বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার কাদপুর মসজিদের প্রাক্তন ইমাম গোলাম হোসেনের ইন্তেকাল

কলারোয়ার কাদপুর কেন্দ্রীয় জামে মসজিদের প্রাক্তন ইমাম ও মুয়াজ্জিন গোলাম হোসেন (৯৫) ইন্তেকাল করেছেন। বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬পুত্র ও ১কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি দীর্ঘ ৪০বছর কাদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করার পাশাপাশি গ্রামের অসংখ্য মানুষকে কোরআন শিক্ষা দিয়েছিলেন। বুধবার বিকাল আসর নামাজ বাদ তার প্রথম জানাযা নামায কাদপুর কেন্দ্রয়ী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম হাইস্কুলের পক্ষ থেকে এমপি লুৎফুল্লাহকে ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে এড.মুস্তফা লুৎফুল্লাহ পুনরায় এমপি নির্বাচিত হওয়ায় কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বিপুল ভোটে পুনরায় এমপি নির্বাচিত হওয়ায় বুধবার সকালে এমপির বাসভবনে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন-দমদম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুর রহিম, অভিভাবক সদস্য শেখ আবুল বাসার, সিনিয়র শিক্ষক অলোক কুমার শিক্ষক ,জিএম আব্দুল হামিদ, আব্দুল ওহাব, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামীসহ দুই ব্যক্তি আটক

কলারোয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৩বছরের সাজা প্রাপ্ত এক আসামীসহ ওয়ারেন্টভুক্ত আরো এক আসামীকে আটক করেছে। বুধবার সকালে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন জানান- গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই সাগর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা পৌর সদরের গদখালী গ্রামের মৃত ইসরাইল শেখের ছেলে মাহফুজুর রহমান ওরফে মাহবুর শেখ (৩৫) কে আটক করে। আটককৃত মাহফুজুর রহমানের বিরুদ্ধে জিআর-২৬৭/১৪ (ডুমুরিয়া) মামলায় ৩বছরের সশ্রম সাজার আদেশ রয়েছে। অপর অভিয়ানে উপজেলারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ যুবক আটক

কলারোয়ায় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকালে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন জানান- গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই সবুর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বড়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মাহবুবুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করে। সে যশোর জেলার কেশবপুরের ভোগতি-নরেন্দ্রপুর গ্রামের মৃত আকবার মোল্লাহর ছেলে। পুলিশ এসময় তার দেহ তল্লাসী চালিয়ে ৩১পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এঘটনায় কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পৌরসভা ও আহছানিয়া মিশনের সেমিনার

কলারোয়া পৌরসভা ও ঢাকা আহছানিয়া মিশন’র যৌথ উদ্দ্যেগে আমাদের কলারোয়া প্রকল্পের আওতায় কলারোয়া পৌরসভার হলরুমে বুধবার সকাল ১১টার দিকে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। মূল প্রোজেক্ট উপস্থাপনা করেন ঢাকা আহছানিয়া মিশনের প্রোজেক্ট ম্যানেজার বিপ্লব হোসেন ও সোস্যাল ডেভেলপমেন্ট ম্যানেজার পারভীন সুলতানা। অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, কলারোয়া পৌরসভার সহকারী প্রকৌশলীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৯ উদযাপন উপলক্ষ্যে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ শেখ কুদরাত-ই-খুদার সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ইকবাল মাহমুদ, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল ওয়াজেদ কচি, দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহি, জেলা স্বাস্থ্যবিস্তারিত পড়ুন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৬জানুয়ারী ২০১৯ইং বুধবার সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘কলারোয়ায় নির্বাচনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান’ শীর্ষক শীরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যে কথা বলা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সংবাদে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ঘরবাড়ি ভাংচুর ও মামলায় ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের কথা বলা হয়। প্রকৃত অর্থে আমি আওয়ামীলীগের একজনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিলুপ্তির পথে ধানের গোলা…

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এখনো কিছু গোলা চোখে পড়ে-যেগুলো পূর্বপুরুষের স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন কৃষকেরা বসতভিটা বা বাড়ির উঠানে। গ্রামে-গঞ্জে এক সময় অবস্থা সম্পন্ন কৃষকের বাড়িতে শোভা পেতো ধানের জন্য বিশেষ উপকরণ-বাশঁ, বেত, তাঁর বা চিকন প্লাস্টিক সূতো দিয়ে বাঁধানো /ব্যবহার উপযোগী তৈরিকৃত গোলা (গোলাকৃত হওয়ায় গোলা নাম উঠে এসেছে বলে অনেকের অভিমত)। আকার অনুযায়ী ওসব ধানের গোলায় ১০০ থেকে ১৫০ মণ ধান সংরক্ষণ করা হয়ে থাকে। প্রথমে বাঁশ-কঞ্চি দিয়ে গোল আকৃতিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংসদ রবিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা-সংবর্ধনা

সাতক্ষীরার কুশখালীতে গণসংবর্ধনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিশাল প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারী) বিকালে সদরের কুশখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বাঁশদহায় উপজেলা চেয়ারম্যান বাবুর মতবিনিময়

সাতক্ষীরার বাঁশদহা বাজারে সাংবাদিক, আ.লীগ নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। মঙ্গলবার (১৫জানুয়ারী) সন্ধ্যায় সীমান্ত রিপোর্টার্স ক্লাবে অনাড়ম্বর এক অনুষ্ঠানে আসাদুজ্জামান বাবু বলেন- ‘জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক আমি। আমি সর্বদা তৃণমূলের রাজনীতিতে বিশ্বাসী। বিগত পাঁচ বছর নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেছি। অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আমাকে পুনরায় নির্বাচিত করলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা করব ইনশাল্লাহ।’ এসময় উপস্থিতবিস্তারিত পড়ুন

জনবান্ধব জনপ্রতিনিধির অভিপ্রায়ে কলারোয়ার রায়টায় লাল্টুর কর্মী সভা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কলারোয়ার রায়টায় আ.লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা বাজারে ৮নং ও ৯নং ওয়ার্ড আ.লীগের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ইউপি সদস্য শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ইউপি সদস্য আলী আহম্মদের পরিচালনায় বক্তারা দল-মত নির্বিশেষে কুক্ষিগত রাজনীতিরবিস্তারিত পড়ুন

কলারোয়ার বামনখালীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

কলারোয়ার বামনখালীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বামনখালী হাজী মার্কেটের দ্বিতীয় তলায় এজেন্ট ব্যাংকটির নতুন শাখার উদ্বোধন করা হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইয়্যেদ ওয়াসেক মো. আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এজেন্ট শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, পৌরসভারবিস্তারিত পড়ুন

মানুষের ভালবাসায়

চিরনিদ্রায় শায়িত হলেন কালিগঞ্জের বটবৃক্ষ শেখ ওয়াহেদুজ্জামান

অজস্র মানুষের ভালবাসায় কালিগঞ্জের মহৎপুর সরকারী কবরস্থানে শায়িত হলেন কালিগঞ্জের বটবৃক্ষ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। মঙ্গলবার (১৫ জানুয়ারী) যোহরের নামাজবাদে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজার পুর্বে যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় থানার এসআই ইমরান এর নেতৃত্বে গার্ড অব-অনার প্রদান করা হয়। এসময় সালাম গ্রহন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। পরে জানাজা’র নামাজ পরিচালনা করেন বাজারগ্রাম রহিমপুরবিস্তারিত পড়ুন

মণিরামপুরে আলমসাধু উল্টে চালক নিহত

যশোরের মণিরামপুরে মাছবাহী একটি আলমসাধু উল্টে পড়ে চালক প্রবোধ কুমার সরকার ঝড়ুর (৩৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মণিরামপুর শহরের তুলা উন্নয়ন অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রবোধ কুমার উপজেলার আসাননগর গ্রামের মৃত শচীন্দ্রনাথ সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, দুপুরের দিকে গ্রাম থেকে মাছ নিয়ে মণিরামপুর বাজারে আসছিলেন প্রবোধ। শহরের তুলা উন্নয়ন বোর্ড অফিসের সামনে পৌঁছুলে যশোরগামী একটি বাসের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লাগে আলমসাধুটির। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তারবিস্তারিত পড়ুন

মানবকন্ঠের সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সাতক্ষীরার জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দরা। বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক পত্রদূত), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (সাপ্তাহিক দখিনার দূত), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার পাথরঘাটায় ভলিবল টুর্নামেন্টের ৩য় খেলায় ঝাউডাঙ্গার জয়

সাতক্ষীরার সদর উপজেলার পাথরঘাটায় ভলিবল টুর্নামেন্টে ৩য় ম্যাচে ঝাউডাঙ্গা ভলিবল দলের জয়লাভ করেছে। মঙ্গলবার বিকেলে পাথরঘাটা প্রাইমারি স্কুল মাঠে পাথরঘাটা একাদশ ক্লাব আয়োজিত ৮দলীয় নক আউট ভলিবল টুর্নামেন্টের এই ম্যাচে আমতলা ভলিবল দলকে ৩-০ সেটে পরাজিত করে জয়লাভ করে ঝাউডাঙ্গা ভলিবল দল। ২০ বাই ২৫, ১৫ বাই ২৫ এবং ১২ বাই ২৫ পয়েন্টে আমতলাকে হারায় ঝাউডাঙ্গা। উভয় দলে অংশ গ্রহন করেন হাবিবুর রহমান রনি, এনামুল, সোহরাব, বিপ্লব, চৈত্যন্ন, হৃদয়, পাপন, সাহিত্য,বিস্তারিত পড়ুন