Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ২৮ফেব্রুয়ারী

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খেদাপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন কাল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি)। গোটা ইউনিয়নে ব্যাপক প্রশাসনিক নিরাপত্তার থাকবে বলে জানা গেছে। এ নির্বাচনে ইউনিয়নের ২০ হাজার ৬৯২ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে। যার মধ্যে নারী ভোটার ১০ হাজার ২৯০, পুরুষ ১০ হাজার ৪০২ জন। এদিন সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। খেদাপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোট সুষ্ঠুভাবে গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে উপজেলা নির্বাচন অফিস। ভোটাররা যাতেবিস্তারিত পড়ুন
অভয়নগরে আমের মুকুলের মৌ মৌ ঘ্রানে বিমহিত চতুর্দিক

চতুর্দিকে নানান প্রজাতির আমের মুকুলের মৌ মৌ ঘ্রানে জানান দিচ্ছে বসন্তের বার্তা। মুকুলের সুঘ্রানে বিমহিত চতুর্দিক। যশোর জেলার অভয়নগরের পাড়া মহল্লায় ও বিভিন্ন আম বাগানের সকল প্রজাতির আমগাছে প্রচুর পরিমানে মুকুল চলে এসেছে। যদিও দূর্যোগ আবহাওয়ায় মঙ্গলবার বৃষ্টির সঙ্গে ঝড়ের ঝঞ্জায় অনেকাংশে আমের মুকুল নষ্ট বা পড়ে গেছে। তবুও যতটুকু আমের মুকুল গাছে শোভা পাচ্ছে তাতে ভালো ফলন হবে বলে আশা করছেন অনেকে। প্রতিটি গাছে গাছে। বিভিন্ন প্রজাতির আমের মুকুলের সুভাসিতবিস্তারিত পড়ুন
বিমানে রক্তের দাগ গুলির চিহ্ন

চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টা তদন্তের দায়িত্ব নিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট। গতকাল তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনার সার্বিক মোটিভ নিয়ে কাজ করছে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও। তদন্তে দেখা গেছে, বিমানের অভ্যন্তরে রক্তের এবং গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সেনাবাহিনীর কমান্ডো অভিযানের সময় এই গুলি লাগতে পারে। ইতিমধ্যে মামলার তদন্ত সংস্থা চট্টগ্রামের কাউন্টার টেররিজমের একটি দল বিমানটি পরিদর্শন করেছে। এদিকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত যুবক পলাশের লাশ গতকাল দাফন করাবিস্তারিত পড়ুন
মশার উপদ্রব থেকে মুক্তি পেতে লাগাবেন যে ৪ গাছ

শীতকাল শেষ। প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। গরম বাড়তেই ফের বেড়েছে মশার উপদ্রব। তবে বেশ কয়েকটি গাছ আছে, যেগুলির গন্ধ মশা মোটেই সহ্য করতে পারে না। আসুন এবার জেনে নেওয়া যাক কোন কোন গাছ লাগালে মশার উপদ্রব থেকে মুক্তি পাওয়া সম্ভব- ১) গাঁদা ফুলের গন্ধে শুধু মশা নয়, যে কোনো পোকামাকড়ই এর ধারে কাছে ঘেঁষে না। তাই বাড়ির চারপাশে গাঁদা গাছ লাগান। দূরে থাকবে মশা, মাছি, পোকামাকড়। একই সঙ্গে বাড়বে বাড়ির শোভাও। ২)বিস্তারিত পড়ুন
ঘরোয়া উপায়ে দূর করুন খুশকির সমস্যা

খুশকির সমস্যায় কম বেশি সবাই ভোগেন। বিশেষ করে শীতকালে। কারণ শীতে বাতাসের আর্দ্রতা কম থাকে, ফলে জাঁকিয়ে বসে খুশকি। পাশাপাশি মাথার স্ক্যাল্পে ফাংগাল ইনফেকশন, অপরিষ্কার স্ক্যাল্প, শ্যাম্পু লাগিয়ে ভালো করে না ধোয়া, তৈলাক্ত স্ক্যাল্পে ধুলোবালি জমে যাওয়ার কারনেও খুশকি হয়। খুশকি দুই ধরনের হয়। তা হলো শুষ্ক ও তৈলাক্ত । কিছু ঘরোয়া উপায় সহজেই খুশকির মোকাবিলা করতে পারেন- অর্ধেক পাকা কলা চটকে ১ টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ পাতিবিস্তারিত পড়ুন
মেডিকেল কলেজের হোস্টেলে কঙ্কালের হাড় যখন মশারির দড়ি!

মশার হাত থেকে বাঁচতে মশারি টাঙিয়ে ঘুমোনোর প্রচলন রয়েছে দেশে-বিদেশে। কিন্তু তাই বলে কি মশারি টাঙাতে হবে কঙ্কালের হাড় দিয়ে! হ্যাঁ, যা দেখলে অনেকের গা ভয়ে কেঁপে উঠে সেই কঙ্কাল দিয়েই মশারি টাঙিয়ে রাত কাটালেন এক মেডিকেল শিক্ষার্থী। ঘটনাটি ঘটে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান মেডিকেল কলেজের হোস্টেলে। ভারতীয় গণমাধ্যমে খবর, বর্ধমান মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র কৌসর শেখ। গত শনিবার রাতে মশারি টাঙানোর জন্য দড়ি না পেয়ে শেষমেশ কঙ্কালের হাড়ে মশারি বেঁধেবিস্তারিত পড়ুন
ভারতের প্রথম ধর্ম-বর্ণহীন নারী স্নেহা

ভারতের প্রথম ধর্ম-বর্ণহীন নারী এম এ স্নেহা। সম্প্রতি এম এ স্নেহা নামের এক নারীকে এ স্বীকৃতি দিয়েছে তামিলনাড়ুর সরকার। তামিলনাড়ু সরকারের কাছ থেকে ধর্ম ও বর্ণহীন নাগরিক হিসেবে সনদ আদায় করে নিজের বিশ্বাসের আইনি বৈধতা পেয়েছেন ৩৫ বছরের এমএ স্নেহা। সম্প্রতি তামিলনাড়ু সরকার স্নেহার নামে একটি আনুষ্ঠানিক সনদ পাঠিয়েছে। যেখানে তাকে বর্ণ ও ধর্মহীন নারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতে তিনিই প্রথম এ ধরনের সনদ পেলেন। স্নেহা বলেছিলেন, তিনি নিজেকে কেবলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার সাত উপজেলায় চেয়ারম্যানে ২১ , ভাইসে ৩৬ ও মহিলায় ২৬ মনোনয়নপত্র দাখিল

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার সাতটি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। দিনভর বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়ার মধ্যেও তাদের উৎসাহের কমতি ছিলনা। বেশিরভাগ প্রার্থী তাদের সমর্থকদের নিয়ে উপজেলা সদরে নির্বাহী অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। বেশ কয়েক জন প্রার্থী মনোনয়ন জমা দেন জেলা সদরে। যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন এবং মহিলা ভাইসবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মনোনয়নপত্র জমা দিলেন লাল্টু, সাহাজাদা, খুকু

আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে এ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমানের কাছে তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। এসময় একই সাথে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহানাজ নাজনীন খুকু। আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে মনোনয়নপত্র দাখিলের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগেরবিস্তারিত পড়ুন
ঝড়-বৃষ্টিতে কলারোয়ায় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় শিলাবৃষ্টি ও ঝড়ে জামশেদ আলী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার বাড়ি উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর গ্রামে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে কলারোয়ার লোহাকুড়া কানিপাড়া এলাকার একটি মাঠ থেকে তার মৃত দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, খাসপুরের মেম্বর নূর হোসেন জুলুর পিতা জামশেদ আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার ভোররাতে তিনি বাড়ির অন্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে আসেন। পরে সকালে লোহাকুড়া কানিপাড়াবিস্তারিত পড়ুন
ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড কলারোয়া

ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড কলারোয়া উপজেলাব্যাপী। গাছ-গাছালি, বাড়ি-ঘর, ইটভাট, বিভিন্ন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে মঙ্গলবার সকালে বয়ে যাওয়া ঘূর্নিঝড়ে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৮টা ৪০মিনিটের দিকে শুরু হওয়া অল্পক্ষণের ঝড়টির তান্ডবে স্থমিত হয়ে পড়েছে জনজীবন। সরেজমিনে দেখা যায়, পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, দোকানপাটের টিনের ছাউনি বা টিনের চাল ও খোলার ছাউনি উপড়ে গেছে, অনেকস্থানে দেয়াল ভেঙ্গে পড়েছে। ডালপালা ভেঙ্গে পড়ার পাশাপাশি ছোট-বড় গাছ উপড়ে গেছে। ফসলের জমি ওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইউসিসি এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভা। মঙ্গলবার সকাল ১১টায় সভা শুরু হয়ে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত চলে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কলারেয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পানি উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেয়াজ, কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, কলারোয়া উপজেলা সাবেক ইউসিসিবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগরে ঝড়-শিলা বৃষ্টিতে ক্ষতিসাধণ

কলারোয়ার জয়নগরে ঝড় ও শিলাবৃষ্টিতে বেশ ক্ষতির সম্মুখিন হয়েছে গ্রামবাসিরা। ২৬ শে জানুয়ারী মঙ্গলবার সকাল ৮:৩০ নাগাদ আকাশে কালো মেঘ চারিদিকে অন্ধকার হঠাৎ ঝড় ও শিলা বৃষ্টি, দুই মিনিট মত স্থায়ি হয় ঝড়টি। মাত্র দুই মিনিটের ঝড়ে এলাকার মানুষের বেশ ক্ষতি হয়েছে। এলাকার বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখা গেছে- ঝড়ের কবলে বাড়ি ঘর, গাছ গাছালি, ফসলি জমি, পানের বরজ, বৈদ্যুতিক লাইনে, বেশ ক্ষতি লক্ষ করা গেছে। জয়নগরের বাসিন্দা টেনার বাড়িতে সজনাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিলাবৃষ্টিতে আমের মুকুলের ব্যাপক ক্ষয়ক্ষতি ॥ বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরায় শিলাবৃষ্টি ও ঝড় হয়েছে। একইসঙ্গে বিভিন্ন উপজেলায় হয়েছে শিলাবৃষ্টি। শিলাবৃষ্টিতে জামশেদ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান নিশ্চিত করেন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চলে এ বৃষ্টিপাত। তবে আবারও দুপুর ১টার দিকে ভারি বৃষ্টি হয়। ভোর থেকে আকাশ মেঘলা থাকলেও ৯টার দিকে চারদিক অন্ধকার হয়ে আসে। শুরু হয় বজ্রপাত ঝড় ও বৃষ্টি। সঙ্গে পড়েছে শিলাও। ফালগুনের বৃষ্টি বোরো ধানের জন্য আর্শিবাদবিস্তারিত পড়ুন
শার্শায় বজ্রপাতে ইট ভাটার শ্রমিক নিহত

যশোরের শার্শায় বজ্রপাতে আবেদিন (৩০) নামে এক ইট ভাটার শ্রমিক নিহত হয়েছেন। সে শার্শা উপজেলার বাগাডাঙ্গা গ্রামের মোঃ নবাব আলীর ছেলে। এবং বড়বাড়িয়া গ্রামে অবস্থিত টাটা ইটভাটার শ্রমিক। আবেদিনের সঙ্গীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ইটভাটায় কাজ করার সময় আকর্ষিক বজ্রপাতে আবেদিন গুরুতর আহত হয়। পরে তার সঙ্গীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’রবিস্তারিত পড়ুন
বেনাপোল সীমান্তে হুন্ডি টাকাসহ ভারতীয় দুই ট্রাক ড্রাইভার আটক

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় ৪লাখ হুন্ডির টাকা সহ দুই ভারতীয় ট্রাক ড্রাইভারেকে আটক করেছে। আটকরা হলো ভারতের উত্তর ২৪ পরগনার জেলার বনগাঁ থানার পাইকপাড়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে সুমন (২৪)ও একই গ্রামের দুলাল ঘোষের ছেলে রাকেশ ঘোষ (২৭)। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারি দুইজন হুন্ডি পাচারকারী ভারত থেকে ৪লাখ হুন্ডি টাকা নিয়ে বাংলাদেশেবিস্তারিত পড়ুন
