মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পাটকেলঘাটায় ভারতীয় মুদ্রা প্রতারণা মামলায় ৫জন জেল হাজতে

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটায় অবৈধ বৈদেশিক মুদ্রা নিজ হেফাজতে রেখে মানুষকে প্রতারণার ফাদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার অপরাধে ৫জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি রবিবার থানার খলিষখালীতে ঘটেছে। জানা যায়, সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহারাজপুর গ্রামের মৃত ইনতাজ সরদারের পুত্র রহমত সরদার (৪২) আইতলা গ্রামের মৃত নিজামউদ্দীন গাজীর পুত্র ডাক্তার মোজাম্মেল হক(৫২), মৃত দিদার গাজীর পুত্র মাওলা গাজী (৫২), মৃত সাইদ গাজীর পুত্র রনি হাসান (২৮), মৃত শুকুর গাজীর পুত্রবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী কোটায় চাকুরী চায় যশোরের মেধাবী ছাত্র জাহিদুল

শারীরিক প্রতিবন্ধী মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম (২৯) একটি চাকরী চায়। সে যশোর কোতয়ালী থানার ভাটাপারার বিরামপুর গ্রামের আকরাম মোল্ল্যার ছেলে। এতিম ও শারীরিক প্রতিবন্ধী জাহিদুলের ডান পা দুর্বল। পিতার মৃতুর পর অনেক কষ্ট ও নানা প্রতিকুলতার সাথে সংগ্রাম করে বিএ পাশ করেছে সে। পরে কুষ্টিয়ার ইসলামী ভার্সিটি থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে এমএ পাশ করে। এরপর বহু চেষ্টা ও চাকরীর আবেদন করেও একটি চাকরী সোনার হরিণ না পেয়ে দরিদ্র‍তার নির্মম কষাঘাতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফেন্সিডিলবাহী পিকআপ ভ্যানসহ ২ব্যক্তি আটক

সাতক্ষীরায় জরুরী রপ্তানিকারক পিকআপের মধ্য থেকে বেরিয়ে এসেছে ৫৯০ বোতল ফেন্সিডিল। সোমবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ সদর উপজেলার বৈকারি ইউনিয়নের কাথন্ডা বাজারে অভিযান চালিয় পিকআপ ভর্তি ওই ফেন্সিডিলসহ দুজনকে আটক করেছে। আটককৃতরা হলো- মাগুরার শালিখা গ্রামের আবু সাঈদের পুত্র স্বপন মিয়া (৩৪) ও বগুড়ার শিবগঞ্জ গ্রামের তোসাদেক হোসেনের পুত্র খসরু পারভেজ (৫০)। স্বপন পিকআপের চালক ও আর পারভেজ তার সহযোগী। গোয়েন্দা পুলিশের বিশেষ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা গোয়েন্দা শাখারবিস্তারিত পড়ুন

ঢাকায় বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলায় ২য় পুরষ্কার অর্জন শার্শার মিজানের

ঢাকাস্থ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কতৃক আয়োজিত ১৪-১৬ ফেব্রুয়ারী ২০১৯ এ অনুষ্ঠিত বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলায় মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/বিশ্ববিদ্যালয়/বিজ্ঞান ক্লাব/স্বশিক্ষিত উদ্ভাবক/স্থানীয় শিল্পদ্যোক্তা পর্যায়ে সাফল্যের সাথে অংশগ্রহণ করা ও পরিবেশের উপর বিশেষ অবদান রাখায় যশোরের শার্শার কৃতি সন্তান, মটর ম্যাকানিক উদ্ভাবক মিজানকে সনদপত্র ও নগদ ২৫ হাজার টাকার প্রাইজবন্ড প্রদান করা হয়েছে। তিন দিন ব্যাপী এই মেলায় উদ্ভাবক মিজানের তৈরী এ্যাম্বলেন্স ও পানিতে ডুবে শিশু মৃত্যু রোধক ডিবাইজবিস্তারিত পড়ুন

ঝাউডাঙ্গা কলেজে অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ফেব্রয়ারী) সকাল ১১টার দিকে কলেজের হলরুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক পরিমল কুমার ঘোষ, আব্দুল মান্নান, জেসমিন নাহার, কনক কুমার ঘোষ, অভিভাবক জামাল নাসের ডিউক, একরামুল কবীর, সিরাজুল ইসলামসহ শিক্ষক, অভিভাবকরা ও শিক্ষার্থীরা। অধ্যক্ষ খলিলুর রহমান বলেন- একটি জাতি এবং রাষ্ট্র গঠনে শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি। শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

খুলনায় আমেরিকান কর্নার ও এনডিএফ বিডি’র বিতর্ক প্রতিযোগিতা

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে অবস্থিত আমেরিকান কর্নার খুলনা ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন খুলনা অঞ্চল এর যৌথ উদ্যোগে সোমবার দিনব্যাপী বিভাগীয় গ্রণগ্রন্থগার খুলনা প্রাঙ্গনে অমর একুশে বইমেলার মঞ্চে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা প্রদর্শনী সংসদীয় বিতর্ক ও আলোচনা সভা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারী সুন্দরবন আদর্শ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো: মিজানুর রহমান, বিভাগীয় গ্রণগ্রন্থগারবিস্তারিত পড়ুন

সংসদে এমপি রবি

সাতক্ষীরাকে সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, ট্রেনলাইন, ইকোনোমিক জোনের দাবী

‘যদি বরষে মাঘের শেষ, ধন্য রাজার পূর্ণ্য দেশ’ এই কবিতা পাঠের মধ্য দিয়ে এবং জাতীয় সংসদে মাননীয় রাষ্ট্রপতির বক্তব্যের প্রতি ধন্যবাদ ও পুনরায় ডেপুটি স্পীকার হওয়ায় ফজলে রাব্বি মিয়াকে ধন্যবাদ জানিয়ে মহান জাতীয় সংসদে সাতক্ষীরার বিভিন্ন উন্নয়নের দাবী তুলে ধরে রবিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে ভালবেসে দেশের ১৭ কোটি মানুষ মনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে যুব উন্নয়ন সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে ইউ এস এ আইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম” নবযাত্রা” এর আয়োজনে কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন সমন্বয় সভা। সোমবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মাদ রাজিব হোসেন। নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস ম্যানেজার হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা সমবায় কর্মকর্তাবিস্তারিত পড়ুন

দেবহাটায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ম‌নি’র গণসং‌যোগ

সাতক্ষীরা দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জনসাধারণের সাথে মতবিনিময়,গণসংযোগ ও প্রচার প্রচারণায় উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি। আওয়ামীলীগের দলীয় কাউন্সিলের মাধ্যমে তাকে এবার ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়তই তিনি উপজেলার বিভিন্ন প্রান্তে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। রোববার দিনব্যাপী তিনি উপজেলার কুলিয়া, পুষ্পকাটি, বহেরা, সুবর্নাবাদ, সেকেন্দ্রা, পারুলিয়া, সখিপুর, দেবহাটা, নওয়াপাড়া, গাজীরহাট এলাকার জনসাধারণের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেন। উপজেলার বিভিন্ন এলাকায় খোজ নিয়েবিস্তারিত পড়ুন

দেবহাটার কুলিয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনি’র মতবিনিময়

আগামী ২৪ মার্চ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবহাটার কুলিয়ায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম মনি গনসংযোগ ও মতবিনিময় করেছেন। সোমবার বিকাল ৩টায় কুলিয়া, বহেরা বাজার, পুস্পকাটি সহ বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের নেতা কর্মী ও সাধারণ মানুষের সাথে গনসংযোগ ও মতবিনিময় করেছেন মনিরুল ইসলাম মনি। গনসংযোগ ও মতবিনিময় কালে দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি বলেন, দেবহাটা উপজেলাকে সন্ত্রাস, মাদক ওবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুর-শাহাপুর সড়কে থ্রী-হুইলার চলাচল উদ্বোধন

কেশবপুর-শাহাপুর ভায়া ভেরচী সড়কে জনসাধারণের চলাচলে থ্রী হুইলার মাহেন্দ্র চলাচল শুরু হয়েছে। যশোর জেলা ম্যাক্সি রাইডার চ্যাম্পিয়ান ও হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের পরিচালনায় সোমবার সকালে ভেরচী বাজারে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে জনস্বার্থে থ্রী হুইলার চলাচল উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্ভাব্য ভাইস চেয়ারমান প্রার্থীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কলারোয়ায় ৩মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আক্তারুজ্জামান লাল্টু (৩০) উপজেলার পিছলাপোল গ্রামের আব্দুস সামাদ সরদারের ছেলে। রবিবার (১৭ফেব্রুয়ারী) উপজেলার পিছলাপোল বাজার থেকে খোরদো ক্যাম্পের পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ছিলো। সে সিআর ১৩/১৮ মামলায় ৩ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি।

কালিগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে সাড়ে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কালিগঞ্জে উপজেলার মৌতলা বাজারে ২টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডে প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরেজমিনে ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, ১৮ই ফেব্রুয়ারী সকাল ৬টায় উপজেলার মৌতলা বাজারে গ্রামীন ফোনের টাওয়ারের সামনে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্রিতিক সটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এঘটনায় মধ্য মৌতলা গ্রামের মোনতেজ গাজী পুত্র আজম গাজীর আনুমানিক চার লক্ষ টাকা মূল্যের আটো ভ্যানের ব্যাটারী ও যন্ত্রাংশ এবং পূর্ব মৌতলা গ্রামের খান আকরাম হোসেনের পুত্র খান ফারুকেরবিস্তারিত পড়ুন

আরব আমিরাতের প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী (আইডিইএক্স) পরিদর্শন করেছেন। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এবং দুবাই এর শাসক শেখ মোহাম্মেদ বিন রাশিদ আল মাকতুম’র আমন্ত্রনে তিনি এই প্রদর্শনীতে যোগদান করেন। আবুধাবি’র ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে ৫ দিন ব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এতে সামরিক কর্মকর্তা এবং সরকারী সংস্থার জন্য সামরিক কাজে ব্যবহৃত যন্ত্রাংশ এবং সামগ্রি প্রদর্শিত হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিস্তারিত পড়ুন

২ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ধাপে ধাপে এমপিওভুক্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রোববার (১৭ ফেব্রুয়ারি) সংসদে এক প্রশ্নের জবাবে দীপু মনি এ কথা বলেন। তিনি আরও জানান, এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। অর্থপ্রাপ্তি সাপেক্ষে অতিদ্রুত এসব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। সংসদে বিরোধী দলের সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, খুব দ্রুতই পর্যায়ক্রমে ২ হাজার শিক্ষা প্রতিষ্ঠান মান্থলি প্যামেন্ট অর্ডারবিস্তারিত পড়ুন

কলারোয়ার মাদরায় কর্মীসভায় উপজেলা চেয়ারম্যান স্বপন, দিনভর গণসংযোগ

আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগ ও কর্মীসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। রবিবার সন্ধ্যায় উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা মোড়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আ.লীগের সহ.সভাপতি ওয়াদুদ ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বলেন- ‘নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা আরো তরান্বিত হবে, জনগণের জবাবদিহিতা নিশ্চিত হবে।’ সভায় আরো উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক সাংবাদিকবিস্তারিত পড়ুন