Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রক্ত পরিষ্কার রাখে টমেটো

সারাবিশ্বে টমেটো একটি জনপ্রিয় সবজি। পুষ্টিগুণে ভরপুর এই সবজিটি কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায়। দেখতে সুন্দর, স্বাদও চমৎকার। খাবারে টমেটোর ব্যবহারেও রয়েছে বৈচিত্র। বিশেষত সালাদ হিসাবে টমেটোর জুড়ি নেই। বিভিন্ন ডিজাইনে টমেটো কেটে চমৎকার সব দৃষ্টিনন্দন সালাদ তৈরি করে নানারকম খাবারের সাথে পরিবেশন করা হয়। অনেকের প্রিয় সবজিও এটি। এখন দেখে নেওয়া যাক এটি আমাদের শরীরে কি ধরনের প্রভাব ফেলে। ১. সাধারণত ভিটামিন-সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। স্কার্ভিবিস্তারিত পড়ুন
এলজিআরডি মন্ত্রণালয়ে গিয়ে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে আজ রবিবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় পরিদর্শনে যান তিনি। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এসব নির্দেশনার মধ্যে রয়েছে:- ১. মূল বাজেট হবে জেলা ভিত্তিক ধারণা নিয়ে। ২. সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৩. রাস্তার উন্নয়ন ও জনস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। ৪. উপজেলাভিত্তিক মাস্টারবিস্তারিত পড়ুন
দ্বিতীয় ধাপের ১২২ উপজেলায় নৌকা প্রতীক পেলেন যারা

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ১২২ প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন। দ্বিতীয় ধাপে যাদের নাম রয়েছে-
কলকাতায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বেকার হোস্টেল পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী

কলকাতার তালাতলার বেকার হোস্টেল পরিদর্শন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এমপি। রবিবার সকাল ১১টায় ৮নং স্মিথ লেন-এ অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বেকার হোস্টেল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী। সাথে ছিলেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকশিনার তৌফিক হাসান, কাউন্সেলর বিএম জামাল হোসেন, কাউন্সেলর মনসুর আহমেদ, প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইকবালসহ দূতাবাসের কর্মকর্তারা। বেকার হোস্টেলের তিনতলায় বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। বেকার হোস্টেলের যে ২৪ নম্বরবিস্তারিত পড়ুন
শার্শা থানার ওসি মসিউর রহমান আইজি পদকে ভূষিত

জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে যশোর জেলার শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান পুলিশের আইজি পদক অর্জন করেন। তিনি চাকরিতে যোগদানের পর থেকে জঙ্গিবাদ ও নাশকতা দমন, অস্ত্র উদ্ধার, আইন শৃংখলার উন্নতি, সন্ত্রাস দমন, চোরাচালান পণ্য উদ্ধার, মাদক ব্যবসা নির্মূলসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন। বলা বাহুল্য যে, শার্শা থানায় যোগদানের পর থেকে ২টি বিদেশীসহ ৫টি পিস্তল, ১টি এয়ার পিস্তল, ১টি রিভলভার, ৪৩টি ওয়ান শুটারগান, ৭টি ম্যাগাজিন, ৭৪রাউন্ড গুলি, ৯৯টিবিস্তারিত পড়ুন
শ্যামনগরে প্রতিবন্ধি যুবতীকে ধর্ষন ॥ ইউএনও’র গাড়ি চালক আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ১৯ বছরের এক বাক প্রতিবন্ধী যুবতী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক লম্পট আব্দুল গফফারকে (৫৬) আটক করেছে। শনিবার রাতে শ্যামনগর উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়। আটক ধর্ষক আব্দুল গফফার শ্যামনগর উপজেলার বাদঘাটা চন্ডীপুর গ্রামের মৃত গহর আলী গাইনের ছেলে। পুলিশ ও ধর্ষিতার স্বজনরা জানায়, গাড়ী চালক আব্দুল গফফার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পেছনে একটি সরকারীবিস্তারিত পড়ুন
বেনাপোলে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন প্রতিযোগিতা

বেনাপোলে শার্শা উপজেলার সকল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(০৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী বেনাপোল মাহবুবা হক এতিমখানা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের আয়োজনে ও দৈনিক স্পন্দনের সহযোগিতায় এ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাহবুবা হক এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও হুফফাজুল কোরআন ফাউন্ডেশন শার্শা উপজেলা শাখার সভাপতি হাফেজ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্টবিস্তারিত পড়ুন
কেশবপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক সাঈদের গণসংযোগ

কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সাংবাদিক সাঈদুর রহমান সাঈদ শনিবার উপজেলার বিদ্যানন্দকাটি ও হাসানপুর ইউনিয়নে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছেন। উপজেলার ভান্ডারখোলা বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণকালে বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইউপি সদস্য রবিউল ইসলাম-সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলার বগা বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী-সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও ১৩১৪ পর্নসাইট বন্ধ করা হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আরও ১ হাজার ৩১৪টি পর্নসাইট বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ইন্টারনেটে জুয়া খেলা হয় এমন ১২টি সাইট চিহ্নিত করে সেগুলোও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী শুক্রবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই তথ্য জানান। মন্ত্রী লিখেছেন, ২৪৪টি পর্নসাইট এরই মাঝে বন্ধ করা হয়েছে। আমাদের টিম আরও ১ হাজার ৩১৪টা পর্ন সাইটের সন্ধান পেয়েছে। আমরা এগুলো বন্ধ করার কাজে হাতবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার ভবিষ্যৎ আদালতই নির্ধারণ করবেন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভবিষ্যৎ আদালতই নির্ধারণ করবেন। আদালতই নির্ধারণ করবেন খালেদা জিয়া মুক্তি পাবেন কি-না। আদালতই এখন তার ভবিষ্যৎ। শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এসময় তিনি আরও বলেন, বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করার নামে যে আন্দোলন করেছে, তা নিজেদের মধ্যে বিশ্বাস আর সমন্বয়হীনতার কারণেই দুর্বল ছিল। তথ্যমন্ত্রী বলেন, গত ১০ বছরে বিএনপির রাজনীতি খালেদা ও তারেক জিয়াকেবিস্তারিত পড়ুন
নির্বাচনে অংশ নেওয়ার আগেই হেরে যায় বিএনপি : ওবায়দুল কাদের

বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার আগেই হেরে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন। শনিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, বিএনপি দুর্বল হোক, সেটা আমরা চাই না। অপজিশন শক্তিশালী হলে গণতন্ত্রের জন্য ভালো। কিন্তু তারা নিজেদের নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে আমাদের কিছু করার নেই। ওবায়দুলবিস্তারিত পড়ুন
৮৭ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

আগামী ১০ মার্চ ৮৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন। সে লক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের ৮৭ প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। শনিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে মনোনীতদের তালিকা প্রকাশ করেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা- রাজশাহী বিভাগ জয়পুরহাট জেলা থেকে জয়পুরহাট-এসএম সোলায়মান আলী, পাঁচবিবি-মো. মনিরুল শহিদ মন্ডল, আক্কেলপুর-আব্দুস সালাম আকন্দ, কালাই-মোঃবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে ৪১ জনের নাম ঘোষণা

আওয়ামী লীগ থেকে মনোনীত সংরক্ষিত নারী আসনের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে নামের তালিকা তুলে ধরেন। ওবায়দুল কাদের জানান, কুমিল্লা থেকে আনজুম সুলতানা, বরগুনা থেকে সুলতানা নাদিরা, জামালপুর থেকে মিসেস হোসনে আরা, গাজীপুর থেকে রুমানা আলি, ব্রাহ্মণবাড়িয়ার উম্মে ফাতেমা নাজমা বেগম, নেত্রকোনার হাবিবা রহমান খান শেফালী, পিরোজপুরের শেখ এ্যানি রহমান, টাঙ্গাইলেরবিস্তারিত পড়ুন
বিয়ের ৩ মিনিটেই তালাক!

ছোট একটি ভুলের জন্য বিয়ের তিন মিনিট পরই বরকে তালাক দিয়েছেন কনে। বিয়ের অনুষ্ঠানিকতা শেষে এই দম্পতি আদালত থেকে বের হন, কিন্তু বরের ছোট একটি ভুলের জন্য তাকে তালাক দেয়ার সিদ্ধান্ত নেন কনে। ঘটনাটি ঘটেছে কুয়েতে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিরর অনলাইন’ বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন বলা হয়, আদালত থেকে বের হওয়ার সময় হাঁটতে হাঁটতে পড়ে যাওয়ায় কনেকে ‘স্টুপিড’ বলেন বর। আর কনে এতে প্রচণ্ড রেগে যান এবং বিচারকের কাছে গিয়েবিস্তারিত পড়ুন
ভারতে বিষাক্ত মদ পানে ৪৪ জনের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে বিষাক্ত মদ পান করে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজ্যটির পশ্চিমাংশের সাহারানপুরেই প্রাণ গেছে ৩৬ জনের। বাকীদের মৃত্যু হয়েছে কুশিনগরে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আরও প্রায় ১৫ জনের মতো। চিকিৎসকদের আশঙ্কা মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাতে একটি শ্রাদ্ধানুষ্ঠানের খাওয়া-দাওয়ার পর শুরু হয় মদের আসর। সেখানেই ওই বিষাক্ত মদ পরিবেশন করা হয় বলে জানা যায়। আর তা পানবিস্তারিত পড়ুন
সিডনিতে তীব্র ঝড় : হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন

অস্ট্রেলিয়ার বৃহত্তম নগরী সিডনিতে মারাত্মক ঝড় আঘাত হানায় শনিবার হাজার হাজার লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এছাড়া ঝড়ের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন এবং জাতীয় ফুটবল ম্যাচ পিছিয়ে দেয়া হয়েছে। সিডনিতে শুক্রবার প্রচণ্ড ঝড়, বজ্রসহ প্রবল বৃষ্টি হয়। কিছু এলাকায় ৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। সিডনির পশ্চিমাঞ্চলে ৩০ মিনিট ধরে ৪২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সেখানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে নগরীর প্রধান সড়কসমূহে বন্যার পানিতেবিস্তারিত পড়ুন
