Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
৫৪তম বিশ্ব ইজতেমা
মুসল্লিদের আগমনে মুখরিত তুরাগ তীর

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে তাবলিগ জামাত আয়োজিত ৫৪তম বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরের ময়দান মুসল্লিদের আগমনে কানায় কানায় ভরে উঠছে। ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে বিশ্ব ইজতেমা ময়দান এখন মুখরিত। জানা গেছে, ২০১৯ সালের বিশ্ব ইজতেমায় যোগ দিতে গত কয়েকদিন থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। এবারের বিশ্ব ইজতেমা শুরু হবে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি)। প্রথম পর্ব পরিচালনা করবেন বাংলাদেশ তাবলিগ জামাতের আহলে শুরার অন্যতম মাওলানা মোহাম্মদ জোবায়ের।বিস্তারিত পড়ুন
বরিশালে যুবককে কুপিয়ে হত্যা

বরিশাল নগরীর উন্মুক্ত বিনোদন কেন্দ্র বঙ্গবন্ধু উদ্যানে মো. রুবেল (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু উদ্যানে এই হত্যাকান্ডের পরপরই ঘাতক মেহেদী হাসান রনিকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ। নিহত রুবেল উজিরপুর উপজেলার সাতলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। আটক মেহেদী হাসান রনির বাড়ি ঝালকাঠি বলে পুলিশ নিশ্চিত করেছে। কোতয়ালী মডেল থানার ওসিবিস্তারিত পড়ুন
ছলিমপুর
কলারোয়ায় টিনের বাক্সের পোস্ট অফিস আজ সিরামিকে মোড়ানো নতুন ভবনে

টিনের বাক্সের পোস্ট অফিস আজ পেয়েছে নতুন সিরামিকে মোড়ানো নতুন ভবন। যা দেখলেই বোঝা যায়- অজপাড়াগায়েও পোস্ট অফিস ও এর ভবনটি প্রযুক্তির উন্নয়নে মোটেই পিছিয়ে নেই। কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর পোস্ট অফিসের ইতিবৃত্তের সূত্রে এমনই কথা উঠে এসেছে। বর্তমান সরকারের তথ্য প্রযুক্তির উন্নয়নের ছোয়ায় আলোকিত প্রত্যন্ত অঞ্চলের এই পোস্ট অফিসটি। এই পোস্ট অফিসের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা প্রয়াত হাজী নাছির উদ্দীনের সেঝপুত্র অস্ট্রেলিয়া প্রবাসী তরু ইসলাম জানান- চার দশক আগে অজপাড়াগা ছলিমপুরেরবিস্তারিত পড়ুন
ভালোবাসা দিবসে ফুলে ফুলে ভরপুর কলারোয়া

ফুলে ফুলে ভরপুর কলারোয়া। উপলক্ষ্য ‘বিশ্ব ভালোবাসা দিবস’। প্রিয়জনকে নুন্যতম একটি ফুল উপহার দেয়ার আনন্দের আকাঙ্খায় উদ্ভাসিত হতে দেখা যায় অনেককে। দিনভর তরুন-তরুণীরা ফুলের আচ্ছাদনে মেতে ছিলো, কারো হাতে ফুল, কারো বা মাথায় ফুলের মুকুট। কলারোয়া বাজারে ফুলের একটি স্থায়ী দোকান থাকলেও ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে উপজেলা সদরে অনন্ত ১৪/১৫টি অস্থায়ী ও ভ্রাম্যমান ফুলের দোকান বসতে দেখা যায়। এছাড়া উপজেলার বিভিন্ন বাজারগুলোতে অনুরূপভাবে ভ্রাম্যমান বা অস্থায়ী ফুলের দোকানে ফুল বেচাকেনারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিশ্ব ভালোবাসা দিবসে তরুণদের স্বেচ্ছায় রক্তদান

কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’র আয়োজনে বিশ্ব ভালবাসা দিবসে কিছু তরুন স্বেচ্ছায় রক্ত দান করে ব্যাতিক্রমী ভাবে দিবসটি পালন করলো। বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সামনের মার্কেটে এ উপলক্ষ্যে ডোনারদের উদ্ধৃতকরন সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মিনিস্টার পার্কের বিভাগীয়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কলারোয়ায় নারী নির্যাতন মামলায় ওয়ারেন্টভূক্ত এক আসামিকে আটক করেছে পুলিশ। আটক রবিউল ইসলাম উপজেলার আলাইপুর গ্রামের মৃত. কাশেম গাজীর ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান- আটক আসামির বিরুদ্ধে পারিবারিক জারি মামলায় ওয়ারেন্ট থাকায় থানার এএসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে তার বাড়ী থেকে আটক করেন। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
আরো খবর...
কেশবপুরে প্রিমিয়াম ক্রিকেট লীগের উদ্বোধন

কেশবপুরের গড়ভাঙ্গা ক্রিকেট কাউন্সিলের আয়োজনে প্রিমিয়াম ক্রিকেট লীগের ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে। গড়ভাঙ্গা ক্রিকেট লীগের আহ্বায়ক এনামূল কবীর বুলুর সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুরে গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে ৩য় খেলার উদ্বোধন করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাঈদুর রহমান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম ও বিশিষ্ট ব্যাবসায়ী কামরুল ইসলাম। খেলায় কিংস ক্রিকেট একাদশবিস্তারিত পড়ুন
নাটোরে গলাকাটা লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে শ্রী সঞ্জিত বিশ্বাস (৫২) নামে এক মুদি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নগর ইউনিয়নের জালোড়া শ্মশান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সঞ্জিত বিশ্বাস একই গ্রামের সত্যেন বিশ্বাসের ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি উপজেলার বাঘাইট বাজারে মুদি ব্যবসা করতেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের বরাতে নগর ইউপিবিস্তারিত পড়ুন
কলারোয়ার খোরদোয় মিষ্টির দোকানীকে জরিমানা ভ্রাম্যমান আদালতের

কলারোয়ায় এক মিষ্টির দোকানীকে ৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার (১৪ ফেব্রুয়ারী) উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারের একটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করার অপরাধে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ। এসময় ইউএনও অফিসের বেঞ্চসহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সুন্দরবন দিবস উপলক্ষে শ্যামনগরে র্যালি ও আলোচনা সভা

“ভালবাসা দিবসে, ভালবাসুন সুন্দরবনকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ তম সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরার মুন্সিগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন সুরক্ষা কমিটি সাতক্ষীরা ও সোনার বাংলা ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম সেন্টারের উদ্যোগে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় সুন্দরবনের আকাশ নীলা ইকো ট্যুরিজম থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শ্যামনগরের মুন্সিগঞ্জ ফরেস্ট ক্যাম্পে এসে শেষ হয়। পরে মুন্সিগঞ্জ ফরেস্ট ক্যাম্প চত্বরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন সুরক্ষা কমিটি সাতক্ষীরারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্টে সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

সাতক্ষীরায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা-২০১৮-১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রসুলপুর যুব সমিতির ফুটবল মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যাবস্থাপনায় রসুলপুর যুব সমিতির সহ-সভাপতি তৌফিক আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক লিমিটেড হেড অব ব্রাঞ্চ সাতক্ষীরা শাখার ব্যবস্থাপকবিস্তারিত পড়ুন
এনউবিটি খুলনার আমেরিকান কর্নার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় অবস্থিত আমেরিকন কর্নার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্টদূত আর্ল মিলার। এ সময় তিঁনি এর ইউএস স্টেট এ্যালামনাই, এনইউবিটি খুলনা ও পাটনার প্রতিষ্ঠান গুলোর প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরে তিঁনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নানা বিষয়ে মত বিনিময় করেন। এনইউবিটি খুলনাতে অবস্থিত আমেরিকান কর্নারের বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণ করার জন্য শিক্ষার্থীদের আহবান জানিয়ে সু-শাসন নিয়ে কাজ করার জন্য তরুন প্রজন্মদের প্রতি আহবান জানান আর্লবিস্তারিত পড়ুন
নাশকতার মামলা : সাতক্ষীরায় বিএনপি নেতা তারিকুলসহ ৪জন করাগারে

নাশকতার একটি মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ তারিকুল হাসানসহ ৪ জনের জামিন না মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ সাদিকুল ইসলাম তালুকদার তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। সাতক্ষীরা জজ কোর্টের পিপি তপন কুমার দাস জানান, ২০১৮ সালের ১৭ ডিসেম্বর জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসান, তুহিন সরদার, সোহানুর রহমান শিমুল ও ভুট্টো গাইনের নামে আশাশুনি থানায় একটি নাশকতারবিস্তারিত পড়ুন
অর্ধেক লেবুর রসেই কিডনির পাথর থেকে মুক্তি!

লেবু একটি সহজ প্রাপ্য বস্তু। আমরাই প্রায় প্রতিদিনই বিভিন্ন খাবারের সঙ্গে লেবুর রস নিয়ে থাকি। কেননা, এর রয়েছে নানা গুণ। কিডনিতে পাথর হলে তা অপসারণেও এর রয়েছে অসাধারণ ক্ষমতা। জানা গেছে, পাতিলেবুর রস আর এক গ্লাস পানি। এই দু’টি জিনিস একসঙ্গে মিশিয়ে পান করলেই মুক্তি পেতে পারেন কিডনি পাথরের মতো জটিল রোগ থেকে। এমনটা বলছেন বিশেষজ্ঞরা। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু কিডনি পাথর থেকেই মুক্তি মিলবে এমন নয়। পাতিলেবুর রস আর একবিস্তারিত পড়ুন
সাপ-পোকা-মাকড়সা নিয়ে ভালোবাসা দিবস উদযাপন গুগলের

বিশ্বের অধিকাংশ দেশে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করা হয়। এদিন সবাই তাদের হৃদয়ের খুব কাছের, ভালোবাসার মানুষটির সঙ্গে কাটাতে চান। তাদের নিয়ে ঘুরতে চান, দিনটিকে বিশেষ করে তোলার চেষ্টা করেন। ভালোবাসা দিবস উদযাপন করছে সার্চ ইঞ্জিন গুগলও। তারা আজ একটি ডুডল (গুগলের বিশেষ লোগো) প্রকাশ করেছে। যার মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে যে ভালোবাসা কত বৈচিত্র্যময়। বর্ণ, জাতি, আকার ভেদে ভালোবাসা কীভাবে জন্ম নেয় এবং কীভাবে তা প্রকাশবিস্তারিত পড়ুন
ওদের ভালোবাসা অসহায় প্রাণীদের জন্য

মানুষ বিভিন্ন কাজে প্রতিনিয়ত ব্যস্ত থাকে। ব্যস্ততার কারণে দূরের আত্মীয় তো নয়ই, অনেক সময় কাছের আত্মীয়-স্বজনকেও সময় দিতে পারে না মানুষ। পারে না একটু সময় বের করে ভালবাসা ও দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নিতে। ব্যস্ততার কারণেই মানুষকেই সময় দিতে পারেন না অনেকে, সেখানে প্রাণী তো দূরের কথা। আজ বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনে প্রিয়জনকে নিয়েই ব্যস্ত থাকবে সবাই। অথচ এই দিনে ওদের ভালোবাসা অসহায় প্রাণীদের জন্য, যেসব প্রাণী মানুষের নির্মমতার শিকার। বলছিবিস্তারিত পড়ুন
