Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আরো খবর...
কেশবপুর প্রাইমারি স্কুলে পরিষ্কার-পরিচ্ছন্ন দিবস পালিত

কেশবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩১ জানুয়ারী পরিষ্কার-পরিচ্ছন্ন দিবস পালিত হয়েছে। প্রধান শিক্ষক ইসমোতারা খাতুনের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাঈদুর রহমান সাঈদ। আরো বক্তব্য রাখেন শিক্ষাকা শাহীনা পারভীন, প্রতীমা দেবনাথ, সুরাইয়া পারভীন, রাবেয়া খাতুন, মিতা অধিকারী, পবিত্র রায়, রুবিনা নাসরিন, অভিভাবিকা রেকসোনা খাতুন প্রমুখ। উল্লেখ্য উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উক্ত দিবসটি পালিত হয়েছে। আ.লীগবিস্তারিত পড়ুন
সারাদেশে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ৯ ফেব্রুয়ারি

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন আগামী ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এনায়েতুর রহমান। রাজধানীসহ সারাদেশে ৬-১১ মাস বয়সী এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় আড়াই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গত ১৯ জানুয়ারি ছিল ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের নির্ধারিত দিন। পরে ভারত থেকে আমদানিকৃত ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় স্বাস্থ্য অধিদফতর কর্তৃপক্ষ ক্যাম্পেইন স্থগিত করে। এ ঘটনায় অধ্যাপক ডা. এনায়েতুরবিস্তারিত পড়ুন
গিনেস বুকে বাংলাদেশের অসাধারণ কয়েকটি রেকর্ড

‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এর ওয়েবসাইটে এসব রেকর্ডের কথা আছে। গিনেস বলছে, ওয়েবসাইটে যে রেকর্ডগুলোর তালিকা আছে, সেগুলো সব হালনাগাদ। সবচেয়ে পাতলা দেশ রাষ্ট্রতো আর পাতলা হতে পারে না, পাতলা হতে পারে তার মানুষ৷ সেই হিসেবে ২০১০ সালে বিশ্বের ‘সবচেয়ে পাতলা দেশ’ হিসেবে বাংলাদেশের নাম ওঠে গিনেস বইয়ে। সেই সময় মেয়েদের গড় বিএমআই (বডি ম্যাস ইনডেক্স) ছিল ২০.৫, আর পুরুষদের ২০.৪। সবচেয়ে ভারি শিল ১৯৮৬ সালের ১৪ এপ্রিল গোপালগঞ্জে শিলাবৃষ্টি হয়েছিল। সেই সময়বিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে এসএসসি পরীক্ষা উপলক্ষে আলোচনা সভা

বৃহস্পতিবার বিকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শকদের প্রশিক্ষণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ কেন্দ্র সচিব রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম ইউনুস আলমের সভাপতিত্বে ও সহকারি কেন্দ্র সচিব, সহকারি শিক্ষক মাসুদ কামাল তুষারের পরিচিলনায় বক্তব্য রাখেন, কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব খোরশেদ আলম, হাজরাকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ঝাঁপা শহীদ স্মরণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার, মশ্বিমনগর স্কুল এন্ডবিস্তারিত পড়ুন
৭০ বছর একসঙ্গে সংসার করে হাতে হাত রেখেই দম্পতির মৃত্যু!

হাজারো দুষ্কর্ম, ঘৃণা, হানাহানির মাঝেও প্রেম আর ভালোবাসা এখনও এই দুনিয়ার প্রধান চালিকা শক্তি। আর সেই কথাই বুঝিয়ে গেলেন ৯২ বছর বয়সী ফ্র্যান্সিস আর্নেস্ট প্ল্যাটেল ও তার ৯০ বছর বয়সী স্ত্রী নরমা জুন প্ল্যাটেল। ৭০ বছরের সুখী দাম্পত্য জীবন কাটানোর পর তারা কেউ আর একা থাকতে চাননি। একটা দিনও নয়। তাই পরস্পরের হাতে হাত রেখে মৃত্যুবরণ করলেন দু’জন। অস্ট্রেলিয়ার এই দম্পতিকে নিয়ে এখন দুনিয়াজুড়ে আলোচনা চলছে। নরমা দীর্ঘদিন ধরে আলঝেইমার রোগেবিস্তারিত পড়ুন
বয়সের ছাপ মুছে ফেলতে করলার ৪ ব্যবহার!

বয়স কেবল সংখ্যামাত্র! এমন দাবি কি জোরের সঙ্গে করতে পারেন আপনি? না কি চামড়ার ভাঁজে, চেহারার গড়নে নানা ভাবে চোখে পড়ে বয়সের ছাপ? বয়সকে তোয়াক্কা না করে কেবল শারীরিকভাবে সক্ষম থাকার চেষ্টা তো করতেই হবে, সঙ্গে চেহারাতেও যাতে বয়স থাবা বসাতে না পারে, নজর রাখা উচিত সে দিকেও। রূপবিশেষজ্ঞদের মতে, চেহারা থেকে বয়সকে সরিয়ে রাখার জন্য যে সব সবজির উপর ভরসা করা যায়, তাদের মধ্যে অন্যতম করলা। কিন্তু জানেন কি, ঠিকবিস্তারিত পড়ুন
ঘন ঘন কোমর ব্যথা যে রোগের লক্ষণ

ঘন ঘন পিঠে, কোমরে ব্যথা হচ্ছে? যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়িই ডাক্তারের শরণাপন্ন হোন। আপনি ভুগতে পারেন অস্টিওপোরোসিস এ। অস্টিওপোরোসিস হাড়ের একটি বিশেষ রোগ। পুরুষের চেয়ে নারীরাই এই রোগে আক্রান্ত হয়ে থাকে বেশি। তবে আগে থেকে লক্ষণ জানা থাকলে এই রোগটি প্রতিরোধ করা সম্ভব। এই রোগে আক্রান্ত হলে তাই সাবধান হওয়া জরুরি। জিনিউজ অবলম্বনে জেনে নিন অস্টিওপোরোসিসের লক্ষণ ও প্রতিরোধের উপায়। যেসব লক্ষণ দেখে বুঝবেন অস্টিওপোরোসিস অস্টিওপোরোসিস নিঃশব্দেবিস্তারিত পড়ুন
গোলাপি জলপ্রপাত!

প্রকৃতির এমন নানা আশ্চর্য দিক রয়েছে যার রহস্যভেদ এখনও করে উঠতে পারেনি মানবজাতি। আবার এমনও অনেক কিছু রয়েছে, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা জানার পরেও অবাক হতে ভালোবাসি আমরা। তেমনই এক জায়গা লুকিয়ে রয়েছে কানাডার আলবের্তা প্রদেশে। সেখানকার ‘ওয়াটারটন লেকস ন্যাশনাল পার্ক’-এ রয়েছে ক্যামেরন জলপ্রপাত। এমনিতে দেখতে সাধারণ জলপ্রপাতের মতো হলেও, এর রয়েছে এক বিশেষ আকর্ষণ। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বছরের অন্য সময়ে এই জলপ্রপাত ও তার সংলগ্ন হ্রদেরবিস্তারিত পড়ুন
হলুদ রঙের কোনো পোশাক পরা যাবে না যে দেশে!

মালয়েশিয়ায় হলুদ রঙের কোনও পোশাক একেবারেই পরা যাবে না। কারণ, হলুদ রংকে সে দেশে প্রতিবাদের প্রতীকী রং বলে মনে করা হয়। আসলে সে দেশের একটি বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে পদক্ষেপ হিসাবেই এই আইন করে মালয়েশিয়ায় ক্ষমতায় থাকা সরকার। এমনই আরও অনেক অদ্ভত আইন চালু রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। আসুন তার কয়েকটি সম্পর্কে জেনে নেওয়া যাক… ১। আপনার আদরের পোষ্যটিকে ইচ্ছে মতো বিচিত্র পোশাকে সাজাবেন ভাবলেই সাজানো যাবে না। কারণ, আপনার এইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলাব্যাপী মাদক বিরোধী অভিযানে আটক ৬১

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে একজন মাদক ব্যবসায়ীসহ ৬১ জনকে আটক করা হয়েছে। এসময় ৩০ পিচ ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আটককৃতদের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১৭ জন, কলারোয়া থানা থেকে ৫বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিতদের জেলা প্রশাসকের শুভেচ্ছা

সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ন-সাধারণ সম্পাদক মো.আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ-সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন ও জিএম আদম শফিউল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক এসএম মোস্তাফা কামাল। বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এসময় স্থানীয় সরকার মন্ত্রানালয়ের সাতক্ষীরাস্থ উপ-পরিচালক শাহ্ আবদুলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ২ফেব্রুয়ারী থেকে ১০টি ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

পৌরসভা, ১নং জয়নগর ও ২নং জালালাবাদ ইউনিয়ন বাদে কলারোয়ার বাকি ১০টি ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি কার্ড) বিতরণ শুরু করা হবে আগামি ২ফেব্রুয়ারী থেকে। উপজেলার ৩নং কয়লা ইউনিয়ন থেকে শুরু করে পর্যায়ক্রমে ১২নং ইউনিয়ন পর্যন্ত স্মার্ট এনআইডি বিতরণ করা হবে। তবে যান্ত্রিক ও সার্ভারজনিত ত্রুটির কারণে পৌরসভা, জয়নগর ইউনিয়ন ও জালালাবাদ ইউনিয়নের স্মার্ট এনআইডি বিতরণ সাময়িক স্থগিত রয়েছে, সেখানে বিতরণের পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শখের বশে মাল্টা চাষে সাফল্য…

শখের বশে মাল্টা বাগান করে চমক সৃষ্টি করেছেন কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের আকতারুল ইসলাম। তিনি ২বার বিদেশ যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে শুরু করেন কাঠের ব্যবসা। এরপর কলারোয়া উপজেলা কৃষি অফিস ও কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলীর পরামর্শ নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে ফলের বাগান করতে উদ্যোগী হয়ে ওঠেন তিনি। প্রথমে বাউকুল, আপেলকুল, নারিকেলকুল চাষে ব্যাপক সফলতা পান। সম্প্রতি আকতারুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন-২০১৬ সালে বরিশালের নাজিরপুরে মাল্টার বাগান দেখেবিস্তারিত পড়ুন
উপজেলা নির্বাচন
প্রার্থী বাছাইয়ে কলারোয়ায় স্বপনের নেতৃত্বে আ.লীগের বর্ধিত

আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই উপলক্ষ্যে উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে ও নেতৃত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভা ও ১২টি ইউনিয়নের ডেলিগেট কাউন্সিলর ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলীয় মনোনয়নের জন্য সভায় উপস্থিতিদের মৌখিক ভোট ও মতামতের ভিত্তিতে প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান পদেবিস্তারিত পড়ুন
উপজেলা নির্বাচন
প্রার্থী বাছাইয়ে কলারোয়ায় লাল্টুর নেতৃত্বে আ.লীগের বর্ধিত সভা

আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই উপলক্ষ্যে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে ও নেতৃত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভা ও ১২টি ইউনিয়নের ডেলিগেট কাউন্সিলর ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলীয় মনোনয়নের জন্য সভায় উপস্থিতিদের মৌখিক ভোট ও মতামতের ভিত্তিতে প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইসবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত করিমনের যাত্রী আহত, বাস ও চালক আটক

কলারোয়ায় দ্রুতগামী যাত্রিবাহী বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত করিমনের এক বৃদ্ধ যাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলা মোড়ে যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ সড়ক দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত বৃদ্ধকে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান- সাতক্ষীরাগামী দ্রুতগতির যাত্রিবাহী বাস (যশোর-জ-১১-০০৪৬) নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিন চালিত করিমনকে সজোরে ধাক্কা দেয়। এসময় করিমনের যাত্রী উপজেলার ধানদিয়া গ্রামের ইয়ার আলীর ছেলে আলতাফ হোসেন (৬০) ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতালেবিস্তারিত পড়ুন
