মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বেনাপোলে একুশে মঞ্চের মিলন মেলায় ভাষার টানে একাকার এপার-ওপার

ভাষা দিবস মিলিয়ে দিল ‘এপার-ওপার’। বাঁশের বেড়া উপেক্ষা করে ভাষার দাবিতে আন্দোলনে শহীদদের সম্মিলিত শ্রদ্ধা জানাল ভারত-বাংলাদেশ। ভৌগলিক সীমারেখা ভুলে কেবল মাত্র ভাষার টানে দু’বাংলার মানুষ একই মঞ্চে গাইলেন বাংলার জয়গান। নেতারা হাতে হাত রেখে উর্ধ্বে তুলে ধরলেন বাংলাকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে যশোরের বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব একুশ মঞ্চে’ বৃহষ্পতিবার এ ভাবেই কাটালেন দুই বাংলার ‘বাংলা ভাষাভাষী’ মানুষ। একই আকাশ একই বাতাস, দু‘বাংলার মানুষের ভাষা এক। আমরাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২১’র প্রত্যুষে প্রভাত ফেরী, আলোচনা অনুষ্ঠান

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১’র প্রত্যুষে প্রভাত ফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ফেব্রুয়ারী বৃহষ্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হওয়া প্রভাত ফেরী ‍উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ’র নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনতা প্রভাত ফেরীতে অংশ নেন। পরে উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

২১’র চেতনায় কলারোয়ায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কলারোয়ায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২১ফেব্রুয়ারী বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা অডিটোরিয়ামে রক্তদান কর্মসূচির আয়োজন করেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’ ও বেত্রবর্তী সমাজ কল্যান ফাউন্ডেশন। ২১’র চেতনায় দুস্থ ও অসহায় রোগীদের মাঝে রক্ত দান করেন মাহফুজ, সূর্য, হাসানুর, মিলন, আলী উজ্জামান, ইউসুফ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদান কর্মসূচির সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ। বিশেষবিস্তারিত পড়ুন

‘ভাষা বীর’দের প্রতি ভালোবাসায় কলারোয়ায় ২১’র প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি

নিজের মুখের ভাষা, নিজের মায়ের ভাষা ‘বাংলা ভাষা’কে প্রতিষ্ঠিত করতে বিশ্বের একমাত্র দেশ বাংলাদেশে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। ‘বাংলা’কে রাষ্ট্রভাষার মর্যাদায় আসীন করতে যারা নিজের জীবন উৎসর্গ করেছিলেন, অবদান রেখেছিলেন সেই সব বীরদের প্রতি মনের ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো কলারোয়াবাসী। মহান একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে কলারোয়া ফুটবল মাঠের কর্নারে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করে একে একে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদীতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা দাবি আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর গুলি চালায় পুলিশ। এতে শহীদ হন রফিক, জব্বার, বরকত, শফিউরসহ নাম না জানা আরো অনেকে। পাকিস্তান শাসনামল থেকেই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সরকারি পলিকেটনিক ইন্সটিটিউট মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ উপলক্ষে সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইন্সটিটিউটের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের হলরুমে সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইন্সটিটিউটের ইলেকট্রনিক্স বিভাগীয় প্রধান অলোক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি পলিকেটনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্যুরিজম’র বিভাগীয় প্রধান সিদ্দিক আলী, এনভায়রন্টে ও সিভিল বিপ্লব কুমার দাস, আর/এসি ডিপাঃ মো. ইসমাইল হোসেন,বিস্তারিত পড়ুন

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় চকবাজার ট্রাজেডি

পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টার যে ভবনে আগুন লাগে তার পাশের একটি কারখানায় কাজ করেন মোনায়েম। বুধবার রাতে ভবনটির উল্টো দিকের একটি দোকানে মোনায়েম গিয়েছিলেন মোবাইলে টাকা রিচার্জ করতে। দোকানদারকে নম্বর বলে টাকা দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ পান মোনায়েম। মোনায়েম বলেন, বিস্ফোরণের শব্দে আশাপাশের সবার মতো কিছু না বুঝেই তিনিও দৌড় দেন। একটি দূরে গিয়ে পেছনে ফেরে দেখেন হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে। সেই আগুন ছড়িয়ে পড়ছে আশপাশের ভবন ও রাস্তায়বিস্তারিত পড়ুন

বেলা দেড়টা পর্যন্ত

৭৮ প্রাণ গেছে ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছেই। বৃহস্পতিবার দুপুর বেলা দেড়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই অগ্নিাকণ্ডে ৭৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে নিহতদের অধিকাংশকেই শনাক্ত করা সম্ভব হয়নি। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক মানুষ; খোঁজ নেই অনেকের। নিহতদের মধ্যে ৬৬ জন পুরুষ, সাতজন নারী ও পাঁচটি শিশু রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ এসব তথ্যবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেবহাটা সাংবাদিক এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেবহাটা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন দেবহাটা সাংবাদিক এসোসিয়েশনের নেতৃবৃন্দরা। বৃহষ্পতিবার রাত ১২টার পরপরই দেবহাটা সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি সুজন ঘোষের নেতৃত্বে শহীদ বেদীতে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়। দেবহাটা সাংবাদিক এসোসিয়েশনের পুষ্পস্তবক অর্পনকালে সাংবাদিক এসোসিয়েশনের সহ-সভাপতি ওয়ারেছিন কবির, রশীদুল আলম রশীদ, দিপঙ্কর বিশ্বাস, সাধারণ সম্পাদক সজল ইসলাম, যুগ্ন-সম্পাদক লিটন ঘোঘ বাপি, সাংগঠনিক সম্পাদক আবির হোসেন লিয়ন,বিস্তারিত পড়ুন

দেবহাটার উদয়ন প্রি-ক্যাডেট স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সাতক্ষীরা জেলার দেবহাটার ঐতিহ্যবাহী উদয়ন প্রি-ক্যাডেট মডেল স্কুলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত দিবস পালিত হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উততোলনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। বিদ্যালয়ের আঙিনা হতে বিদ্যালয়ের শিক্ষক, শতাধিক ছাত্র-ছাত্রী, অভিভাবকরা প্রভাত ফেরীতে অংশ নেন। শিক্ষক এশারাত আলী, রাজা বাবু, মামুন, সুরুজ, সনজয়, ফতেমা, টুকটুকি, শাকিলা, প্রিয়াংকা, শিরিনা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রভাষক আবুল হাসানসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন। প্রভাতফেরী শুরু হয়ে সখিপুর, পারুলিয়া বাজার প্রদক্ষিণ করে শহীদ কাশেমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘হাতেখড়ি’র চিত্রাংকন-সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা

কলারোয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারী বৃহষ্পতিবার ‘হাতেখড়ি’ শিশু বিকাশ কেন্দ্র’র আয়োজনে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা গুলো বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কলারোয়া মহিলা কলেজে এক সমাবেশের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এর আগে সকাল ৯টার দিকে র‍্যালি, শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ক্ষুদে শিক্ষার্থীরা। সমগ্রবিস্তারিত পড়ুন

তালায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে তালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রাত ১২টা ১টি মিনিটে প্রথমে তালা উপজেলা প্রশাসন ও তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর তালা থানা,মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমীকলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, বিএনপি ও অঙ্গ সংগঠন, জাসদ, বে-সরকারি সংস্থা উত্তরণ, সাস,বিস্তারিত পড়ুন

তরুণ লেখিকা রাখী নাহিদের বই’র মোড়ক উন্মোচন করলেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী

প্রতিভাবান তরুণ লেখিকা রাখী নাহিদ এর ‘ইন এ কমপ্লিকেটেড রিলেশনশিপ’ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২০ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় ঢাকায় অমর একুশের বই মেলায় অনাড়ম্বর অনুষ্ঠানে এ মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ হোসেন পলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহাবুদ্দিন আহমেদ, স্কটল্যান্ড প্রবাসি সুলেখক ড. চিত্তরঞ্জন দাস এবং অষ্ট্রেলিয়া প্রবাসি বিশিষ্ট সমাজসেবক ও ‘কলারোয়া নিউজ’রবিস্তারিত পড়ুন

৩১মার্চ যশোরের ৮টি উপজেলায় নির্বাচন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে পুনরায় তফসিল ঘোষনা অনুযায়ী আগামী ৩১মার্চ চতুর্থ ধাপে অভয়নগর উপজেলাসহ যশোর জেলার মোট ৮টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ৪র্থ ধাপে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ, বাছাই ৬ মার্চ, প্রত্যাহারের শেষ দিন ১৩ই মার্চ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৬ উপজেলায় ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায় ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ১২৭বিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

সারা বিশ্বের ন্যায় যশোরের ঝিকরগাছায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেছেন ঝিকরগাছা বাসী। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২ঃ০৫ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণবিস্তারিত পড়ুন

নিজ পরিচয়ে সারাবিশ্বে ও স্বদেশের উজ্জ্বল নক্ষত্র, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা

নজরুল ইসলাম তোফা: মানুষের মূল্য এবং সর্বোচ্চ মূল্যায়ন করাটা তাঁর বংশ পরিচয়ে নয়, কর্মেই তাঁর পরিচয়। তাঁর জন্মগ্রহণ যেখানে বা যে বংশেই হোক কর্মের মানদণ্ডে সেই মানুষকে ‘শ্রেষ্ঠত্ব কিংবা নীচুতা’ নির্ণীত করা হয়। জন্ম গত সূত্রেই যেন এক একজন মানুষ তাঁর আসল পরিচয় নির্ণয় করতে চায়, বলতে চাই যে, তাঁর প্রকৃত পরিচয় নিজস্ব কর্ম-কান্ডেই যেন হওয়া উচিৎ। তাঁর মহৎ কার্যাবলির জন্যেই সকলের প্রসংশা অর্জন করতেই সক্ষম হবে। যুগে যুগে এমন ভাবেইবিস্তারিত পড়ুন