মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শিক্ষার্থীদের সম্মাননা দিলে তারা উৎসাহিত হয় : এমপি রবি

সাতক্ষীরায় আগরদাড়ি ইউনিয়নের ৩৮ নং ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজগারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। আজকের এইবিস্তারিত পড়ুন

খুলনা এনইউবিটি’র উপাচার্য ড. আবু ইউসুফ আব্দুল্লাহ রচিত বইয়ের প্রকাশনা উৎসব

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা’র উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো.আব্দুল্লাহ’র বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী ২০১৯, রবিবার বিকালে বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর প্রফেসর ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা’র উপাচার্য ড. আবু ইউসুফ মো.আব্দুল্লাহ কর্তৃক রচিত গবেষণাধর্মী বই “ভারত ও বাংলা ভাগ এক বিয়োগান্তক অধ্যায়” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশবিস্তারিত পড়ুন

শ্যামনগরে আইলা বিধ্বস্ত বেঁড়িবাধ সংস্কারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আইলা বিধ্বস্ত দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরের খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর বেঁড়িবাধ সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১২টায় পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি একতা যুব সংঘ ও উন্নয়ন সংগঠন বারসিকের আয়োজনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে কামালকাটি একতা যুব সংঘের সভাপতি উত্তম কুমার মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য আশরাফ হোসেন, ঠাকু রানী মন্ডল, মঞ্জু রানী মন্ডল, তরুন কুমার মন্ডল, পলাশ কুমার মন্ডল, সঞ্জিত কুমার মন্ডল, শশাংক কুমারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার উপকুলীয় অঞ্চলে লবণাক্ততায় মারা যাচ্ছে বোরো ধানের চারা

সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বেড়ে যাওয়ায় চলতি মৌসুমে ফসলি জমিতে বোরো চাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। ধানের চারা রোপণ করার পর তা শুকিয়ে মরে যাচ্ছে। এমনকি কোনো কোনো কৃষক দু’তিন দফায় বোরো ধানের চারা রোপণ করেও বাঁচাতে পারছেন না। এতে জেলার শ্যামনগর,দেবহাটা ও আশাশুনি উপজেলাতে চলতি মৌসুমে বোরো উৎপাদন কমে যেতে পারে বলে জানাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তন জনিত কারণে মৌসুমী বৃষ্টিপাত না হওয়ায় জেলার উপকূলীয় অঞ্চলেরবিস্তারিত পড়ুন

২৫ ফেব্রুয়ারী প্রিয় সাতক্ষীরা জেলার জন্মদিন!!

বুড়নদ্বীপ। সেখান থেকে সাতঘরিয়া। পূর্ববর্তী সাতঘরিয়া থেকে সাতক্ষীরা। সেই সাতক্ষীরা ১৯৪৬ সালের ২১ ডিসেম্বর সাতক্ষীরা মহকুমা এবং ১৯৮৪ সালের ২৫ ফেব্রুয়ারি জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। সেই হিসেবে আজ ২৫ ফেব্রুয়ারী সাতক্ষীরা জেলার জন্মদিন হিসেবে গণ্য করাই যেতে পারে। ♥ সাতক্ষীরা নামকরণের ইতিহাস ♥ বঙ্গোপসাগরের তীরে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবনের কোল ঘেঁসে আছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা সাতক্ষীরা। এর উত্তরে যশোর জেলা পূর্বে খুলনা জেলা পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য আর দক্ষিণে বঙ্গোপসাগর। অক্ষাংশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় আফসার সরদার (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত ও আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি। রোববার (২৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসার সরদার জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আরশাদ সরদারের ছেলে। আহতরা হলেন- ওই গ্রামের স্বপন দাশ (৩২) ও তার দাদি শ্বাশুড়ী গীতা দাশ (৬০)। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, স্বপন দাশ ওবিস্তারিত পড়ুন

মনিরামপুরের ঝাঁপায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ৯নং ঝাঁপা ইউনিয়ন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করেন। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান সামছুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, ব্যাংক এশিয়ার জেলা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, এ্যাসিসট্যান্ট রিলেশনশীপ অফিসার হুমায়ন রশিদ, মোঃ জসিম উদ্দীন, প্রদীপ কুমার, ব্যাংকের এজেন্ট তোহামীবিস্তারিত পড়ুন

নীল সমুদ্র হয়ে উঠবে সবুজ!

ব্রিটেনের সাউথাম্পটন বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক জানিয়েছেন, নীল সাগর অনেক বেশি সবুজাভ হয়ে উঠবে। চলতি শতকের শেষ দিকেই বদলটা স্পষ্ট হতে শুরু করবে। সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁদের এই গবেষণাপত্রটি। গবেষক দলটির অন্যতম সদস্য আনা হিকম্যান জানাচ্ছেন, সুমুদ্রের পানিতে থাকা শৈবালকণা ‘ফাইটোপ্লাংটন’ সবুজ। এরা ডাঙার সবুজ গাছেদের মতোই সুর্যের আলোকে ব্যবহার করে খাবার তৈরি করে। যেখানে এদের সংখ্যা কম, সেখানে সাগরের পানি নীল। যেখানে বেশি, সেখানে সবুজ। জলবায়ু পরিবর্তনের বর্তমানবিস্তারিত পড়ুন

জুতা চুরির পিছনে অন্য রহস্য, ধরা পড়ে বিপাকে যুবক!

নিজের যৌন বাসনা চরিতার্থ করার জন্য জুতা চুরি করতেন মাকোতো এনদো নামের ৪০ বছর বয়সী এক যুবক। পূর্ব জাপানের বাসিন্দা মাকাতো তোগিচি ও সাইতামা শহর থেকে এই বিপুল পরিমাণ জুতা চুরি করেছেন তিনি। মাকাতোর জুতা চুরির একমাত্র উদ্দেশ্য সেই সব জুতার গন্ধ শুঁকে শরীরী সুখ লাভ। জুতা বাছাইয়ের ব্যাপারে স্ত্রী-পুরুষ ভেদাভেদ রাখতেন না মাকাতো। যে কোনো লিঙ্গের জুতার দুর্গন্ধই তাকে সমান তৃপ্তি দেয় বলে জানা গেছে। ২০১৭ সালের জুন থেকে ২০১৮বিস্তারিত পড়ুন

আকাশে বিমান, ককপিটে ঘুমাচ্ছেন পাইলট! (ভিডিও)

তাইওয়ানের রাষ্ট্রীয় বিমান সংস্থা চায়না এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৪৭ বিমান দুরন্ত গতিতে ছুটে চলেছে আকাশে। আর এমন সময় ককপিটে বসে ঘুমোচ্ছেন পাইলট! এরকমই এক ঘটনার ভিডিও এখন ভাইরাল। গোটা ঘটনাটি ভিডিও রেকর্ড করেছেন বিমানের কো-পাইলট। অর্থাৎ তিনি ওই ঘুমন্ত পাইলটকে না জাগিয়ে ভিডিও করে গিয়েছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত বিমানচালকের ২০ বছর বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। চীন সংবাদমাধ্যমের খবর, অভিযুক্ত ওই বিমান চালককে শস্তি দেওয়া হয়েছে।

কান ব্যথার ঘরোয়া সমাধান

কানের ব্যথা অনেক যন্ত্রণাদায়ক। কানে পানি ঢোকা ছাড়াও ব্যাকটেরিয়ার আক্রমণ, অ্যালার্জি, ঠাণ্ডা, দুর্ঘটনায় কানে ব্যথা পাওয়া, ছত্রাক, কানের ভেতরে ফোড়া ইত্যাদিসহ নানা কারণে কানে তীব্র ব্যথা হতে পারে। এসময় ভুল করে কানে আঙুল বা কটন বাড ঢুকিয়ে আরাম পাবার চেষ্টা করবেন না। এসময় বরং কিছু ঘরোয়া উপায় অবলম্বন করা যায়। গরম ভাপ: পানির গরম ভাব এসময় দারুণ উপকারে আসতে পারে। তাই একটি বোতলে কিংবা হট ব্যাগে গরম পানি নিয়ে অথবা একটিবিস্তারিত পড়ুন

ঘরোয়া উপায়ে দূর করুন স্ট্রেচ মার্ক কিংবা মাতৃত্ব দাগ

সারা শরীরের কোথাও অনেকগুলো সাদা সাদা দাগ। কোথাও বা আঁচড়ে দেওয়ার মতো সাদাটে দাগ সামান্য ফুলে আছে। এক কথায় স্ট্রেচ মার্ক। হঠাৎ ওজন বেড়ে গেলে বা ওজন কমে গেলেও নারী-পুরুষ সবার শরীরেই এমন দাগ দেখা যায়। সন্তান ধারণের পর প্রায় অনেক মহিলার পেটে ও কোমরে এই স্ট্রেচ মার্ক আসে। শরীরে এমন স্ট্রেচ মার্ক কেবল সৌন্দর্যকে কমিয়ে দেয় তা নয়, সারা শরীরে অতিরিক্ত স্ট্রেচ মার্ক মানে শরীর তার পুষ্টিগুণও যথাযথ পাচ্ছে না।বিস্তারিত পড়ুন

যে ৪ কারণে অকালে টাক পড়ে

দৈনিক ৫০ থেকে ১০০টি চুল ঝরে যাওয়াটা স্বাভাবিক। স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্রতিদিন যত পরিমাণ চুল ঝরে যায়, মোটামুটি ততগুলি চুলই আবার নতুন করে গজায়। কিন্তু কত পরিমাণ চুল ঝরছে আর কত পরিমাণে নতুন চুল গজাচ্ছে তার হিসেব কে রাখে! তাই অনেকেরই মনে হতে পারে, খুব বেশি চুল ঝরে যাচ্ছে। কারণ, অতিরিক্ত চুল ঝরে গিয়ে টাক পড়ে যাওয়ার একটা ভয় অনেকের মধ্যেই কাজ করে। চুল ঝরে যাওয়া অনেকটাই নির্ভর করে আবহাওয়ার ওপর।বিস্তারিত পড়ুন

জেনে নিন আপনাকেই কেন মশা বেশি কামড়ায়!

প্রায়ই অনেককে বলতে শোনা যায়, ‘আমাকেই কেন এত মশা কামড়ায়?’ অনেকে আবার মনে করে তাদের রক্ত এতই মিষ্টি যে মশা তাই তাদেরই জেকে ধরে। কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন এর পিছনেও রয়েছে বেশ কয়েকটি কারণ। এটি ঠিক যে নির্দিষ্ট কিছু মানুষকে মশা বেশি কামড়ায়। মশাদের এমন মতিগতির পিছনে মানুষের কিছু বৈশিষ্ট্যই দায়ী। দেখে নিন সেই বৈশিষ্ট্যগুলি- ১) মশারা সাধারণত O ব্লাড গ্রুপের মানুষদের রক্তের প্রতি বেশি আকৃষ্ট হয়। তারপরেই আছে B ব্লাড গ্রুপেরবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১ এপ্রিল

এইচএসসি ২০১৯ খ্রিস্টাব্দের পরীক্ষা আগামী ১ এপ্রিল শুরু হতে যাচ্ছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) পরীক্ষার সময় সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। সূচি অনুযায়ী, ১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। এবারও প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর ৩০ মি‌নিট আগে পরীক্ষার্থী‌দের পরীক্ষার হ‌লে গি‌য়ে আসন গ্রহণ কর‌তে হ‌বে। সূচি দেখতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কামিল মাদ্রাসার পক্ষ থেকে এমপি রবিকে ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, শিক্ষক প্রতিনিধি মো. ইউনুস আলী, মুফতী আখতারুজ্জামান, মুহাদ্দিস সিরাজুল ইসলাম, মো. আওসাদুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, কৃষ্ণা কাবেরী,বিস্তারিত পড়ুন