বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জমে উঠেছে ‘ফুলের রাজধানী’ ঝিকরগাছার গদখালিতে ফুল বেচাকেনা

ঝিকরগাছার গদখালির ফুল বাজারে বেচাকেনা জমে উঠেছে। ফেব্রুয়ারি মাসের তিন উৎসবকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ‘ফুলের রাজধানী’ খ্যাত গদখালির ফুল বাজারে ব্যাপক হারে ফুল বিক্রয় হয়। সারাবছর কমবেশি ফুল বিক্রি হলেও মূলত ১৩ ফেব্রুয়ারি বসন্তবরণ উৎসব, পরদিন ভ্যালেন্টাইনস ডে আর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখেই জমজমাট হয় ফুলের বাজার। আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর ফুলের উৎপাদন ভালো হয়েছে,তাই বেচাকেনা ৪০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন চাষিরা। যশোর শহরবিস্তারিত পড়ুন

দেবহাটা ছাত্রলীগের সভাপ‌তি হিসা‌বে সুমনকে দেখতে চায় ছাত্রসমাজ

দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে সাংগঠনিক দক্ষতা,দীর্ঘ রাজনৈতিক নেতৃত্বে তৃনমুল নেতাকর্মীদের আস্থা ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রলীগের সাবেক নির্বাচিত সভাপতি সাইফুর রহমান সুমন। ইতোমধ্যেই সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা’র কাছে দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে আবেদন জমা সহ প্রর্থীতা ঘোষনা দিয়ে ছাত্রলীগের সাবেক উপজেলা নেতৃবৃন্দ সহ ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের তৃনমূল নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপনের পাশাপাশি শুভেচ্ছা ও মতবিনিময় করছেনবিস্তারিত পড়ুন

মনিরামপুরের খেদাপাড়া ইউপির উপ-নির্বাচন চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আসন্ন মণিরামপুর উপজেলার ৭নং খেদাপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, সাবেক চেয়ারম্যান এস এম আব্দুল হকের (আনারস মার্কা) নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার সন্ধ্যা রাতে খেদাপাড়া ইউনিয়নের কদমবাড়িয়া প্রাইমারি স্কুল মোড়ে মতিয়ার রহমানকে আহবায়ক ও নজরুল ইসলাম ও আজিবার রহমানকে যুগ্ম আহবায়ক করে ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়৷ এসময় বক্তব্য রাখেন, আবুল হোসেন, মিজানুর রহমান মিঠু, ইকবাল হোসেন,বিস্তারিত পড়ুন

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

যশোর-মাগুরা সড়কের রহমতপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম বাবু বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করেছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, একটি করাত, ৩টি হাসুয়া, রশি উদ্ধার করা হয়েছে। বাবুর বিরুদ্ধে যশোর ও চৌগাছা থানায় এক ডজন ডাকাতি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক নূর-উন-নবী জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার রহমতপুরে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ শুরুবিস্তারিত পড়ুন

গাড়ি পার্কিং ও ডাইভারশন সংক্রান্ত ডিএমপি’র নির্দেশনা

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ঐতিহাসিক বিশ্ব ইজতেমা। বিশ্বের বিভিন্ন দেশের সম্মানিত অতিথিবৃন্দসহ দেশের অভ্যন্তরের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ বিশ্ব ইজতেমা প্রান্তরে সমবেত হন। ধর্মীয় জমায়েত নির্বিঘ্ন করতে ইতোমধ্যে বিশ্ব ইজতেমা ০২ পর্বে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানবাহন পার্কিং এর জন্য নিম্নোক্ত স্থানসমূহ নির্ধারণ করেছে। বিশ্ব ইজতেমার তারিখ : ১ম পর্ব : আগামী ১৫ ফেব্রুয়ারি,২০১৯বিস্তারিত পড়ুন

ইজতেমায় তাবলিগ জামাতকে প্রশাসনের ১০ শর্ত

এবার ৪ দিনব্যাপী বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাবলিগ জামাতের দুই গ্রুপের মুরব্বিদের ১০টি শর্ত বেঁধে দিয়েছে প্রশাসন। এর মধ্যে প্রথম গ্রুপকে আখেরি মোনাজাতের ৬ ঘণ্টার মধ্যে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ৫৪তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা শেষ করতে ইজতেমা ময়দান ও এর আশপাশ এলাকায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ১০ হাজার সদস্য। ১৫ ফেব্রুয়ারি কাকরাইল মসজিদের খতিববিস্তারিত পড়ুন

ইতালিতে অর্থমন্ত্রী মোস্তফা কামালকে অভ্যর্থনা

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এর ৪২তম গভর্নিং কাউন্সিলে যোগ দিতে ইতালি পৌঁছেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটায় রোমের লিউন্যার্দো দ্যা ভিঞ্চি বিমানবন্দরে পৌঁছালে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত আব্দুস সোবহান সিকদার তাকে শুভেচ্ছা জানান। এদিক হোটেল লবিতে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী, সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক লুৎফর সর্দার,বিস্তারিত পড়ুন

প্রেমে পড়লে গোয়েন্দা হয়ে ওঠে মেয়েরা!

দুনিয়ার একজন ছাড়া সবাই যেন অসহ্য!‌ রাতের ঘুম উধাও। প্রেমে পড়লে এসব হয়েই থাকে। তারপর ধীরে ধীরে প্রেম যখন সয়ে যায়, তখন নিজের অজান্তেই কিছু কাজ করে ফেলেন মেয়েরা। পরে হয়তো ভেবে অস্বস্তিতে পড়েন। তবু নিজেকে আটকাতে পারেন না। এখানে দেখে নিন তারই কিছু উদাহরণ। ১. গোয়েন্দা হয়ে ওঠা : সঙ্গীর সোশাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপের পোস্ট ও মেসেজগুলো বার বার পড়া হয়ে যায়। বিশেষ করে মেয়েরা যেন গোয়েন্দা হয়ে ওঠেন। তারাবিস্তারিত পড়ুন

বিয়ে হচ্ছে না, হতাশ ক্যাটরিনা!

বলিউডে একের পরে এক তারকা বিয়ের পিঁড়িতে বসছেন। অনুষ্কা শর্মা, বিরাট কোহলি এই বলিউডি বিয়ের ট্রেন্ড শুরু করেন। তারপরে দীপিকা-রণবীর, প্রিয়ঙ্কা-নিক, সোনম-আনন্দ একে একে গাঁটছড়া বেঁধেছেন। এই মুহূর্তে আলিয়া ভাট ও রণবীর কপুরের বাগদান নিয়েও জোর জল্পনা চলছে। কিন্তু বিয়ে থেকে হাজার মাইল দূরে থাকছে একটা নাম- ক্যাটরিনা কাইফ। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেন তিনি। ক্যাটরিনা বলেন, ‘‘সবাই বিয়ে করছে। আর আমি যেন বলছি.. দাঁড়াও। আমাকে পিছনেবিস্তারিত পড়ুন

পুরুষ ফুটবলারদের নারী কোচ, ইতিহাসের পাতায় মিরোনা

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবল শুরু হয়েছে রবিবার থেকে। এই লিগের একটি দল ঢাকা সিটি এফসির কোচ হয়েছেন সাবেক নারী ফুটবলার মিরোনা খাতুন। বাংলাদেশে এই প্রথম কোনো পুরুষ ফুটবল দলের কোচের দায়িত্ব পেয়েছেন কোনো নারী। ঢাকা সিটি এফসি চ্যাম্পিয়নশিপ লিগের একটি নতুন ক্লাব যেটি নৌবাহিনীর সহযোগিতায় গড়ে উঠেছে। ছোটখাটো গড়নের মিরোনা খেলাধুলায় অভিষেক হয়েছিল অ্যাথলেটিকসে। দেশের নারী ফুটবলেও অতি পরিচিত মুখ তিনি। ২০০৯ থেকে ২০১৬ সাল-টানা ৯ বছর জাতীয় দলে সেবা দিয়েছেনবিস্তারিত পড়ুন

বেনাপোলে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি!!

যশোরের বেনাপোল বলফিল্ড থেকে বাহদুরপুর রোডের ঢোকার বাইপাস সড়কের মাঝখানে পল্লীবিদ্যুতের ১টি খুঁটি। এ যেনো দেখার কেউ নেই। বেনাপোল পৌর সভার ব্যস্ত এই সড়কে প্রতিনিয়ত শত শত যানবাহন চলাচল করলেও এ সমস্যা সমাধানের নেই কারও কোনও মাথাব্যাথা নেই উদ্যোগ। তাছাড়া এ সমস্যা সমাধান করতে পারেন,এমন কোন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারও কোনও মাথা ব্যথা নেই। এই সড়কে দীর্ঘদিন ধরে পল্লীবিদ্যুতের এ খুঁটিটি সড়কের মাঝখানের জায়গা টুকু দখল করে আছে। তাছাড়া পল্লীবিদ্যুতেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ছাত্রীকে সাইকেল উপহার দিলেন ওসি

যাতায়াতের সুবিধার্থে কলারোয়ায় অসহায় এক এসএসসি পরীক্ষার্থীকে বাইসাইকেল উপহার দিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান। মঙ্গলবার সন্ধ্যায় থানা চত্বরে বেবি নাজনিন নামের ওই ছাত্রীর হাতে সাইকেলটি তুলে দেয়া হয়। বেবি নাজনিন উপজেলার আইচপাড়া গ্রামের আজিবর বিশ্বাসের কন্যা ও মির্জাপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। এসময় ছাত্রীর মা মোছা.লিলিমা খাতুনসহ থানার পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।

কলারোয়ায় তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি আহত

কলারোয়ায় তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি গুরুতর আহত হয়েছে। সোমবার বিকালে উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ সড়ক দূর্ঘটনা ঘটে। প্রতক্ষদর্শীরা জানান- দ্রুতগতির সাতক্ষীরামুখি তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১৬-২৭ ৫৯) একটি মটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহি কাজীরহাট বাজারের বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী সাতক্ষীরা ঘোষ ডেয়ারি মালিক রবিন ঘোষ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে কলারোয়া হাসপাতালে আনলে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরায় হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয়দেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ, স্বামী-শশুর-শাশুড়ি আটক

সাতক্ষীরার ব্রম্মরাজপুরে গৃহবধূ আঁখি বোসের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার শশুর বাড়ির ফ্যানে আঁখির লাশ ওড়নার ফাঁসে ঝুলন্ত ছিল। এদিকে, নিহত আঁখির স্বামী অরুপ বোস, তার শশুর এস.কে বোস (সন্তোষ বোস) ও শাশুড়ি অশোকা বোসকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সাতক্ষীরা সদর উপজেলার ব্রম্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান জানান, আঁখির লাশ ঝুলন্ত থাকলেও তার দু’টি পা মেঝেতে পাতানো অবস্থায় ছিল। নিহতের নাক থেকে দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানি বেরবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

যশোরের কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ গ্রামের সোমবার রাতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে আনিন নাঈম (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ভান্ডারখোলা এলাকায় প্রতি রাতেই বিভিন্ন বাড়িতে গরু চুরি হচ্ছিল। গরু চুরি ঠেকাতে এলাকাবাসিরা প্রতি রাতেই পাহারা দিয়ে আসছিলো। সোমবার রাতে হাড়িয়াঘোপ গ্রামের আবদুস সোবহানের বাড়িতে গরুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে অস্ত্র, গুলি ও ফেন্সিডিলসহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরার তলুইগাছায় সীমান্তে একটি বাড়ির ছাদের উপর থেকে একটি পাইপ গান, ৯ রাউন্ড গুলি ও ৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা (বর্ডার গার্ড অব বাংলাদেশ)। মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার দক্ষিন তলুইগাছা সীমান্তের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মাসুদ রানা। তিনি দক্ষিন তলুইগাছা গ্রামের নিজাম আলী সরদারের ছেলে ও বাঁশদহা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক। তলুইগাছা বিজিবি ক্যাম্প অধিনায়ক সুবেদার অলিউল ইসলাম জানান,বিস্তারিত পড়ুন