Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় দু:স্থদের মাঝে চাউল বিতরণ প্রিমিয়ার ছাত্র সংঘের

কলারোয়ায় গরীব-অসহায় ও দু:স্থ মানুষের মধ্যে চাউল বিতরণ করেছে প্রিমিয়ার ছাত্র সংঘ। শুক্রবার সকালে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চাউল বিতরণ করা হয়। এসময় রাজপুর ওয়ার্ডের ৩০জন গরীব-অসহায় মানুষের মাঝে মাথা পিছু ১০কেজি করে চাউল প্রদান করা হয়। ‘দুর্নীতিমুক্ত সংগঠন ও মানুষের জন্য সংগঠন- গরীব-অসহায় ও দু:স্থ মানুষের সেবা করাই আমাদের লক্ষ্য’- প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের ডা. আমানুল্লাহ আমানের একমাত্র ছেলে মালয়েশিয়া প্রবাসীবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইয়াবাসহ এক ব্যক্তি আটক

কলারোয়ায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক শেখ আবু সাঈদ (৩৪) উপজেলার কোঠাবাড়ি গ্রামের শেখ সিরাজুল ইসলামের পুত্র। বৃহষ্পতিবার রাত ৯টার দিকে পৌরসদরের ইউরেকা ফুয়েল পাম্প এলাকা থেকে ২০পিচ ইয়াবাসহ পুলিশ তাকে আটক করে। থানা সূত্র জানায়- পুলিশের একটি টিম ওই সময় পৌরসভাধীন তুলশিডাঙ্গা গ্রামস্থ সাতক্ষীরা-যশোর মহাসড়কের পার্শ্বে ইউরেকা পেট্রোল পাম্পের বিপরীতে টু-স্টার কার ওয়াস সার্ভিসিং এর সামনে থেকে শেখ আবু সাইদকে ২০পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। কলারোয়া থানারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস উদযাপন

‘ভোটার হবো, ভোট দেবো’ এ শ্লোগানে সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশসকের কার্য়লয় চত্বর থেকে বিভন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে একটি র্যালি বের করা হয় যা শহরের নিউ মার্কেট চত্বর, প্রেসক্লাব হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে জেলা নির্বাচন অফিসার নাজমুল করিম সভাপতিত্বে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এনডিসি দেওনয়ান আকরামুল হক, জেলা যুব উন্নয়নবিস্তারিত পড়ুন
বিএনপি নেতারা রাজনীতির ‘কাক’ : তথ্যমন্ত্রী

বিএনপির শীর্ষ নেতাদের রাজনীতির মাঠে ‘কাক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিশু অধিকার বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান গণতন্ত্র হত্যা করে বিএনপি প্রতিষ্ঠা করে। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে তিনি রাজনীতির কাকদের ডেকে বিএনপি প্রতিষ্ঠা করেন। কাক যেমন উচ্ছিষ্ট খাওয়ার বিলিয়ে দিলে খেতে আসে, তখন জিয়াউর রহমানের বিলিয়ে দেয়া উচ্ছিষ্টবিস্তারিত পড়ুন
অবৈধ স্থাপনায় অস্তিত্ব সংকটে দেবহাটার সাপমারা খাল

দেবহাটার সাপমারা খাল এখন অস্তিত্বের সংকটে। পারুলিয়া ও সখিপুর ইউনিয়নের বুক চিরে প্রবাহিত সাপমারা খালটি এখন নিষ্প্রাণ প্রায়। খালের বুক ভরে গেছে ময়লা-আবর্জনায়। কোথাও কোথাও মাটি ভরাট হয়ে সমতল ভূমির সঙ্গে মিশে গেছে। আবার কোথাও কোথাও প্রভাবশালীরা দখল করে গড়ে তুলেছে অবৈধ স্থাপনা। জানা যায়, দেবহাটার সৌন্দর্য বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে যাতায়াত ও যোগাযোগের সেতুবন্ধন হিসেবে খালটি খনন করা হয়। খালের বুক চিরে চলতো পণ্যবাহী লঞ্চ, স্টীমার ও পালতোলা নৌকা। একবিস্তারিত পড়ুন
অভয়নগরের সুন্দলী থেকে হাজিরহাট পর্যন্ত সড়কের বেহাল দশা

যশোর জেলার অভয়নগর উপজেলা থেকে মনিরামপুর যাতায়াতের প্রধান সড়কের অভয়নগর উপজেলার সুন্দলী বাজার থেকে মনিরানপুর উপজেলার হাজিরহাট বাজার পর্যন্ত সড়কে খানা খন্দকে বেহাল দশা হয়ে পড়েছে। প্রতিদিন এই রোডে শত শত যানবাহন চলাচল করছে ঝুকি নিয়ে, প্রায়শই দেখা যাচ্ছে এই সড়কের উক্ত জায়গা পাড়ি দিতে যেয়ে যাত্রীবাহী ট্যাকার, সিএনজি, মটরসাইকেল ও মালবাহী ট্রাক সহ ভারী ও হালকা যানবাহন বিকল হয়ে পড়ে আছে। যাত্রীদেরও এই দুটি উপজেলায় যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতেবিস্তারিত পড়ুন
বেনাপোলে ১০ লাখ টাকাসহ ২ হুন্ডি ব্যবসায়ী আটক

যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী চেকপোস্ট থেকে ১০লাখ টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বেনাপোলের ছোটআঁচড়া গ্রামের আফসারের ছেলে রশিদ (৩০) ও বাহাদুরপুর গ্রামের আলাউদ্দীনের ছেলে মিনার বিশ্বাস (৩২)। বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়,দুই হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমাণে টাকা নিয়ে বেনাপোল থেকে খু্লনার দিকে যাচ্ছেন এমন গোপন সংবাদে ৪৯ বিজিবি সদস্যরা যশোর-বেনাপোল সড়কের আমড়াখালীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান। এবিস্তারিত পড়ুন
ভারতে পাচার হওয়া দুই কিশোরকে বেনাপোলে হস্তান্তর

অবৈধ পথে ভারতে পাচার হওয়া বাংলাদেশী দুই কিশোরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত পাঠিয়েছে ভারত সরকার। শুক্রবার (০১ মার্চ) বিকেল ৪ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি তাদের গ্রহণ করছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ফেরত আসা কিশোরেরা হলো- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মনিখালী গ্রামের কিরণ মন্ডলের ছেলে সুজয় মণ্ডল (১৫) ও চাঁনখালি গ্রামের বিমলেরবিস্তারিত পড়ুন
দালালমুক্ত ও উন্নয়নমূলক কলারোয়া উপজেলা গঠনে স্বপনের গণসংযোগ

মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষনার পর কলারোয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। বৃহষ্পতিবার (২৮ ফেব্রুয়ারী) দপুর থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন গণসংযোগ করেন নৌকার প্রার্থী। উপজেলার জালালাবাদ, জয়নগর ও যুগিখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগের পাশাপাশি পথসভায় বক্তব্য রাখেন তিনি। উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন এসময় বলেন- ‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিকল্প নেই। আগামি ২৪মার্চ স্বতস্ফুর্ত উদ্যোগে নৌকা মার্কায় ভোট দিন।’ যেকোন হুমকি-ধামকি বা ভয়ভীতি উপেক্ষা করেবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় ভাইস চেয়ারম্যান পদে সেলিম রেজার মনোনয়নপত্র সংগ্রহ

আগামী ৩১ মার্চ যশোরের ঝিকরগাছায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। এ নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের উৎসাহ লক্ষ্য করার মতো। বৃহস্পতিবার বিকালে ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. সেলিম রেজা। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম জানান- “বৃহস্পতিবার বিকালে সেলিম রেজা আমার অফিস থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন “। এদিকে সেলিম রেজা জানান,” দলের সিদ্ধান্তই তিনি চূড়ান্ত বলেবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় দোকান মালিকদের মাঝে মনিরুলের প্রচারণা

যশোরের ঝিকরগাছায় আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে পৌরসভাধীন বিভিন্ন দোকান ও মার্কেটে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করেছেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুর রহমান, সাবেক যুবলীগ নেতা আজাহার আলী,সাজ্জাদুল ইসলাম,কাউন্সিলর নিমাই চন্দ্র, ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামী যুবলীগ আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাপ্পি, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক কমিটির সদস্য এবং উপজেলাবিস্তারিত পড়ুন
ঝাউডাঙ্গায় সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোরশেদের গণসংযোগ

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোরশেদ গণসংযোগ করেছেন। শুকবার (১মার্চ) সন্ধা ৭টার দিকে ঝাউডাঙ্গা বাজারে গণসংযোগ ও স্থানীয় মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে আরো উপস্থিত ছিলেন কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আজিজ, সাতক্ষীরা বাস মালিক সমিতির কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শাহাজান সিরাজ, ওয়ার্ড আ.লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, গৌতম, রেজাউল ইসলাম প্রমুখ। এসময় তিনি আধুনিক সদর উপজেলাবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে জাতীয় ভোটার দিবস পালিত

কেশবপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ১ মার্চ জাতীয় ভোটার দিবস-২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে ভোটার হব ভোট দেব প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সাঈদুর রহমান সাঈদ। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালীবিস্তারিত পড়ুন
হৃদরোগ থেকে ডায়াবেটিস, সমাধান করবে ব্রাউন রাইস!

ব্রাউন রাইস আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে উপকারী, এ কথা আমরা অনেকে জানি ঠিকই তাবে এ বিষয়ে বিশেষ কিছু জানি না। ব্রাউন রাইসে রয়েছে একাধিক স্বাস্থ্যগুণ যা আমাদের শরীরের পুষ্টিগত চাহিদা মেটাতে সাহায্য করে। আসুন জেনে নেওয়া যাক ব্রাউন রাইসের একাধিক স্বাস্থ্যগুণ সম্পর্কে… ১) ব্রাউন রাইসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কার্ডিও ভাসকুলার রোগের মতো ভয়ঙ্কর হৃদরোগ নিরাময়ে অত্যন্ত কার্যকরী। একই সঙ্গে হজমের নানা সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধানেও ব্রাউন রাইস খুবইবিস্তারিত পড়ুন
একবার চার্জে ৭দিন

১৮ হাজার এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির স্মার্টফোন বাজারে আনতে চলেছে এনার্জাইজার। ১৮ হাজার এমএএইচ ব্যাটারি ছাড়াও এই স্মার্টফোনে থাকছে ৬.২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, সেলফির জন্য় পপ-আপ ডুয়াল ক্যামেরা। তিনটি রিয়ার ক্যামেরা। এবং অ্যান্ড্রয়েডের আপডেটেড ৯ পাই সংস্করণ। এতে থাকছে ৬জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। ফরাসি কম্পানি এনার্জাইজার এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, একবার চার্জ দিলে গোটা সপ্তাহ দৌড়াবে এই স্মার্টফোন। একনাগাড়ে ৪৮ ঘণ্টা ভিডিয়ো স্ট্রিম করা যাবে এনার্জাইজার ম্যাক্স পি১৮কেবিস্তারিত পড়ুন
খবর বিবিসি বাংলার
বেশি টিভি দেখলে স্মৃতিভ্রংশ হয়

প্রতিদিন অন্তত সাড়ে তিন ঘণ্টার বেশি টেলিভিশন দেখলে বয়স্কদের স্মৃতিশক্তি কমে যেতে পারে- একটি গবেষণায় এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। সাড়ে তিন হাজার পূর্ণ বয়স্ক মানুষ- যাদের বয়স ৫০ এর বেশি, তাদের ওপর চালানো হয় গবেষণাটি। ছয় বছর ধরে চালানো পরীক্ষায় দেখা গেছে যারা টেলিভিশন কম দেখে তাদের তুলনায় যারা বেশি সময় কাটায় টিভি দেখে, তাদের অন্তত দ্বিগুণ ভার্বাল মেমরি বা স্মৃতির যে অংশটি ভাষার সাথে জড়িত তা হ্রাস পেয়েছে । এমনিতেইবিস্তারিত পড়ুন
