বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান অসলে

আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আসাদুজ্জামান অসলেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের প্রত্যাশী উপজেলাবাসীর অনেকে। তার সমর্থকরা জানান- সাতক্ষীরায় সদর উপজেলার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বর্তমান সময়ে আসাদুজ্জামান অসলে’র নেতৃত্বের বিকল্প নেই। গরীব দুঃখী মানুষের প্রাণের নেতা সততা ও যোগ্যতার বিচারে সাতক্ষীরা সদর উপজেলার কৃতি সন্তান গণমানুষের প্রিয় মুখ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সদর উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বৈকারী ইউপি চেয়ারম্যান হিসাবে নিষ্ঠার সাথেবিস্তারিত পড়ুন

ঝাঁপা ইউনিয়ন পরিষদে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শুক্রবার সকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারি বরাদ্দকৃত কম্বল, ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু, সচিব এনামুল কবির, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তোহামী ইসলাম সোহাগ, সহকারি ইব্রাহিম হোসেন, ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যগণ, সংরক্ষিত মহিলা সদস্যগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৩৭৬জন গরীব অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

বেনাপোলে সাড়া ফেলেছে মানবতার দেয়াল

যশোরের বেনাপোল ব্যাতিক্রমী মানবতার দেয়াল নির্মান করে সাড়া ফেলেছে তারুন্য-১৮র ১৮ শিক্ষার্থী। প্রচন্ড শৈতপ্রবাহে যখন কাপছে দেশ দুর্ভোগে এলাকার ছিন্নমূলের মানুষ,এসময়ে যশোর বেনাপোল মহাসড়কের পাশেই জনসম্মুখে উন্মুক্ত স্থানে দেয়ালে লেখা হয়েছে মানবতার দেয়াল। এক পাশে লেখা হয়েছে এখানে আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান। আর অন্যপাশে লেখা হয়েছে আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান। বাসাবাড়ীতে বা ব্যবস্যা প্রতিষ্ঠানে থাকা পুরানো ও অপ্রয়োজনীয় শত শত বস্ত্র ও আসবাপত্র স্বেচ্ছায় মানবতার দেয়ালে রেখে যাচ্ছেন স্থানীয়রা।বিস্তারিত পড়ুন

শার্শায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কাজী হুমায়ুন সাংবাদিক সম্মেলন করেছেন লিখিত বক্তব্যে তিনি বলেন শার্শার ৭২ নাম্বার মৌজার এসএ দাগ নং ১৩৮৫ এর অধিনে ৮ শতক জমি পৈত্রিক সুত্রে ভোগ দখল করে আসছিলাম। গত ২১অক্টোবার সকাল ১০ টা ১৫ মিনিটে শার্শার নাভারন কাজিরবেড় গ্রামের তুফাজ্জেল মুন্সির ছেলে রুহুল কুদ্দুস ও তার ভাইপো আবু সাদাত রাসেল কবীরের নেতৃত্বে ১৩ থেকে ১৪ জন সন্ত্রাসী ভুয়া দলীল নিয়ে আমার জমি জবর দখলের জন্য বাড়িরবিস্তারিত পড়ুন

বিরোধী দলীয় নেতা হিসেবে এরশাদকে স্পিকারের ‘স্বীকৃতি’

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে সংসদের বিরোধী দলীয় নেতা এবং গোলাম মোহাম্মদ কাদেরকে উপনেতা হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, কার্যপ্রণালি বিধি ও এ সংক্রান্ত আইন অনুযায়ী স্পিকার এ অনুমোদন দিয়েছেন। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর টানা তৃতীয়বারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ। সেদিন ভোট হওয়া ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে ২৫৭টি আসন পায়।বিস্তারিত পড়ুন

একাদশ সংসদ: সংরক্ষিত নারী আসনে নির্বাচনের প্রস্তুতি

একাদশ সংসদে সরাসরি ভোটের আসনে নির্বাচনের পর এবার সংরক্ষিত নারী আসনে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এজন্য মনোনয়নপত্রও ছাপানো হয়েছে। বাংলাদেশে ৩৫০ আসনের সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। সংসদের নারী আসনে সরাসরি নির্বাচনের দাবিতে নারী সংগঠনগুলো সরব হলেও তা এখনও উপেক্ষিত রয়ে গেছে। বিদ্যমান আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপিবিস্তারিত পড়ুন

পছন্দের এপিএসই পাবেন মন্ত্রিসভার সদস্যরা

নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা নিজেদের পছন্দে একান্ত সচিব (পিএস) না পেলেও পছন্দের ব্যক্তিকে সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দিতে পারবেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। আগে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পছন্দ অনুযায়ী তাদের একান্ত সচিব (পিএস) নিয়োগ দিত সরকার। তবে এবার প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেই ঠিক করে দেওয়া হয়েছে- কার পিএস কে হবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার দুটি আদেশে উপসচিব পদমর্যাদার ৪৫ জন এবং জ্যেষ্ঠ সহকারীবিস্তারিত পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বেসরকারি ফলাফলে জয়ী বিএনপি মনোনীত প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলযোগের কারণে ফলাফল স্থগিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রে পুনঃভোট শেষে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আবদুস সাত্তার ভূঞা। সহকারী নির্বাচনি কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা এ তথ্য জানিয়েছেন। মৌসুমী বাইন হীরা জানান, ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবদুস সাত্তার ভূঞা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন কলার ছড়ি প্রতীকে পেয়েছেনবিস্তারিত পড়ুন

যেসব দেশে বিমানবন্দর নেই

বিশ্বে এমন পাঁচটি সার্বভৌম রাষ্ট্র আছে, যাদের কোনো বিমানবন্দর নেই৷ তালিকার সবগুলো দেশই ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র, যাদের বিমানবন্দর না থাকলেও আছে অন্ততপক্ষে একটি করে হেলিপোর্ট৷ ১. অ্যান্ডোরা অ্যান্ডোরায় কোনো বিমানবন্দর নেই। তবে তিনটি বেসরকারি হেলিপোর্ট বা হেলিকপ্টার অবতরণের বন্দর রয়েছে আর আছে একটি হাসপাতালের হেলিপ্যাড। জাতীয় হেলিপোর্ট নির্মাণের কাজ চলছিল, তবে তা বর্তমানে স্থগিত৷ এই দেশের সবচেয়ে কাছের বিমানবন্দরটির অবস্থান স্পেনে। ২. লিখটেনস্টাইন এই দেশটিতেও কোনো বিমানবন্দর নেই। কেবল দক্ষিণাঞ্চলের শহরবিস্তারিত পড়ুন

ওজন কমাতে সরকারের সাহায্য চান তিতি

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল কালিমান্টান প্রদেশের পালাংকা রায়া সিটি বাসিন্দা এক নারী ওজন নিয়ে পড়েছেন বিপাকে। ওজন কমাতে না পেরে শেষে সরকারের সাহায্য চেয়েছেন তিনি। ৩৫০ কেজি ওই নারীর নাম তিতি ওয়াতি। বয়স ৩৭। তিনি বলেন, ওজন কমাতে সরকার আমাকে সহায়তা করতে পারে। গত ৭ বছর ধরে তিতির ওজন আশঙ্কাজনকহারে বাড়ছে। তিতির প্রদেশে তার মতো মোটা নারী আর নেই। নড়াচড়া করতে তার ভীষণ কষ্ট। বেশিরভাগ সময় তাই বাধ্য হয়ে তাকে বিছানাতেই থাকতে হয়।বিস্তারিত পড়ুন

‘সবাইকে কঠোর নজরদারিতে রাখবো’

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুনদের মন্ত্রী বানানোর মানে এই নয় যে পুরোনোরা ব্যর্থ ছিলেন। পুরোনোরা সফল ছিলেন বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে। তবে নতুনদের মন্ত্রী বানিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার জন্য। মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নব নির্বাচিত মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভার নতুন সদস্যদের সব কাজ বুঝে এরপর করে পুরোনোদের সফলতাকে সামনের দিকেবিস্তারিত পড়ুন

অনিয়মের তথ্য প্রমাণ নিয়ে আদালতে যাব: ড. কামাল

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচনে অনিয়মের তথ্য প্রমাণ নিয়েই আমরা আদালতে যাবো। এজন্য নির্বাচন কমিশনের কাছে আমরা জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফলের সঠিক অনুলিপি চেয়েছি। যাতে তা আদালতে উপস্থাপন করা যায়। প্রমাণ হয় যে, ৩০ ডিসেম্বর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। রাজধানীর বেইলী রোডে তার বাসা মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিকে, ভোটের দিন সিলেটেরবিস্তারিত পড়ুন

আমার অবস্থানের পরিবর্তন হয়নি: মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, অনেকে প্রশ্ন করেছেন আমার অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে কি না? আমি এখনও বলছি, আমার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তিনি আজ গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। বিগত ৩ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের উদ্যোগে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে দেওয়া বক্তব্য সম্পর্কে তিনি একথা বলেন। মাহবুব তালুকদার বলেন, আমি বক্তব্যে বলেছি, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছি। ইতোপূর্বে ১৭ ডিসেম্বর বলেছি, সব দল অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচনবিস্তারিত পড়ুন

তালার কলিয়া-পারঘোনা ইটের সোলিং রাস্তায় গর্তের সৃষ্টি, ভোগান্তি চরমে

সাতক্ষীরা তালা উপজেলার কলিয়া-পারঘোনা সরদার বাড়ি পর্যন্ত প্রায় ৩ কি:মি: ইটের সোলিং রাস্তাটির বিভিন্ন স্থানে ধ্বসে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘ দিন সংষ্কারের অভাবে রাস্তাটির সিংহভাগ ইট উঠে গেছে। বর্ষা মৌসুমে ইটের রাস্তা পরিণত হয় মাটির রাস্তায়। বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি দিয়ে চলাচল করে স্থানীয় একটি মাধ্যমিক, একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার প্রায় সহ¯্রাধিক ছাত্র-ছাত্রি। এছাড়া ৩টি বাজারে যাতায়াতের একমাত্র রাস্তাটি বর্তমানে চলাচলের প্রায় অনুপযোগীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘হাতে-খড়ি’ প্রাক প্রাইমারী স্কুলে বই উৎসব

কলারোয়ায় শিশুদের একমাত্র চিত্রাংকন প্রতিষ্ঠান “হাতে খড়ি” প্রাক-প্রাইমারী স্কুলে নতুন বছরে বই বিতরণ করা হয়েছে। বুধবার সকালে প্রতিষ্ঠানটি ডাক বাংলা মোড়ের স্কুলে এ বই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘হাতে খড়ি’র প্রধান পরিচালক কাজী শাহীনের সভাপতিত্বে ও সঞ্চালনায় উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, রিপোর্টাস ক্লাবের সদস্য মুজাহিদুল ইসলাম প্রমুখ। “প্রতিটি শিশুর স্বন্পীল শৈশব চাই” এই স্লোগানকে সামনে রেখে সুস্থ্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মারুফ ওসিকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

কলারোয়া থানা থেকে প্রত্যাহারকৃত অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মেদকে পুনরায় কলারোয়া থানায় পুনর্বহালের দাবিতে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২জানুয়ারী) দুপুরে ‘কলারোয়া সুশীল সমাজ’ ও ‘কলারোয়া উপজেলা বাসী’র ব্যানারে উপজেলা পরিষদ গেটের সামনে ও কলারোয়া প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে পৃথক এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। মানববন্ধনে বক্তারা বলেন- সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সহায়তাদানে আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ অফিসার হিসেবে মারুফ আহম্মদের প্রয়োজন কলারোয়া থানায়।বিস্তারিত পড়ুন