকা বিজয়ের লক্ষ্যে কলারোয়ায় আ.লীগের মিছিল-সমাবেশ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এড.মুস্তফা লুৎফুল্লাহকে বিজয়ী করার লক্ষ্যে কলারোয়ায় নির্বাচনী মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ। মঙ্গলবার (২৫ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে নৌকার স্লোগানে বের হওয়া মিছিলটি কলারোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন,বিস্তারিত পড়ুন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকী

কলারোয়ার কেঁড়াগাছি ও লাঙ্গলঝাড়া ইউনিয়নে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ টহল

কলারোয়ার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে যৌথ টহল পরিচালিত হয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সুষ্ঠু নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনে মঙ্গলবার (২৫ডিসেম্বর) পুলিশ, র‌্যাব, বিজিবি’র নেতৃত্বে উপজেলার লাঙ্গলঝাড়া ও কেঁড়াগাছি ইউনিয়নের বিভিন্ন এলাকায় যৌথ এ টহল দেয়া হয়। জানা গেছে- সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এস.এম মোস্তফা কামালের নির্দেশে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লার নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকীসহ ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়। পাশাপাশি নির্বাচন আচরণ বিধি প্রতিপালনের বিষয়ে কেঁড়াগাছিবিস্তারিত পড়ুন

কলারোয়ার গোয়ালচাতরে নৌকার গণসংযোগ

আগামী ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলাতেও দিনে দিনে জমজমাট হয়ে উঠছে নির্বাচনী প্রচার প্রচারণা। তারই ধারাবাহিকতায় কেড়াগাছি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে গোয়ালচাতর বাজার সংলগ্নে আওয়ামীলীগ অফিস চত্বরে নৌকা মার্কা বিজয়ী করতে এক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আব্দুল জব্বারের সভাপতিত্বে উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল। ওয়ার্ডবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় অভিভাবক ও মা সমাবেশ

কলারোয়া আলিয়া মাদরাসায় ‘স্কুল ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের ষান্মাসিক সভা ও মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদরাসার হলরুমে ‘রুপান্তর’ আয়োজিত ওই সভায় উগ্রপন্থার বিপক্ষে অভিভাবক ও তাদের সন্তান এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের উপর জোর দেয়া হয়। সভায় বক্তারা পরিবর্তনকামী মানুষ হিসেবে সামাজিক সহিষ্ঞুতা, শান্তি-সম্প্রীতি নিশ্চিতকরণে যে কোন ধরণের সহিংস উগ্রপন্থার বিপক্ষে জনগোষ্ঠিকে প্রতিরোধ সক্ষম করে তোলার কথা বলেন। ৩০জন ‘মা’ ওই সমাবেশে যোগ দেন। মাদরাসার অধ্যক্ষ মুহা. আইয়ুব আলীর সভাপতিত্বে মূলবিস্তারিত পড়ুন

আ.লীগ দেশের উন্নয়ন করে, সন্ত্রাসের জন্ম দেয়না : শেখ আফিল

যশোর-১ শার্শা আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, আওয়ামীলীগ দেশের উন্নয়ন করে বিএনপি জামায়াতের মত সন্ত্রাসের জন্ম দেয়না। তারেক জিয়া খুটি বিক্রী করেছে বিদ্যুৎ দেয়নি।আওয়ামীলীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছে।সার নিতে কৃষকের প্রান দিতে হচ্ছেনা, কৃষকের পিছু পিছু সার ছুটছে। কৃষকরা তাদের উৎপাদিত পন্যের ন্যায্য মুল্যপাচ্ছে। দেশ এখন অভাবমুক্ত। চার দলীয় জোট সরকারের আমলে দেশকে সন্ত্রাস, জাঙ্গিবাদের রাজত্বে পরিনত করেছিল। আন্দলনের নামে তারা মানুষকে পুড়িয়ে মেরেছে,বিস্তারিত পড়ুন